Doctor Nazmul Bappi

Doctor Nazmul Bappi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctor Nazmul Bappi, Medical and health, Dhaka.
(3)

ডক্টর|মেন্টাল হেলথ|নিউরো সাইকিয়াট্রি|সেক্সুয়াল হেলথ |
MBBS(DMC),BCS(Health),CCD(Birdem),
PGT(Medicine),
MD Resident Phase-B ,Psychiatry,BMU(PG Hospital )
Member Bangladesh Association of Psychiatrist (BAP)
Member International Society of Sexual Medicine Hi This is Dr Nazmul Huda Bappi
MBBS(DMC),BCS(HEALTH)
CCD(BIRDEM),PGT(MEDICINE)
MD Resident,Psychiatry,BSMMU
This page if for Heath related medical tips and etc

When your kiddy patients are happy after treatments.
23/08/2026

When your kiddy patients are happy after treatments.

21/08/2026

:
A young boy with low back pain with radiation below knee. O/E - Sensation is reduced upto T12. Plantar - equivocal, knee - exaggerated than normal, No bowel bladder is involved. No HO fever. What may be differentials?

চুল ছেঁড়ার অভ্যাস কি শুধু বদঅভ্যাস? — Trichotillomaniaঅনেকে অজান্তেই বারবার নিজের মাথার চুল, ভ্রু, চোখের পাপড়ি বা শরীর...
14/08/2026

চুল ছেঁড়ার অভ্যাস কি শুধু বদঅভ্যাস? — Trichotillomania

অনেকে অজান্তেই বারবার নিজের মাথার চুল, ভ্রু, চোখের পাপড়ি বা শরীরের অন্য অংশের লোম টানতে থাকেন। টানার পর সাময়িকভাবে স্বস্তি বা মানসিক চাপ কমে যেতে পারে। কিন্তু বারবার চেষ্টা করেও এই আচরণ বন্ধ করতে না পারলে এটি Trichotillomania (ট্রাইকোটিলোম্যানিয়া) নামের একটি মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে।

🔹 সাধারণ লক্ষণ
• বারবার চুল/লোম টানার তীব্র তাগিদ
• টানার আগে অস্থিরতা বা টেনশন অনুভব করা
• চুল টানার পর সাময়িক স্বস্তি পাওয়া
• চুল পড়ে নির্দিষ্ট স্থানে ফাঁকা হয়ে যাওয়া
• আচরণটি লুকানোর চেষ্টা করা
• বন্ধ করতে চাইলেও বারবার ব্যর্থ হওয়া

⚠️ এটি শুধু “খারাপ অভ্যাস” বা “ইচ্ছাশক্তির অভাব” নয়। এটি Obsessive-Compulsive and Related Disorders-এর অন্তর্ভুক্ত একটি মানসিক স্বাস্থ্য সমস্যা।

💡 চিকিৎসা সম্ভব।
বিশেষ ধরনের মনোবৈজ্ঞানিক চিকিৎসা, বিশেষ করে Habit Reversal Training (HRT), অনেকের ক্ষেত্রে কার্যকর। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে অন্যান্য চিকিৎসাও দেওয়া হয়।

👉 আপনার বা কাছের কারও এমন সমস্যা থাকলে তাকে বকাঝকা বা উপহাস না করে সহায়তা করুন এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ/মানসিক স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ নিন।

🧠 মানসিক স্বাস্থ্য সমস্যা লুকিয়ে রাখার নয়—বোঝার ও চিকিৎসা নেওয়ার বিষয়।

#চুলছেঁড়ারঅভ্যাস #মনোরোগ

মেঘ থম থম করে কেউ নেই নেইজল থৈ থৈ করে কিছু নেই নেইভাঙ্গনের যে নেই পারাপারতুমি আমি সব একাকার।।
12/08/2026

মেঘ থম থম করে কেউ নেই নেই

জল থৈ থৈ করে কিছু নেই নেই

ভাঙ্গনের যে নেই পারাপার

তুমি আমি সব একাকার।।

কেউ মাদকাসক্ত কিনা এভাবে ডোপ টেস্ট করে ১ মিনিটের কম সময়ে ফল জানা সম্ভব।
11/08/2026

কেউ মাদকাসক্ত কিনা এভাবে ডোপ টেস্ট করে ১ মিনিটের কম সময়ে ফল জানা সম্ভব।

Alhamdulillah. Another article published..
07/08/2026

Alhamdulillah. Another article published..

Gender dysphoria (GD) in adolescents requires timely, supervised gender-affirming care. We report a 16-year-old transgender girl in Bangladesh who, lacking access to formal services, self-initiated feminising hormone therapy with oestradiol and spironolactone and described substantial improvement ov...

