শিশু স্বাস্থ্য ও পরামর্শ

শিশু স্বাস্থ্য ও পরামর্শ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিশু স্বাস্থ্য ও পরামর্শ, Health & Wellness Website, Shahbag, Dhaka.

আপনার শিশুর সুরক্ষায় সবসময় পাশে।
বাচ্চার যেকোন সমস্যায় একজন শিশু ডাক্তারের পরামর্শ নিন।
সাধারণ জিজ্ঞাসার জন্য পেজে মেসেজ দিন। জরুরী বিষয়ে সবসময় নিকটস্থ ডাক্তারের সাথে সরাসরি কথা বলুন।

২২ আগষ্ট ২০২৬। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায়, সম্পুর্ন  #বিনামূল্যে_চোখের_ছানি_অপরেশনে ও  #চোখের_লেন্সসহ ছানি অপারে...
22/08/2026

২২ আগষ্ট ২০২৬। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায়, সম্পুর্ন #বিনামূল্যে_চোখের_ছানি_অপরেশনে ও #চোখের_লেন্সসহ ছানি অপারেশন করা হবে।

প্রধান অতিথি : ডা. জুবাইদা রহমান। ভাইস প্রসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সবাইকে ক্যাম্পে আসার জন্য আহবান জানানো হচ্ছে।

বিস্তারিত : পোষ্টরে উল্লেখ আছে।

হামের সিজন এখনও শেষ হয়, ডেঙ্গু চলে আসছে। অলরেডি অনেকগুলা বাচ্চা ভর্তি।    #ডেঙ্গু
20/08/2026

হামের সিজন এখনও শেষ হয়, ডেঙ্গু চলে আসছে। অলরেডি অনেকগুলা বাচ্চা ভর্তি। #ডেঙ্গু

প্রথমবারের মত এআই দিয়ে তৈরি হলো নতুন ভাইরাস, নিরাপত্তা শঙ্কাকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিশ্বের ইতিহাসে প্রথমব...
07/08/2026

প্রথমবারের মত এআই দিয়ে তৈরি হলো নতুন ভাইরাস, নিরাপত্তা শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন কার্যকর ভাইরাস তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই সাফল্য চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হলেও, একই সঙ্গে এটি জীবনিরাপত্তা (বায়োসেফটি) ও অপব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগও তৈরি করেছে।

গবেষণায় তৈরি হওয়া ১৬টি নতুন ভাইরাস কেবল ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে এবং মানুষের জন্য কোনো হুমকি নয়। গবেষকদের মতে, এই সাফল্য ভবিষ্যতে রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরির কাজ হলেও, শুরু থেকে সম্পূর্ণ কার্যকর একটি ভাইরাসের নকশা তৈরি করা ছিল অনেক বেশি জটিল।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ব্রায়ান হাই বলেন, ‘এটি এমন এক নতুন পর্যায়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো একটি সম্পূর্ণ জিনগত বিন্যাস তৈরি করেছে, যা কোষের ভেতরে বংশবিস্তার ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।’

এই প্রযুক্তি ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার মতোই কাজ করে। যেমন কথোপকথনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দের পরবর্তী ক্রম অনুমান করে, তেমনি ‘ইভো–১’ ও ‘ইভো–২’ নামে পরিচিত এই মডেলগুলো জীবনের জিনগত ভাষা বিশ্লেষণ ও পূর্বাভাস দেয়।

গবেষকেরা ভাইরাস, ব্যাকটেরিয়া, উদ্ভিদ ও মানুষের জিনগত তথ্য দিয়ে এই মডেলগুলোকে প্রশিক্ষণ দেন। পরে এগুলোকে এমনভাবে উন্নত করা হয়, যাতে তারা ব্যাকটেরিয়াকে সংক্রমিতকারী বিশেষ ধরনের ভাইরাস তৈরি করতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ৩০২টি সম্ভাব্য নকশা তৈরি করে। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় নকশাগুলো পরীক্ষাগারে তৈরি করা হলে ১৬টি নতুন ভাইরাস ‘ই. কোলাই’ ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম হয়।

