Dr. Imran Hossain

Dr. Imran Hossain অর্থ নয় শারীরিক সুস্থতাই আমাদের সবচাইতে বড় সম্পদ 🌸
(4)

23/08/2026

#ইতিহাস #সাক্ষী_
বাংলাদেশ কোন কিছুতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও
কুরআনের হাফেজরা কিন্তু ঠিকই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
- আলহামদুলিল্লাহ 🤲🤲

01/08/2026
🚨 আপনি কি প্রতিদিন অজান্তেই প্লাস্টিক দিয়ে দাঁত ব্রাশ করছেন? 😳একটি গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্য...
30/07/2026

🚨 আপনি কি প্রতিদিন অজান্তেই প্লাস্টিক দিয়ে দাঁত ব্রাশ করছেন? 😳

একটি গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

🪥 আপনার ব্যবহৃত টুথপেস্ট কি এই তালিকায় আছে?

👉 ছবিটি শেষ পর্যন্ত দেখুন।
👉 পরিবারের সবাইকে জানাতে পোস্টটি শেয়ার করুন।
👉 আপনার টুথপেস্টের নাম কমেন্টে লিখুন।

⚠️ দ্রষ্টব্য: এই পোস্টে থাকা তথ্য ESDO-এর গবেষণা ও প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এটি কোনো সরকারি বা ESDO-এর অফিসিয়াল পোস্টার নয়। গবেষণায় মোট ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেলেও, এখন পর্যন্ত সবগুলোর নাম প্রকাশ করা হয়নি।

#মাইক্রোপ্লাস্টিক #টুথপেস্ট #বিজ্ঞান #স্বাস্থ্য #বাংলাদেশ #সচেতনতা #দৈনন্দিনবিজ্ঞান

11/07/2026

জন্মের পর প্রথম ১২ মাস বাচ্চার গ্রোথটা ভালো হয়,ওজন ভালো বাড়ে l এরপর থেকে ৫ বছর বয়স পর্যন্ত বাচ্চার ওজন সেভাবে বাড়বে না এটাই স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রক্রিয়া ।

এই গরমে বাচ্চাদের পিঠ, গলা ভর্তি ঘামাচি দেখে কোন মায়ের না কষ্ট হয়! ঘামাচির যন্ত্রণায় বাচ্চা যখন ছটফট করে, তখন আমাদের হাত...
21/05/2026

এই গরমে বাচ্চাদের পিঠ, গলা ভর্তি ঘামাচি দেখে কোন মায়ের না কষ্ট হয়! ঘামাচির যন্ত্রণায় বাচ্চা যখন ছটফট করে, তখন আমাদের হাতের কাছের সবচেয়ে সহজ সমাধানটা হলো—একগাদা পাউডার ঢেলে দেওয়া। মনে হয়, সাদা পাউডারের পরশেই বুঝি সব জ্বালা জুড়িয়ে যাবে।

কিন্তু, এই সাময়িক শান্তির খোঁজে আমরা যে বাচ্চার দীর্ঘস্থায়ী সর্বনাশ ডেকে আনছি, তা কি আমরা জানি?

প্রথম কথা হলো পাউডার ঘামাচি কমায় না, বরং বাড়ায়! কিভাবে? বাচ্চার শরীরে যখন আমরা পাউডার মাখাই, সেই পাউডার ঘামের সাথে মিশে একটা পেস্টের মতো হয়ে যায়, যা বাচ্চার ত্বকের রোমকূপগুলোকে একদম সিল করে দেয়। ঘাম বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়, ঘামাচি আর র‍্যাশের সমস্যা আরও ভয়াবহ রূপ নেয়।

আর এর চেয়েও বড় বিপদটা ঘটে বাচ্চার ফুসফুসে। পাউডার ছিটানোর সময় এর মিহি গুঁড়ো বাচ্চার নাকে-মুখে উড়ে যায়। ওদের ছোট ফুসফুস এই গুঁড়ো ফিল্টার করতে পারে না। ফলে এগুলো ফুসফুসে জমে গিয়ে শ্বাসকষ্ট, হাঁপানি বা নিউমোনিয়ার মতো মারাত্মক রোগ বাঁধায়।

ভাবছেন এখানেই শেষ? না! ট্যালকম পাউডারের মূল উপাদান 'ট্যালক' অনেক সময় ক্যান্সারের জীবাণু তৈরির উপাদান (Asbestos) বহন করে। বিশেষ করে ডায়াপার পরানোর জায়গায় পাউডার দিলে মেয়ে বাচ্চাদের ভবিষ্যতে জরায়ু ক্যান্সারের মারাত্মক ঝুঁকি থাকে।

আমি এখন রুশদানকে ঘামাচি থেকে বাঁচাতে দিনে দুবার হালকা গোসল করাই, আর সুতির পাতলা কাপড় পরাই। ঘামলে তোয়ালে দিয়ে মুছে দিই। বিশ্বাস করুন, এতেই ও অনেক শান্তিতে থাকে।

