Sukoon Care

Sukoon Care Ruqyah Consultancy

দৈনন্দিন জীবনের এমন অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান রুক্বইয়াহ'র খুব বেসিক গাইডলাইন গুলোর মধ্যেই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। ...
01/09/2026

দৈনন্দিন জীবনের এমন অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান রুক্বইয়াহ'র খুব বেসিক গাইডলাইন গুলোর মধ্যেই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এজন্য পারিবারিকভাবে ছোট ছোট আমলগুলোতে অভ্যস্ততা বাড়ানো খুবই জরুরি। এক্ষেত্রে দুইটি উপকারিতা পাওয়া যায়—যে কোনো পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা পারিবারিক পরিসরেই দেওয়া যায় এবং অপ্রয়োজনীয় মেডিকেশন থেকে বাঁচা যায়।

 #দুরূদ —অনেক কিছুর প্রতিষেধক, অনেক কিছুর প্রতিরোধক।
17/08/2026

#দুরূদ —অনেক কিছুর প্রতিষেধক, অনেক কিছুর প্রতিরোধক।

রোগী হাসাদে আক্রান্ত, কিন্তু মনে হয় তিনি যাদুগ্রস্ত। কী তাহলে বিষয়? হাসাদের প্রভাব নষ্টে কার্যকর আয়াতগুলোর সমন্বয়ে একটি ...
08/08/2026

রোগী হাসাদে আক্রান্ত, কিন্তু মনে হয় তিনি যাদুগ্রস্ত। কী তাহলে বিষয়? হাসাদের প্রভাব নষ্টে কার্যকর আয়াতগুলোর সমন্বয়ে একটি সেল্ফ রুক্বইয়াহ গাইডলাইন দিলে কেমন হয়? কারণ হাসাদ তো অনেকের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

খুব বেশি নজর লাগে, কেউ প্রশংসা করলেই অসুস্থ হয়ে যাই—এমন সমস্যার কথা বলেন অনেকেই। তাদের জন্য এই আমলটি কার্যকরী হবে ইনশাআল...
07/08/2026

খুব বেশি নজর লাগে, কেউ প্রশংসা করলেই অসুস্থ হয়ে যাই—এমন সমস্যার কথা বলেন অনেকেই। তাদের জন্য এই আমলটি কার্যকরী হবে ইনশাআল্লাহ।

মনে কি পড়ে?
04/08/2026

মনে কি পড়ে?

প্রায় তিন সপ্তাহ আগে বাচ্চাটি ভয় পেয়েছিল, এরপর থেকে জ্বর এবং পেট ব্যথা...আমরা গতকাল সারাদিন  #নোয়াখালী শাখা পরিদর্শনে ছি...
03/08/2026

প্রায় তিন সপ্তাহ আগে বাচ্চাটি ভয় পেয়েছিল, এরপর থেকে জ্বর এবং পেট ব্যথা...

আমরা গতকাল সারাদিন #নোয়াখালী শাখা পরিদর্শনে ছিলাম। সেন্টারে অবস্থানের সময় দুশ্চিন্তাগ্রস্ত এক বাবা তার ৬ বছর বয়সী ছেলেকে নিয়ে আসেন আমাদের কাছে। শারীরিক যন্ত্রণায় বাচ্চাটি ননস্টপ কাতরাচ্ছিল। প্রয়োজনীয় সব মেডিকেল টেস্টে জ্বর এবং পেট ব্যথার কোনো কারণ পাওয়া যায়নি। জ্বর আর পেট ব্যথায় বাচ্চার অবস্থা এমন হয়েছে যে একা বসে থাকতে পারছে না সোফায়। এই অবস্থায় বাচ্চাকে কোলে নিয়ে পেটে হাত রেখে রুক্বইয়াহ করা শুরু করলাম।

সুবহানআল্লাহ! তিলাওয়াত শুরু করার সাথে সাথে বাচ্চাটি একদম চুপচাপ, যেন কোনো কষ্টই নেই। যতক্ষণ তিলাওয়াত করা হয়েছে ততক্ষণ একেবারে শান্ত হয়ে ছিল। নজরের রুক্বইয়াহ করার সময় (বিশেষ করে আইনুল জ্বিন উল্লেখ করার সময়) পেট বারবার শক্ত হয়ে উঠছিল, যেন ভেতর থেকে কিছু টেনে ধরছে বারবার। পেটের নির্দিষ্ট অংশে আঙ্গুল রেখে রুক্বইয়াহ করার সময় হঠাৎ চিৎকার করতে শুরু করে বাচ্চাটি।

