Zoqor Food

Zoqor Food নিত্যপ্রয়োজনীয় সকল খাটি খাদ্য পন্যের সমাহার

অন্যান্য বছরের তুলনায় এই বছর কালোজিরার মধু অনেক কম হয়েছে। তাই যারা কম দামের প্রতিযোগিতা করেন তারা এইবার ভেবে চিনতে করবেন...
11/03/2023

অন্যান্য বছরের তুলনায় এই বছর কালোজিরার মধু অনেক কম হয়েছে। তাই যারা কম দামের প্রতিযোগিতা করেন তারা এইবার ভেবে চিনতে করবেন। আদৌ কি কালোজিরার মধু খাচ্ছেন নাকি??

এবার আমরাও খুব অল্প সংখ্যক মধু পাচ্ছি।
যেহেতু কালোজিরার মধুর সংকট চলছে।
যারা অর্ডার দিবেন অনুগ্রহ করে এটা ভেবেই অর্ডার দিবেন কালোজিরা মধুর দাম অন্যান্য বছরের তুলনায় বেশি হবে।

হলুদ জিনিসটা হলো অতিমূল্যবান বি পোলেন।
11/03/2023

হলুদ জিনিসটা হলো অতিমূল্যবান বি পোলেন।

নতুন সিজনের কালোজিরা ফুলের মধু সংগ্রহ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
11/03/2023

নতুন সিজনের কালোজিরা ফুলের মধু সংগ্রহ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।

10/03/2023

🐝 সবচেয়ে বেশি ওষুধিগুণ সম্পন্ন মধু কালোজিরা ফুলের মধু 🐝

কালোজিরা ফুলের মধুর উপকারিতা অন্যান্য মধুর তুলনায় অনেক বেশি

কালোজিরা ফুলের মধুর স্বাদ একদম খেজুরের গুড়ের মতো লাগে বেশ মনোমুগ্ধকর ঘ্রাণ খেতে খুবই সুস্বাদু।

মধু নিয়মিত পানে সুস্থ নির্মল জীবন পাওয়ার পাশাপাশি আজীবন ৪ টি উপকার আপনি ভোগ করতেই থাকবেন ইনশাআল্লাহ্।

১) ঠান্ডা কাশি আর তক্বের সুরক্ষা পাবেন ভরপুর
২) দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি সংরক্ষিত থাকবে
৩) যৌবনকে উপভোগ করতে পারবেন, শারীরিক দুর্বলতা পুরুষত্ব লোপ পাওয়া থেকে সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ্
৪) মধুর নিয়মিত সেবন মানে নিজের শৌর্য অক্ষত থাকার গ্যারান্টি।

👇 বৈশিষ্ট্যঃ-
✅ ঠান্ডা, সর্দি বা দুর্বলতার জন্য ঔষধের চেয়েও কয়েকগুণ বেশি কাজ করে।
✅ কালোজিরা ফুলের মধুর স্বাদ কিছুটা গুড়ের মত।
✅ এই মধু দেখতে কিছুটা কালচে।
✅ এই মধু কখনোই জমবে না।

📲 সকল খরচসহ ১ কেজি কালোজিরা ফুলের মধু মাত্র ১৩০০ টাকা। কোন প্রকার ডেলিভারি চার্জ লাগবে না।

🐝 মধু অর্ডার করতে আপনার
নাম:
ঠিকানা :
নাম্বার ইনবক্সে দিয়ে অর্ডার প্লেস করুন।
১-৩ দিনের মধ্যে ঢাকায় এবং ৪-৫ দিনের মধ্যে অন্যান্য জেলায় ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন ।

কালোজিরা ফুলের মধু
10/03/2023

কালোজিরা ফুলের মধু

লিচু ফুলের ফ্রেশ  মধু
10/03/2023

লিচু ফুলের ফ্রেশ মধু

দৈনন্দিন খাবার গ্রহণের পাশাপাশি শারিরীক সক্ষমতা বৃদ্ধি মেধা বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরীর জন্য আমাদের ফল-মূল মাছ গোশ...
10/02/2023

