Women's Hijama Therapy

Women's Hijama Therapy Women's Hijama Therapy
A dedicated wellness centre for women offering Hijama, Acupuncture, Moxibustion & Self-Ruqyah Consultancy.

Healing through Sunnah & holistic care. ✨ হিজামা কি?

আধুনিক পরিভাষায় কাপিং (Cupping) থেরাপি নামের এই চিকিৎসা পদ্ধতিকে আরবিতে বলা হয় হিজামা (حِجَامَة )। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা।
আরবি ‘আল হাজম’ থেকে এসেছে এই শব্দের উৎপত্তি। যার অর্থ চোষা বা টেনেনেওয়া। এই প্রক্রিয়ায় সুঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন

দূষিত রক্ত (Toxin) বের করে আনা হয়।এতে শরীরের মাংসপেশীসমূহের রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানসমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।


★কেন হিজামা করাবেনঃ হাদিসে আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) হিজামা করেছেন মাথাব্যথার প্রতিষেধক হিসেবে। পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝে ও ঘাড়ের দু’টি রগে। হিজামার উপকারিতা সম্পর্কে সিহাহ সিত্তার গ্রন্থসমূহে বহু হাদিস রয়েছে। আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্যহিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।

★হিজামা সংক্রান্ত হাদীসঃ

(১)হজরত ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে নবী করিম (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো- শিঙা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ –সহিহ বোখারি: ৫৬৮১
(২) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেনতোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬
(৩) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনারউম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
(৪) হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
(৫) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭
(৬) হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩


★হিজামা ও রুকইয়াহ অনেক সময় রিলেটেড ট্রিটমেন্ট হয়ে যায়।কারণ, জিন/জাদু/নজরের কারণে একটা মানুষের শারীরিক ও মানসিক যে ক্ষতিটা হয়ে যায় সেটা মেডিক ট্রিটমেন্ট দ্বারা কিউর করা সম্ভব হয়না।হিজামাই এই সমস্যার,জন্য বেস্ট ট্রিটমেন্ট ও বেস্ট সলিউশন।

আবার,জিন/জাদু/নজরের রোগীদের হিজামার আগে রুকইয়াহ করে আসলেই বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তাই এই পেইজে রুকইয়াহ কন্সাল্টেন্সির ও ব্যবস্থা রয়েছে।অনলাইন রুকইয়াহ কন্সাল্টেন্সি ফি দিয়ে,সেল্ফ রুকইয়াহর জন্য গাইডলাইন পাবেন,ইন শা আল্লাহ।

★গ্রুপে সব রিভিউ ও ফিডব্যাক একসাথে পাবেন।আমাদের গ্রুপ শুধু ফিমেল মেম্বারদের জন্য।
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/1300340427028559/?ref=share

24/08/2026

হিজামার সুন্নাহ ডেট ৩১আগষ্ট, ২ ও ৪ সেপ্টেম্বর।
©Women's Hijama Therapy

মানুষিক সমস্যা নিয়ে একজন পেশেন্ট আসলেন, তার সমস্যার বিভিন্ন দিক নিয়ে কথা বললেন।এটাও বললেন, উনি সেল্ফ রুকইয়াহ করতে চান, আ...
21/08/2026

মানুষিক সমস্যা নিয়ে একজন পেশেন্ট আসলেন, তার সমস্যার বিভিন্ন দিক নিয়ে কথা বললেন।

এটাও বললেন, উনি সেল্ফ রুকইয়াহ করতে চান, আমল করতে চান কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট করেনা। এসব বাড়াবাড়ি মনে করেন। তারজন্য তাকে রিহ্যাবেও পাঠানো হয়, তাকে "টাইট" দেয়ার জন্য।

কথা শুনে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হলোনা যে, কেউ মেন্টালি স্ট্রাগল করছে, সেটার ট্রিটমেন্ট এর চেয়েও বড় সমস্যা মনে হলো শুধু মাত্র রুকইয়াহ করা, আমল করা, গান-বাজনা বাসায় বন্ধ রাখতে বলা, বাসার মেম্বারদের সলাত আদায় করতে বলা!!!???

