Orpi Medical Hall অর্পি মেডিক্যাল হল

Orpi Medical Hall  অর্পি মেডিক্যাল হল We Have also Online Service and home delivery service And any Emergency Call us Any time we can service

Here provided Health and medical advice, Also All kind of Accurate Medical Related information is Provided here And good quality medicine is Available Our Shop, we try to give you our best service with care.

🩺 সাদা কাপড়টা সরানোর পরও বিশ্বাস করা কঠিন ছিল…এটা একটা Heat Stroke এর কেস।একটা বাচ্চা।শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই।না ...
08/05/2026

🩺 সাদা কাপড়টা সরানোর পরও বিশ্বাস করা কঠিন ছিল…
এটা একটা Heat Stroke এর কেস।
একটা বাচ্চা।
শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই।
না রক্ত, না ভাঙা হাড়।
দেখলে মনে হবে বাচ্চাটা ঘুমিয়ে আছে।
ঠোঁট ফেটে শুকিয়ে গেছে।
ত্বক অস্বাভাবিক লালচে।
পুরো শরীর পানিশূন্যতায় শুকিয়ে গেছে।
মুখে অদ্ভুত ক্লান্তি…

🔥গরমে আমরা অনেক সময় বুঝতেই পারি না, একটা শিশুর শরীর ভিতরে কি হচ্ছে!
প্রথমে তাপমাত্রা বাড়ে।
তারপর শরীর আর নিজেকে ঠান্ডা রাখতে পারে না।
মস্তিষ্ক ফুলে যেতে শুরু করে।
ফুসফুস, কিডনি, লিভার একে একে কাজ বন্ধ করতে থাকে।

বাচ্চাদের ক্ষেত্রে সবকিছু হয় দ্রুত।
কারণ তাদের শরীর বড়দের মতো গরম সহ্য করতে পারে না।

Heat Stroke অনেক সময় বাইরে বুঝা যায়না, তাই অনেকে দেরি করে
“গরম লেগেছে…”
“ঘুমাচ্ছে…”
কিন্তু শরীরের ভিতরে irreversible damage শুরু হয়ে গেছে।

এই গরমে বিশেষ করে বাচ্চাদের নিয়ে খুব সতর্ক থাকুনঃ
১/দীর্ঘসময় রোদে রাখবেন না।
২/বন্ধ গাড়ির ভিতরে কখনো একা রাখবেন না, এক মিনিটের জন্যও না।
৩/বারবার পানি ও তরল খাবার দিন।
৪/অতিরিক্ত কাপড় পরাবেন না।
৫/বাচ্চা অস্বাভাবিক চুপ হয়ে গেলে, ঝিমালে, জ্বরের মতো গরম লাগলে দ্রুত হাসপাতালে নিন।
কারণ Heat Stroke এ দ্রুতই বাচ্চা রা কোলপস করে। ছোট্ট শরীর গরমের সাথে যুদ্ধ করতে পারে না।

হিট স্ট্রোক হলে এক সেকেন্ডও অবহেলা করা যাবে না। এটা জরুরি অবস্থা। দ্রুত ব্যবস্থা না নিলে মস্তিষ্ক, কিডনি, হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে।

✅ তৎক্ষণাৎ যা করবেনঃ
১/রোগীকে দ্রুত ঠান্ডা জায়গায় বা ছায়ায় নিয়ে যান।
২/অতিরিক্ত কাপড় খুলে দিন।

৩/মাথা, ঘাড়, বগল, কুঁচকিতে ঠান্ডা পানি বা ভেজা কাপড় দিন।
৪/ ফ্যানের বাতাস করুন।

৫/সম্ভব হলে শরীরে ঠান্ডা পানি ঢালুন

৬/ বরফ থাকলে কাপড়ে পেঁচিয়ে বগল ও ঘাড়ে দিন।

যদি রোগী জ্ঞান থাকে ও গিলতে পারে: অল্প অল্প করে ঠান্ডা পানি বা ওরস্যালাইন খাওয়ান।

