জার্মানি হোমিও শিক্ষালয়

জার্মানি হোমিও শিক্ষালয় ♦আসুন আমরা সঠিক হোমিও চিকিৎসা শিখি ও সফল হোমিও চিকিৎসক হই♦
(1)

 #লিভার_বৃদ্ধি রোধ করার হোমিও ঔষধঃ( #শুধুমাত্র_শেখার_উদ্দেশ্যে_সংগৃহীত) লিভার বৃদ্ধি বা হেপাটোমেগালি (Hepatomegaly) রোধ ...
18/08/2026

#লিভার_বৃদ্ধি রোধ করার হোমিও ঔষধঃ
( #শুধুমাত্র_শেখার_উদ্দেশ্যে_সংগৃহীত)
লিভার বৃদ্ধি বা হেপাটোমেগালি (Hepatomegaly) রোধ এবং নিরাময়ে হোমিওপ্যাথির লক্ষণভিত্তিক চিকিৎসা বেশ জনপ্রিয়। রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ বিশ্লেষণ করে চিকিৎসকেরা সাধারণত চেলিডোনিয়াম মাজুস (Chelidonium Majus), কার্ডুয়াস মারিয়ানাস (Carduus Marianus) বা লাইকোপোডিয়াম (Lycopodium) এর মতো ওষুধগুলো নির্বাচন করে থাকেন।

নিচে লিভারের সুরক্ষায় বহুল ব্যবহৃত প্রধান হোমিওপ্যাথিক ওষুধ এবং সেগুলোর কার্যকারিতা উল্লেখ করা হলো:

♦️Chelidonium majus
-লিভার (ডান উপরের পেট) বড় ও শক্ত অনুভূত হয়।
-ডান পাঁজরের নিচে চাপ দিলে ব্যথা।
-ব্যথা ডান কাঁধ বা পিঠে ছড়িয়ে যায়।
-মুখে তিতা স্বাদ (bitter taste)।
-জন্ডিসের সাথে লিভার বড়।
-চোখ/চামড়া হলুদ হয়ে যাওয়া।
-পেট ফাঁপা, হজম দুর্বল।
-ডান পাশেই প্রধান সমস্যা।
-গরম পানীয় বা খাবারে কিছুটা আরাম।
-শুয়ে থাকলে ডান পাশে ব্যথা বাড়তে পারে।

♦️ Lycopodium clavatum
-লিভার (ডান উপরের পেট) বড় ও ভারী অনুভূত হয়।
-পেট অনেক বেশি ফাঁপা (gas & bloating)।
-সামান্য খাবার খেলেই পেট ভরে যায়।
-বিকেল ৪টা থেকে রাতের দিকে উপসর্গ বেড়ে যায়।
ডান পাশের পেটে অস্বস্তি বা টান।
-কোষ্ঠকাঠিন্য, গ্যাস আটকে থাকা,ক্ষুধা থাকলেও অল্প খেলেই পেট ভরে যায়।
-মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ।
-গরম পানীয়/খাবারে কিছুটা আরাম পায়।
-আত্মবিশ্বাস কম, দুশ্চিন্তাগ্রস্ত,কিন্তু বাইরে শক্তভাবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে।

♦️ Carduus marianus
-লিভার বড় ও ভারী অনুভূত হয়,ডান সাইডে উপরের পেটে টান বা চাপের ব্যথা।ব্যথা পিঠ বা ডান কাঁধে ছড়ায়।বাম পাশে চেপে শুইলে লিভারে চাপ ও টানটান বোধ হয় এবং সূচ ফোটানোর মত ব্যথা হয়। অনেক সময় ফুসফুস আক্রান্ত হয়ে রক্ত কাশি বা রক্তবমি দেখা দেয়।
-জন্ডিসের সাথে লিভার সমস্যা।
-অ্যালকোহল, ফ্যাটি লিভার বা টক্সিনজনিত লিভার ক্ষতি।

