QHeal : Lifestyle Institute

QHeal : Lifestyle Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QHeal : Lifestyle Institute, Medical and health, Green Shatmahal, Plot: 206, Outer Circular Road, Wireless Circle, Mogbazar, Dhaka.

Thyroid, PCOS, Fatty Liver, Neuromuscular Disorders, Fibroids, Ovarian Cysts & Diabetes—সবকিছুর জন্য Qheal – One-Stop Lifestyle Care Destination। Expert Consultation, Personalized Diet Plan, Psychological Counseling ও Exercise Plan—সবই এক ছাদের নিচে।

02/09/2026

Blood report-এ Triglyceride (TG) বেশি দেখে অনেকেই panic করে ফেলেন। কিন্তু কোন level পর্যন্ত চিন্তার কারণ নেই, কখন lifestyle modification যথেষ্ট এবং কখন medication বা medical evaluation প্রয়োজন তা জানেন না।

এই ভিডিওতে জানুন Triglyceride কেন বাড়ে, কোন খাবার ও lifestyle-এর কারণে TG বাড়তে পারে, diabetes ও hypothyroidism-এর সঙ্গে এর সম্পর্ক এবং কীভাবে প্রাকৃতিকভাবে TG কমিয়ে আনা যায়।

⚠️ আপনার TG level বেশি হলে নিজের থেকে ওষুধ শুরু না করে চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার lipid profile-এ Triglyceride কত? Comment করুন।

— Dr Rifat Ara Adity
Qheal: Lifestyle Institute

📞 কল করুন: 01774-419029 অথবা মেসেজ করুন হোয়াইটস আ্যাপে অথবা ইনবক্সে সমস্যা লিখুন।
📍 আমাদের ঠিকানা: গ্রিন সাতমহল, লিফট: ৬, স্যুট: ৬, প্লট: ২০৬, ( 10 minutes school building) আউটার সার্কুলার রোড, (মগবাজার আড়ং ও রাশমনো হাসপাতালের পাশের বিল্ডিং) ওয়্যারলেস মোড়, মগবাজার, ঢাকা।

[Triglyceride, High Triglyceride, Triglyceride বেশি, Triglyceride কেন বাড়ে, Triglyceride কমানোর উপায়, High TG, Lipid Profile, Cholesterol, Heart Health, Insulin Resistance, Diabetes, Pancreatitis, Triglyceride Treatment, Hypertriglyceridemia, Bangladesh]










“আগে তো এমন ছিলেন না… হঠাৎ এত রাগ কেন?”৩৪ বছরের নাজমা সামান্য বিষয়েই রেগে যাচ্ছিলেন। তরকারিতে নুন কম হলে চিৎকার, বাচ্চার...
02/09/2026

“আগে তো এমন ছিলেন না… হঠাৎ এত রাগ কেন?”

৩৪ বছরের নাজমা সামান্য বিষয়েই রেগে যাচ্ছিলেন। তরকারিতে নুন কম হলে চিৎকার, বাচ্চারা দেরি করলে বিরক্তি, স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয়েও ঝগড়া। পরিবার ভাবল—সংসারের চাপ, বয়স বা স্বভাবের কারণেই হয়তো এমন হচ্ছে।

কিন্তু কেউ খেয়াল করলেন না, নাজমা বেশি খেয়েও দিন দিন রোগা হয়ে যাচ্ছেন। গরম সহ্য হচ্ছে না, অস্বাভাবিক ঘাম হচ্ছে, হাত কাঁপছে, রাতে ঘুম হচ্ছে না, মাঝে মাঝে বুক ধড়ফড় করছে।

আসলে সমস্যাটা শুধু মেজাজের ছিল না। নাজমার Thyroid gland প্রয়োজনের চেয়ে বেশি hormone তৈরি করছিল—যাকে বলা হয় Hyperthyroidism।

