02/05/2023
গরম মসলা (Garam masala) ভারতীয় উপমহাদেশের রান্নায় ব্যবহৃত একটি অতি পরিচিত উপকরন। তবে এটি কোন একক মশলা নয়। মূলত বিভিন্ন মশলার সংমিশ্রণে এটি প্রস্তুত করা হয়।
সাধারনত গরম মশলার উপকরন গুলি হল -সবুজ এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারুচিনি, সাদা ও কালো মরিচ, জায়ফল, জয়ত্রি, জিরা,ধনে ইত্যাদি। কিন্তু জায়গা বিশেষে এতে অন্যান্য উপকরণের উপস্থিতি দেখতে পাওয়া যায়।
সেক্ষেত্রে এর মধ্যে অন্য আরও কিছু বিশেষ উপকরন মেশানো হয়। যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরী ইত্যাদি।
আয়ুর্বেদ শাস্ত্র মতে গরম মশলা শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। তাই এই মশলার নামের সাথে “গরম” শব্দটি ব্যবহার করা হয়। বিভিন্ন রান্নায় অতিরিক্ত ঘ্রাণ যোগ করার সাথে সাথে স্বাদ বৃদ্ধির জন্যও এটি ব্যবহার করা হয়।
শাহী গরম মসলার উপাদান
সবুজ এলাচ, বড় এলাচ, দারুচিনি,জিরা ,শাহী জিরা,রাধুনী , জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা,শুকনো লঙ্কা, মৌরী,স্টার অ্যানিস।
পাতা শাহী গরম মশলার বিশেষত্ব :
# এতে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান বাছাইকৃত সেরা উপাদান।
# নির্দিষ্ট অনুপাতে প্রতিটি উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয় খাস গরম মসলা।
# সম্পূর্ণ ঘরোয়া ভাবে প্রস্তুতকৃত।
# প্রতিটি উপাদান পরিষ্কার করে ব্যবহার করা হয় ফলে ধুলোবালি থাকার সম্ভাবনা নেই।
# রান্নায় দেয় চমৎকার স্বাদ ও ঘ্রাণ।
#সম্পূর্ণ হাইজিন মেনে মসলা প্রস্তুত করা হয়, ফলে কোনরূপ স্বাস্থ্য ঝুঁকি থাকে না।
#ঘরোয়া ভাবে প্রস্তুত করা হয় বিধায় এতে কোন রাসায়নিক ব্যবহার করা হয় না।