UniMed UniHealth Pharmaceuticals Limited

UniMed UniHealth Pharmaceuticals Limited ইউনিমেড ইউনিহেল্থ ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনসচেতনতা বৃদ্ধি করার জন্য পরিচালিত হয়।

ইউনিমেড ইউনিহেল্থ ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনসচেতনতা বৃদ্ধি করার জন্য পরিচালিত হয়। মুখ্য উদ্দেশ্য স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ জ্ঞান ও সুন্দর জীবন পরিচালনা করতে সাহায্য করা। এছাড়াও আপনার ভিডিও ব্লগ [email protected] ঠিকানায় ই মেইল করলে আমাদের ইউ টিউব চ্যানেলে আপলোড করা হবে। স্বাস্থ্য সম্পর্কিত সব ধরনের আলোচনাই আমাদের ইউ টিউব চ্যানেলে হোস্ট করা হবে।
____________________________________

___

বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। বাংলাপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের বসবাস শহরাঞ্চলে। সঠিক হিসেবে ৩.৫ শতাংশের কিছু বেশি। বাকিদের সবারই গ্রামে বসবাস। গ্রামাঞ্চলের এই বিশাল জনসংখ্যা নানা দিক দিয়ে এখনও শহরের মানুষদের চেয়ে পিছিয়ে আছে। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সেবাও তারা সঠিক সময়ে পায় না। এর মধ্যে চিকিৎসা সেবা অন্যতম।
বিশাল এ জনসংখ্যাকে উপযুক্ত স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ জ্ঞান ও সুন্দর জীবন করতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

আশাকরি আমাদের সাথেই থাকবেন ও সুস্থ থাকবেন।

লিভার সিরোসিস কেন হয়, কীভাবে নিরাপদ থাকবেনলিভার সিরোসিস হলে লিভারের কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে তন্তুময় টিস্যু দ্বারা ...
24/08/2026

লিভার সিরোসিস কেন হয়, কীভাবে নিরাপদ থাকবেন

লিভার সিরোসিস হলে লিভারের কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে তন্তুময় টিস্যু দ্বারা প্রতিস্থাপিত হয়। লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশে প্রায় এক কোটি মানুষ এই রোগের ঝুঁকিতে। প্রতিবছর দেশে প্রায় ২৩ হাজার মানুষের মৃত্যু হয় লিভার-সংক্রান্ত রোগে।

কেন হয়?
হেপাটাইটিস বি, সি ও ডি ভাইরাসে লিভারে প্রদাহ হয়। দীর্ঘদিন ধরে প্রদাহ লিভারের কোষকে ক্ষতিগ্রস্ত করে। এতে লিভার সংকুচিত হয়ে যায়। ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে অতিরিক্ত চর্বি জমা হলে লিভার কোষে প্রদাহ হয়ে নষ্ট হতে থাকে এবং একসময় সিরোসিস হতে পারে।
সিরোসিস হতে পারে এসব কারণে—
• অতিরিক্ত মদ্যপান
• অটোইমিউন হেপাটাইটিস
• কিছু বংশগত রোগ
• পিত্তথলি বা পিত্তনালির ব্যাধি
• ওষুধের বিষক্রিয়া

লক্ষণগুলো কী?
সিরোসিসের শুরুতে তেমন উপসর্গ থাকে না। খাবারে অরুচি, বমিভাব, শরীর দুর্বলতা, ক্লান্তি ও ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় অন্য রোগের জন্য রক্ত পরীক্ষা, পেটের আলট্রাসাউন্ড বা সার্জারির সময় রোগটি ধরা পড়ে।
রোগের অগ্রসর পর্যায়ে জন্ডিস, পায়ে বা পেটে পানি, রক্তবমি বা কালো পায়খানা হতে পারে। রোগী চেতনা হারিয়ে কোমায় চলে যেতে পারেন।

চিকিৎসাপদ্ধতি
প্রাথমিক সিরোসিসে অন্তর্নিহিত কারণ অনুযায়ী চিকিৎসায় লিভারের ক্ষতি কমানো সম্ভব। মূল কারণ নিয়ন্ত্রণে অ্যান্টিভাইরাল থেরাপি (হেপাটাইটিস বি, সি ও ডি), ওজন কমানো ও ব্যায়াম (ফ্যাটিলিভার), মদ্যপান বর্জন ও ক্ষতিকর ওষুধ বন্ধ করার দরকার পড়ে।
সিরোসিসের কারণে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। পা বা পেটে পানি জমলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। রক্তবমি হলে এন্ডোস্কপির মাধ্যমে খাদ্যনালির রক্তক্ষরণ শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী ওষুধ বা রক্তনালি বন্ধ করার চিকিৎসা দেওয়া হয়। বিভ্রান্তি বা চেতনা কমে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হয়।

