21/09/2026
🛑 ডেঙ্গু জ্বর: সচেতন থাকুন, নিরাপদ থাকুন 🛑
বর্তমানে ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ছে। একটু অসতর্কতা জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই জেনে নিন ডেঙ্গুর প্রধান লক্ষণ ও সতর্কতার বিষয়গুলো—
💢 ১️⃣ জ্বরের (Febrile) পর্যায়:
👉 হঠাৎ উচ্চ জ্বর (২-৭ দিন)
👉 তীব্র মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা
👉 পেশী, হাড় ও গিরায় ব্যথা (“Break bone fever”)
👉 বমি বমি ভাব, ক্ষুধামান্দ্য
👉 পেটব্যথা, কোষ্ঠকাঠিন্য
👉 ত্বকে ফুসকুড়ি, মাড়ি বা নাক থেকে রক্ত পড়া
👉 প্লাটিলেট কমে যাওয়া
💢 ২️⃣ জটিল বা Critical পর্যায়:
👉 শরীরে পানি লিকেজ (Plasma leakage)
👉 বমি বা পায়খানায় রক্ত (Haematemesis, Melaena)
👉 অতিরিক্ত রক্তক্ষরণ
⚠️ ওয়ার্নিং সাইন (সতর্কতার লক্ষণ):
যদি নিচের যেকোনো লক্ষণ দেখা দেয়, দেরি না করে হাসপাতালে যান —
✅ তীব্র পেটব্যথা বা অবিরাম বমি
✅ শরীরে পানি জমা (Ascites, Pleural effusion)
✅ নাক/মাড়ি/ত্বক থেকে রক্ত
✅ ঘন ঘন ঘুম ঘুম ভাব, অস্থিরতা বা খিঁচুনি
✅ হাত-পা ঠান্ডা, রক্তচাপ কমে যাওয়া
✅ প্রস্রাব বন্ধ বা খুব কম হওয়া
✅ লিভার বড় হয়ে যাওয়া
✅ প্লাটিলেট দ্রুত কমে যাওয়া
🔬 প্রয়োজনীয় পরীক্ষা:
1️⃣ Dengue NS1 Ag (জ্বরের প্রথম ১-৪ দিনে)
2️⃣ Dengue IgM, IgG (জ্বরের ৬ দিন পর)
3️⃣ CBC (Platelet কম, WBC কম, HCT বেশি)
4️⃣ LFT (SGPT, SGOT বৃদ্ধি)
5️⃣ Serum Electrolyte, PT/APTT, X-ray, USG ইত্যাদি
💧 মনে রাখবেন:
ডেঙ্গু হলে পর্যাপ্ত পানি, ওরস্যালাইন ও বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজে থেকে ওষুধ সেবন না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
🌿 সচেতনতা-ই প্রতিরোধের মূল চাবিকাঠি।
ডেঙ্গু প্রতিরোধ করুন — নিজের পরিবার ও সমাজকে নিরাপদ রাখুন।
ডাঃ মাহাদী হাসান