এরপর উনি প্রেস্ক্রিপশান ও রিহাবে এডমিশনের কার্ডের ছবি, রিপোর্ট সব দেখালেন।

মানুষের জীবন বরই অদ্ভুত,
শুধুমাত্র মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পারার জন্যেও আমাদের অনেক কিছু সহজ হয়ে যায়। তারজন্যেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবেনা।

আবার কারো কারো জন্য মুসলিম ফ্যামিলিতে থেকেও দ্বীন প্র‍্যাক্টিস সহজ নয় বরং "Religious activity" বাড়াবাড়ি এবং মানসিক সমস্যার কারণ হিসেবে দর্শানো হতে পারে!!

আল্লাহ উনাকে উত্তম পরিবেশ ও চক্ষু শীতলকারী পরিবার দান করুক, দ্বীন পালন উনার জন্য সহজ ও বরকতময় করুক।

[রিহ্যাবের পরিবেশ কেমন এটা যারা ফেইস করেন নি, তারা কখনোই বুঝবেন না। এখান থেকে সাময়িক সুস্থ হয়ে আসলেও কেউ কেউ এসব নিয়ে আরো বেশি ট্রমাটাইজড হয়ে ফেরত আসে।]

©Women's Hijama Therapy




*নতুন-পুরাতন সব হিজামা লাভার পেশেন্ট আপাদের জন্য রিমাইন্ডার—*▪️ রিসেন্ট কোনো প্রেস্ক্রিপশান, রিপোর্ট ফলো করলে সেসব সাথে ...
19/08/2026

*নতুন-পুরাতন সব হিজামা লাভার পেশেন্ট আপাদের জন্য রিমাইন্ডার—*

▪️ রিসেন্ট কোনো প্রেস্ক্রিপশান, রিপোর্ট ফলো করলে সেসব সাথে আনবেন। অথবা ডায়াগ্নোসিস পেপার সাথে আনবেন।

▪️ যারা অন্য কোথাও হিজামা-রুকইয়াহ করিয়েছেন সেখান থেকে ডায়াগনোসিস পেপার দিলে সেটাও সাথে আনার চেষ্টা করবেন।

▪️ *রওনা দিলে ইনফর্ম করা;* আমার বাসা থেকে NAHL club কিন্তু কিছুটা দূর। আবার আমি সারাদিন অফিস টাইমের মত টাইম ধরে চেম্বারে বসিনা।

▪️ টাইম মেইনটেইন করা; আসতে লেট হলে সেটাও ইনফর্ম করা।

▪️ আমার কাছে এপোয়েনমেন্ট বুকিং দেয়ার জন্য ১-২ সপ্তাহ আগে থেকে কিংবা ১-২ মাস আগে থেকে বুকিং দেয়ার কোনো প্রয়োজন নাই। Life is full of uncertainty. ২-৩ দিন আগে বুকিং দেয়াই এনাফ। এরপরেও ইমার্জেন্সি কারো কিছু হলে ক্যান্সেল করার অপশন তো আছেই।

▪️ আমি আমার বাচ্চা নিয়ে কাজ করি। তাই সর্বক্ষণ হিজামার জন্য নিবেদিত প্রাণ না। একজন টাইম শিডিউল উল্টাপাল্টা করলে আমার সারাদিনের শিডিউল অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়।


আসলে আগে যখন কাজের পরিসর অল্প ছিল, তখন বেশিরভাগ ই পরিচিতদের মাধ্যমে রেকোমেন্ডেশান পাওয়ায় তারা মোটামুটি আমার সম্পর্কে জানতো, আমি অল্প পরিসরে কাজ করলেও কোয়ালিটিফুল টাইম দেয়ার ট্রাই করি। কিন্তু আমার কাছে হিজামা করতে চাইলে আমার কিছু সীমাবদ্ধতা মেনে নিয়েই করতে হবে, সবার ই আলহামদুলিল্লাহ এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিলো।

এখন অনলাইন,ফেসবুক, গুগল দেখে অনেকেই আসায় কিছু খারাপ অভিজ্ঞতা হওয়ায় মন মেজাজ খারাপ ছিলো। আমার কাছে মনেহলো, আবারো সবাইকে রিমাইন্ডার দেয়া প্রয়োজন এবং এই লেখা সেভ রাখাও প্রয়োজন। যেনো নতুন অদের ফরোয়ার্ড করতে পারি। আর যারা নতুন কাউকে রেকোমেন্ড করবেন তারা আমার সীমাবদ্ধতা টুকুও মেনশান করে দিবেন।