দৈনন্দিন খাবার গ্রহণের পাশাপাশি শারিরীক সক্ষমতা বৃদ্ধি মেধা বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরীর জন্য আমাদের ফল-মূল মাছ গোশত সহ পুস্টিকর নানাবিধ খাদ্য খাওয়া উচিত। কিন্তু অনেক সময় ইচ্ছা থাকলেও সুযোগ হয়না কিংবা সুযোগ মিললেও সাধ্যে কুলায়না। ফলে স্বাভাবিক জীবন যাপনে ক্লান্তিভাব পিছু লেগে থাকা মানসিক ভাবে দূর্বলতা স্কিন নষ্ট হওয়া সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা।

আমরা অনেকেই ভেবে থাকি যদি এমন কোন খাবার পাওয়া যেত যার মাধ্যমে শারীরিক সক্ষমতা সৃষ্টি সহ সার্বিক গ্রোথ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে সহায়ক হত তাহলে কতইনা সুন্দর হত! নিজের শরীর সুস্থ সবল রাখতে যারা সযত্নবান ও আগ্রহী তাদের জন্য নিয়ে এসেছে জাফরান বাদাম পাউডার। যা নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনি হয়ে উঠবেন শারিরীকভাবে শক্তিশালী ও সমৃদ্ধ।

জাফরান বাদাম পাউডারের উপকারিতা :
এটি এমন একটি খাদ্য যার মধ্যে আপনি একাধিক উপকার পাবেন।

বিশেষত :
♦️ শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
♦️ কাজে কর্মে মনযোগ বসাতে সহায়তা করে।
♦️ মুখের ব্রণ ও স্কিন খারাপ হওয়া থেকে বিরত রাখে।
♦️ হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্যরোগ দূর করে।
♦️ ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।

তাছাড়াও গর্ভবতী মায়েদের জন্য জাফরান বাদাম মিল্কশেক অত্যন্ত উপকারী।

উপকরণ
★ চিনা বাদাম
★ কাজু বাদাম।
★ কাঠ বাদাম।
★ পেস্তাবাদাম
★আখরোট
★ উন্নত মানের জাফরান।

কীভাবে খাবেন এই জাফরানি বাদাম:

গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারবেন এটি। তৎক্ষনাৎ ক্লান্তি নিরসনে দারুণ একটি খাবার জাফরান বাদাম মিল্কশেক।

অত্যন্ত উপকারী ও কার্যকরী জাফরান বাদাম৷ পাউডারটি ঘরে বসে পেতে আজই আমাদের ইনবক্সে নক করুন অথবা নিচের নাম্বারে কল করুন।
01602-119932



এটা খাওয়ার পর কি হবে জানেন...?এটা খাওয়ার পর শরীরের ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, ফাইবার, ফ্রুকটোজ ও গ্লু...
10/02/2023

এটা খাওয়ার পর কি হবে জানেন...?
এটা খাওয়ার পর শরীরের ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, ফাইবার, ফ্রুকটোজ ও গ্লুকোজ এর ঘাটতি পূরণ করবে।
এই সমস্ত খাদ্য উপাদান দ্বারা যখন শরীরের ঘাটতি পূরণ হবে তখন শরীরের প্রতিটি ইউনিট হবে সতেজ এবং শক্তিশালী 💪💪


#জাফরানবাদাম
#বাদাম

সকলেই আমল করার চেস্টা করি ইনশাআল্লাহ
10/02/2023

সকলেই আমল করার চেস্টা করি ইনশাআল্লাহ

কেন খাবেন পেস্তা বাদাম জানেন কি?কেন খাবেন পেস্তা বাদাম জানেন কি?পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে পেস্তা বাদামের ...
10/02/2023

কেন খাবেন পেস্তা বাদাম জানেন কি?
কেন খাবেন পেস্তা বাদাম জানেন কি?
পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে পেস্তা বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। কারণ পেস্তা বাদামে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকার পাশাপাশি এতে রয়েছে মোনোয়ানস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড অয়েল, প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন-ই।
এছাড়াও এই বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড, যা বিভিন্ন রকমের রোগ প্রতিরোধে খুবই কার্যকরী। এই খাবারটি আমাদের শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এত দ্রুত কাজ করা শুরু করে যে নিমিষেই আমাদের ক্লান্তি ভাব দূর হয়ে যায় এবং মন চাঙ্গা হয়ে ওঠে। চলুন তবে জেনে নেয়া যাক পেস্তা বাদামের উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে-

> পেস্তাবাদামে রয়েছে মনো-আনস্যাচুরেটেড ফ্যাট, যা কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী।