জীবাণু সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। লিভার ক্যানসারের ঝুঁকি পর্যবেক্ষণে সাধারণত প্রতি ছয় মাস পরপর আলট্রাসনোগ্রাম ও প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা হয়। সিরোসিসের অবস্থা গুরুতর ও অগ্রসর হলে কিছু রোগীর ক্ষেত্রে লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।

প্রতিরোধের উপায়:
● হেপাটাইটিস বি-এর টিকা নিতে হবে।
● হেপাটাইটিস সি স্ক্রিনিং ও চিকিৎসা।
● ইনজেকশন নেওয়ার প্রয়োজন হলে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার। শেভিংয়ের সময় অপরের ব্যবহৃত ব্লেড ব্যবহার না করা।
● নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা ও সুরক্ষিত যৌন জীবনচর্চা।
● সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা।
● অ্যালকোহল বর্জন ও ওষুধ সেবনে সচেতনতা।

Source: Prothom Alo

   📢 POST: MEDICAL PROMOTION OFFICER💼 POSTING: ANYWHERE IN BANGLADESH💰 STARTING SALARY: BDT 24,000/= + D.A. (FOR FRESHER...
21/08/2026


📢 POST: MEDICAL PROMOTION OFFICER
💼 POSTING: ANYWHERE IN BANGLADESH
💰 STARTING SALARY: BDT 24,000/= + D.A. (FOR FRESHER)
➡️ Interested candidates are requested to attend the Walk-in-Interview. For details please see the Job Circular.

🔶 Dinajpur:
23 August, 2026 from 09:00 AM to 12:00 PM
Address: Abedur Rahman's House (2nd Floor), Near Adarsha College, Ghashipara, Dinajpur.
Mobile: +8801929993270
Google Map: https://lnkd.in/dP9s5nw4

🔶 Rangpur:
24 August, 2026 from 09:00 AM to 12:00 PM
Address: Khanikaloy, House No: 56/7, Road No: 01, Madrasa Road, Ward No: 18, Munshipara, Rangpur.
Mobile: +8801929993262
Google Map: https://lnkd.in/gxka7BVE

🔶 Bogura:
25 August, 2026 from 09:00 AM to 12:00 PM
Address: Holding No: 894/A, Nur Masjid Lane, 1sr Floor, Ward No: 07, Jaleswaritola, Bogura.
Mobile: +8801929993263
Google Map: https://lnkd.in/dPmxqV5W

🔶 Dhaka:
24, 25 & 26 August, 2026 from 09:30 AM to 1:00 PM
Address: Corporate Head Office, 660 Washpur (First Left Lane, After Bosila Bridge) PO: Shymlapur, PS: Hazaribag, Dhaka - 1310, Bangladesh.
Google Map: https://lnkd.in/dY2BHU5k



📢 Career Opportunity at UniMed UniHealth Pharmaceuticals Limited! 🏢✨UniMed UniHealth Pharmaceuticals Limited is looking ...
12/08/2026

📢 Career Opportunity at UniMed UniHealth Pharmaceuticals Limited! 🏢✨

UniMed UniHealth Pharmaceuticals Limited is looking for suitable candidates to join as:
🎯 Position: Product Development Officer / Sr. Product Development Officer

📋 Major Responsibilities:
➡️ Develop formulation and manufacturing process of new products.
➡️ Review formulation of existing products & act to reduce formulation cost as well as to solve any problem regarding manufacturing, stability, quality etc. if required.
➡️ Prepare SOPs, Product brief, recipe & Annexure and prepare sample for submission to DTL.
➡️ Manufacturing of Process Validation batches.
➡️ Prepare PV Protocol, BMR, BPR, PV report and others formulation related documents.

🎓 Pre-requisite to Apply:
➡️ Education: M.Pharm
➡️ Communication: Having good communication skill both in English and Bangla
➡️ Computer Skill: Good computer knowledge
➡️ Age Limit: Aged below 35 years
➡️ Experience: For the position of Senior Product Development Officer, candidates should be at least 3 years experienced in any reputed pharmaceutical company.

