02/02/2026
🥺 মানুষকে বোকা বানানোর আধুনিক ট্রেন্ড হলো অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করা.!
অন্যদের কি বলব এই ফাদে আমি নিজেও পড়তে পড়তে বেচে গিয়েছিলাম। অর্গানিকের নাম শুনলেই মানুষ ভাবে কোন কেমিক্যাল নাই সাইড ইফেক্ট নাই এক্কেবারে ১০০% সেফ। কিন্তু বাস্তবতা ভিন্ন সঠিক ল্যাব টেস্ট এবং ফর্মুলেশন ছাড়া প্রোডাক্ট সেফ হওয়া তো দূরের কথা উলটো ক্ষতিকর। কিন্তু এমন না যে ন্যাচারাল Ingredients গুলোর আসলে কোন বেনেফিট নেই। অবশ্যই এর বেনেফিট আছে, তবে সেটা সঠিক উপায়ে ফর্মুলেশন এর মাধ্যমে প্রোডাক্ট এ থাকা জরুরি, নয়তো এর গুনাগুন পাওয়া সম্ভব না।
এরকমি একটা প্রোডাক্ট Purito oat in calming gel cream - ক্রিমটা আমি তাদের সাজেস্ট করব যাদের স্কিন থেকে উৎপন্ন তেল দিয়ে তরকারি রান্না করা যাবে 😭
এখন শীতকাল তাই হয়তো কম বেশি সবার স্কিনই ড্রাই কিন্তু গরম আসলে আমাদের দেশের বেশির ভাগ আপুদের স্কিনই তেলে ভাজা টাইপ হয়ে যায়। এর টেক্সচার এত লাইট আর জেল টাইপ যে স্কিনে একদম গ্রেসি ফিল দেয় না খুব সুন্দর ভাবে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে। এতে থাকা ওট এক্সট্রাক্ট ইরিটেটেড একনে প্রন স্কিনকে শান্ত করে এবং হিল করতে সাহায্য করে। আমার ড্রাই স্কিন বলে আমার এটা ইউস করা হয়নি তবে আমাদের একজন স্কিন কেয়ার স্পেসালিস্ট আপুর প্রচন্ড অয়েলি স্কিন এবং এই ময়েশ্চারাইজার সারা বছর তার রুটিনে থাকে। বুঝাই যায় কত জোস ময়েশ্চারাইজার এটা।
So oily skin girlies,,, সময় থাকতে এই ময়েশ্চারাইজার তা স্টক করে রাখতে পারেন, নয়তো পরে রিগ্রেট করতে হবে 🥹