মোটামুটি ১০ মিনিটের মধ্যে স্পষ্ট হয়ে যায় যে, বাচ্চাটি জ্বিনের নজরে আক্রান্ত যেটা শুরু হয়েছে ভয় দিয়ে। আর নজরের প্রভাবে পেট ব্যথা এবং জ্বরের প্রকোপ।

যাই হোক, আমাদের ফেরার সময় হয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ হয়নি। বাচ্চার খাওয়ার জন্য রুক্বইয়াহ পানি প্রস্তুত করে দেওয়ার পাশাপাশি আমরা রুক্বইয়াহ গোসলের পদ্ধতি এবং কীভাবে নিজেরা বাচ্চার রুক্বইয়াহ করবে তা জানিয়ে দিয়েছি। বাচ্চার গলায় কবিরাজের থেকে নেওয়া পৈতা বাধা ছিল, এসব পরিহার করার ব্যাপারেও পরামর্শ দিয়েছি। সাথে অবশ্যই ডাক্তারের অধীনে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে।

আমাদের পরামর্শ সঠিকভাবে মেনে চললে, ইনশাআল্লাহ বাচ্চাটি খুব দ্রুত আরোগ্য লাভ করবে। কারণ, ছোট বাচ্চারা মাসুম হওয়ার কারণে তাদের ওপর রুক্বইয়াহ খুব দ্রুত কার্যকর হয়ে থাকে।

আলহামদুলিল্লাহ, ঢাকার সমমানের রুক্বইয়াহ এবং হিজামা সেবা নিয়ে আমরা আসছি ঐতিহ্যবাহী নোয়াখলী শহরে। ইনশাআল্লাহ আমাদের সেবা ক...
30/07/2026

আলহামদুলিল্লাহ, ঢাকার সমমানের রুক্বইয়াহ এবং হিজামা সেবা নিয়ে আমরা আসছি ঐতিহ্যবাহী নোয়াখলী শহরে। ইনশাআল্লাহ আমাদের সেবা কার্যক্রম শুরু হচ্ছে ৭ আগস্ট, জুমাবার থেকে ইনশাআল্লাহ।

কুমিল্লা, লাকসাম, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলাসহ প্রভৃতি শহর থেকে আর কষ্ট করে ঢাকায় আসার দরকার হবে না। দীর্ঘ সফর এবং রাস্তার ক্লান্তি ছাড়াই রুকইয়াহ সেবাকে সহজ করতে আমাদের এই উদ্যোগ। ঢাকার সমমানের রুক্বইয়াহ সেবা নিয়েও থাকবে না কোনো সংশয় ইনশাআল্লাহ।

ঠিকানাঃ মারকাযুন নূর মাদ্রাসা (হাজি আব্দুল মান্নান সাহেবের বিল্ডিং), ইসলাম গঞ্জ বাজার বজরা (বজরা রেলস্টেশন সংলগ্ন), সোনাইমুড়ী, নোয়াখালী।

নোয়াখালী শাখায় রুক্বইয়াহ হিজামা সেবা নিতে যোগাযোগ করুন—

☎️ 01872-199257
☎️ 01746-136438

Sukoon Care #নোয়াখালী

 #বশীকরণ যাদুতে ব্যক্তির মধ্যে প্রকাশিত বিশেষ একটি লক্ষণ—
28/07/2026

#বশীকরণ যাদুতে ব্যক্তির মধ্যে প্রকাশিত বিশেষ একটি লক্ষণ—

 #প্রতিদিন_একটি_আয়াতনবী করীম (ﷺ)-এর বড়ই আশা ছিল যে, সবাই মুসলিম হয়ে যাক এবং সেই অনুপাতে তিনি প্রয়াসও চালিয়ে যাচ্ছিলেন। ক...
27/07/2026

#প্রতিদিন_একটি_আয়াত

নবী করীম (ﷺ)-এর বড়ই আশা ছিল যে, সবাই মুসলিম হয়ে যাক এবং সেই অনুপাতে তিনি প্রয়াসও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মহান আল্লাহ বললেন, ঈমান তাদের ভাগ্যেই নেই। এরা এমন কিছু বিশেষ লোক ছিল যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছিল (যেমন আবূ জাহল এবং আবূ লাহাব)।

তাই বলে কাফিরদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকা যাবে না। কারণ আমাদের কাজ দাওয়াত দেওয়া, হিদায়াত দেওয়া নয়।