গবেষক দলের সদস্য স্যামুয়েল কিং বলেন, ‘পরীক্ষার সময় ব্যাকটেরিয়ার স্তরের ওপর পরিষ্কার দাগ দেখা দেওয়ার মাধ্যমে তারা বুঝতে পারেন নতুন ভাইরাসগুলো কার্যকর হয়েছে। ফলাফল পুরো গবেষক দলের সামনে উপস্থাপন করা হলে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে করতালিতে ফেটে পড়েন।’

গবেষকদের মতে, এ ধরনের নতুন ভাইরাস ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি কৃত্রিমভাবে নতুন জৈব কাঠামো তৈরির প্রযুক্তি বা সংশ্লেষিত জীববিজ্ঞানের নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে।

ব্রায়ান হাইয়ের ভাষায়, এই প্রযুক্তি নতুন ওষুধ এবং চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবায় বড় ধরনের অগ্রগতি আনতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, একই প্রযুক্তি অপব্যবহার করে নতুন রোগ সৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত গবেষণার সঙ্গে থাকা এক বিশ্লেষণে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য নিরাপত্তা কেন্দ্রের গবেষক থমাস ইংলেসবি ও মরিটজ হ্যাঙ্কে বলেন, ‘এই অগ্রগতি জীববৈজ্ঞানিক নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে জরুরি প্রশ্ন তৈরি করেছে।’

তাদের মতে, এখন আর প্রশ্ন নয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভাইরাসের জিনগত নকশা তৈরি করা সম্ভব কি না; বরং প্রশ্ন হলো, এটি কীভাবে এমনভাবে ব্যবহার করা যাবে যাতে গুরুতর ক্ষতির ঝুঁকি তৈরি না হয়। বিশেষ করে রোগ সৃষ্টির সক্ষমতা থাকতে পারে—এমন নতুন ভাইরাস তৈরির চেষ্টা করা উচিত নয়।

গবেষকেরা জানান, নিরাপত্তা নিশ্চিত করতে তারা মানুষের মতো জটিল জীবকে সংক্রমিত করতে পারে এমন ভাইরাস প্রশিক্ষণের তথ্যভান্ডার থেকে বাদ দিয়েছেন। গবেষণাটি শুধু ব্যাকটেরিয়ায় সংক্রমণ ঘটানো ভাইরাস নিয়ে নিরাপদ পরীক্ষাগারে পরিচালিত হয়েছে।

ব্রায়ান হাইয়ের মতে, বিদ্যমান নিরাপত্তাব্যবস্থাই প্রযুক্তিটির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে অনেকটাই কার্যকর।

গবেষকদের ভাষ্য, ভাইরাস জীবন্ত নয়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পূর্ণ জীবন্ত প্রাণী তৈরি করতে আরও বড় বৈজ্ঞানিক অগ্রগতি প্রয়োজন।

স্পেনের পম্পেউ ফাবরা বিশ্ববিদ্যালয়ের সংশ্লেষিত জীববিজ্ঞান গবেষণাগারের অধ্যাপক মার্ক গুয়েল এই গবেষণাকে বিজ্ঞানের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ইতিহাসে এই প্রথম কম্পিউটারে বসে জীববৈজ্ঞানিক নকশা তৈরির যুগের সূচনা হলো। এর মাধ্যমে রোগ প্রতিরোধী ভাইরাস, বংশগত রোগের চিকিৎসায় প্রয়োজনীয় উৎসেচক এবং রোগপ্রতিরোধভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত প্রতিরক্ষাকারী উপাদান তৈরির মতো নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।

অন্যদিকে ম্যানচেস্টার জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানের সংশ্লেষিত জিনতত্ত্ব বিভাগের অধ্যাপক প্যাট্রিক কাই বলেন, ‘এই গবেষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’ তার মতে, এর গুরুত্ব শুধু ব্যাকটেরিয়াভুক ভাইরাসেই সীমাবদ্ধ নয়; বরং এটি দেখিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠা জিনগত নকশার মূল নীতিগুলো বুঝতে শিখছে, যা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় জিনগত বিন্যাস তৈরির নতুন পথ খুলে দিতে পারে।

