Nutritionist Monia Mourin Mumu - পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Nutritionist Monia Mourin Mumu - পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু

Nutritionist Monia Mourin Mumu - পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutritionist Monia Mourin Mumu - পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু, Nutritionist, Dhaka.

B.Sc (Food & Nutrition) - KU
M.Sc (Food & Nutrition) - DU
PGT (Nutrition & Diet Therapy) - DCC
International Training (Clinical Nutrition) - India

Working as Nutritionist & Dietitian since 2016

ম্যাম, দাওয়াতে তো ডায়েট ফুড থাকে না! তাহলে কি দাওয়াতে যাবোই না? — অবশ্যই যাবেন! ওজন কমানোর জন্য দাওয়াত বা সামাজিক অনুষ্ঠ...
24/08/2026

ম্যাম, দাওয়াতে তো ডায়েট ফুড থাকে না! তাহলে কি দাওয়াতে যাবোই না?

— অবশ্যই যাবেন!
ওজন কমানোর জন্য দাওয়াত বা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলার কোনো প্রয়োজন নেই। শুধু একটু স্মার্টলি খাবার ম্যানেজ করতে হবে। 👇

১️/ দাওয়াতের আগের ও পরের খাবার লাইট রাখুন,
সেদিনের অন্যান্য খাবারে রেগুলার ডায়েটের তুলনায় ক্যালরি একটু কমিয়ে রাখুন। তবে না খেয়ে থাকবেন না।

২️/ দাওয়াতে গিয়ে ক্যালরি অ্যাডজাস্ট করে খান,
খাবারের ক্ষেত্রে প্রোটিন ও সালাদকে প্রাধান্য দিন, আর ভাত/পোলাও, অন্যান্য কার্বোহাইড্রেট ও ডেসার্টের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন।

👉 মনে রাখতে হবে, Balancing is the key to maintain a healy weight.

Nutritionist - মুনিয়া মৌরিন
--- সিনিয়র ফিটনেস নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালট্যান্ট

23/08/2026

ওজন কমছে না??
👇
শুধু ক্যালরি কমালেই কিন্তু সবসময় ওজন কমানো সম্ভব নয়। ওজন কমানোর জন্য প্রয়োজন সঠিক ডায়েট, সঠিক খাবার নির্বাচন এবং উপযুক্ত গাইডলাইন।

কোন ধরনের খাবার খেলে ওজন কমানোর যাত্রা আপনার জন্য আরও সহজ হতে পারে, সেই বিষয়ে একটি সহজ গাইডলাইন শেয়ার করছি।

তবে মনে রাখবেন, সবার জন্য একই ডায়েট কার্যকর নয়। খাবারের ধরন, পরিমাণ ও ক্যালরির চাহিদা আপনার রোগ, শারীরিক অবস্থা ও ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী অবশ্যই পার্সোনালাইজড হবে।

22/08/2026
কফি এনেমার বডি ডিটক্স, ওজন কমানো বা লিভার পরিষ্কারের উপকারিতার পক্ষে Strong কোন Evidence নেই। বরং এতে ডিহাইড্রেশন, ইলেকট...
22/08/2026

কফি এনেমার বডি ডিটক্স, ওজন কমানো বা লিভার পরিষ্কারের উপকারিতার পক্ষে Strong কোন Evidence নেই। বরং এতে ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট ও অন্ত্রে জ্বালাসহ নানা ঝুঁকি থাকতে পারে।

শরীরের লিভার ও কিডনি স্বাভাবিকভাবেই বডি Detoxification করে তার জন্য কফি এনামের দরকার নেই। কফি এনেমার বদলে স্বাস্থ্যকর এবং সুষম খাবার, পর্যাপ্ত পানি পান, নিয়মিত ফাইবার গ্রহণ ও শারিরীক পরিশ্রমের অভ্যাস রাখাই হচ্ছে সবথেকে নিরাপদ এবং কার্যকর বিকল্প।


ছুটির দিনে পুত্রকে তার বাবার কাছে রেখে ছোটবেলার বান্ধবীর সঙ্গে বেরিয়েছি—কারণ "My mental peace matters" 🤍নিজের মানসিক প্র...
21/08/2026

ছুটির দিনে পুত্রকে তার বাবার কাছে রেখে ছোটবেলার বান্ধবীর সঙ্গে বেরিয়েছি—কারণ
"My mental peace matters" 🤍

নিজের মানসিক প্রশান্তির জন্য একটু সময় বের করা জরুরি এবং আমি বিশ্বাস করি নিজে সুস্থ থাকলে, নিজের মনকে ভালো রাখতে পারলে আমরা মায়েরা সন্তান এবং পরিবারের জন্য নিজের বেস্ট টা দিতে পারবো।

দিনশেষে আমি চাই না আমার মানসিক ক্লান্তি বা কাজের চাপের প্রভাবে আমার পরিবার কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ুক।।

PCOS/PMOS এ সবার জন্য দুধ সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে PCOS-জনিত ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে ব্রণের সমস্যা থাকলে দুধ এভয়েড...
20/08/2026

PCOS/PMOS এ সবার জন্য দুধ সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে PCOS-জনিত ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে ব্রণের সমস্যা থাকলে দুধ এভয়েড করলে উপকৃত হবেন, বিশেষ করে বাজারে পাওয়া কমার্শিয়াল/প্রসেসড মিল্ক।

তবে যেসব PCOS/PMOS রোগীর ইনফ্ল্যামেশনের সমস্যা নেই এবং দুধ ভালোভাবে টলারেট করতে পারেন, তারা শারীরিক অবস্থার ভিত্তিতে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী দুধ গ্রহণ করবেন।

📍আজকের ব্রেকফাস্ট - Chicken wrap with a sugar-free mango shake and some dried fruits.