06/08/2026

এক,
বাংগালীদের অদ্ভুত স্বভাব। প্রফেসর কে দেখিয়ে প্রেস্ক্রিপশান চেক করাবে জুনিয়র ডাক্তারকে যে ওষুধ ঠিক আছে কিনা দেখার জন্য।

দুই,
জুনিয়র চিকিৎসক আবার যদি বলে এই ২/১ টা ওষুধ না খেলেও হবে (যেমন ফ্রেঞ্জিট) কারন এগুলো বাংলাদেশ অনেক পপুলার হলে ও কিছু সাইড ইফেক্ট এর জন্য বাইরের অনেক দেশে ব্যান্ড।

তিন,
তো সে আবার এই কথা শুনে সেই প্রফেসরের প্রেস্ক্রিপশান এ কলম দিয়ে কেটে রেখেছে। এবং সেই প্রেস্ক্রিপশান নিয়ে আবার ফলো আপে গিয়ে বলবে এটা খাওয়া লাগবেনা।অন্য ডাক্তার মানা করছে। যদিও অন্য কারো প্রেস্ক্রিপশান এ কলম দিয়ে কাটা, লিখা অনুচিত।

চার,
মোরাল - ডোন্ট গিভ এনি সাজেশান্স টু এনি ওয়ান এক্সসেপ্ট ইওর ওন প্রেস্ক্রাইবড পেশেন্ট।কারো উপকার হবে ভেবে সাজেশান দিকে আদত সেটা বিড়ম্বনার।

Starting the day with a sip..
05/08/2026

Starting the day with a sip..

I think i have downloaded the wrong spider-man.🥶
04/08/2026

I think i have downloaded the wrong spider-man.🥶

01/08/2026

দুই সপ্তাহ আগে চেম্বারে এসেছিলো, হাঁটাহাঁটি করলে নাকি বুকে চিনচিন ব্যথা হয়, হাঁসফাঁস লাগে। আমার ব্যাচমেট, ভালো ব্যবসা করে, বুঝিয়ে বললামঃ বন্ধু আমার তো এই বিষয়ে জ্ঞান সীমিত, একজন কার্ডিওলজিস্ট দেখাও।হেসে বললো, এজন্যই তো আসছি, তুমি বলে দাও কার কাছে দেখাবো, জানি তোমার বিষয় না।

কার্ডিওলজির পরিচিত স্পেশালিস্টের কাছে পাঠালাম। উনি দেখলেন, রুটিন চেকাপ সহ প্রয়োজনীয় পরীক্ষা করলেন, এই সময়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশার ধরা পড়লো, ইসিজি চেঞ্জ পাওয়ায় ইটিটি (এক্সার্সাইজ টলারেন্স টেস্ট) করতে বললেন, তখন রোগী ট্রেডমিলে দৌঁড়াতে পারছিলো, কিন্তু কষ্ট হয়। এমন অবস্থায় সবাই যা করতে বলতো, কার্ডিওলজিস্ট বললেন, এঞ্জিওগ্রাম করা লাগবে।

এই এঞ্জিওগ্রাম করাতে রোগী রাজি না, আমার সাথে আবার চেম্বারে দেখা করলো, বললো এঞ্জিওগ্রাম করাবো না, ইন্ডিয়ার ভিসা পাইছি, দেবী শেঠী কে দেখাবো। বললাম, দেখাও, এঞ্জিওগ্রাম করায়ে রিপোর্ট নিয়ে যাও. কিন্তু আমার মনে হয় দেরী করা ঠিক হবে না। তার স্ত্রীও সাথে ছিলো, বলে উঠলো, ভাই আমাদের ভিসা আছে, আমরা দেশে চিকিৎসা করাতে চাচ্ছি না, ইন্ডিয়া নিয়ে যাই, ওখানে যা করার করুক।

এরপর আর আমার কোন কথা থাকেনা, বললাম তাহলে আর আসলে কেন কষ্ট করে, চলে যাও, প্রেসক্রিপশনে দেখলাম ডাক্তার প্রয়োজনীয় ঔষধ লিখে দিয়েছেন।জিজ্ঞেস করলো এই ওষুধ কি খাবো নাকি খাবো না? আমি বললামঃ খাওয়া উচিত।

এস্পিরিন-ক্লোপিডোগ্রেল, ডায়াবেটিসের ঔষধ, প্রেশারের ঔষধ এগুলো দেয়া আর লাল অক্ষরে লিখে দিয়েছেন, এডমিট ফর এঞ্জিওগ্রাম। যাই হোক, বললো ঔষধ খাবে না, একেবারে ইন্ডিয়াতে ডাক্তার দেখায়ে ঔষধ খাবে. পরিবারে কারো হার্টের অসুখ নাই, ডায়াবেটিস নাই। এইসব টেস্ট, ঔষধ তারা "বিশ্বাস করে না". ডাক্তাররা পরীক্ষা করে কমিশন খায়, এঞ্জিওগ্রাম করলে বলবে "রিং লাগাইতে", বয়স মাত্র বেয়াল্লিশ, এখন আবার কিসের হার্টের অসুখ? গ্যাস ট্যাস হইছে আরকি...

আজকে সকালে ফোন দিয়েছে, তীব্র বুকে ব্যথা, ধানমন্ডি থাকে। বললাম দ্রুত এনআইসিভিডি অথবা ল্যাব এইডে যাও। দ্রুত... সাড়ে দশটার সময়ে তার বৌ জানালো সে মারা গেছে। হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মেরে ফেলেছে...

কাজটা ভালো করে নাই। অত্যন্ত অন্যায় করেছে... ইমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার সবাই ডিজার্ভও করেনা।কার্ডিয়াক কেন, কিছু মানুষ কোন কেয়ার ই ডিজার্ভ করেনা...

[লেখক : ডা. মোহাম্মদ শাহরিয়ার কবির, নিউরোসার্জন]

Address

Dhaka

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Nazmul Bappi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doctor Nazmul Bappi:

Shortcuts

Share