এই অতিরিক্ত thyroid hormone শরীরকে যেন সবসময় “overdrive”-এ রাখে। ফলে ওজন কমা, অতিরিক্ত ঘাম, হাত কাঁপা, বুক ধড়ফড়, ঘুমের সমস্যা, অস্থিরতা এবং খিটখিটে মেজাজ—সবই হতে পারে।

আর দীর্ঘদিন চিকিৎসা না হলে বিরল ক্ষেত্রে Thyroid Storm-এর মতো জীবন-ঝুঁকিপূর্ণ জটিলতাও হতে পারে।Thyroid Storm (Thyrotoxic Storm) হলো অনিয়ন্ত্রিত Hyperthyroidism-এর একটি বিরল কিন্তু জীবন-ঝুঁকিপূর্ণ জরুরি অবস্থা। এ সময় অতিরিক্ত thyroid hormone-এর প্রভাবে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিস্টেম, বিশেষ করে হার্ট, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিপাকতন্ত্র ও মস্তিষ্কের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

তাই কারো হঠাৎ মেজাজ পরিবর্তনের সঙ্গে ওজন কমা, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় বা হাত কাঁপা থাকলে শুধু “মেজাজ খারাপ” বলে এড়িয়ে যাবেন না।

একজন চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে TSH, FT4/FT3 পরীক্ষা করা হতে পারে।

মানুষটা হয়তো বদলায়নি—শরীরের hormone balance বদলে গেছে।
সময়মতো ধরা পড়লে Hyperthyroidism নিয়ন্ত্রণ করা সম্ভব। 🤍

— Dr Rifat Ara Adity
Qheal: Lifestyle Institute

📞 কল করুন: 01774-419029 অথবা মেসেজ করুন হোয়াইটস আ্যাপে অথবা ইনবক্সে সমস্যা লিখুন।
📍 আমাদের ঠিকানা: গ্রিন সাতমহল, লিফট: ৬, স্যুট: ৬, প্লট: ২০৬, ( 10 minutes school building) আউটার সার্কুলার রোড, (মগবাজার আড়ং ও রাশমনো হাসপাতালের পাশের বিল্ডিং) ওয়্যারলেস মোড়, মগবাজার, ঢাকা।









#থাইরয়েড

শরীরে সুস্থ রক্ত তৈরিতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে বিটরুট, ডালিম, খেজুর, পালংশাক, বাদাম এবং রসুন অত্যন্ত গুরুত্বপূ...
02/09/2026

শরীরে সুস্থ রক্ত তৈরিতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে বিটরুট, ডালিম, খেজুর, পালংশাক, বাদাম এবং রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এগুলোর মধ্যে কিছু খাবার সরাসরি রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, আর কিছু খাবার রক্ত সঞ্চালন ও রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।
নিচে প্রতিটি উপাদানের সুনির্দিষ্ট ভূমিকা আলোচনা করা হলো:

১. বিটরুট (Beetroot)
➤লোহিত রক্তকণিকা গঠন: বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড (ফোলেট) থাকে, যা নতুন লোহিত রক্তকণিকা (RBC) তৈরিতে সরাসরি সাহায্য করে।
➤রক্ত সঞ্চালন বৃদ্ধি: এতে থাকা প্রাকৃতিক নাইট্রেট রক্তনালীকে প্রসারিত করে শরীরে রক্ত প্রবাহ ও অক্সিজেনের মাত্রা বাড়ায়।

২. ডালিম (Pomegranate)
➤হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি: ডালিমে রয়েছে উচ্চমাত্রার আয়রন, ক্যালসিয়াম এবং ফাইবার যা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে অত্যন্ত কার্যকরী।
➤অণুচক্রিকার কার্যকারিতা: এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রক্তের মান উন্নত করে এবং রক্তকণিকাগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

৩. খেজুর (Dates)
➤আয়রনের চমৎকার উৎস: খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং রক্ত তৈরিতে অনুঘটক হিসেবে কাজ করে।
➤শক্তি ও ক্লান্তি দূরীকরণ: এটি দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তস্বল্পতাজনিত শারীরিক দুর্বলতা দূর করে।

