UK Medi Mart

UK Medi Mart UK Medi Mart is located near Dr. M.R. Khan Shishu Hospital & Institute of Child Health, Mirpur 2. We are a friendly neighborhood store.

19/08/2026

Around 65 per cent of children infected with measles were found to be suffering from malnutrition, according to a study conducted by Bangladesh Shishu Hospital and Institute and icddr,b.

Link in comments

18/08/2026

জলাতঙ্ক পৃথিবীর একমাত্র রোগ যার মৃত্যুহার প্রায় একশো শতাংশ।
একবার লক্ষণ শুরু হয়ে গেলে আর কিছু করার থাকে না। কোনো ওষুধ নেই, কোনো চিকিৎসা নেই। দেশের সবচেয়ে বড় হাসপাতালেও না, বিদেশেও না। রোগীকে শুধু দেখতে হয়।
অথচ এই রোগটা শতভাগ প্রতিরোধযোগ্য। কামড়ানোর পর ঠিক কাজটা করলে কিছুই হয় না।
সমস্যা হলো, আমাদের দেশে কামড়ানোর পর যা করা হয়, তার বেশিরভাগই ভুল।
কেউ ক্ষতস্থানে মরিচের গুঁড়া দেন। কেউ চুন দেন, কেউ তেল বা কেরোসিন। কেউ কবিরাজের কাছে যান তাবিজ বা ঝাড়ফুঁকের জন্য। কেউ ভাবেন, "কুকুরটা তো পোষা, কিছু হবে না।" কেউ অপেক্ষা করেন, "কুকুরটা বাঁচে কি না দেখি, তারপর টিকা নেব।"
এই অপেক্ষাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ জলাতঙ্কের ভাইরাস ধীরে ধীরে স্নায়ু বেয়ে মস্তিষ্কের দিকে যায়। মস্তিষ্কে পৌঁছানোর আগেই টিকা দিতে হয়। একবার পৌঁছে গেলে টিকা দিয়েও আর লাভ হয় না।
সঠিক কাজ তিনটা:
এক, সঙ্গে সঙ্গে ধোয়া। সাবান দিয়ে ক্ষতস্থান একটানা ১৫ মিনিট চলমান পানিতে ধুতে হবে। তাড়াহুড়ো করে দুই মিনিট নয়, পুরো ১৫ মিনিট। এই একটা কাজই ভাইরাসের অনেকটা ধুয়ে ফেলে দেয়। এটা চিকিৎসার প্রথম ধাপ, বাড়িতেই করতে হয়।

দুই, ক্ষত সেলাই করবেন না, কিছু লাগাবেন না। মরিচ, চুন, তেল, ছাই, হলুদ, কিছুই না। এগুলো ভাইরাস মারে না, উল্টো ক্ষতে সংক্রমণ বাড়ায়।

তিন, দেরি না করে হাসপাতালে যান। সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা বিনামূল্যে দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই পাবেন। গভীর কামড় বা মুখ-হাতের কামড় হলে টিকার সঙ্গে ইমিউনোগ্লোবুলিনও লাগতে পারে, সেটা ডাক্তার ঠিক করবেন।

কয়েকটা কথা মনে রাখুন:
শুধু কুকুর নয়, বিড়াল, শিয়াল, বেজি, বানর, বাদুড়ের কামড় বা আঁচড়েও জলাতঙ্ক হতে পারে
রক্ত বের না হলেও, শুধু আঁচড় লাগলেও টিকা লাগতে পারে

পোষা প্রাণী মানেই নিরাপদ নয়, তার নিজের টিকা দেওয়া আছে কি না সেটাই আসল প্রশ্ন
টিকার পুরো কোর্স শেষ করতে হবে, ভালো লাগছে বলে মাঝপথে বন্ধ নয়
শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তারা প্রাণীর কাছে যায় বেশি, আর অনেক সময় ভয়ে বা বকা খাওয়ার ভয়ে বাড়িতে বলেই না। বাচ্চাকে শিখিয়ে রাখুন, কোনো প্রাণী কামড়ালে বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে বলতে হবে।
জলাতঙ্কে মৃত্যু মানে এমন একটা মৃত্যু যা পুরোপুরি ঠেকানো যেত। সাবান, পানি আর একটা ফ্রি টিকা, এইটুকুই যথেষ্ট ছিল।
পরিবারে ছোট বাচ্চা আছে? পোস্টটা তাদের অভিভাবকদের দেখান।

By Dr.Nobel
MBBS,BCS

16/08/2026

16/08/2026

বারবার প্রস্রাব, জ্বালাপোড়া—কিন্তু টেস্টে ইনফেকশন নেই? তাহলে সমস্যাটা কী?

আমাদের কাছে প্রায়ই একটা কমেন্ট আসে—

"আপা, আমার প্রস্রাবে জ্বালাপোড়া হয়, বারবার প্রস্রাব পায়, কিন্তু টেস্ট করালে রিপোর্ট নরমাল আসে। ডাক্তার বলেন কিছু নেই। তাহলে সমস্যাটা কী?"

