22/08/2026
রান্নাবান্না করতে যখন একেবারেই ইচ্ছে করে না, তখন গ্যালারি স্ক্রল করে খাবারের ছবি দেখি! আপনারাও দেখুন!
সুইডেন থেকে কাজিন,কাজিনের ওয়াইফ আর বাচ্চারা এসেছিল দেশে। আম্মুর সাথে দেখা করতে আসবে কিন্তু ব্যাটে বল এ মিলছিল না সময়। ফ্লাইটের দুই একদিন আগে এসেছিল ওরা। বলেছিল খুব অল্প সময় থাকবে, শুধু গল্প করবে, আমাকে ঝামেলা করতে মানা করেছিল।
কিন্তু মন কি আর মানে! কত কিছুই তো খাওয়াতে ইচ্ছে করে। যদিও হাতে সময় ছিল না বেশি, তবুও অল্প কিছু করেছিলাম~পোলাও, চিকেন কোর্মা, চিংড়ির দোপেয়াজা, চাইনিজ ভেজিটেবলস, বিফ পটেটো পাই, বেগুন ভাজা আর ডেজার্ট হিসেবে পায়েস। আলহামদুলিল্লাহ!
ওরা সকালে আসবে বলেছিল, আমি বুঝতে পারছিলাম না যে কতোটা সময় থাকবে আর কী খাওয়াবো! কিন্তু আম্মুই বার বার বলছিল~তাহলে এটা করো...নয়তো ওইটা করো...মামি বলে কথা! (নিজে মামি হয়ে বুঝেছি ভাগ্নে ভাগ্নি দের জন্য কতো আদর লাগে!)
আমার এই ভাইয়ের বউ টা আমার হাতের অরেঞ্জ কেক ভীষণ পছন্দ করে। কিন্তু সময়ের অভাবে বানাতে পারিনি। এই আফসোস টা থেকে যাবে বহুদিন! ইন শা আল্লাহ, নেক্সট টাইম খাওয়াবো।
(ছবিগুলো সেই জানুয়ারী মাসের!)