কিন্তু যদি অজ্ঞান হয়ে যায়, কথা জড়িয়ে যায়, খিঁচুনি হয়, খুব বেশি ঝিমায়, শ্বাসকষ্ট হয়,শরীর খুব গরম কিন্তু ঘাম না হয়
তাহলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

আর অজ্ঞান রোগীর মুখে জোর করে পানি দেবেন না ।

সৌজন্যে:: ডা. আব্দুর রহমান

07/05/2026

***নিউমোনিয়া ***

শিশু মৃত্যুর প্রায় ২০ % সংঘটিত হয় যে রোগে তার নাম নিউমোনিয়া। এটি ফুসফুসের ইনফেকশন জনিত রোগ। ইনফেকশন ছাড়াও কিছু কারনে শিশুরা নিউমোনিয়াতে ভুগতে পারে।

সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস ঘটিত কারনে এটি হয়ে থাকে।

/// কোন শিশুরা বেশি নিউমোনিয়ায় ভুগে..?

১) ফর্মুলা দুধ খায় যে শিশুরা
২) ফিডারে খাবার খাওয়ানো হয় যে শিশুদের
৩) জন্মগত হার্টের ত্রুটি রয়েছে যে শিশুদের
৪) জোর করে যে শিশুদের খাওয়ানো হয়
৫) অতিরিক্ত বমি হলে
৬) অপুষ্টি থাকলে
৭) অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক খাওয়ানো হলে
৮) তালু ও ঠোঁট কাটা থাকলে
৯) অতিরিক্ত এলার্জি থাকলে

/// লক্ষণ সমূহ

১) বেশি মাত্রায় জ্বর
২) কাসি, বুকে ব্যথা
৩) কাসির সাথে কফ আশা বা রক্ত যাওয়া
৪) দ্রুত নিশ্বাস নেওয়া
৫) নীল হয়ে যাওয়া
৬) নিশ্বাসের সময় শব্দ হওয়া

/// করনীয় বিষয় সমূহ

১) পারত পক্ষে ফর্মুলা না দেওয়া
২) অতি প্রয়োজনে ফিডারে খাবার না দিয়ে চামচে খাওয়ানো
৩) নিয়মমতো টিকা প্রদান
৪) মায়ের বুকের দুধ নিশ্চিত করা
৫) পর্যাপ্ত সবজি, ফলমূল ও পুষ্টিকর খাবার দেওয়া
৬) তিন দিনের বেশি কাসি/ জ্বর থাকলে নিউমোনিয়া কিনা কারন জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া

/// জটিলতা সমূহ

১) নিউমোনিয়া থেকে ফুসফুসে পানি আসতে পারে
২) শ্বাসকষ্ট হতে পারে
৩) নীল হয়ে অজ্ঞান হতে পারে
৪) খিঁচুনী হতে পারে
৫) শিশুর মৃত্যু হতে পারে

আপনার সচেতনতায় আপনার সন্তানের নিউমোনিয়া জনিত জটিলতা কমে যাক। সেই প্রত্যাশায়! পোস্ট টি শেয়ার করবেন।

মনে করুন আপনার এমন একটি রোগ হয়েছে, যে রোগের চিকিৎসা এই মুহুর্তেই দরকার। তা পেলে আপনি বাঁচবেন কিনা তার কোন নিশ্চয়তা নেই। ...
06/05/2026

মনে করুন আপনার এমন একটি রোগ হয়েছে, যে রোগের চিকিৎসা এই মুহুর্তেই দরকার। তা পেলে আপনি বাঁচবেন কিনা তার কোন নিশ্চয়তা নেই। কিন্ত আপনাকে সেই চিকিৎসাটা দেওয়া হবে আজ থেকে দেড় বছর পর!

তাহলে ততদিন কি আপনি চিকিৎসা নেওয়ার জন্য বেঁচে থাকবেন বলে মনে হয়?