🎁 We Offer:
➡️ Attractive compensation package
➡️ Medical assistance for employee and family members
➡️ Provident fund & Gratuity
➡️ Profit share
➡️ Group life insurance
➡️ Faster career progression
➡️ Requisite training

📌 Important Notes:
➡️ Selected candidates have to stay in BK Bari, Gazipur (adjacent to factory premises).
➡️ Must be willing to work with the company for at least 5 years.

📩 How to Apply:
Interested candidates are requested to apply to the Human Resource Department, UniMed UniHealth Pharmaceuticals Limited (660 Washpur, PO: Shyamlapur, PS: Hazaribagh, Dhaka 1310, Bangladesh) with:
📄 Detailed resume
📸 Passport size photograph
🆔 Photocopy of national ID card
📱 Contact phone number
🎓 Photocopies of all certificates

🔗 Direct Online Apply Link: https://cutt.ly/uupl-factory

🗓️ Application Deadline: Within 20 August 2026

📢 Career Opportunity at UniMed UniHealth Pharmaceuticals Limited! 🏢✨UniMed UniHealth Pharmaceuticals Limited is looking ...
12/08/2026

📢 Career Opportunity at UniMed UniHealth Pharmaceuticals Limited! 🏢✨

UniMed UniHealth Pharmaceuticals Limited is looking for suitable candidates to join as:
🎯 Position: Production Officer / Sr. Production Officer

🎓 Pre-requisite to Apply:
➡️ Education: M.Pharm
➡️ Communication: Good communication skill both in English and Bangla
➡️ Computer Skill: Good computer knowledge
➡️ Age Limit: Aged below 35 years
➡️ Attributes: Sincere, hard working and willing to work under pressure
➡️ Experience: For the position of Senior Production Officer, candidates should be at least 3 years experienced in a similar job.

🎁 We Offer:
➡️ Excellent work environment
➡️ Attractive compensation package
➡️ Medical assistance for employee and family members
➡️ Provident fund & Gratuity
➡️ Festival bonus
➡️ Profit share
➡️ Group life insurance
➡️ Faster career progression
➡️ Requisite training

📌 Important Notes:
➡️ Selected candidates have to stay in BK Bari, Gazipur (adjacent to factory premises).
➡️ Must be willing to work with the company for at least 5 years.

📩 How to Apply:
Interested candidates are requested to apply to the Human Resource Department, UniMed UniHealth Pharmaceuticals Limited (660 Washpur, PO: Shyamlapur, PS: Hazaribagh, Dhaka 1310, Bangladesh) with:
📄 Detailed resume
📸 Passport size photograph
🆔 Photocopy of national ID card
📱 Contact phone number
🎓 Photocopies of all certificates

🔗 Direct Online Apply Link: https://cutt.ly/uupl-factory

🗓️ Application Deadline: Within 20 August 2026

📢 Career Opportunity at UniMed UniHealth Pharmaceuticals Limited! 🏢✨UniMed UniHealth Pharmaceuticals Limited is looking ...
12/08/2026

📢 Career Opportunity at UniMed UniHealth Pharmaceuticals Limited! 🏢✨

UniMed UniHealth Pharmaceuticals Limited is looking for suitable candidates to join as:
🎯 Position: Analyst / Sr. Analyst

📋 Major Duties & Responsibilities:
➡️ Analysis of raw materials, packaging materials, and finished/semi-finished products
➡️ Operation and cleaning of QC instruments
➡️ Documentation, compilation, and record keeping of all analysis data
➡️ Preparation and standardization of volumetric & general reagent solutions
➡️ Contemplating the application of health, safety, and environmental standards
➡️ Ensuring Good Laboratory Practice (GLP) in every step of the laboratory

🎓 Pre-requisite to Apply:
➡️ B.Sc / M.Sc in Chemistry
➡️ Good communication skills both in English and Bangla
➡️ Good computer knowledge
➡️ Aged below 33 years

🎁 We Offer:
➡️ Attractive compensation package
➡️ House rent assistance
➡️ Three festival bonuses
➡️ Medical assistance for employee and family members
➡️ Provident fund & Gratuity
➡️ Profit share
➡️ Group life insurance
➡️ Faster career progression
➡️ Requisite training

📌 Important Notes:
➡️ Selected candidates have to stay in BK Bari, Gazipur (adjacent to factory premises).
➡️ Must be willing to work with the company for at least 5 years.