Nutritionist মুনিয়া মৌরিন
--- সিনিয়র ফিটনেস নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালট্যান্ট

✨ কনসালটেন্সি এবং ডায়েট প্ল্যানের জন্য সিরিয়াল পেতে ইনবক্সে যোগাযোগ করবেন।

রাতে পুত্র ঘুমিয়ে পড়লে Most of the time আমি তার সাথেই ঘুমানোর চেষ্টা করি। আমি আসলে জেগে তখনই থাকি যখন আমার হাতে কোন কাজ ...
19/08/2026

রাতে পুত্র ঘুমিয়ে পড়লে Most of the time আমি তার সাথেই ঘুমানোর চেষ্টা করি। আমি আসলে জেগে তখনই থাকি যখন আমার হাতে কোন কাজ থাকে নয়তো পুত্র জেগে থাকলে যে কাজ গুলো আমি সাধারণত করতে পারি না সেগুলো করার জন্য।

কারণে/অকারণে রাত জেগে থাকলে পেশেন্টেরা কমপ্লেইন করেন তাদের অনেক ক্ষূধা পায়, Food craving হয়। তাই তারা বাসায় যে খাবার থাকে হোক সেটা হেলদি/আনহেলদি খেয়ে ফেলেন৷ মূলত এগুলোই আপনার ডেইলি রিকয়ারমেন্ট বাদে Hidden calorie। তাছাড়া প্যাকেটজাত খাবার গ্রহণ করলে, তাতে যে উপাদান গুলো থাকে স্বাভাবিক ভাবেই তার Nutritional value কম, নিয়মিত গ্রহণে স্বাস্থ্য জটিলতা বাড়ায়।

এখন আমার কাছে যদি আপনারা জানতে চান রাত জেগে থাকতে হলে আমি কি করি? আমার আসলে Food craving তেমন একটা নেই৷ আমি রাতে কিছু Intake করলে এনার্জি পাবো বলেই করি কারণ বেবি টেক কেয়ার এবং সারাদিনের Work load এ আমার এনার্জি দরকার হয় এবং প্যাকেটজাত, আনহেলদি খাবার আমি সচেতন ভাবেই Avoid করার চেষ্টা করি।

- পুষ্টিবিদ মুনিয়া মৌরিন

1️⃣ কিছু বাচ্চার ওজন কম হওয়া কি স্বাভাবিক?➡️ হ্যা , কিছু শিশুর ওজন স্বাভাবিকভাবেই  কম হতে পারে এবং তাদের ওজন সমবয়সীদের...
18/08/2026

1️⃣ কিছু বাচ্চার ওজন কম হওয়া কি স্বাভাবিক?

➡️ হ্যা , কিছু শিশুর ওজন স্বাভাবিকভাবেই কম হতে পারে এবং তাদের ওজন সমবয়সীদের তুলনায় কিছুটা কম দেখা যায়। শুধু কম ওজন থাকলেই যে কোনো স্বাস্থ্য সমস্যা আছে, এমন নয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়ের সঙ্গে শিশুর ওজন, উচ্চতা ও শারীরিক বিকাশ ঠিকভাবে এগোচ্ছে কি না। তাছাড়া নিয়মিত গ্রোথ মনিটরিং করতে হবে যেনো শিশুর অতিরিক্ত পুষ্টি বা চিকিৎসার প্রয়োজন আছে কি না তা বোঝা যায়।

2️⃣ বাচ্চার ওজন বাড়াতে কোন কোন খাবার উপকারী?

➡️ শিশুর স্বাস্থ্যকর ওজন বাড়াতে পুষ্টিকর ও ক্যালোরি সমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ। দুধ, ডিম, মাছ, মাংস, ডাল ও দই ভালো প্রোটিনের উৎস। ঘরে তৈরি তিনবেলার কমপ্লিট মিল এবং স্ন্যাক্সের পাশাপাশি কলা, বাদাম, খেজুর, ঘি ও পনিরের মতো খাবার অতিরিক্ত ক্যালোরি ও পুষ্টি দিতে পারে।

নিয়মিত সুষম খাবারের পাশাপাশি শিশুর পছন্দ ও বয়স অনুযায়ী খাবার নির্বাচন করা উচিত।

3️⃣ বাচ্চার ওজন নিয়ে কখন চিন্তিত হওয়া উচিত?

➡️ যদি কয়েক মাস ধরে শিশুর ওজন না বাড়ে বা ওজন কমতে থাকে, তাহলে সতর্ক হওয়া উচিত। শিশুর শরীরে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি বা ক্ষুধামন্দা দেখা দিলেও গুরুত্ব দিতে হবে। বারবার অসুস্থ হওয়া বা বয়স অনুযায়ী উচ্চতা ও বিকাশে পিছিয়ে থাকাও উদ্বেগের কারণ।

এ ধরনের লক্ষণ থাকলে দেরি না করে শিশু বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদের পরামর্শ নিবেন।

Nutritionist মুনিয়া মৌরিন
--- সিনিয়র ফিটনেস নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালট্যান্ট

✨ কনসালটেন্সি এবং ডায়েট প্ল্যানের জন্য সিরিয়াল পেতে ইনবক্সে যোগাযোগ করবেন।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Monia Mourin Mumu - পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category