♦️ Nux vomica
-লিভার ভারী/চাপ লাগার মতো অনুভূতি।
-ডান উপরের পেটে অস্বস্তি।
-পেট ফাঁপা ও গ্যাস জমে থাকা
-কোষ্ঠকাঠিন্য (বারবার টয়লেট যাওয়ার চেষ্টা কিন্তু হয় না)।
-মশলাদার খাবার, ফাস্ট ফুড, অ্যালকোহল খাওয়ার ইতিহাস।
-সকালে বেশি খারাপ লাগে।
-রোগীর রাগ বেশি,গালিগালাজ করে, অভিশাপ দেয়।

♦️China Officinalis
লিভার বড় + শরীর খুব দুর্বল.রক্তস্বল্পতা (anemia) থাকে।
-দীর্ঘদিন অসুস্থতার পর লিভার সমস্যা.
-সামান্য পরিশ্রমেই ক্লান্তি
-পেট ফাঁপা কিন্তু ব্যথা খুব তীব্র না
-গ্যাস জমে পেট ফুলে যাওয়া খাবার হজমে দুর্বলতা.
-পেট ভরা ভরা লাগে.
-ঢেকুর/বাতাস বের হলেও আরাম হয় না.

♦️ Merc sol
লিভার বড় +ভারীভাব,পেটে ব্যথা রাতে বৃদ্ধি পায়।
-জ্বরের সাথে লিভার সমস্যা।জন্ডিসের লক্ষণ (চোখ/চামড়া হলুদ)।
-মুখে দুর্গন্ধ বা অতিরিক্ত লালা।
-জিহ্বা মোটা, দাঁতের দাগ পড়ে থাকে।
-রাতের দিকে কষ্ট বেড়ে যায়।ঘাম বেশি। ঘামে ক্লান্তি।

♦️Natrum Sulph
-লিভার বড় + পিত্তজনিত সমস্যা (bile disorder).
-জন্ডিস বা লিভারের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে
-শরীরে আর্দ্রতা/পানি জমার প্রবণতা
-সকালে বেশি খারাপ লাগে,ডায়রিয়ার সমস্যা দেখা দেয়। ডায়রিয়া থাকাকালীন ভালো লাগে।
-বাতাস বা আর্দ্র আবহাওয়ায় সমস্যা বাড়ে,জলের কাছের সবজি খেলে পেটের সমস্যা বাড়ে।

❤️❤️প্রোপার কেস টেকিং এর ভিত্তিতে যেকোনো মেডিসিন আসতে পারে।

🧘‍♂️🧘‍♀️জীবনযাত্রায় করণীয় পরিবর্তন🧘‍♀️🧘‍♂️
👉ওষুধের পাশাপাশি লিভারের রোগ প্রতিরোধে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি:

👉তেলের খাবার এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য বর্জন করুন।

👉মদ্যপান এবং ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

👉প্রতিদিন পরিমিত পানি পান করুন এবং হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।

⚠️⚠️ #সতর্কতা:⚠️⚠️
হোমিওপ্যাথির মূল ভিত্তি হলো লক্ষণভিত্তিক চিকিৎসা। তাই নিজে থেকে কোনো ওষুধ কিনে সেবন না করে, একজন নিবন্ধিত ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক মাত্রা ও শক্তিতে (Potency) ওষুধ সেবন করুন।

♥️  / #জরায়ু_বৃদ্ধি রোধের হোমিও ঔষধ♥️Bulky Uterus বা জরায়ু বৃদ্ধি রোধের জন্য হোমিওপ্যাথিতে রোগীর সামগ্রিক শারীরিক ও মানস...
16/08/2026

♥️ / #জরায়ু_বৃদ্ধি রোধের হোমিও ঔষধ♥️
Bulky Uterus বা জরায়ু বৃদ্ধি রোধের জন্য হোমিওপ্যাথিতে রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক লক্ষণ বিচার করে ঔষধ নির্বাচন করা হয়। জরায়ু বড় হয়ে যাওয়ার মূল কারণ (যেমন: জরায়ু ফাইব্রয়েড বা এডেনোমায়োসিস) এবং রোগীর লক্ষণের ওপর ভিত্তি করে একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক সাধারণত ঔষধ নির্ধারণ করেন।
নিচে সম্ভাব্য কারণ ও লক্ষণ অনুযায়ী সাধারণত ব্যবহৃত প্রধান হোমিওপ্যাথিক ঔষধগুলোর তালিকা দেওয়া হলো:

♦️ Sepia
-পেলভিকে ভারী ভাব।
-মনে হয় পেটের ভিতর থেকে সব নিচে নেমে যাবে।
-পা ক্রসিং করে বসে।
-মাসিক অনিয়মিত বা কম–বেশি
-মানসিক উদাসীনত।
-মুখে কষ্ট এবং মেসতার ছাপ।

♦️Conium maculatum
-যৌন ইচ্ছা অবদমন করার কুফল।
-মাথাঘোরা সমস্যা, মনে হয় সবকিছু নিয়ে ঘুরছে।
-বিমর্ষ, সহজেই বিরক্ত হয়, ঝগড়াটে, প্রতিবাদ সহ্য হয় না।
-মাসিকের সাথে সাথে স্তনে সমস্যা থাকে।স্তনে ব্যথা,শক্ত ইত্যাদি।
-ঘুমাইলে অথবা চোখ বুজলেই ঘাম হয়।

♦️ Calcarea carbonica
-মোটা/স্থূল গঠন,গোলগাল মুখমণ্ডল।
-মাসিক বেশি ও দীর্ঘ হয়।জরায়ুতে সিস্ট হওয়ার প্রবণতা।
-ঠান্ডা সহ্য হয় না,শীতকাতর।
-ক্লান্তি, ঘাম বেশি বিশেষ করে মাথায় ঘাম।
-ডিম খাবার প্রবল ইচ্ছা এবং দুধে অরুচি।

♦️ Lachesis
-মাসিকের আগে সমস্যা বাড়ে।
-বাম দিক বেশি আক্রান্ত।
-গরমে কষ্ট, ঢিলেঢালা কাপড় চায়।
-কথা বেশি বলে সন্দেহ পরায়ণ।

♦️Thuja Occi

-Fibroid বা wart-like growth থাকলে.
-জরায়ুতে অস্বাভাবিক গুটি বা বৃদ্ধি।
-হরমোনাল imbalance এর সাথে সাদা স্রাব (leucorrhoea) — ঘন, আঠালো, সবুজাভ হতে পারে।
-তলপেটে চাপ বা ভারী লাগা।
-রোগী সাধারণত ঠান্ডা সহ্য করতে পারে না।
-শরীরে wart বা skin growth থাকতে পারে।
-মানসিকভাবে sensitive বা secretive nature

-Something alive inside abdomen” — পেটে কিছু নড়াচড়া হচ্ছে এমন অনুভূতি।বাম পাশে বেশি সমস্যা
-মাসিক অনিয়মিত বা কম।

♦️ Natrum muriaticum
-হরমোনাল সমস্যা, মাসিক অনিয়মিত।
চুপচাপ কষ্ট সহ্য করে,মানসিক দুঃখ কষ্টের পর এই সমস্যা হলে।
-রোগী চিকন চাকান,লবণ প্রিয়,ঠান্ডা চায়।
-কোষ্ঠবদ্ধ ধাতের।
-সমস্যা দিনে বৃদ্ধি পায়।

♦️ Phosphorus
-মাসিক বেশি, উজ্জ্বল লাল রঙ।
দুর্বলতা, মাথা ঘোরা।
-সহানুভূতি চায়।
-ঝড়, বজ্রপাতের ভয় পায়।
-একা থাকতে ভয়। একা থাকলে সমস্যা বাড়ে।
-রোগী শীতকাতর, ঠান্ডা খাবার খেতে ভালোবাসে।


♦️Aurum mur Nat
-বহুদিনের জরায়ু প্রদাহ ও ফোলা।
-জরায়ুতে টিউমার হওয়ার প্রবণতা।
-জরায়ু সংক্রান্ত যে কোন সমস্যায় লক্ষণ অনুসারে চমৎকার মেডিসিন।

♦️ Belladonna
-হঠাৎ জরায়ুতে ব্যথা।
-ব্যাথা থেমে থেমে আসে তবে তীব্র ব্যথা হয়।
-জরায়ু congested
-তীব্র মাসিক ব্যথা।

♦️ Helonias
-পেলভিক দুর্বলতা।
-জরায়ু থেকে যে রক্তস্রাব হয় তা দেখতে কালচে ও দুর্গন্ধময়।
-জরায়ুর মুখে ঘা হয়।
-কোমর ব্যথা।সেক্রাম ও পেলভিসে টেনে ধরার মতো ভার বোধ হয়।
-মানসিক অবসাদ,রোগী প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। এবং মনটা দুঃখে পূর্ণ থাকে।