ফলে পেস্তা বাদাম হৃদরোগের ঝুঁকিও কমাতে কার্যকর।

> প্রোটিনের একটা চমত্‍কার উত্‍স হচ্ছে পেস্তা।

> ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, কপার, ম্যাগনেসিয়ামের দারুণ উত্‍স হচ্ছে পেস্তা বাদাম। এদিকে এতে ফ্যাটের পরিমাণ অন্য বাদামের চেয়ে অনেকটাই কম।

> টাইপ-২ ডায়াবেটিসে যারা আক্রান্ত, তাদের জন্য পেস্তা বাদামে থাকা স্বাস্থ্যকর তেল বিশেষভাবে উপকারী।

> প্রতিদিন নির্দিষ্ট পরিমান বাদাম খেলে ত্বক ফর্সা ও উজ্জ্বল হয়।

> পেস্তা বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬।

> ডায়াবেটিস টাইপ-২, যা ইনসুলিনের ওপর নির্ভরশীল নয়। এধরনের ডায়াবেটিসে যারা আক্রান্ত পেস্তা বাদামে থাকা স্বাস্থ্যকর তেল তাদের জন্য বিশেষভাবে উপকারী।

> পেস্তাবাদামে লুটেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বয়সের কারণে সৃষ্ট নানা শারীরিক সমস্যা যেমন মাংসপেশির দুর্বলতা, চোখের ছানির সমস্যা প্রতিরোধে সহায়তা করে।

> অন্য সকল বাদামের চেয়ে পেস্তায় রয়েছে অধিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোস্টেরল।

> এতে উপস্থিত ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।

> দাঁতের রোগ ও লিভারের সমস্যায় পেস্তা বাদাম বেশ উপকারী। পেস্তা বাদাম রক্ত শুদ্ধ করে।

কীভাবে খাবেন?
রাতে ছয় থেকে সাতটি পেস্তা বাদাম জলে ভিজিয়ে রাখুন। তারপর সকালে খালি পেটে দুধের সঙ্গে মিশিয়ে খান। খালি পেটে খেলে বাদামের পুষ্টিগুণ শরীরে তাড়াতাড়ি কাজ করে এবং হজমও হয় তাড়াতাড়ি। লবণ দিয়ে ভাজা বাদাম বা প্রক্রিয়াজাত করা বাদাম খাবেন না। বাদামের ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে খান। কাঁচা চিবিয়ে খেতে পারলেই সবচাইতে ভালো।তা না হলে ক্ষীর বা মিষ্টি কোনো খাবারের সঙ্গে খান।পেস্তা বাদাম বেটে দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন



বিশ্বের স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে কাজুবাদাম। এটি প্রোটিন, ভিটামিন, খনিজ আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। পরি...
10/02/2023

বিশ্বের স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে কাজুবাদাম। এটি প্রোটিন, ভিটামিন, খনিজ আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। পরিমিত মাত্রায় নিয়মিত কাজু বাদাম খেলে স্বাস্থ্যের জন্য নানা উপকার পাওয়া যায়। খাদ্য ও পুষ্টিগুণ বিবেচনায় খাবারের তালিকায় তাই কাজু বাদাম রাখা উচিত।

হৃদযন্ত্র সবল রাখে
হৃদযন্ত্রের জন্য কাজু বাদাম ভালো। এই বাদামে কোনো কোলস্টেরল বা ক্ষতিকর উপাদান নেই। কিন্তু হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বি, তন্তু, প্রোটিন আর আরজিনি নামের উপাদান থাকে, যা হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখে।

হাড় মজবুত করে

কাজু বাদামে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আছে। কাজু বাদাম নিয়মিত খেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয়। কাজু বাদামে ভিটামিন কে আছে, যা হাড়ের জন্য উপকারী। এ ছাড়া রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায় কাজু।

চোখের জ্যোতি বাড়ায়
কাজুতে প্রচুর পরিমাণে লুটেন ও জিয়াক্সাথিন অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা চোখকে আলোক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করতে পারে কাজু বাদাম।

