Sakina's Kitchenette

Sakina's Kitchenette We emphasize on providing healthy halal frozen food and snacks at your doorstep

সময়টা ২০২০,ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। সবে কিটো ডায়েট শুরু করেছি।অসুস্থতার কারণে জানুয়ারিতে চাকরি ছেড়ে মনটা খুব অশান্ত।
কিছু একটা শুরু করতে হবে! কিন্তু কি? কোনো কিছু মনমতো পাইনা। অবশেষে ছোট বোন ও তার বেটার হাফ এর কথা মনে ধরলো 😊।
আসলেই তো!! আমি খাবার নিয়ে কাজ করলেই তো পারি!! আমার অন্যতম প্যাশন হোল রান্না করা। আর কিটো করতে যেয়ে আরও অনেক হেলদি খাবারের ভ্যারাইটিজ আইটেম শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ 😇
এবার পেইজ ওপেন ও নামকরণ। 🤔
দুইদিন পাগলের মতো খোঁজ করলাম কি নাম দাওয়া যায়!! কিছুই পছন্দ হয়না!!🙁
অনেক চিন্তা করে বের করলাম যে ধরনের খাবার নিয়ে কাজ করব সেই রকম নাম দিব।
হেলদি ফুড? হেলদি কিচেন? ফ্রোজেন ফুড? খুব কমোন নামগুলো। 😑
আমি বরাবরই কম্পিটিশন অপছন্দ করি। একই নাম দিয়ে কাজ করবো না!! রান্নাঘরটা আমার খুব ছোট আকারে। কফি বানাচ্ছি আর নিজের সাথেই কথা বলছি।
" কি সাহস এতটুকু রান্নাঘরে কাজ করে আবার ব্যাবসা করবো!! নড়াচড়ার জায়গা নাই আবার পঞ্চাশ আইটেম সেল করার আশা। হুফ!! বুলেট কফি ঢালতে যেয়ে শেল্ফের সাথে ধাক্কা লেগে ছলাৎ করে পরলো কিছুটা হাতে। মেজাজ চরম করে ডাইনিং এ ঠকাস করে মগটা রাখতেই মনে হলো Sakina's Kitchenetteলে কেমন হয় নামটা???
সুবহান আল্লাহ মনে ধরে গেল।
স্বপ্ন শুরু আমার এই ছোট্ট রান্নাঘর থেকে❤
এক ঝটকায় স্লোগানটাও ফিক্স করে ফেল্লাম। Healthy me healthy you.
যেহেতু স্বাস্থ্য সম্মত সেইফ ব্রয়লার চিকেন, ডিম, অলিভ অয়েল, কম ময়দা আর চিনি ব্যাবহার করবো আর আমি যেটা খাবো অন্যকেও একই কোয়ালিটির খাবারটাই দিবো তাই স্লোগানটাও যথাযথ মনে হলো আলহামদুলিল্লাহ। 😊
এই হলো আমার শুধু নামকরনের পেছনের গল্পটা। প্রতিটি আইটেম এর পিছনে আছে এক একটা গল্প।😍

Address

House 112, Road 3, Block J, Bashundhara Residential Area
Dhaka
1229

Opening Hours

Monday 14:00 - 20:30
Tuesday 14:00 - 20:30
Wednesday 14:00 - 20:30
Thursday 14:00 - 20:30
Friday 15:00 - 21:00
Saturday 14:00 - 20:30
Sunday 14:00 - 20:30

Telephone

+8801676491983

Alerts

Be the first to know and let us send you an email when Sakina's Kitchenette posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakina's Kitchenette:

Shortcuts

Share