📩 How to Apply:
Interested candidates are requested to apply to the Human Resource Department, UniMed UniHealth Pharmaceuticals Limited (660 Washpur, PO: Shyamlapur, PS: Hazaribagh, Dhaka 1310, Bangladesh) with:
📄 Detailed resume
📸 Passport size photograph
🆔 Photocopy of National ID Card
📱 Contact phone number
🎓 Photocopies of all certificates

🔗 Direct Online Apply Link: https://cutt.ly/uupl-analyst

🗓️ Application Deadline: Within 26 August 2026

10/08/2026

১৪০ দেশে রপ্তানি হলেও দেশেই বড় সংকট ওষুধ খাতে! | Pharma Market | Medicine Crisis | Ekhon TV (Official)

শরীরে ভিটামিনের ঘাটতি জানবেন যে ৮ লক্ষণেস্বাস্থ্যকর খাবার খাওয়া ও নিয়মিত ব্যায়াম করার পরও যদি সারাক্ষণ ক্লান্তি, চুল পড়া...
06/08/2026

শরীরে ভিটামিনের ঘাটতি জানবেন যে ৮ লক্ষণে

স্বাস্থ্যকর খাবার খাওয়া ও নিয়মিত ব্যায়াম করার পরও যদি সারাক্ষণ ক্লান্তি, চুল পড়া, ত্বক শুষ্ক হওয়া বা শরীরে অস্বস্তি অনুভব করেন, তবে তা শরীরে ভিটামিন বা খনিজের ঘাটতির ইঙ্গিত হতে পারে। অনেকেই এসব লক্ষণকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান।

যেসব লক্ষণে সতর্ক হবেন:
১. অবিরাম ক্লান্তি
ভিটামিন ডি, বি-১২, আয়রন বা ফোলেটের ঘাটতির লক্ষণ হতে পারে।
২. মাংসপেশিতে ব্যথা বা দুর্বলতা
ভিটামিন ডি, ভিটামিন ই বা ম্যাগনেসিয়ামের অভাবের কারণে হতে পারে।
৩. অতিরিক্ত চুল পড়া
বায়োটিন, জিঙ্ক, ভিটামিন বি-২ বা ফোলেটের ঘাটতির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।
৪. শুষ্ক ত্বক ও খুশকি
ভিটামিন এ, সি, ই বা ওমেগা-৩-এর ঘাটতির ইঙ্গিত হতে পারে।
৫. ক্ষত শুকাতে দেরি বা ঘন ঘন অসুস্থ হওয়া
ভিটামিন সি, ই, কে বা জিঙ্কের ঘাটতির সম্ভাবনা থাকে।
৬. মুড সুইং বা মন খারাপ
ভিটামিন ডি বা ভিটামিন বি-৬-এর অভাব এর একটি কারণ হতে পারে।
৭. রাতের দৃষ্টি কমে যাওয়া বা ঝাপসা দেখা
ভিটামিন এ-এর ঘাটতির লক্ষণ হতে পারে।
৮. হাত-পায়ে ঝিঁঝি বা অবশ ভাব
ভিটামিন বি-১২, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

কী করবেন?
✔ সুষম খাদ্য গ্রহণ করুন—তাজা ফল, শাকসবজি, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি খাদ্যতালিকায় রাখুন।
✔ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করান।
✔ চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না,

কারণ কিছু ভিটামিনের অতিরিক্ত মাত্রাও ক্ষতিকর হতে পারে।

Source: Daily Jugantor

#স্বাস্থ্যসচেতনতা #ভিটামিনঘাটতি #সুস্থজীবন #পুষ্টি #স্বাস্থ্যপরামর্শ

তীব্র জ্বর হলেও শুরুতে ধরা পড়ে না ডেঙ্গু ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালের রোগ নয়। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং অনি...
28/07/2026