এই প্রশ্নটা এত বেশি মানুষ করেন যে আজ এটা নিয়েই বিস্তারিত বলি।

সাধারণ ইউটিআই (UTI) আর এই সমস্যাটা এক নয়

ইউটিআই মানে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হওয়া। তখন প্রস্রাব টেস্ট করলে জীবাণু ধরা পড়ে, অ্যান্টিবায়োটিক খেলে কয়েকদিনেই ভালো হয়ে যায়।

কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়—

- বারবার প্রস্রাবের বেগ আসছে
- অল্প অল্প করে প্রস্রাব হচ্ছে
- মূত্রথলি ভরে গেলে তলপেটে বা পেলভিসে ব্যথা বা চাপ বাড়ছে
- প্রস্রাব করার পর একটু স্বস্তি লাগছে
- কিন্তু প্রস্রাব টেস্ট বা কালচারে বারবার করালেও কোনো জীবাণু পাওয়া যাচ্ছে না

এই অবস্থায় বারবার "ইউটিআই হয়েছে" ধরে নিয়ে বারবার অ্যান্টিবায়োটিক খাওয়াটা ঠিক না। কারণ এখানে ব্যাকটেরিয়া নেই, তাই অ্যান্টিবায়োটিকে কাজও হয় না—সাময়িক একটু ভালো লাগলেও সমস্যা আবার ফিরে আসে।

এই দীর্ঘস্থায়ী অবস্থাটাকে আমরা বলি মূত্রাশয় ব্যথা সিন্ড্রোম (Bladder Pain Syndrome / Interstitial Cystitis, সংক্ষেপে IC/BPS)।

সহজভাবে বললে—এটা এমন একটা অবস্থা, যেখানে মূত্রথলিতে জীবাণু ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যথা, চাপ বা অস্বস্তি থাকে। সাধারণত অন্তত ৬ সপ্তাহ ধরে এই সমস্যা চললে, আর অন্য কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা না গেলে, একে IC/BPS বলে সন্দেহ করা হয়।

কিছু রোগীর দিনে ১৬-৩০ বার পর্যন্ত প্রস্রাব হতে পারে।

তবে সাবধান—শুধু ঘন ঘন প্রস্রাব হলেই এটা IC/BPS না

এমন উপসর্গ আরও কিছু সমস্যায় হতে পারে—ওভারঅ্যাকটিভ ব্লাডার, প্রকৃত ইউটিআই, ব্লাডারে টিউমার, এন্ডোমেট্রিওসিস, পুরুষদের ক্রনিক প্রোস্টেট প্রদাহ ইত্যাদি। তাই নিজে থেকে ধরে না নিয়ে ইউরোলজিস্ট বা ইউরো-গাইনির কাছে দেখানো জরুরি।

ডাক্তার কীভাবে বুঝবেন?

- বিস্তারিত হিস্ট্রি নেওয়া ও শারীরিক পরীক্ষা
- ৩ দিন ধরে একটা ডায়েরি রাখতে বলা হয়—কতবার প্রস্রাব হচ্ছে, কতটুকু হচ্ছে, কতটুকু পানি খাচ্ছেন
- প্রস্রাব টেস্ট ও কালচার করে যাতে করে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাদ দেওয়া যায়
- রক্ত পাওয়া গেলে আলাদা করে পরীক্ষা করা
- প্রয়োজনে সিস্টোস্কোপি করে মূত্রথলির ভেতরটা দেখা

খাবারের ভূমিকা আছে

সবার ক্ষেত্রে এক না হলেও, অনেকের উপসর্গ বাড়ায়—চা-কফি, কোল্ড ড্রিংক, অ্যালকোহল, লেবু-কমলা-আনারসের মতো টক ফল ও জুস, টমেটো, ঝাল-মসলা, ভিনেগার।

আবার তুলনামূলক নিরাপদ থাকে—পানি, দুধ, কলা, নাশপাতি, তরমুজ, শসা, গাজর, ভাত, মাছ-মাংস-ডিম।

নিজের কোন খাবারে সমস্যা বাড়ে সেটা লক্ষ্য রাখাই সবচেয়ে ভালো উপায়। এক্ষেত্রে পেশেন্ট নিজে তার অসুস্থতার সময় একটি ফুড ডাইরি তৈরি করতে পারেন।

চিকিৎসা

রোগীভেদে ধাপে ধাপে চিকিৎসা দেওয়া হয়—জীবনযাত্রায় পরিবর্তন, পেলভিক ফ্লোর ফিজিওথেরাপি, ওষুধ, প্রয়োজনে ব্লাডারে ওষুধ দেওয়া (instillation)।

একটা গুরুত্বপূর্ণ কথা—নিজে থেকে ইন্টারনেট দেখে Kegel exercise শুরু করবেন না। কারও কারও ক্ষেত্রে পেলভিক ফ্লোরের মাংসপেশি এমনিতেই অতিরিক্ত টানটান থাকে, তখন Kegel করলে ব্যথা আরও বেড়ে যেতে পারে।

অবশেষে কিছু কথা পূনরায় উল্লেখ করা দরকার

বারবার প্রস্রাব + মূত্রথলিতে ব্যথা বা জ্বালাপোড়া + টেস্টে ইনফেকশন নেই—এই কম্বিনেশনটা অবহেলা করবেন না। এটাকে শুধু "মানসিক সমস্যা" বা "কিছু নেই" বলে উড়িয়ে দেওয়াও ঠিক না।

আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে—বারবার প্রস্রাব হয়, কিন্তু টেস্টে কিছু ধরা পড়ে না? কমেন্টে জানান।

ডাঃ তাজকেরা সুলতানা চৌধুরী
সহযোগী অধ্যাপক
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা
📞 ০১৯৮৯৯৯৭১৮০ নম্বরে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত।

/BPS

15/08/2026

28/07/2026

Address

88/2, Barobag, (Monipur Kathaltola Road), Mirpur/2
Dhaka
1216

Opening Hours

Monday 08:00 - 23:30
Tuesday 08:00 - 23:30
Wednesday 08:00 - 23:30
Thursday 08:00 - 23:30
Friday 08:00 - 23:30
Saturday 08:00 - 23:30
Sunday 08:00 - 23:30

Telephone

+8801812628211

Website

Alerts

Be the first to know and let us send you an email when UK Medi Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UK Medi Mart:

Shortcuts

Share