21/08/2026
হাসপাতালের আউটডোর ::
প্রথম রোগী:
রহিমা খাতুন, বয়স ৪০। যদিও চোখে দেখে মনে হচ্ছে বয়স ৫০ এর বেশি হবে।
কি সমস্যা রে মা?
--খুছখুচানি কাশি।মাঝেমধ্যে কফ উডে।
কতদিন ধরে?
--মাঝেমধ্যেই হয়।
এইবার কতদিন?
--রোজার ঈদ থেইকা।
চার মাসের কাশি।কত কিছুই হতে পারে।আমার মাথায় ঘুরতাছে অ্যাজমা /যক্ষা/ব্রংকাইটিস,,, আরো কত কি!
ভালো করে হিস্ট্রি নিতে হবে।
কাশি কখন বেশি হয়।দিনে না রাতে?
--এইবার রোগী যারপনাই বিরক্ত হয়ে,, ঠিক নাই,বেবাক সময়েই উঠে।
জ্বর থাকে শরীরে?
--জ্বর তো থাকেই,,,রোগী হতাশ।ডাক্তার এতো কথা কয় কেরে!
আপনার কি ওজন কমে গেছে?মুখের রুচি কেমন?
-রোগীর ধৈর্যের বাঁধ এইবার ভেঙে গেছে।ডাক্তার মনে হয় নতুন।চোখে মুখে বিরক্তি।
--স্যার,, আমারে এক পাতা মোনাস আর এক পাতা হিস্টাসিন দেন।এইডা খাইলেই কাশি ভালো হইয়া যায়।
কি আর করা??
ওষুধ দিয়া দিলাম।
দ্বিতীয় রোগী :
আবু তাহের, ৬০ বছর বয়স।
কি সমস্যা বাবা?
--আমার কোমড়ে শিন শিন করে,,জালা পোড়া করে।
ব্যাথা আছে?
--ব্যাথা তো করেই। জয়েন্টে জয়েন্টে ব্যাথা।গিড় গিড়ায়।
কত ধরনের বাত রোগ হতে পারে,,হাড়ের ক্ষয় হতে পারে।
ব্যাথা কখন বেশি হয়?সকালে ঘুম থেকে উঠলে নাকি কাজ করলে??
-হজ্ঞল সময়েই থাকে।রোগী বিরক্ত।
আর কিছু জিজ্ঞেস করলে খবর আছে।
--আমি কিছু বলার আগেই,, আমারে ২ পাতা ক্যালসিয়াম,, ২ পাতা ভিটামিন,,নাপা আর গ্যাসের ওষুধ দেন।তাইলেই হইবো।
জ্বি আচ্ছা।।
তৃতীয় রোগী ::
কামরুন নাহার।বয়স ২৫।
স্যার,, আমার বুক জলে,,রুচি নাই।
--কি ওষুধ দিবো??
২ পাতা এন্টাসিড,,বি কমপ্লেক্স।
রোগী খুশি,, আমিও খুশি।
,,,,,,,,,
©Dr.Md.Sharif Ahsan