Ad-din Foundation

Ad-din Foundation Ad-din strives to produce competent health professionals & provide affordable quality health care.

অসংখ্য মায়ের আস্থার জায়গা আদ্-দ্বীন।
04/06/2026

অসংখ্য মায়ের আস্থার জায়গা আদ্-দ্বীন।

04/06/2026

আদ্-দ্বীন হাসপাতালে কেন আসে রোগীরা!

গর্ভবর্তী মায়েদের সেবায় অনন্য মগবাজার আদ্-দ্বীন হাসপাতাল।সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে কাজ করে যা...
03/06/2026

গর্ভবর্তী মায়েদের সেবায় অনন্য মগবাজার আদ্-দ্বীন হাসপাতাল।

সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। অযৌক্তিক সিজারিয়ান অপারেশন এড়ানোর বিষয়ে উৎসাহিত করছে এ হাসপাতাল। গত এক বছরে প্রায় ১৫ হাজার প্রসূতির স্বাভাবিক সন্তান প্রসব হয়েছে এ হাসপাতালে। ঈদুল আযহার পর থেকে গত ৬ দিনে এই হাসপাতালে ৬১ টি স্বাভাবিক ডেলিভারি এবং ১২৮ টি সিজারিয়ান ডেলিভারিসহ মোট ১৮৯ টি ডেলিভারি সম্পন্ন হয়েছে। এমনকি প্রথমবার সিজার থাকলেও পরবর্তীতে প্রসূতির স্বাভাবিক সন্তান প্রসব হয়েছে।

মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের গর্ভবতী সেবা কেন্দ্রে প্রতিদিন অ্যান্টিনেটাল কেয়ার নিতে আসেন ৩৫০ থেকে ৪ শতাধিক গর্ভবতী মা। তাঁদের সঙ্গে হাসাপতালের নিয়মিত টেলিকমিউনিকেশন হয়। চেকআপ ডেটের আগে, ডেলিভারির আগে যোগাযোগ করা হয়। কাউন্সেলিংয়ের মাধ্যমে তাঁদের হাসপাতালে ডেলিভারির বিষয়ে উৎসাহিত করা হয়। আদ্-দ্বীনে ওয়ান টু ওয়ান, অর্থাৎ একজন মায়ের জন্য একজন মিডওয়াইফ নিবেদিত থাকেন। এ হাসপাতালে দিনে ৩০-৩৫ টি স্বাভাবিক ডেলিভারি এবং ৬০-৬৫ টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়ে থাকে। আদ্-দ্বীন একটি রেফারেল হাসপাতাল। বিভিন্ন জায়গা থেকে রেফার করা রোগীরা এ হাসপাতালে আসেন ডেলিভারির জন্য।

আমেনা আক্তার নামে একজন রোগী জানান, ‘আমার প্রথম সন্তান সিজারের মাধ্যমে হয়েছে। এজন্য আমার পরিবারের সবাই সিজারিয়ান করতে বলেছে। তবে আদ্-দ্বীন হাসপাতালের ডাক্তার ও নার্সেরা আমাকে নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করেছেন এবং সাহস জুগিয়েছেন। তাঁদের পরামর্শে আমি নরমাল ডেলিভারিতে সম্মতি দিই। নরমাল ডেলিভারি করাতে পেরে আমি খুশি।’

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল শুরু থেকেই নরমাল ডেলিভারির মাধ্যমে গর্ভবতী মায়েদের আস্থা অর্জন করেছে। আমরা মূলত চেষ্টা করি নিরাপদ সন্তান প্রসব করানোর।’
তিনি আরও বলেন, ‘আগের সিজারিয়ান ডেলিভারি থাকলেও আমরা রোগীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করি। তবে মা ও শিশু যাতে সুস্থ থাকে আমরা সেদিকে লক্ষ রেখেই সিজারিয়ান রোগীকেও নরমাল ডেলিভারি করে থাকি।’

উল্লেখ্য, এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় বহির্বিভাগে ১২৩৮ জন রোগী সেবা গ্রহণ করেছে। এছাড়া ৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

১৯৯৭ সালে থেকে মানবতার সেবায় নিবেদিত আদ্-দ্বীন পরিবার।সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। কালের আবর...
03/06/2026

১৯৯৭ সালে থেকে মানবতার সেবায় নিবেদিত আদ্-দ্বীন পরিবার।
সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। কালের আবর্তে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আস্থার ঠিকানায় পরিণত হয়েছে আদ্-দ্বীন।

আপনাদের ভালোবাসা এবং গঠনমূলক পরামর্শে এই বন্ধুর পথ মাড়িয়ে এগিয়ে যাবে আদ্-দ্বীন।

03/06/2026

মগবাজার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলছে।

আপনাদের আস্থা এবং ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।শত প্রতিকূলতার মাঝেও মানবতার সেবায় সদা নিয়োজিত থাকবে আদ্-দ্বীন।আপ...
02/06/2026

আপনাদের আস্থা এবং ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
শত প্রতিকূলতার মাঝেও মানবতার সেবায় সদা নিয়োজিত থাকবে আদ্-দ্বীন।

আপনাদের মূল্যবান মতামতের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

02/06/2026

কেমন চলছে মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের বর্তমান সেবা কার্যক্রম?

ভর্তি রোগীদের অভিজ্ঞতা শুনুন।

#আদ্-দ্বীন -din

02/06/2026
আদ্-দ্বীন হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রম নিয়ে আজকের দৈনিক পত্রিকাসমূহে প্রকাশিত সংবাদ।
02/06/2026

আদ্-দ্বীন হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রম নিয়ে আজকের দৈনিক পত্রিকাসমূহে প্রকাশিত সংবাদ।

নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবায় মানুষের প্রথম পছন্দ আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার। গত ২৪ ঘন্টায় অসংখ্য রোগী আমাদের...
02/06/2026

নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবায় মানুষের প্রথম পছন্দ আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার।

গত ২৪ ঘন্টায় অসংখ্য রোগী আমাদের ওপর আস্থা রেখে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। আপনাদের এই আস্থাই আমাদের প্রতিদিনের অনুপ্রেরণা।

Address

2 Bara Maghbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Ad-din Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ad-din Foundation:

Share