সঠিক সময়ে চিকিৎসা না করার ফলাফল। রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধলে ধীরে ধীরে মহীরুহে পরিণত হয়। ছেলেটি মাদ্রাসায় থাকত, প্রা...
07/08/2026

সঠিক সময়ে চিকিৎসা না করার ফলাফল। রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধলে ধীরে ধীরে মহীরুহে পরিণত হয়। ছেলেটি মাদ্রাসায় থাকত, প্রায় ২ মাসের ইনফেকশন।

ইদুরের উৎপাত থেকে সাবধানবাচ্চাদের অনেক রোগের কারণ এই ইদুর।
07/08/2026

ইদুরের উৎপাত থেকে সাবধান
বাচ্চাদের অনেক রোগের কারণ এই ইদুর।

একটা টিকিট। উপজেলায় যার মূল্য ৩ টাকা সদর হাসপাতালে যার মূল্য ৫ টাকা আর মেডিকেল কলেজে এটার মূল্য ১০ টাকা।আপাতত দৃষ্টিতে ...
01/08/2026

একটা টিকিট। উপজেলায় যার মূল্য ৩ টাকা সদর হাসপাতালে যার মূল্য ৫ টাকা আর মেডিকেল কলেজে এটার মূল্য ১০ টাকা।আপাতত দৃষ্টিতে দেখা যায় এতো কম টাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা হয় দেখতে ভালই লাগে। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে ডাক্তারের রুমের সামনে যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন এখানের প্রায় অর্ধেক রোগী আছে যারা আসলে কোনো রোগী না। তারা আসে শুধু মাএ ফ্রিতে গ্যাস্ট্রিকের ঔষধ আর নাপা ঔষধের জন্য। ৫, ১০ টাকায় ১ পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর ১ পাতা নাপা ট্যাবলেট পাওয়া লাভজনকই। এদের Chief Complain হচ্ছে খুব গ্যাসের সমস্যা, মাথা ব্যাথা, কাশি, শরীর গরম। ডাক্তার এসব রোগীদের দেখেই বুঝতে পারে যে কাহিনী কি। এর জন্য ডাক্তার Routine কিছু Test দেয়। আসল রোগী থাকলে অবশ্যই test করাবে। যখন ঔষধ না দিয়ে Test দেয় তখনি মাথা হয়ে যায় নষ্ট😆। তখনই বলে হাসপাতালে গেলেই খালি Test আর Test।
এখন আপনি বলতে পারেন এই কয়টা ঔষধই তো নেয় সমস্যা কি। এতো এতো টাকা লুটপাট হচ্ছে কিছুই না সাধারন জনগন কিছু নিলেই সমস্যা। সমস্যা আছে ভাই। সমস্যা হাসপাতালের না সমস্যা আপনাদের। এসব So called রোগীদের জন্য আসল রোগীদের সমস্যা হয়।বিশাল সমস্যা হয়।ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতে হয়।সেটা আপনি হাসপাতালে না গেলে বুঝবেন না।
তাই আমর মতে টিকিটের মূল্য ৫০ টাকা করা উচিত। এতে শুধু আসল রোগীরাই আসবে। আর সেবার মানও বাড়বে।
©️ Shanta Islam

প্রয়োজনে ছবিটি ডাউনলোড করে রাখুন
01/08/2026

প্রয়োজনে ছবিটি ডাউনলোড করে রাখুন

01/08/2026
গাজীপুর বা সিরাজগঞ্জে বড় ডেটা সেন্টার হলে—আমাদের কী ভাবা উচিত?যদি সত্যিই গাজীপুর বা সিরাজগঞ্জে বড় আকারের এআই বা ডেটা স...
01/08/2026

গাজীপুর বা সিরাজগঞ্জে বড় ডেটা সেন্টার হলে—আমাদের কী ভাবা উচিত?