৪. পালংশাক (Spinach)
➤ফোলেট ও আয়রনের ভাণ্ডার: পালংশাকে প্রচুর নন-হিম আয়রন এবং ফলিক অ্যাসিড থাকে। ফোলেট ছাড়া লোহিত রক্তকণিকা পূর্ণতা পায় না।
➤ভিটামিন সি: এতে থাকা প্রাকৃতিক ভিটামিন সি শরীরকে উদ্ভিজ্জ উৎস থেকে আয়রন সহজে লুফে নিতে বা শোষণ করতে সাহায্য করে।

৫. বাদাম (Nuts)
➤প্রয়োজনীয় খনিজ: কাঠবাদাম, কাজুবাদাম বা চিনাবাদামে প্রচুর পরিমাণে আয়রন, তামা এবং ম্যাগনেসিয়াম থাকে।
➤ভিটামিন ই: বাদামের ভিটামিন ই লোহিত রক্তকণিকার দেয়াল শক্তিশালী করে, ফলে রক্তকণিকাগুলো সহজে ভেঙে যায় না।

৬. রসুন (Garlic)
➤রক্ত তরল ও পরিষ্কার রাখা: রসুন সরাসরি রক্ত তৈরি না করলেও এটি রক্ত জমাট বাঁধতে দেয় না (Natural Blood Thinner)। এর 'অ্যালিসিন' যৌগ ধমনীতে চর্বি জমতে বাধা দেয়।
➤রক্ত সঞ্চালন উন্নত করা: এটি রক্তনালীকে শিথিল করে পুরো শরীরে রক্ত প্রবাহ সচল রাখে এবং রক্ত পরিশোধনে সাহায্য করে।

অ্যানিমিয়া মানেই শুধু আয়রনের ঘাটতি নয়। Iron deficiency ছাড়াও folate বা vitamin B12 deficiency, chronic disease, blood lossসহ বিভিন্ন কারণে অ্যানিমিয়া হতে পারে। তাই শুধু কিছু খাবার যোগ না করে অ্যানিমিয়ার কারণ নির্ণয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

👉 সুস্থ রক্ত তৈরির জন্য একটি খাবার নয়—প্রয়োজন বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাদ্যতালিকা।

—Nutritionist Ruthyka Islam Rosne
Qheal: Lifestyle Institute

📞 কল করুন: 01774-419029 অথবা মেসেজ করুন হোয়াইটস আ্যাপে অথবা ইনবক্সে সমস্যা লিখুন।
📍 আমাদের ঠিকানা: গ্রিন সাতমহল, লিফট: ৬, স্যুট: ৬, প্লট: ২০৬, ( 10 minutes school building) আউটার সার্কুলার রোড, (মগবাজার আড়ং ও রাশমনো হাসপাতালের পাশের বিল্ডিং) ওয়্যারলেস মোড়, মগবাজার, ঢাকা।









#রক্তস্বল্পতা

🍈 Dragon Fruit শুধু দেখতে সুন্দর নয়— স্বাস্থ্যের জন্যও হতে পারে দারুণ একটি ফল!গোলাপি রঙের এই ফলটি নিয়মিত healthy diet-এর...
01/09/2026

🍈 Dragon Fruit শুধু দেখতে সুন্দর নয়— স্বাস্থ্যের জন্যও হতে পারে দারুণ একটি ফল!

