24/08/2026
বাচ্চাদের কান দিয়ে পুজ আসলে অবশ্যই নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে কান ড্রেসিং বা আরাল টয়লেটিং করে নিবেন।
কেননা অতিরিক্ত পুজির মধ্যে যদি আপনি ড্রপ দেন সে ক্ষেত্রে পুজের জন্য ড্রপ কানের ভিতর পৌঁছাতে পারবেনা। এই কারনে দীর্ঘদিন ওষুধ খেলে ও কানের পুঁজ ভালো হয় না। বাচ্চাদের কান দিয়ে পুজ আসলে অবশ্যই চিকিৎসকের মাধ্যমে ড্রেসিং করিয়ে নিবেন কোন ভাবেই দোকানপাটে করাবেন না।
বাচ্চাদের কানের ড্রপ ঠিকমতো দিতে হবে কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে জিনিসটা পেয়ে থাকি তা হল বাচ্চাদের কানের ছিদ্র ছোট হওয়ার কারণে মায়েরা ঠিকমতো কানের ড্রপ দিতে পারেন না এবং ঠিকমতো কানের ভিতর পৌঁছায় না যে কারণে ইনফেকশন ভালো হয় না এবং দীর্ঘমেয়াদি ইনফেকশন থাকে।
ডা.মো:রহমত উল্লাহ পাভেল
নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ /ENT Specialist
হটলাইন -০১৭২৯৩৮৫৭২০ অথবা ০১৩১৫৮৯৮০৮৬