যদি সত্যিই গাজীপুর বা সিরাজগঞ্জে বড় আকারের এআই বা ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা থাকে, তাহলে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।

ডেটা সেন্টার শুধু একটি ভবন নয়। এগুলো চালাতে প্রয়োজন হয় বিপুল পরিমাণ বিদ্যুৎ, আর অনেক ক্ষেত্রেই সার্ভার ঠান্ডা রাখতে প্রচুর পানিও ব্যবহৃত হয়। যদি আগে থেকেই কোনো এলাকায় বিদ্যুৎ বা পানির ওপর চাপ থাকে, তাহলে নতুন বড় ডেটা সেন্টার সেই চাপ আরও বাড়াতে পারে।

স্থানীয়ভাবে যেসব বিষয় নিয়ে প্রশ্ন তোলা উচিত—
• আমাদের বিদ্যুৎ সরবরাহে কী প্রভাব পড়বে?
• ভূগর্ভস্থ বা সরবরাহকৃত পানির ওপর কতটা চাপ সৃষ্টি হবে?
• শব্দ, কম্পন ও তাপ দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা হবে?
• পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) কি প্রকাশ করা হয়েছে?
• স্থানীয় মানুষ দীর্ঘমেয়াদে কী সুবিধা পাবে?

অনেকে মনে করেন, ডেটা সেন্টার মানেই হাজার হাজার স্থায়ী চাকরি। বাস্তবে নির্মাণকাজের সময় কিছু কর্মসংস্থান তৈরি হলেও, চালু হওয়ার পর সাধারণত সীমিত সংখ্যক প্রকৌশলী, আইটি কর্মী ও নিরাপত্তাকর্মীর প্রয়োজন হয়। তাই দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের বিষয়টি বাস্তবসম্মতভাবে মূল্যায়ন করা দরকার।

প্রযুক্তি ও বিনিয়োগ অবশ্যই দরকার। কিন্তু তা যেন দেশের বিদ্যুৎ, পানি, পরিবেশ ও সাধারণ মানুষের স্বার্থের বিনিময়ে না হয়। বড় কোনো প্রকল্পের আগে স্বচ্ছ তথ্য প্রকাশ, পরিবেশগত মূল্যায়ন এবং স্থানীয় জনগণের মতামত নিশ্চিত করা উচিত।

উন্নয়ন তখনই অর্থবহ, যখন তার সুফল দেশের মানুষ পায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদও সুরক্ষিত থাকে।

দেখেন অবস্থা, কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সিরিয়ালের টিকিট কেটে সিরিয়ালে দাঁড়ায়, কিন্তু সিরিয়াল শেষ হলেও সে কাউন্টার...
01/08/2026

দেখেন অবস্থা, কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সিরিয়ালের টিকিট কেটে সিরিয়ালে দাঁড়ায়, কিন্তু সিরিয়াল শেষ হলেও সে কাউন্টারে যায় না, ফিরে এসে আবার সিরিয়ালে দাঁড়ায়। সে দাঁড়ায় মুলত নারীদের সিরিয়ালে এবং সেখানে ভিড়ের নাম করে নারীদের সাথে লেপ্টে দাঁড়ায়, এবং অসামাজিক আচরণ করে।

এক ভদ্র মহিলার সাথে এমন করলে সে ধমক দিয়ে সরিয়ে দেয়, সে সরে যেয়ে আরেক লাইনে দাঁড়িয়ে যায়, সেখানেও ৩/৪জন নারীর সাথে এমন করে।

তখন এই নারীটি নিজের মোবাইল দিয়ে গোপনে ভিডিও করে, এবং উপস্থিত কয়েকজন ভদ্রলোককে দেখায়, তারা তাকে ধরে আনে, নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। সে তার নাম বলে, নুরু। বাড়ি কিশোরগঞ্জ জেলার কানিকাটা এলাকায়।

এরপর জনতা তাকে কান ধরিয়ে উক্ত নারীর পা ধরে ক্ষমা চাওয়ায়, এবং আর কোনদিন করবেনা মর্মে স্বীকারোক্তি নেয়, এরপর হাসপাতালের পরিচালকের রুমে নিয়ে যায়। পরিচালক পুলিশে ফোন দিয়ে থানায় দিয়ে দেয়।

এই হচ্ছে অবস্থা, এখন এদের সাথে কি করা উচিৎ আপনারাই বলেন….

Address

Shahbag
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when শিশু স্বাস্থ্য ও পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শিশু স্বাস্থ্য ও পরামর্শ:

Shortcuts

Share