গোলাপি রঙের এই ফলটি নিয়মিত healthy diet-এর অংশ হিসেবে খেলে শরীর পেতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি ও bioactive compound। 👇

🩸 Blood sugar ও metabolic health
Diabetes, dyslipidemia ও metabolic syndrome-এর ক্ষেত্রে dragon fruit-এর সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা চলছে। তবে এটি diabetes-এর চিকিৎসা নয়।

❤️ Heart health-এর জন্যও সম্ভাবনাময়
এর fiber ও বিভিন্ন bioactive plant compounds cardiovascular health-এর জন্য উপকারী হতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া যায়।

🛡️ Antioxidant ও anti-inflammatory compounds
Dragon fruit-এ betacyanin, gallic acidসহ বিভিন্ন phytochemical রয়েছে, যেগুলোর antioxidant activity রয়েছে।

💧 Fiber + পানি = nutritious fruit
পানি ও dietary fiber থাকার কারণে dragon fruit balanced diet-এর একটি ভালো অংশ হতে পারে।

🦠 Gut-এর ভালো bacteria বাড়াতে সাহায্য করতে পারে
Dragon fruit-এর কিছু oligosaccharide ও dietary fiber prebiotic-এর মতো কাজ করতে পারে, যা উপকারী gut bacteria-এর বৃদ্ধিতে সহায়তা করতে পারে।

🌿 Gut health support করতে পারে
গবেষণায় Bifidobacterium ও Faecalibacterium-এর মতো কিছু beneficial bacteria-এর ওপর ইতিবাচক প্রভাবের ইঙ্গিত পাওয়া গেছে।

🛡️ Gut immunity-এর জন্য সম্ভাবনাময়
একটি human study-তে dragon fruit oligosaccharide গ্রহণের পর intestinal IgA level বৃদ্ধির কথা পাওয়া গেছে।

⚖️ Gut microbiome-এর balance বজায় রাখতে সহায়ক হতে পারে
কিছু গবেষণায় E. coli-এর মতো নির্দিষ্ট bacteria-এর পরিমাণ কমার ইঙ্গিত পাওয়া গেছে।

👉 তবে মনে রাখবেন: Dragon fruit কোনো রোগের ওষুধ নয়। একটি ফল একা diabetes, fatty liver, cholesterol বা gut problem সারিয়ে দিতে পারে না। আপনার overall diet, physical activity, sleep ও চিকিৎসা—সবকিছুর সমন্বয়ই গুরুত্বপূর্ণ।

আপনার প্রতিদিনের খাবারে Dragon Fruit আছে কি? 💬

Nutritionist Ruthtyka Islam Rosne
QHeal : Lifestyle Institute

📞 কল করুন: 01774-419029 অথবা মেসেজ করুন হোয়াইটস আ্যাপে অথবা ইনবক্সে সমস্যা লিখুন।
📍 আমাদের ঠিকানা: গ্রিন সাতমহল, লিফট: ৬, স্যুট: ৬, প্লট: ২০৬, ( 10 minutes school building) আউটার সার্কুলার রোড, (মগবাজার আড়ং ও রাশমনো হাসপাতালের পাশের বিল্ডিং) ওয়্যারলেস মোড়, মগবাজার, ঢাকা।









#স্বাস্থ্যকরখাবার

ধরুন, বাসার একজনের ৩ দিন ধরে প্রচণ্ড জ্বর। শরীর ব্যথা, মাথাব্যথা, খেতে ইচ্ছে করছে না। পরীক্ষা করে জানা গেল—Dengue positi...
01/09/2026

ধরুন, বাসার একজনের ৩ দিন ধরে প্রচণ্ড জ্বর। শরীর ব্যথা, মাথাব্যথা, খেতে ইচ্ছে করছে না। পরীক্ষা করে জানা গেল—Dengue positive। পরিবারের সবাই চিন্তায়।

তারপর ৪র্থ দিনে হঠাৎ জ্বর কমে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল—“আলহামদুলিল্লাহ, এখন তো ভালো!”

