23/08/2026
নারায়ণগঞ্জে বিসমিল্লাহ হোমিও হলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিজ্ঞান সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল নারায়ণগঞ্জের অধ্যক্ষ এবং হোমিওপ্যাথিক ডক্টরস লীগা বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. আশরাফুর রহমান।
সভায় বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাধারা। গবেষণা, বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা ও দক্ষ চিকিৎসক তৈরির মাধ্যমে এ চিকিৎসাপদ্ধতিকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ রোমান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।