পাউডারের ওই মিষ্টি গন্ধে ভুলে বাচ্চার সর্বনাশ করবেন না প্লিজ। আপনার বাচ্চার ঘামাচি দূর করতে আপনি কী করছেন? #বাচ্চা #শিশু #রুশদান

সোরিয়াসিস (Psoriasis) কোনো সাধারণ ত্বকের সমস্যা নয়—এটি একটি দীর্ঘমেয়াদি, জটিল ও ইমিউন-নির্ভর রোগ। তাই এটিকে অবহেলা কর...
08/05/2026

সোরিয়াসিস (Psoriasis) কোনো সাধারণ ত্বকের সমস্যা নয়—এটি একটি দীর্ঘমেয়াদি, জটিল ও ইমিউন-নির্ভর রোগ। তাই এটিকে অবহেলা করা বা নিজে নিজে চিকিৎসা করা খুবই বিপজ্জনক হতে পারে।

অনেক সময় আমরা ভাবি, “চামড়ার রোগ, একটু মলম দিলেই ঠিক হয়ে যাবে”—কিন্তু বাস্তবতা ভিন্ন। ভুল চিকিৎসা, অনিয়মিত ওষুধ ব্যবহার, অথবা হঠাৎ করে স্টেরয়েড বন্ধ করে দিলে রোগটি মারাত্মক রূপ নিতে পারে।

সঠিক চিকিৎসা না হলে সোরিয়াসিস থেকে দুটি গুরুতর অবস্থা হতে পারে:

Psoriatic Erythroderma (সারা শরীর লাল হয়ে যাওয়া)
Von Zumbusch Psoriasis (পুঁজভর্তি ফুসকুড়ি সহ তীব্র অবস্থা)

এগুলো শুধু ত্বকের সমস্যা নয়—পুরো শরীরকে অসুস্থ করে দিতে পারে, এমনকি জীবনঝুঁকিও তৈরি করতে পারে।

কেন এই গুরুতর অবস্থা হয়?

ভুল বা অসম্পূর্ণ চিকিৎসা
যখন রোগী সঠিক ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া ওষুধ নেয়, তখন রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

হঠাৎ স্টেরয়েড বন্ধ করা
অনেকেই নিজের ইচ্ছায় স্টেরয়েড বন্ধ করে দেন—এটি শরীরে “rebound effect” তৈরি করে এবং রোগ হঠাৎ তীব্র হয়ে ওঠে।

সংক্রমণ (Infection)
ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ রোগকে আরও জটিল করে তুলতে পারে।

মানসিক চাপ (Stress)
অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে, ফলে রোগ বাড়ে।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
কিছু ওষুধ (যেমন lithium, beta-blocker) সোরিয়াসিস খারাপ করতে পারে।

শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়া
যেমন হরমোনাল পরিবর্তন বা অন্যান্য অসুখ।

একটি কথা মনে রাখবেন:
সোরিয়াসিস লুকিয়ে রাখার বা অবহেলা করার রোগ নয়—এটি বোঝার এবং নিয়ন্ত্রণে রাখার রোগ।

সঠিক সময়ে একজন দক্ষ ডার্মাটোলজিস্টের কাছে গেলে রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
নিজের ইচ্ছামতো চিকিৎসা না করে, বৈজ্ঞানিক ও নিয়মিত চিকিৎসাই আপনাকে সুস্থ রাখবে।

আপনার ত্বক শুধু সৌন্দর্যের নয়—এটি আপনার শরীরের প্রতিচ্ছবি। তাই যত্ন নিন, সচেতন হোন, সঠিক চিকিৎসা নিন।

cp

04/05/2026

বাবাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আর বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছে। লিগ্যাল নোটিশ এসেছে বাড়ি ছেড়ে দেওয়ার!!!
ব্যাপারটা সুন্দর না ???

💊💊  🔰🔰 আমাদের দেশে এই case অনেক পাওয়া যায় বিশেষ করে পেরিফেরিতে। অনেক সময় দেখা যায় আমাদের শরীরে বিশেষ করে বাচ্চাদের গায়...
30/04/2026

💊💊

🔰🔰 আমাদের দেশে এই case অনেক পাওয়া যায় বিশেষ করে পেরিফেরিতে। অনেক সময় দেখা যায় আমাদের শরীরে বিশেষ করে বাচ্চাদের গায়ের মধ্যে শক্ত শক্ত কিছু দানার মতো দেখা যায় যার রং হচ্ছে আমাদের সাধারণ স্কিন কালারের চেয়ে কিছুটা ডার্ক, স্পর্শ করলে মনে হবে খসখসে শক্ত দানার মতো। অনেকটা যেনো ব্যাঙের চামড়ার মতন খসখসে। আর একেই বলা হয় phrynoderma। এ সমস্যা মূলত vitamin A deficiency কারণে হতে পারে।

🔴 Phrynoderma কি ❓❓

Phrynoderma (also called "Toad Skin" is a form of follicular hyperkeratosis associated with nutritional deficiency.

