02/07/2022
সন্তোষজনকভাবে শারীরিক সম্পর্ক করার জন্য পুরুষাঙ্গের পর্যাপ্ত উত্থান একটি স্বাভাবিক আচরণ। একজন পুরুষ যখন যৌন সঙ্গম বা যৌন মিলনের জন্য মনোশারীরিকভাবে প্রস্তুতি গ্রহন করে তখন যদি তার পুরুষাঙ্গ সঙ্গমের জন্য উপযক্তুভাবে উত্থিত না হয় তাকে বলে ইরেকটাইল ডিসফাংশন। এটা অতন্ত্য বেদনাদায়ক।
ইরেক্টাইল ডিস্ফাংশন যা লিঙ্গে অপর্যাপ্ত রক্ত প্রবাহ, ডায়াবেটিস, স্থূলতা, এ্যালকোহল সেবন, মানসিক চাপ ইত্যাদি কারণে হতে পারে।পুরুষের যৌন উত্তেজনা একটি জটিল প্রক্রিয়া যার সাথে মস্তিস্ক, হরমোন, আবেগ, স্নায়ু, মাংসপেশী এবং রক্তনালী জড়িত। যে কারণেই হোক না কেন ডায়াগনসিস বা রোগ নির্ণয় করতে হবে সবার আগে।
ইউরোপীয়ান এসোসিয়েশন অফ ইউরোলজি দ্বারা স্বীকৃত উত্থান জনিত সমস্যার প্রথম সারির চিকিৎসা শকওয়েভ থেরাপি এবং পি-শট যা ইরেকটাইল টিস্যুগুলিকে পুনরুজ্জীবিত করতে পারে যেটা আপনার/আমার শরীরের নিজস্ব পুর্নগঠন (Growth Factor) পদ্বতিকে কাজে লাগিয়ে।আমরা এই যুগান্তকারি বৈজ্ঞানিক প্রমান ভিত্তিক চিকিৎসা Extracorporeal Shockwave Therapy(ESWT) বা শক ওয়েভ থেরাপি এবং পি আর পি (PRP) বা পি-শট (P-Shot) চিকিৎসা ইতিমধ্যে শুরু করেছি এবং উৎসাহব্যাঞ্জক সাড়াও পাচ্ছি, যা সম্পূর্ণ নিরাপদ ও দ্রুত কার্যকর।
এক্সট্রাকর্পোরাল শক ওয়েভ চিকিৎসা যা একটি বিশেষ যন্তের মাধ্যমে পেনিস/পুরুষাঙ্গের বাহির হতে চামড়ার ভিতর দিয়ে অভিঘাত তরঙ্গ বা একুইস্টিক প্রেসার ওয়েভ প্রবেশ করিয়ে আক্রান্ত স্হানের উপর প্রয়োগ করা হয়। এই অভিঘাত তরঙ্গ যান্ত্রিক কিন্তু বৈদ্যুতিক নয়। এই শ্রাবণযোগ্য কম মাত্রার শব্দ তরঙ্গ পেনিসের টিস্যুর ভিতরে প্রবেশ করে আক্রান্ত স্হানে রক্ত প্রবাহ বৃদ্ধি করে। চিকিৎসার এই পদ্দতিতে রক্তপ্রবাহ বৃদ্বির ফলে আক্রান্ত স্হানটি শরীরের নিজস্ব পুর্নগঠন পদ্বতিকে কাজে লাগিয়ে স্বাভাবিক প্রদাহ জনিত যে প্রক্রিয়া তাকে উদ্দীপ্ত করার মাধমে নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে, যার ফলে পূর্নরায় লিঙ্গ উথ্হান হয়। যা পুরোপুরি নিরাপদ ও দ্রুত কার্যকর। এই পদ্বতিটি কোন প্রকার রক্তপাত, কাটাছেঁড়ার ঝামেলাবিহীন ও পাশ্বপ্রতিক্রিয়া মুক্ত। চিকিৎসার জন্য সময় লাগে বিশ থেকে তিরিশ মিনিট, সাত থেকে দশ বার বা সেশন, সপ্তাহে এক দিন করে।বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত একজন দক্ষ চিকিৎসক বা সার্টিফাইড শক ওয়েভ প্রাক্টিশনার/থেরাপিস্ট এই এক্সট্রাকর্পোরাল শক ওয়েভ চিকিৎসা প্রদান করেন।
পিআরপি বা পি-শট কী?
এটি একটি নন-হায়ালোরনিক এসিড ফিলার প্লাটেলেট সমৃদ্ধ প্লাজমা। দেহ থেকে রক্ত সংগ্রহ করে একটি বিশেষ জেলে ও ক্যালসিয়াম সমৃদ্ধ টিউবে রাখা হয়। টিউবগুলো সেন্ট্রিফিউজ মেশিনে বসিয়ে একটি বিশেষ প্রক্রিয়ায়- প্লাটেলেট সমৃদ্ধ প্লাজমা সংগ্রহ করা হয়। টিউবের উপরের অংশে আলগা হয়ে থাকা প্লাজমা পেনিসের স্কার টিস্যুর বা বাঁকা জায়গায় ইনজেকশন করা হয়। ইনজেকশন করার আগে নাম্বিং ক্রিম ও লোকাল এনাসথেশিয়া কিছু সময় রাখা হয়। যা ১-৩ মাসের মধ্যে স্কার টিস্যু কে ভেঙ্গে নতুন পেনাইল টিস্যুতে পরিনত করে।
পিআরপি কীভাবে কাজ করে
প্লাটেলেট সমৃদ্ধ প্লাজমায় থাকে অনেক পুষ্টিকর উপাদান। যেমন- পিডিজিএফ, টিজিএফ, ডিইজিএফ, আইজিএফ, এফজি এবং টিএসপি-ওয়ান ইত্যাদি। যা আমাদের শরীরের গ্রোথ ফেক্টরকে স্টিমুলেট নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে এবং পূনরায় লিজ্ঞ উথ্হান হয়।