❌ আমি অলটাইম চেম্বারে থাকিনা।

❌আমি মাসে ৩০ দিন হিজামা করাই না।

❌ আমার কাছে আসার আগে এপোয়েনমেন্ট বুকিং দিয়ে আসতে হবে।

❌ আমার কাছে এপোয়েনমেন্ট বুকিং দেয়া মানে অনেকটা কথা দিলে কথা রাখার মত চেষ্টা করতে হবে।

(আবার এমন না যে, আমি কারো ইমার্জেন্সি সিচুয়েশান বুঝবোনা!! বাচ্চা সংসার সামলিয়ে কিংবা রাস্তা ঘাটের কারনে লেট হতেই পারে। এসব একটু ইনফর্ম করে দেয়া জেনারেল ম্যানারস। আবার ইমার্জেন্সি সিচুয়েশনে ক্যান্সেল করেও দিতে পারেন। যাই করেন, জানিয়ে করেন। যাস্ট এতটুকুই)

❌ তবে যারা বারবার এপোয়েনমেন্ট বুকিং দিয়ে *বারবার ক্যান্সেল করেন*, তাদেরকে আমি আর বারবার সুযোগ দিতে পারিনা।

✅ যারা ২০১৮ সাল থেকে হিজামা করছেন আমার কাছে এইটুক শর্ত মেনেই হিজামা করছেন। যাদের কাছে এইটা কঠিন মনে হবে, বিরক্তিকর মনে হবে তারা অন্য কোথাও অবশ্যই সেশান নিতে পারেন। এখন অনেক ভালো ভালো হিজামা থেরাপিস্ট আছেন, এলাকাভিত্তিক ভাবে করাই উত্তম।

❌ আমি আমার সীমাবদ্ধতার জন্য ও দায়বদ্ধতা থেকেই অনেক বড় পরিসরে কাজ করতে চাইনা, অনেক বেশি পেশেন্ট টার্গেট করেও কাজ করতে চাই না।

©Women's Hijama Therapy

PCOS শুধুমাত্র সিস্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হরমোনাল এবং ডায়জেস্টিভ ইস্যুতে প্রভাব ফেলে।যার কারণে, সিস্ট না থাকলেও অনেক...
18/08/2026

PCOS শুধুমাত্র সিস্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হরমোনাল এবং ডায়জেস্টিভ ইস্যুতে প্রভাব ফেলে।

যার কারণে, সিস্ট না থাকলেও অনেকের পিরিয়ড ইররেগুলার হতে পারে।

ইন্সুলিন রেজিস্টেন্স এর একটা প্রধান কারণ।

হিজামায় ওভারিয়ান সিস্ট চলে গেলেও, পিরিয়ড রেগুলার হতে সময় লাগে অনেক সময়।

আবার কেউ কেউ মিরাকেলি একটা সেশানেই কন্সিভও করে ফেলতে পারেন।

এটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা, এরপর রোগীর চেষ্টা আলহামদুলিল্লাহ।

তাই অন্যের ফিডব্যাক দেখেই যারা চোখে মুখে অনেক আশা নিয়ে আসেন, তাদের সমস্যার সমাধানও আমরা একটা সেশানেই দিয়ে দিবো!!!
তাদেরকে আসলে আশাহত করতেই হয়। 😓 কারণ, আমি চাপাবাজি করতে পারিনা।

তবে এইটুক বিশ্বাস রাখা উচিৎ, এতে কোনো সাইডইফেক্ট নেই এবং এটি ট্রিটমেন্ট এর মধ্যে বেস্ট একটি পদ্ধতি।

©Women's Hijama Therapy

Mugwort leaf ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের একটি অবিচ্ছেদ্ধ অংশ ও ইরিপ্লেসেবল হার্ব। যার ব্যবহার বহু যুগ ধরে, বহু ভাবে করে ...
17/08/2026

Mugwort leaf ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের একটি অবিচ্ছেদ্ধ অংশ ও ইরিপ্লেসেবল হার্ব। যার ব্যবহার বহু যুগ ধরে, বহু ভাবে করে আসছে তারা।

আমরা সাধারনত, মক্সিবাশান (স্টিক পুড়িয়ে নির্দিষ্ট আকুপাংচার পয়েন্টে হিট দিয়ে Qi flow বাড়ানো) প্র‍্যাক্টিস করি।