শুনলে অবাক হবেন যে, একেবারেই ঠিক এই ঘটনাটাই প্রতিনিয়ত ঘটছে বাংলাদেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের সাথে।

জাতীয় ক্যান্সার গবেষনা ইন্সটিটিউটে বর্তমানে ৫ হাজার ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু রোগী রেডিও থেরাপীর জন্য অপেক্ষায় বসে আছে। যাদের অবস্থা এতোটাই শোচনীয় যে তাদের রেডিও থেরাপি দেওয়া এখনই অত্যাবশ্যক। কিন্ত তাদেরকে থেরাপির জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে আজ থেকে এক থেকে দেড় বছরে পরের সিরিয়াল। কারন একটাই, এতোগুলো রোগীকে থেরাপি দেওয়ার জন্য হাসপাতালের লজিস্টিক সক্ষমতা নেই।

ক্যান্সার আক্রান্ত দুলাল মিয়া, ময়মনসিংহ থেকে এসেছেন। তার ক্যান্সার কোষের চিকিৎসার জন্য এখনই রেডিও থেরাপি দেওয়া প্রয়োজন। হাসপাতাল কতৃপক্ষ থেরাপি দেওয়ার সিরিয়াল দিয়েছি ৭ মাস পরের সিরিয়াল। তাকে যখন জিজ্ঞেসা করা হলো, "আপনি কি সাত মাস পরে থেরাপি নিতে আসবেন?" তখন সে বললো, "বেঁচে থাকলে আসবো"। তার আত্মীয় ও এমনকি চিকিৎসকরা পর্যন্ত মোটামুটি নিশ্চিত যে, এতোদিন পর থেরাপি দিলে সে ও তার মত অবস্থার রোগীগুলোকে আর বাঁচানো সম্ভব না। এই হলো বাংলাদেশের অধিকাংশ ক্যন্সার আক্রান্ত রোগীদের অবস্থা।

বর্তমানে হাসপাতালটিতে ৭টি রেডিও থেরাপি মেশিনের মধ্যে ২ সচল আছে ।যা দিয়ে দিনে সর্বোচ্চ ২০০ রোগীকে থেরাপি দেওয়া হচ্ছে। অথচ সাতটিই সচল থাকলে আরো বেশি সংখ্যক মুমূর্ষু রোগীদের থেরাপি দেওয়া যেতো।

এই সমস্যার দ্রুত সমাধানে ব্রতমান Tarique Rahman সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

#চিকিৎসা

🔍 Kerion কী?Kerion হলো মাথার ত্বকের একটি তীব্র প্রদাহজনিত ফাঙ্গাল সংক্রমণ, যা মূলত Tinea capitis-এর একটি জটিল ও “হাইপার-...
29/04/2026

🔍 Kerion কী?

Kerion হলো মাথার ত্বকের একটি তীব্র প্রদাহজনিত ফাঙ্গাল সংক্রমণ, যা মূলত Tinea capitis-এর একটি জটিল ও “হাইপার-রিঅ্যাকটিভ” ফর্ম।
এটা দেখতে অনেকটা ফোঁড়ার মতো লাগে, তাই অনেক সময় ভুল করে ব্যাকটেরিয়াল সংক্রমণ ভাবা হয়।

কেন Kerion হয়?

Kerion আসলে ফাঙ্গাসের জন্য না, বরং শরীরের অতিরিক্ত ইমিউন প্রতিক্রিয়া (hypersensitivity) এর ফল।

দায়ী জীবাণু

* Trichophyton
* Microsporum

সাধারণত আক্রান্ত হয়:

* বাচ্চারা
* যারা পোষা প্রাণীর (বিড়াল/কুকুর) সংস্পর্শে আসে

লক্ষণ (Symptoms)

Kerion-এর চেহারা একবার দেখলে ভুলার নয়:

* মাথার ত্বকে ফোলা, নরম (boggy) mass
* পুঁজ বা তরল বের হওয়া
* চুল ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া (patchy alopecia)
* ত্বক লাল ও ব্যথাযুক্ত
* অনেক সময় জ্বর ও লিম্ফ নোড ফুলে যায়

দেখতে অনেকটা “মিনি আগ্নেয়গিরি” এর মতো!