📚তাফসির আহসানুল বায়ান
📚তাফসির ফাতহুল মাজীদ

যাদু নবায়নের ক্ষেত্রে বিশেষ একটি অবস্থাকে সাধারণত টার্গেট করা হয়, সেটি হলো আক্রান্ত ব্যক্তির ঘুমন্ত অবস্থা। এটি করা হয় ঘ...
26/07/2026

যাদু নবায়নের ক্ষেত্রে বিশেষ একটি অবস্থাকে সাধারণত টার্গেট করা হয়, সেটি হলো আক্রান্ত ব্যক্তির ঘুমন্ত অবস্থা। এটি করা হয় ঘুমের মধ্যে খাবার খাওয়ানোর মাধ্যমে অথবা ঘুমন্ত অবস্থায় যাদু নবায়নের অন্য মাধ্যম প্রয়োগ করে।

অনেক রোগী বিভিন্ন উপায়ে ঘুমের মধ্যে খাবার খাওয়ানো বন্ধ করার চেষ্টা করেন। যেমন—কুরআন পড়ে ফুঁ দেওয়া পানি পান করেন বা খেজুর কালোজিরা খেয়ে থাকেন অথবা কোনো রুকইয়াহ সাজেশন ফলো করে থাকেন।

কিছু রোগীর ক্ষেত্রে এসব পদ্ধতি সত্যিই উপকার করে আলহামদুলিল্লাহ। তারা লক্ষ্য করেন যে, খাবার বা পানীয়-সম্পর্কিত স্বপ্ন, ক্ষতি বা জাদু নবায়নের স্বপ্ন এবং এসব স্বপ্নের পর যে ক্লান্তি অনুভূত হতো—তা আল্লাহর অনুগ্রহে কমে যায় বা একেবারে চলে যায়। কিন্তু আরেকটি দল আছে, যারা বিস্মিত হয়ে বলেন—"আমরা তো এসবই করেছি। তারপরও এখনও খাবার খাওয়ার স্বপ্ন দেখি। এখনও মনে হয় ঘুমের মধ্যে জাদু নতুন করে করা হচ্ছে"

এখানেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের পর্যবেক্ষণ হলো, অধিকাংশ মানুষ শুধু মুখ নিয়েই ভাবেন। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে ঘুমের মধ্যে খাবার খাওয়ানো বা খাদেমের শক্তি জোগানোর বিষয়টি মুখ দিয়ে নয়; বরং তা নাভির মাধ্যমে হয়ে থাকে। এ কারণেই দেখা যায়, কেউ মুখের মাধ্যমে খাবার খাওয়ানো বন্ধ করার সব পদ্ধতি অনুসরণ করেও প্রত্যাশিত ফল পান না। কারণ, ঘুমের মধ্যে খাবার খাওয়ানোর ঘটনাও এক ধরনের নয়; এর বিভিন্ন ধরন রয়েছে।

কিছু রোগীর ক্ষেত্রে পরিচিত সুরক্ষামূলক আমল, কুরআন পড়ে ফুঁ দেওয়া পানি পান, খেজুর খাওয়া, কালোজিরা ব্যবহার ইত্যাদিই যথেষ্ট হয় এবং সমস্যা দূর হয়ে যায়। কিন্তু কিছু রোগী এসব পদ্ধতিতে কাঙ্ক্ষিত ফল পান না, কারণ তাদের ক্ষেত্রে অশুভ শক্তির "যোগান" অন্য একটি পথ দিয়ে আসে—যেটি হলো নাভি।

এ কারণে, ঘুমানোর আগে নাভিকে সুরক্ষিত করা এবং বন্ধ করা, যাদু নবায়ন ও ঘুমের মধ্যে খাবার খাওয়ানো বন্ধ করার অন্যতম শক্তিশালী উপায় হতে পারে—ইনশাআল্লাহ। চলুন খুবই সহজ এবং কার্যকরী দুইটি পদ্ধতি জেনে নেওয়া যাক—ফটোকার্ড দেখুন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে।

যদি আপনি এমন ব্যক্তি হন, যিনি অনেক চেষ্টা করেও ঘুমের মধ্যে খাবার খাওয়ানো বা যাদু নবায়ন বন্ধ করতে পারেননি, তাহলে আল্লাহর ওপর ভরসা রেখে নাভিকে সুরক্ষিত করার এই পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই স্বপ্নে খেতে দেখা এবং এর ফলে সৃষ্ট সমস্যার ক্ষেত্রে আপনি একটি পরিবর্তন লক্ষ্য করবেন।

Sukoon Care

Address

372/F Badhon Villa, Paikpara, Ansar Camp, Mirpur 1
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sukoon Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share