আর এছাড়া লোয়ার এবডমেনে ড্যাম্পনেসের কারণে ইররেগুলার পিরিয়ড, ব্লাড ক্লট, পিরিয়ড ক্র‍্যাম্প, সাবফার্টিলিটি ইত্যাদি ইস্যু সলভের জন্য ভ্যাজাইনাল স্টিম নেয়ার পরামর্শ দিয়ে থাকি।

📌 Moxa stick available

*© Women's Hijama Therapy*

কিছু নিয়ামত আমরা না চাইতেই পাই।আবার কিছু নিয়ামত আসে অনেক ট্রায়ালস & দুয়ার মাধ্যমে।Again,  নিয়ামত আবার কিছু পরীক্ষা নিয়েও...
17/08/2026

কিছু নিয়ামত আমরা না চাইতেই পাই।

আবার কিছু নিয়ামত আসে অনেক ট্রায়ালস & দুয়ার মাধ্যমে।

Again, নিয়ামত আবার কিছু পরীক্ষা নিয়েও আসে।

মুমিনের জীবনটা এমন ই

#সবর&শোকর

©Women's Hijama Therapy

ডায়বেটিস কন্ট্রোলে আনতে ও কম্পলিকেশানস কমাতে হিজামা, কাপিং থেরাপি গ্রহণ করুন।📌এপোয়েনমেন্ট নেয়া হবে ২০ তারিখ থেকে।©Women'...
16/08/2026

ডায়বেটিস কন্ট্রোলে আনতে ও কম্পলিকেশানস কমাতে হিজামা, কাপিং থেরাপি গ্রহণ করুন।

📌এপোয়েনমেন্ট নেয়া হবে ২০ তারিখ থেকে।

©Women's Hijama Therapy

শুক্রবার *সূরা কাহাফ তিলাওয়াত* এবং সপ্তাহের অন্যান্যদিন অল্প হলেও এর ডিপ মিনিং নিয়ে পড়াশোনা করা/তাফসীর পড়া উচিত। দাজ্জাল...
13/08/2026

শুক্রবার *সূরা কাহাফ তিলাওয়াত* এবং সপ্তাহের অন্যান্যদিন অল্প হলেও এর ডিপ মিনিং নিয়ে পড়াশোনা করা/তাফসীর পড়া উচিত।

দাজ্জালের ফিৎনায় আমরা হুট করে একদিন পড়বোনা, এটা একটা কন্টিনিয়াস প্রসেস শেষ জামানায়।

আল্লাহর হিকমাহ; জীবনের পরীক্ষা সব কিছুই ঘটে কোনো না কোনো রিজনে।

যা হিকমাহ আর সবরের সাথে আলাহ আমাদের পাস করার তাওফিক দান করুক।





©Women's Hijama Therapy

গলায় *গিট* ফিল হয় বলে, কেউ কেউ নাকি গলায়ও হিজামা করান!! 🤦‍♀️ব্যাপারটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ⚠️থায়রয়েডের সমস্যায় কিংবা গলা...
13/08/2026

গলায় *গিট* ফিল হয় বলে, কেউ কেউ নাকি গলায়ও হিজামা করান!! 🤦‍♀️

ব্যাপারটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ⚠️

থায়রয়েডের সমস্যায় কিংবা গলায় কোনো ফোলা থাকলেও গলায় হিজামা করানো যাবেনা। ❌

গলায় ফোলা হলে সেটা গয়টারও হতে পারে, লিম্ফও ফুলতে পারে। আর ব্যাথা থাকলে অন্য কিছুও হতে পারে।

এখানে অনেক গুরুত্বপূর্ণ ও সেন্সিটিভ নার্ভ ও ভেইন রয়েছে।

আর গয়টার হলো অটোইমিউন ডিজিজ, যারজন্য থায়রয়েড নিয়ে চাপাচাপি করলে লাভ নেই। বরং ইমিউন সিস্টেমকে নিয়ে কাজ করতে হবে।

✅ সঠিকভাবে হিজামায় থায়রয়েড কন্ট্রোলে আসে, কম্পলিকেশানস কম হয়, এবং ওষুধের সাইডইফেক্ট ও কমে আসতে পারে।

প্রয়োজনে ফলোয়াপে থেকে কেউ কেউ ওষুধ ছেড়ে দিতে পারেন। (সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়)

©Women's Hijama Therapy

11/08/2026

Address

175, East Azampur, Uttara.
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Women's Hijama Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Women's Hijama Therapy:

Shortcuts

Share