Diagnosis (রোগ নির্ণয়)

* ক্লিনিকাল চেহারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
* KOH microscopy (fungus দেখা)
* Fungal culture
* Wood’s lamp (কিছু ক্ষেত্রে)

ভুল নির্ণয় করলে অযথা incision/drainage করা হতে পারে — যা ক্ষতিকর।

Treatment (চিকিৎসা)

Kerion-এর চিকিৎসা একটু “সিরিয়াস”:

1️⃣ Oral antifungal (Must)

৪–৮ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে

2️⃣ Adjunct therapy

* অল্প সময়ের জন্য oral steroid → inflammation কমাতে
* Antibiotic (শুধু secondary infection হলে)

3️⃣ Topical treatment

* Ketoconazole shampoo (adjunct, একা যথেষ্ট নয়)

Complications (জটিলতা)

চিকিৎসা দেরি হলে:

* স্থায়ী টাক (scarring alopecia)
* secondary bacterial infection
* cosmetic disfigurement

Prevention (প্রতিরোধ)

* ব্যক্তিগত জিনিস (চিরুনি, তোয়ালে) শেয়ার না করা
* পোষা প্রাণীর সংক্রমণ থাকলে চিকিৎসা করা
* স্কুলগামী শিশুদের scalp hygiene বজায় রাখা

চিকিৎসা সংক্রান্ত সঠিক পরামর্শ এর জন্য যোগাযোগ

📍 অর্পি মেডিকেল হল
ফাঁশিবটগাছতল চৌদ্দগ্রাম কুমিল্লা
⏰ সকাল ৯টা – দুপুর ১২.৩০ টা আসরের পর থেকে ১০ টা
📞 01815-447150

নোট: নামাজের সময় বন্ধ থাকে নামাজের সময় ফোন দিবেন না

কাচা পাকা মিক্সড চুল দাড়ি লোকটার। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট বলছে বয়স ত্রিশোর্ধ হবে। এই বাচ্চাটার গার্জিয়ান।আমার একটা বৈশি...
25/04/2026

কাচা পাকা মিক্সড চুল দাড়ি লোকটার। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট বলছে বয়স ত্রিশোর্ধ হবে। এই বাচ্চাটার গার্জিয়ান।

আমার একটা বৈশিষ্ট্য হলো হাসপাতালের বারান্দা দিয়ে হেটে যাবার সময় আশপাশে সব রোগীর দিকে এক পলকে চোখ বুলিয়ে নেই।

আজকেও আসার সময় হঠাৎ একটা বাচ্চার দিকে চোখ আটকে গেলো।কানের নিচে ন্যাকড়ায় ঢাকা মাটির মতো কিছু চোখে পড়লো।কাছে গেলাম।
জিজ্ঞেস করলাম কি ঢেকে রেখেছেন।
লোকটা খিটখিটে মেজাজে উত্তর দিলেন ঔষধ।বললাম দেখান তো একটু। উনারা রাজি না হওয়ায় নিজেই ন্যাকড়া সরায়ে দেখলাম গলার ওখানে এভাবে মাটি লেপে রেখেছেন।
আমি পুরাই হতবাক।এসব দেখে ফেলায় তারা খুব বিরক্ত হচ্ছিলেন আমার উপর।

অনেক জিজ্ঞেস করে লোকটার রক্তচক্ষু উপেক্ষা করে যা উদ্ধার করলাম উনি কোনো এক ভাবীর থেকে মাটি পড়া এনে লাগিয়েছেন।এবং সেই মাটি পড়াতেই কাজ হচ্ছে। বাচ্চার জ্বর কমেছে। এখানকার চিকিৎসা তে কিছুই হয়নি। কাউন্সেলিং করতে চাইলাম। বাট লোকটা বিন্দুমাত্র কিছু শুনতে রাজি না।