কিন্তু এখানেই একটু থামুন। ডেঙ্গুতে জ্বর কমে যাওয়া সবসময় সুস্থ হওয়ার লক্ষণ নয়। অনেক রোগীর ক্ষেত্রে এই সময়টাতেই শরীরের অবস্থা দ্রুত খারাপ হতে পারে।

তাই জ্বর কমার পরও খেয়াল রাখুন—প্রচণ্ড পেটব্যথা, বারবার বমি, নাক/মাড়ি দিয়ে রক্ত, বমি বা পায়খানায় রক্ত, অতিরিক্ত দুর্বলতা বা ঘুমঘুম ভাব, শ্বাসকষ্ট, প্রস্রাব কমে যাওয়া কিংবা হাত-পা ঠান্ডা হয়ে আসা।

এর যেকোনো একটি দেখা দিলে অপেক্ষা করবেন না—দ্রুত চিকিৎসা নিন।

আরেকটা ভুল আমরা প্রায়ই করি—“Platelet কত?” ডেঙ্গু রোগীর ক্ষেত্রে এই প্রশ্নটাই যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়।

কিন্তু শুধু platelet কমেছে নাকি বেড়েছে, তা দিয়ে রোগীর পুরো অবস্থা বোঝা যায় না। রক্তচাপ, প্রস্রাবের পরিমাণ, bleeding, hematocrit এবং রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা—সবকিছু বিবেচনা করতে হয়।

💊 নিজের ইচ্ছায় Ibuprofen বা Aspirin দেবেন না। এগুলো bleeding-এর ঝুঁকি বাড়াতে পারে। জ্বরের ওষুধও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিন।

💧 রোগী মুখে তরল নিতে পারলে পানি, ORSসহ পর্যাপ্ত তরল দেওয়া গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত fluid-ও নিরাপদ নয়, বিশেষ করে severe dengue-এর ক্ষেত্রে—তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।

আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ—ডেঙ্গু আক্রান্ত রোগীকেও মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে হবে।

🦟 কারণ Aedes মশা আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর অন্য মানুষকে কামড়ালে ডেঙ্গু ছড়াতে পারে। তাই রোগীকে দিনের বেলাতেও মশারির ভেতরে রাখা, সম্ভব হলে মশা প্রতিরোধক ব্যবহার করা এবং ঘরের দরজা-জানালা দিয়ে মশা ঢোকা কমানো গুরুত্বপূর্ণ।

তাই আজই বাড়ির চারপাশটা দেখুন। টবের পানি, পুরোনো বোতল/কৌটা, বালতি কিংবা ছাদ-বারান্দায় জমে থাকা পানি ফেলে দিন ও পরিষ্কার করুন।

👉 পোস্টটি পরিবারের একজন মানুষকেও শেয়ার করুন। আপনার একটি Share হয়তো কারও জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Dr Rifat Ara Adity
Qheal: Lifestyle Institute

📞 কল করুন: 01774-419029 অথবা মেসেজ করুন হোয়াইটস আ্যাপে অথবা ইনবক্সে সমস্যা লিখুন।
📍 আমাদের ঠিকানা: গ্রিন সাতমহল, লিফট: ৬, স্যুট: ৬, প্লট: ২০৬, ( 10 minutes school building) আউটার সার্কুলার রোড, (মগবাজার আড়ং ও রাশমনো হাসপাতালের পাশের বিল্ডিং) ওয়্যারলেস মোড়, মগবাজার, ঢাকা।

DengueAwareness










National Nutrition Week | ১–৭ সেপ্টেম্বরসুস্থ জীবনের ভিত্তি হলো সঠিক পুষ্টি। 🌿এই জাতীয় পুষ্টি সপ্তাহে আসুন প্রতিদিনের খা...
01/09/2026

National Nutrition Week | ১–৭ সেপ্টেম্বর

সুস্থ জীবনের ভিত্তি হলো সঠিক পুষ্টি। 🌿
এই জাতীয় পুষ্টি সপ্তাহে আসুন প্রতিদিনের খাবারে রাখি সুষম খাদ্য, পর্যাপ্ত শাকসবজি, ফল, whole grains ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান।