তীব্র জ্বর হলেও শুরুতে ধরা পড়ে না ডেঙ্গু
ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালের রোগ নয়। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টিপাতের কারণে এডিস মশার বিস্তার বেড়েছে। ফলে বছরজুড়েই ডেঙ্গুর ঝুঁকি থাকছে। উদ্বেগের বিষয় হলো, রোগের প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। শুরুতে এটি সাধারণ ভাইরাল জ্বরের মতো মনে হলেও, সময়মতো শনাক্ত না হলে গুরুতর জটিলতা তৈরি হতে পারে।
ডেঙ্গুর লক্ষণ কখন দেখা দেয়?
সংক্রমিত এডিস মশা কামড়ানোর ৪ থেকে ১০ দিনের মধ্যে সাধারণত লক্ষণ প্রকাশ পায় এবং ২ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
হঠাৎ উচ্চমাত্রার জ্বর
তীব্র মাথাব্যথা
চোখের পেছনে ব্যথা
শরীর, পেশি ও অস্থিসন্ধিতে তীব্র ব্যথা
ত্বকে ফুসকুড়ি
বমি বমি ভাব বা বমি
ক্ষুধামন্দা ও দুর্বলতা
এসব লক্ষণ সাধারণ ভাইরাল জ্বরের সঙ্গে মিল থাকায় প্রথম দিকে ডেঙ্গু শনাক্ত করা কঠিন হতে পারে। এমনকি সংক্রমণের প্রথম কয়েক দিনে রক্ত পরীক্ষাতেও ভাইরাস ধরা নাও পড়তে পারে।
যেসব লক্ষণ বিপদের ইঙ্গিত
সাধারণত জ্বর কমতে শুরু করার ৩ থেকে ৭ দিনের মধ্যে কিছু গুরুতর সতর্ক সংকেত দেখা দিতে পারে। যেমন—
তীব্র পেটব্যথা
একটানা বমি
নাক বা মাড়ি থেকে রক্তপাত
শরীরের ভেতরে রক্তক্ষরণ
শরীরে পানি জমা
রক্তচাপ হঠাৎ কমে যাওয়া
অতিরিক্ত দুর্বলতা বা অবসাদ
এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। কারণ, এগুলো গুরুতর ডেঙ্গু বা ডেঙ্গু শক সিনড্রোমের লক্ষণ হতে পারে।
কেন শুরুতে ধরা পড়ে না?
বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের প্রথম দিকে শরীরে ভাইরাসের পরিমাণ কম থাকলে পরীক্ষায় তা ধরা নাও পড়তে পারে। তাই শুধু পরীক্ষার ফল নয়, রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থাও চিকিৎসকের কাছে গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে কয়েক দিন পর পুনরায় পরীক্ষা করা হতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
যদি দুই থেকে তিন দিন ধরে জ্বর থাকে, দুর্বলতা অনুভব করেন বা জ্বরের কোনো স্পষ্ট কারণ না থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত তরল পান এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলাই ডেঙ্গুর জটিলতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।
মনে রাখবেন: জ্বর কমে যাওয়াই সবসময় সুস্থ হওয়ার লক্ষণ নয়। বরং ডেঙ্গুর গুরুতর জটিলতা অনেক সময় জ্বর কমার পরই শুরু হয়। তাই এই সময়টিই সবচেয়ে বেশি সতর্ক থাকার।


বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬: প্রতিরোধেই নিরাপদ আগামীহেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা, টিকাদান এবং নিরাপদ স্বাস্থ্যচর্চা হতে প...
25/07/2026

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬: প্রতিরোধেই নিরাপদ আগামী

হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা, টিকাদান এবং নিরাপদ স্বাস্থ্যচর্চা হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
আসুন, নিজের সুরক্ষার পাশাপাশি একটি হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।

#বিশ্ব_হেপাটাইটিস_দিবস #হেপাটাইটিস_প্রতিরোধ #জনসচেতনতা #লিভারের_যত্ন #সুস্থ_বাংলাদেশ

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬: সচেতনতাই প্রতিরোধের শক্তিহেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ ...
24/07/2026

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬: সচেতনতাই প্রতিরোধের শক্তি

হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন—সুস্থ থাকুক পরিবার, নিরাপদ থাকুক বাংলাদেশ।

#বিশ্ব_হেপাটাইটিস_দিবস #হেপাটাইটিস #জনসচেতনতা #লিভারের_সুরক্ষা #সুস্থ_বাংলাদেশ

Address

House# 520 Post Office# Shyamlapur, Washpur, After Bosila Bridge
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when UniMed UniHealth Pharmaceuticals Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UniMed UniHealth Pharmaceuticals Limited:

Shortcuts

Share