নামকরণের ক্ষেত্রে একটা মজার বিষয় রয়েছে। Phrynoderma is most often reported in children living in poverty in Africa and Asia.

Western এবং Central Africa তে এক ধরনের frog species পাওয়া যায় যাদের scientific name এর genus শুরু হয় "Phryno" দিয়ে ! এই ধরনের frog species দের চামড়া অনেকটা খসখসে দানাদার গুটির মতন (নীচে ছবি দিয়েছি)। যেহেতু Phrynoderma এই অঞ্চলে সবথেকে বেশি কমন সে জন্যে ঐ অঞ্চলে প্রাপ্ত এই "Phryno" species থেকেই নামকরণ হয়ে গেলো "Phrynoderma"!!

রোগীর dietary history নিলে পাওয়া যাবে:-

Prolonged history of poor dietary intake in the past 1–2 years.
Lack of vegetables, fruit and fat in the diet.

Phrynoderma is associated with nutritional deficiency, particularly

✔️ Vitamin A deficiency (commonly)
✔️ Severe malnutrition
✔️ Vitamin E and B deficiency
✔️ Essential fatty acid deficiency.

🔴 Clinical features of phrynoderma?

Phrynoderma is a form of asymptomatic or mildly symptomatic follicular hyperkeratosis, where follicular papules of various sizes with central keratotic plugs that block the follicle openings develop on the skin. New patches may be hypopigmented

Patches initially arise on the back of the elbows and the front of the knees, and can spread to involve the extremities, upper forearms and thighs.

Occasionally patches will also appear on the abdomen, back and buttocks. The face is rarely affected, and hands and feet are spared

🔴 What is the treatment for phrynoderma?

Nutritional management may include:

👉 Vitamin A replacement (50,000–150,000 U/day for 1–4 months
👉 Vitamin A-rich foods (eg, liver, carrot, spinach, egg yolk)
👉 Supplemental linoleic acid using safflower or linseed oil (2 tbsp, twice daily) pic is given below
Other supplementation according to the results of dietary assessment.

👉 Topical keratolytic agents can be applied to the scaly plaques for symptomatic relief. These agents can include:

- Salicylic acid ointment
- Tretinoin gel or cream
- Urea cream.

এক কথায়,

⏹️Treatment:
✍️Rx:

✔️ Cap. Vit-A ( Retinol)
( Cap Lifil-A / Cap Ovit A/ Retinol Forte 50,000IU )
১+০+১----------------------৩ মাস
✔️ Retin -A cream ( Tretinoin gel or cream )
রাতে ১ বার লাগাবেন ----1/2 মাস

🔴 বেশি বেশি vitamin -A সমৃদ্ধ খাবার খেতে হবে 😊

☑️ উপদেশঃঃ

🕹 ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাবেন - Vitamin A-rich foods (eg, liver, carrot, spinach, egg yolk)

🕹 ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার খাবেন -

🕹 ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খাবেন।

🕹 পর্যপ্ত পানি পান করবেন।

📌 #জলবসন্ত/ #চিকেন_পক্সের ভ্যাকসিনঃবয়স ও সময়সূচী: ১২ মাস বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য অনুমোদিত। #শিশুদের ডোজ: ১-১...
27/04/2026

📌 #জলবসন্ত/ #চিকেন_পক্সের ভ্যাকসিনঃ

বয়স ও সময়সূচী: ১২ মাস বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য অনুমোদিত।

#শিশুদের ডোজ: ১-১২ বছর বয়স পর্যন্ত শিশুদের ২ ডোজ টিকা দেওয়া হয় । প্রথম ডোজ ১২-১৫ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ৪-৬ বছর বয়সে।

#বয়স্কদের ডোজ: ১৩ বছর বা তার বেশি বয়সের শিশু এবং প্রাপ্তবয়স্ক, যারা আগে চিকেন পক্সে আক্রান্ত হননি, তাদের ৪-৮ সপ্তাহ ব্যবধানে ২ ডোজ টিকা নিতে হয়।

#কার্যকারিতা: দুই ডোজ টিকার পর, বেশিরভাগ মানুষ সারাজীবনের জন্য সুরক্ষিত থাকেন ।

চিকেন পক্সের সংস্পর্শে আসার ৫ দিনের মধ্যে টিকা নিলে রোগ হওয়ার সম্ভাবনা বা তীব্রতা অনেক কমে যায়।

#সতর্কতা: গর্ভাবস্থায় বা গুরুতর অসুস্থ অবস্থায় এই টিকা দেওয়া উচিত নয়।

Address

Dhaka
1000

Telephone

+8801717200749

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Imran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Imran Hossain:

Shortcuts

Share