ছোট ছোট স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই পারে দীর্ঘমেয়াদে আমাদের সুস্থতা ও জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে।

QHeal বিশ্বাস করে—সঠিক পুষ্টি শুধু চিকিৎসার অংশ নয়, সুস্থ থাকারও ভিত্তি।

আজকের পুষ্টি, আগামীর সুস্থতা। 💚

🥗 Nutrition Givers vs Nutrition Takers,,
31/08/2026

🥗 Nutrition Givers vs Nutrition Takers
,
,

🩺শিশুর Scabies অবহেলা করবেন না—ত্বকের infection থেকে কিডনিতেও প্রভাব পড়তে পারে.Scabies বা খোস-পাঁচড়া হলে অনেকেই ভাবেন, “...
30/08/2026

🩺শিশুর Scabies অবহেলা করবেন না—ত্বকের infection থেকে কিডনিতেও প্রভাব পড়তে পারে.

Scabies বা খোস-পাঁচড়া হলে অনেকেই ভাবেন, “কয়েকদিন চুলকাবে, ঠিক হয়ে যাবে।” কিন্তু বিষয়টা সবসময় এতটা simple নয়।

কিছু ক্ষেত্রে Streptococcus-এর মতো ব্যাকটেরিয়ার skin infection হওয়ার পর শরীরের immune response কিডনির filtering unit, অর্থাৎ glomeruli-তে inflammation তৈরি করতে পারে। একে বলা হয় Post-streptococcal glomerulonephritis (PSGN)।

তখন শিশুর চোখ-মুখ বা শরীর ফুলে যেতে পারে, প্রস্রাব গাঢ়/লালচে হতে পারে, প্রস্রাবের পরিমাণ কমতে পারে বা blood pressure বেড়ে যেতে পারে।

👶 শিশুদের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Crowded পরিবেশে Scabies খুব সহজে ছড়ায় এবং শিশুরা এতে বেশি আক্রান্ত হতে পারে। তাই শুধু চুলকানি কমানোর চেষ্টা না করে Scabies-এর সঠিক চিকিৎসা করা এবং bacterial infection হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

💊 ডাক্তার প্রয়োজন অনুযায়ী scabicide cream/lotion দিতে পারেন। বয়স অনুযায়ী শিশুর চিকিৎসার নিয়ম আলাদা হতে পারে। একই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করতে হয়, কারণ Scabies খুব সহজে একজন থেকে আরেকজনে ছড়ায়।

তাই শিশুর শরীরে রাতের দিকে তীব্র চুলকানি, ছোট ছোট দানা বা পরিবারের একাধিক সদস্যের একই ধরনের চুলকানি হলে অবহেলা করবেন না।

সঠিক সময়ে চিকিৎসা করলে Scabies নিয়ন্ত্রণ করা যায় এবং এর জটিলতাও প্রতিরোধ করা সম্ভব।








#শিশুরস্বাস্থ্য
#খোসপাঁচড়া

30/08/2026

৪টি জরায়ুর ফাইব্রয়েড থেকে পরিবর্তনের পথে | বাস্তব অভিজ্ঞতা | QHealbd | Last Part

অনিয়মিত পিরিয়ড, অসহ্য ব্যথা, ওজন বৃদ্ধি ও Bulky Uterus—দীর্ঘদিন এসব সমস্যায় ভুগছিলেন জিহান সুলতানা। মূল্যায়নে তার জরায়ুতে ৪টি Fibroid পাওয়া যায়।

QHeal-এ তার জন্য নেওয়া হয় Integrative Treatment Approach—
✅ Personalized Diet Plan
✅ Regular Physical Activity
✅ Doctor-Guided Medication

ফলোআপে দেখা যায়—
✨ পিরিয়ড নিয়মিত হয়েছে
✨ ব্যথা অনেকটাই কমেছে
✨ প্রায় ১০ কেজি ওজন কমেছে
✨ ৪টি Fibroid-এর পরিবর্তে বর্তমানে ১টি ছোট Fibroid রয়েছে