যাই হোক ওয়ার্ডে এসে সেই রোগীকে দেখা আমার কলিগকে ফোন দিলাম। হিস্ট্রি নিলাম।
বাচ্চাটা মেনিনজাইটিস নামক ভয়াবহ একটা মাথার ভেতরের ইনফেকশনে আক্রান্ত। মাথার ভেতরের রস নিয়ে পরীক্ষা করতে দেয়া আছে। আরো কিছু অসুখ তার আছে যেগুলো চিকিৎসা চলছে।
এর সাথে টনসিলে সামান্য ইনফেকশন আছে যেটা এইসব ঔষধে সেরে যাবার পথে।

বাট কে শোনে কার কথা।
গার্জিয়ানের টনসিল নিয়ে মেইন চিন্তা।
কেনো তার কথায় টনসিল নিয়ে নাচছে না ডাক্তাররা,কেনো টনসিলের অপারেশন করার কথা বলছে না।
এই নিয়ে যত ক্ষোভ উনার ডাক্তারদের প্রতি।

যাই হোক অবস্থা বেগতিক দেখে জিজ্ঞেস করলাম ভাই আপনার বয়স কত?
বললেন ২৫-২৬!
আবার আকাশ থেকে পড়লাম।
আগ বাড়ায়ে বললাম ভাই আপনার বয়স ৩৪ মনে হচ্ছে আমার।এবার যে রিপ্লাই দিলেন তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি।
বললেন আমার বাবার বয়সও ৩৪ হয়নি।
আমার কিভাবে হবে?
আমি লিটারেলি উনাকে বললাম ভাই আমার ভুল হয়েছে আপনার সাথে কথা বলা।
মাফ চাচ্ছি।স্থান ত্যাগ করলাম আর বাচ্চাটাকে কতটা ভোগাবে এই লোক সেটা ভাবছিলাম।
আসার পথে হাটতে হাটতে হিসাব করছিলাম উনার ভাষ্যমতেও যদি বয়স উনার ২৬ হয়,বাপের বয়স ৩৪ না হয়।
কিভাবে কি?
পরে হিসাব মিললো। ছোটবেলায় যে ভুলভাল গণিত করতাম।সেখানে এভাবে বয়স মিলতো। তারই ফল পেলাম আজকে।

-ডা: এম এ কাদের

সংবাদনামা একটা পপুলার নিউজ ভুল ইনজেকশন প্রয়োগে রোগী মারা গেলো! কয়েক বছরের পড়াশোনা আর ১৭+ বছরের প্র্যাকটিসে জানতে পারলা...
25/04/2026

সংবাদনামা একটা পপুলার নিউজ ভুল ইনজেকশন প্রয়োগে রোগী মারা গেলো! কয়েক বছরের পড়াশোনা আর ১৭+ বছরের প্র্যাকটিসে জানতে পারলাম না এমন কোন ইনজেকশন আছে যা দিলে রোগী মারা যেতে পারে !!! নিউজের আব্বু আম্মু এক হয়ে গেছে। সুস্থ মানুষ গেলো ইনজেকশন দিয়ে মারা গেলো।
হাম্বাদিক যদি বলতেন কোন কোন ইনজেকশন এ মানুষ মারা যায়? আমার জানা নাই।
একজন মুমূর্ষ রোগী কে খুব জোর একটা inj Cotson দিবে তারও বেশি হলে inj Adrenaline দিবে। এগুলো তো লাইফ সেভিং ড্রাগ।
অপসাংবাদিকতা হতে থাকলে ভবিষ্যতে বাঙালির কপালে এগুলোও জুটবে না।
আর এমন দিন আসবে চিকিৎসার আগে ,বাইরের দেশের মত আগে হাজার খানিক কাগজ সই করে চিকিৎসা নিতে হবে। আর সরকারি হাসপাতালে নো বেড নো ভর্তি চালু করা সময়ের দাবি।
দুঃখের বিষয় এসব নিউজে অশিক্ষিত মানুষের থেকে শিক্ষিত মানুষ বেশি লাফায় 🥴

পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে যদি কখনো কেউ জানতে পারে ১ বিছানায় ৭ টা বাচ্চা এবং নো স্পেসিং রেখে গায়ে লাগিয়ে রাখা আরেক...
24/04/2026

পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে যদি কখনো কেউ জানতে পারে ১ বিছানায় ৭ টা বাচ্চা এবং নো স্পেসিং রেখে গায়ে লাগিয়ে রাখা আরেকটা বিছানায় ৬ টি বাচ্চার চিকিৎসা চলছে!

ভাবুন ত একবার!এই যে স্যালাইন আর অক্সিজেনের লাইনের যে জট তা ত মোড়ের ডিস লাইনের জটের থেকে কম কিনা!

কার অক্সিজেন কে পাবে আর বেচে থাকা/মরে যাওয়ার কারণ কে হবে একমাত্র আল্লাহ জানেন! কিন্তু এই যে চরম দুর্নিবার গতির অব্যাহত অব্যবস্থার মধ্য দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে চলা মানুষগুলোর যে দেবার আর বিশেষ কিছু বাকি নেই এটাই বা কজন বুঝে!

চিকিৎসা সেবা একটা বিশাল টিম ওয়ার্ক।এক বড় ধরনের চেইন সিস্টেমের মত ব্যাপার স্যাপার।যেখানে একজন চিকিৎসক একটা মাত্র চরিত্র চিত্রায়ণ করে।

তাই পুরো সিস্টেম যদি একই সাথে একই রিদমে কাজ না করে তবে আমি চিকিৎসক সবকিছু উড়াইয়া দিয়ে আসলেও লাভ হবেনা তেমন!

দোষ দেন... দোষ খুঁজেন চিকিৎসকের কিন্তু সে কতটা দোষী সেটার বিচারটা অন্তত করিয়েন!

কৃতজ্ঞতাঃ ডা. আব্দুল্লাহ আল মামুন ভাই

জ্বরের মা-বাপ এক করে দিয়েছে । সত্যি বলতে প্রেসক্রিপশনটা দেখে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু যে রোগীকে এসব দেও...
10/04/2026

জ্বরের মা-বাপ এক করে দিয়েছে ।

সত্যি বলতে প্রেসক্রিপশনটা দেখে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু যে রোগীকে এসব দেওয়া হয়েছে, তার অবস্থাটা একবার ভেবে দেখুন।

এই কারণেই বলি—ডাক্তারি সবার কাজ না।

একজন জ্বরের রোগীর BP যদি 90/70 হয়, তাহলে তার pulse চেক করা অত্যন্ত জরুরি—shock evaluate করার জন্য। “Sepsis” বলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা একজন সাধারণ পাবলিক হয়তো জানবেন না.

Ace Power (Paracetamol 1000 mg)–কে NSAID হিসেবে বিবেচনা করা হয় ।এটি জ্বরের জন্য দেওয়া হয়েছে যা ভুল ।সাধারণত Paracetamol-এর 500 mg বা 665 mg ডোজই ব্যবহৃত হয় জ্বরের জন্য।

Rolac (Ketorolac)—একটি strong NSAID। আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত যে এটি ডেঙ্গু জ্বর নয়, ততক্ষণ NSAID দেওয়া উচিত নয়। তার উপর Ketorolac-এর মতো nephrotoxic ড্রাগ দেওয়া আরও ঝুঁকিপূর্ণ।

Sore throat দেখে যদি Acute tonsillitis বা pharyngitis ধরা হয়, তাহলে Xalcort (steroid) দেওয়ার যৌক্তিকতা কী?

Algicid DX ও Zo-MUPS নিয়েও প্রশ্ন থেকেই যায়।

প্রশ্ন হলো—এই প্রেসক্রিপশনের অন্তত একটি ওষুধ কি কেউ যৌক্তিকভাবে justify করতে পারবেন?

আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন—একজন RMP প্রাথমিক চিকিৎসা হিসেবে কতটুকু প্রেসক্রাইব করার অনুমোদন রাখেন? Ceftriaxone-এর মতো broad-spectrum antibiotic বা Rolac-এর মতো strong NSAID কি তারা দেওয়া উচিত?

স্বপ্ন কম দেখান বেসিক যে জিনিস গুলা প্রান বাঁচাতে লাগে সেগুলা দেন। শিশুদের হামের টিকার সংকট দূর করুন। মার্চ মাসেই  হামের...
29/03/2026

স্বপ্ন কম দেখান বেসিক যে জিনিস গুলা প্রান বাঁচাতে লাগে সেগুলা দেন। শিশুদের হামের টিকার সংকট দূর করুন। মার্চ মাসেই হামের টিকার ঘাটতির কারণে ২১ জন শিশু মারা গেছে।
জেন্জিরা চুপ কেন তারা কি গেঞ্জি হয়ে গেছে যে কেউ গায়ে দিয়ে চলে গেছে

১ বছরের নিচের শিশুকে মধু খাওয়ানো কেন বিপজ্জনক?অনেকেই ভাবেন—মধু তো প্রাকৃতিক, তাই নিশ্চয়ই ক্ষতি নেই। কিন্তু সত্য হলো, ১...
29/03/2026

১ বছরের নিচের শিশুকে মধু খাওয়ানো কেন বিপজ্জনক?

অনেকেই ভাবেন—মধু তো প্রাকৃতিক, তাই নিশ্চয়ই ক্ষতি নেই। কিন্তু সত্য হলো, ১ বছরের কম বয়সী শিশুর জন্য মধু হতে পারে মারাত্মক ঝুঁকিপূর্ণ!

কারণ?
মধুতে থাকতে পারে Clostridium botulinum নামের এক ধরনের ব্যাকটেরিয়ার স্পোর, যা শিশুদের নরম ও অপরিপক্ব অন্ত্রে গিয়ে তৈরি করতে পারে Infant Botulism—একটি বিরল কিন্তু অতীব গুরুতর অসুখ।

❗ এর ফলে হতে পারে:

👉 শিশুর দেহে পক্ষাঘাতের বা অটিজম এর মতো মারাত্মক জটিলতা
👉 দুর্বল হয়ে পড়া
👉 কম খাওয়া
👉 কান্না কমে যাওয়া
👉 শ্বাসপ্রশ্বাসে সমস্যা

মধু যতই পবিত্র বা উপকারী হোক, ১ বছরের নিচে কোনভাবেই শিশুকে মধু দেবেন না।
শিশুর নিরাপত্তা প্রথম—আজই পরিবার ও বন্ধুদের জানান, যাতে ভুল তথ্যের কারণে কোনো শিশুর ক্ষতি না হয়। ❤️✨

#মধু

হেমোরেজিক স্ট্রোকের ন্যাচারাল চিকিৎসা। এমন কয়েকজন বিশিষ্ট স্বঘোষিত পোংটা থাকলে দেশের জনসংখ্যা ২০ কোটি হতে ১০ কোটিতে আসতে...
15/03/2026

হেমোরেজিক স্ট্রোকের ন্যাচারাল চিকিৎসা। এমন কয়েকজন বিশিষ্ট স্বঘোষিত পোংটা থাকলে দেশের জনসংখ্যা ২০ কোটি হতে ১০ কোটিতে আসতে সময় লাগবেনা কেউ আক্রমণ বা দখল নেওয়া লাগবে না এমনিতেই এসব বলদের পরামর্শ নিয়া অক্কা।কিছু মানুষ আবার এর পু*কি চাটে

Address

Cumilla
3583

Telephone

+8801815447150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orpi Medical Hall অর্পি মেডিক্যাল হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orpi Medical Hall অর্পি মেডিক্যাল হল:

Share