08/09/2026
ভালো ত্বক, মেজাজের ওঠানামা কিংবা শারীরিক শক্তি সবকিছুর পেছনেই কাজ করে হরমোনের স্বাভাবিক ভারসাম্য। অনিয়মিত ঘুম, পুষ্টিহীন খাবার ও অতিরিক্ত মানসিক চাপ হরমোনের ক্ষতি করে। হরমোন ঠিক রাখতে প্রতিদিনের খাবারে রাখুন পর্যাপ্ত প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট (যেমন বাদাম ও বীজ) এবং প্রচুর সবুজ শাকসবজি। মিষ্টি ও প্রসেসড খাবার হরমোনের ওঠানামা বাড়িয়ে দেয়, তাই এগুলো এড়িয়ে চলুন। নিয়মমাফিক জীবনযাপন করুন, নিজেকে প্রাকৃতিকভাবেই রাখুন সুন্দর ও প্রাণবন্ত।