প্রতিটি মানুষের ফলাফল ভিন্ন হতে পারে। তবে সঠিক মূল্যায়ন, চিকিৎসা ও নিয়মিত ফলোআপ পরিবর্তনের পথে সাহায্য করতে পারে।

🩺 Fibroid বা পিরিয়ডের সমস্যায় ভুগছেন? QHeal-এর সাথে যোগাযোগ করুন।

📞 কল করুন: 01774-419029 অথবা মেসেজ করুন হোয়াইটস আ্যাপে অথবা ইনবক্সে সমস্যা লিখুন।
📍 আমাদের ঠিকানা: গ্রিন সাতমহল, লিফট: ৬, স্যুট: ৬, প্লট: ২০৬, ( 10 minutes school building) আউটার সার্কুলার রোড, (মগবাজার আড়ং ও রাশমনো হাসপাতালের পাশের বিল্ডিং) ওয়্যারলেস মোড়, মগবাজার, ঢাকা।










🦴 Menopause-এর সময় Bone Health-এর জন্য ৫টি খাবারMenopause-এর পর Estrogen কমে যাওয়ার কারণে bone loss দ্রুত হতে পারে। তাই ...
29/08/2026

🦴 Menopause-এর সময় Bone Health-এর জন্য ৫টি খাবার

Menopause-এর পর Estrogen কমে যাওয়ার কারণে bone loss দ্রুত হতে পারে। তাই এই সময়ে শুধু Calcium নয়, Protein, Vitamin D, Magnesium ও Vitamin K-এর মতো nutrients-ও গুরুত্বপূর্ণ।

🥛 ১. দুধ ও দই
Calcium ও Protein-এর ভালো source, যা bone health বজায় রাখতে সাহায্য করে।

🐟 ২. কাঁটাসহ ছোট মাছ
মলা, পুঁটি, কাচকি বা চাপিলার মতো ছোট মাছ কাঁটাসহ খেলে Calcium পাওয়া যায়।

🥚 ৩. ডিম
Protein-এর পাশাপাশি ডিমের কুসুমে Vitamin D থাকে।

🥬 ৪. শাকসবজি
ব্রকলি ও বিভিন্ন শাকসবজি থেকে Calcium, Vitamin K ও Magnesium পাওয়া যেতে পারে।

🌰 ৫. তিল ও বাদাম
Calcium ও Magnesium-এর পাশাপাশি healthy fats-এরও ভালো source।

📌 মনে রাখবেন, একটি খাবারই bone health নিশ্চিত করে না। সুষম খাবার + পর্যাপ্ত Protein, Calcium ও Vitamin D + নিয়মিত resistance/weight-bearing exercise—সবগুলোই গুরুত্বপূর্ণ।

🩺 QHeal Lifestyle Institute — Menopause, nutrition ও lifestyle management-এর জন্য ব্যক্তিভিত্তিক পরামর্শ এর জন্য

📞 কল করুন: 01774-419029 অথবা মেসেজ করুন হোয়াইটস আ্যাপে অথবা ইনবক্সে সমস্যা লিখুন।
📍 আমাদের ঠিকানা: গ্রিন সাতমহল, লিফট: ৬, স্যুট: ৬, প্লট: ২০৬, ( 10 minutes school building) আউটার সার্কুলার রোড, (মগবাজার আড়ং ও রাশমনো হাসপাতালের পাশের বিল্ডিং) ওয়্যারলেস মোড়, মগবাজার, ঢাকা।

Address

Green Shatmahal, Plot: 206, Outer Circular Road, Wireless Circle, Mogbazar
Dhaka
1217

Opening Hours

Tuesday 11:00 - 19:00
Wednesday 11:00 - 19:00
Thursday 11:00 - 19:00
Friday 11:00 - 19:00
Saturday 11:00 - 19:00
Sunday 11:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when QHeal : Lifestyle Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share