❤️❤️এছাড়াও শারীরিক ও মানসিক লক্ষণের উপর বিচার করে এবং প্রোপার কেস টেকিং এর ভিত্তিতে যে কোন মেডিসিন আসতে পারে।

⚠️⚠️ জরুরী সতর্কবার্তা ও পরামর্শ⚠️⚠️
হোমিওপ্যাথি চিকিৎসা সম্পূর্ণভাবে "লক্ষণ ভিত্তিক"। ভুল ঔষধ বা ভুল মাত্রায় সেবন করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না।
তাই নিজে নিজে বাজার থেকে ঔষধ কিনে সেবন না করে, একজন ডিএইচএমএস (DHMS) বা বিএইচএমএস (BHMS) ডিগ্রীধারী অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন।

সঠিক চিকিৎসার জন্য ডাক্তারকে আপনার কিছু তথ্য জানানো প্রয়োজন। আপনি চাইলে আমাকেও জানাতে পারেন।

 #ডাক্তারদের_কুইজ৬৫ বছর বয়সী একজন পুরুষ রোগী গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান শোথে ভুগছেন।কেস টেকিংয়ে পাওয়া গেলপ্রথমে পায়ে শো...
13/08/2026

#ডাক্তারদের_কুইজ
৬৫ বছর বয়সী একজন পুরুষ রোগী গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান শোথে ভুগছেন।

কেস টেকিংয়ে পাওয়া গেল

প্রথমে পায়ে শোথ শুরু হলেও বর্তমানে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। চাপ দিলে গভীর Pitting edema থেকে যায়।
প্রস্রাবের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, প্রচণ্ড তৃষ্ণা লাগে কিন্তু পানি পান করলেই বমি বমি ভাব বা বমি হয়ে যায়। পেটে পানি জমে যাওয়ার অনুভূতি এবং শ্বাস নিতে কষ্ট হয়, শোয়া অবস্থায় অস্বস্তি বৃদ্ধি পায়,
সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যান, মুখমণ্ডল ফ্যাকাশে এবং শরীরে তীব্র দুর্বলতা, পূর্বে হৃদ্‌যন্ত্র ও কিডনির দীর্ঘদিনের সমস্যার ইতিহাস রয়েছে।

প্রশ্ন

এই কেসে সবচেয়ে উপযুক্ত হোমিওপ্যাথিক ঔষধ কোনটি

A. Apis Mellifica

B. Digitalis Purpurea

C. Apocynum Cannabinum

D. Arsenicum Album

🍒 #চোঁখে_ঝাপসা দেখার ক্ষেত্রে (একক লক্ষণভিত্তিক)১৬টি হোমিওপ্যাথিক ঔষধের তালিকা নিচে দিলাম।‌‌চোখে ঝাপসা দেখার ১৬ টি হোমিও...
13/08/2026

🍒 #চোঁখে_ঝাপসা দেখার ক্ষেত্রে (একক লক্ষণভিত্তিক)১৬টি হোমিওপ্যাথিক ঔষধের তালিকা নিচে দিলাম।