রক্তরোগ দূর করে
পরিমিত মাত্রায় কাজু বাদাম খেলে রক্তস্বল্পতা দূর হয়। কাজু বাদামে কপার বা তামা থাকে, যা রক্তরোগ দূর করে। রক্তে কপারের অভাব হলে লৌহ স্বল্পতাও দেখা দিতে পারে, যা রক্তশূন্যতা সৃষ্টি করে। কাজু বাদাম খেলে সমস্যা দূর হয়।

ওজন কমাতে
যাঁরা ওজন কমাতে চান, তাঁরা চর্বি ও প্রোটিন জাতীয় অন্যান্য খাবার বাদ দিয়ে কাজু বাদাম খেতে পারেন। কাজু বাদামে যে প্রোটিন আছে, তা চর্বির পরিমাণ কমিয়ে ওজন ঠিক রাখতে সাহায্য করে।


খাবার হিসেবে কাঠবাদামের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। অবশ্য এর পেছনে যুক্তিসঙ্গত কারণও রয়েছে। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব...
10/02/2023

খাবার হিসেবে কাঠবাদামের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। অবশ্য এর পেছনে যুক্তিসঙ্গত কারণও রয়েছে। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব আলাবামার ডিপার্টমেন্ট অব হিউম্যান নিউট্রিশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ক্রিস্টি ক্রো-হোয়াইট বলেন, ‘কাঠবাদাম হলো একটি ফ্যান্টাসটিক সুপার ফুড, যেখানে ১০টিরও বেশি ম্যাক্রোনিউট্রিয়েন্টস ও মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে। এসব পুষ্টি হার্ট ও রক্তনালীর স্বাস্থ্যকে উন্নত করে।’

আসুন জেনে নেই কাঠ বাদামের উপকারিতা সর্ম্পকে –

কোলেস্টেরলের মাত্রা কমে: শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায় বাদাম। প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্ত করলে হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরে অন্দরে ভাল কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টরলের মাত্রা কমতে শুরু করে। এছাড়া বাদামে প্রচুর পরিমাণ মনো-স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, থাকে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডও। কিন্তু কোনওরকম ট্রান্স ফ্যাট থাকে না। ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকেরও আশঙ্কা কম থাকে।

হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে: গবেষণায় দেখা গেছে, বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাই প্রতিদিন বাদাম খাওয়া শুরু করলে হাড়ের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকবে।

মস্তিস্কের ক্ষমতা বৃদ্ধি পায়: আমেরিকার অ্যান্ড্রস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে, যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

পুষ্টির ঘাটতি দূর হয়: বাদামে রয়েছে প্রায় ৩.৫ গ্রাম ফাইবার, ৬ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি২, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে।

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে: পুষ্টিবিজ্ঞানীরা বলেন, বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মৌল। তাই ম্যাগনেসিয়ামের পরিমাণ সঠিক থাকলে ইনসুলিনের সঠিক কার্যকলাপ বজায় থাকে।

ওজন নিয়ন্ত্রণের সহায়ক: বাদাম খাওয়ার পর ক্ষিদে একেবারে কমে যায়। ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে চিনাবাদাম।

কোষ্ঠকাঠিন্য কমায়: বাদামের ফাইবার শরীরের জন্য উপাদেয়। আর্জিনিন এবং হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি কার্ডিওভাসকুলার ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ফাইবারযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।

কোষের ক্ষমতা বৃদ্ধি পায়: বাদামে থাকা প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে শরীরে যাতে কোনও ক্ষতের সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখে। ফলে বয়স বাড়লেও শরীরের উপর এর কোনও প্রভাব পরে না।

হজম ক্ষমতার উন্নতি: গবেষণায় দেখা গেছে, নিয়মিত পানিতে ভেজানো বাদাম খেলে দেহের অন্দরে বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়, রযার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে গ্যাস-অম্বলের প্রকোপও কমে যায়।

সবাই ভাজা বাদাম খেতে পছন্দ করেন কিন্তু পুষ্টিবিজ্ঞানীরা বলছেন ভাজা বাদামের চেয়ে কাঁচা বাদামের পুষ্টিগুণ বেশি। আবার চিকিৎসকরা বলেন, বাদাম খান পানিতে ভিজিয়ে। অন্তত ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখলে বাদামের সম্পূর্ণ পুষ্টিগুণ লাভ করে শরীর।



Address

Nurpur Road 1, Dania
Dhaka
1232

Telephone

+8801602119932

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zoqor Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zoqor Food:

Share