‌চোখে ঝাপসা দেখার ১৬ টি হোমিও ঔষধ

‌01. Physostigma Venenosum
‌দূর বা কাছে ঝাপসা দেখা, চোখে চাপ অনুভূত।

‌02. Ruta Graveolens
‌বেশি পড়াশোনা বা মোবাইল ব্যবহারে ঝাপসা দেখা।

‌03. Natrum Muriaticum
‌সূর্যের আলোতে চোখে ঝাপসা, মাথাব্যথাসহ।

‌04. Gelsemium Sempervirens
‌চোখ ভারী, দুর্বলতা ও ঝাপসা দৃষ্টি।

‌05. Euphrasia Officinalis
‌চোখ দিয়ে পানি পড়ে, ঝাপসা দেখা।

‌06. Belladonna
‌হঠাৎ ঝাপসা দেখা, চোখ লাল ও গরম।

‌07. Phosphorus
‌আলোর চারপাশে বৃত্ত দেখা, দৃষ্টি ঝাপসা।

‌08. Causticum
‌চোখের পেশি দুর্বল, ঝাপসা দেখার প্রবণতা।

‌09. Silicea
‌দীর্ঘদিনের চোখের দুর্বলতা ও ঝাপসা।

‌10. Calcarea Carbonica
‌চোখে চাপ, সহজেই দৃষ্টি ঝাপসা।

‌11. Kali Phosphoricum
‌স্নায়বিক দুর্বলতায় ঝাপসা দেখা।

‌12. Cineraria Maritima
‌লেন্সের ঘোলাটে ভাব, ঝাপসা দৃষ্টি।

‌13. Senega
‌বয়স্কদের ঝাপসা দৃষ্টি, পড়তে কষ্ট।

‌14. Onosmodium Virginianum
‌চোখে অতিরিক্ত চাপের পর ঝাপসা দেখা।

‌15. Argentum Nitricum
দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে ঝাপসা দেখা।

16. Conium Maculatum
বয়সজনিত চোখের দুর্বলতা ও ঝাপসা দৃষ্টি।

#এছাড়াও লক্ষ্মণ ভিত্তিক আরো গুরুত্বপূর্ণ ওষুধ আসতে পারে।

> #দ্রষ্টব্য: "চোখে ঝাপসা দেখা" একটি উপসর্গ, রোগ নয়। এর পেছনে ছানি, গ্লুকোমা, ডায়াবেটিস, রেটিনার সমস্যা বা চশমার পাওয়ার পরিবর্তনের মতো বিভিন্ন কারণ থাকতে পারে। তাই কেবল এই এক লক্ষণের ভিত্তিতে ওষুধ নির্বাচন করা উচিত নয়;

রোগীর পূর্ণ লক্ষণ ও অভিজ্ঞ হোমিওপ্যাথের মূল্যায়ন অনুযায়ী ওষুধ নির্বাচন করা প্রয়োজন।

#বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ সেবন ই বিপদজনক।

 #মোটাপা ( )-তে commonly discussed Homeopathic RemediesCalcarea Carbonica — ঠান্ডা তাড়াতাড়ি লাগা, অতিরিক্ত ঘাম, সহজেই ...
13/08/2026

#মোটাপা ( )-তে commonly discussed Homeopathic Remedies

Calcarea Carbonica —
ঠান্ডা তাড়াতাড়ি লাগা, অতিরিক্ত ঘাম, সহজেই ক্লান্ত হয়ে পড়া এবং ওজন বাড়ার প্রবণতার মতো constitutional symptoms-এর সঙ্গে এটি homeopathic literature-এ consider করা হয়।

Lycopodium —
পেট ফাঁপা, গ্যাস, অল্প পরিমাণ খাবার খাওয়ার পরও পেট ভরা লাগা এবং digestive complaints-এর সঙ্গে weight-related complaints-এ এর উল্লেখ পাওয়া যায়।

Graphites —
ওজন বাড়ার সঙ্গে ত্বক সংক্রান্ত সমস্যা, dryness বা মোটা/চিটচিটে skin manifestations-এর মতো লক্ষণ থাকলে homeopathic literature-এ এটি consider করা হয়।

Antimonium Crudum —
Overeating, indigestion এবং digestive disturbance-এর সঙ্গে weight gain-এর tendency-তে এর traditional homeopathic use বর্ণিত আছে।

Capsicum —
কিছু constitutional cases-এ sluggishness এবং digestive complaints-এর সঙ্গে এর উল্লেখ পাওয়া যায়।

Phytolacca —
Homeopathic literature-এ weight-related complaints-এর কিছু symptom patterns-এ এর উল্লেখ করা হয়।

#এছাড়াও লক্ষন ভিত্তিক আরো গুরুত্বপূর্ণ ওষুধ আসতে পারে।

⚠️ গুরুত্বপূর্ণ: এই ওষুধগুলো শুধুমাত্র নাম দেখে obesity-এর treatment-এর জন্য নিজে থেকে গ্রহণ করা উচিত নয়। Homeopathy-তে remedy এবং potency নির্বাচন ব্যক্তির সম্পূর্ণ case history-এর ভিত্তিতে করা হয়। Obesity management-এ nutrition, physical activity, sleep এবং অন্যান্য medical factors-এর assessment-ও গুরুত্বপূর্ণ।

HOMEOPATHY FOR   ( ) Deep vein thrombosis (DVT) occurs when a blood clot (thrombus) forms in one or more of the deep vei...
10/08/2026

HOMEOPATHY FOR ( )

Deep vein thrombosis (DVT) occurs when a blood clot (thrombus) forms in one or more of the deep veins in the body, usually in the legs. Deep vein thrombosis can cause leg pain or swelling, but may occur without any symptoms. It can be life-threatening because part of the clot may travel to the lungs (pulmonary embolism).
Seek urgent medical care if there is
• Sudden swelling of one leg
• Calf pain or tenderness
• Warmth or redness of the leg
• Sudden chest pain, shortness of breath, coughing blood, or fainting

HOMEOPATHY
Homoeopathy today is a rapidly growing system and is being practiced all over the world. Its strength lies in its evident effectiveness as it takes a holistic approach towards the sick individual through promotion of inner balance at mental, emotional, spiritual and physical levels. When DVT is concerned there are many effective medicines available in Homoeopathy, but the selection depends upon the individuality of the patient, considering mental and physical symptoms.

ARNICA MONTANA: Arnica has the power of dissolving the thrombus and make the blood thin. Veins distended and there is numbness in feet. Bruised pain in leg as if beaten.

APIS MELLIFICA: DVT with stinging pain and swelling of legs. The feet swollen and stiff, sore, sensitive with stinging pain. There is also swelling of the knee, which is shiny, sensitive, sore with stinging pain. Legs and feet waxy, pale swollen and oedematous. Limbs may feel heavy, numb and immovable.

BOTHOROPS: Bothorops is best for DVT after surgery, especially right side. Here the muscular tissues are filled with black blood. The leg veins are swollen and painful. The skin, swollen, livid, cold with haemorrhagic infiltration. Gangrene of affected part.

VIPERA: DVT due to prolonged sitting. When the legs are allowed to hang down, it seems as if they would burst and the pain is unbearable. The patient is obliged to keep the limbs elevated. There is severe cramps in the lower limbs. The veins are swollen and sensitive due to severe pain.
HAMAMELIS VIRGINICA: DVT with a bursting feeling in the legs. There is tired feeling in legs. Legs swollen with a tense, bursting feeling from pain. The joints also feel tense with pain.

LACHESIS: DVT with joint pain. There are cramps in the calves, especially left side with swelling in the ankles. There are a bluish swelling and pain in joints. The knee joint feel cold as if hot air is going through.

CALCAREA IODATA: DVT with indolent ulcers. Tired feeling in lower extremities, especially in the calves. Pain across the anterior surface of the upper third of both legs as if beaten. Numbness along with dull heavy feeling in legs.

SECALE CORNUTUM: DVT with violent cramps. There is severe cramps in calves. Icy coldness of limbs. Numbness and violent pain in legs.

CROTALUS HORRIDUS: Dark discoloration, haemorrhagic tendency, severe venous disturbances.

PULSATILLA NIGRICANS: Venous sluggishness with swelling, symptoms changeable, often better from cool air and gentle movement.

AESCULUS HIPPOCASTANUM: Venous congestion with heaviness and fullness of legs; more often used for chronic venous insufficiency than acute DVT.

09/08/2026

সকল টিউমারের সার্জারি ছাড়া চিকিৎসা হোমিওপ্যাথি

#জরায়ুটিউমার
#টিউমার #সিস্ট
#হোমিিওচিকিৎসা


#জার্মানি_হোমিও_শিক্ষালয়

09/08/2026

আবশ্যক ভাব, ঝিন ঝিন, বাত ব্যথায় হোমিও চিকিৎসা নিন সুস্থ থাকুন।

#অবশভাব
#ঝিনঝিনকরা
#বাতব্যাথা

#জার্মানি_হোমিও_শিক্ষালয়
#হোমিওচিকিৎসা

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801737686868

Website

Alerts

Be the first to know and let us send you an email when জার্মানি হোমিও শিক্ষালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জার্মানি হোমিও শিক্ষালয়:

Shortcuts

Share