27/08/2026
মানুষ দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে 😪
এক মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার বহুতল ভবন থেকে লাফ দিয়ে সুই*সাইড করেছে। ষোলো হাজার মানুষের মধ্যে প্রায় তিন হাজার মানুষ সেখানে হাহা দিয়েছে। কমেন্টে ঢোকা যাচ্ছে না একেকজনের রসিকতার ঠেলায়!
লেখকের যদি রাইটিং ব্লক হতে পারে, পুলিশ যদি ক্রাইম করতে পারে, আইনজীবীর নামে যদি মামলা হতে পারে তাহলে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কি মন খারাপ বা ডিপ্রেশন হতে পারেনা? এটা কোন বইতে লেখা আছে?🙂
আমার মনে হয় বর্তমানে ডাক্তারদের একটা বড় অংশ ডিপ্রেশনে ভুগে। এদের একাডেমিক প্রেশার, প্রফের চিন্তা, একটার পর একটা আইটেম, ওয়ার্ড হাবিজাবি মিলে স্টুডেন্ট লাইফ যায় যাঁতাকলে। এরপর জব লাইফ আরো দুরূহ! যা বেতন পায় তা দিয়ে শহরে একজনেরই চলা কঠিন।
অনেকে এসে বলবেন যে তাহলে এতো ভিজিট কারা নেয়! ভাইরে, ওগুলো বিশেষজ্ঞ ডাক্তার। ওই অবদি যেতে একেকজনের ছাল-চামড়া উঠে যায়। ক'দিন পরপর যে দেখি ডাক্তারদের মারধোর করে এটা দেখে আমার আসলেও খারাপ লাগে। সরকারি হাসপাতালে গেলে দেখবের রোগীর যে চাপ, হাসপাতালে যে গ্যানজাম আর যে অবস্থা তাতে ডাক্তাররা চিকিৎসা দেয় এটাই অনেক।
দু'দিন আগেই দেখলাম প্রসূতি ওয়ার্ডে রোগীর চারপাশে বসে বাড়ির মহিলারা ভাত খাচ্ছে। এখন গিয়ে ডাক্তার বা নার্স যদি দাঁত পিষে তাহলেই তারা খারাপ🙄
ভাইবেন না কারো পক্ষ নিয়ে লেখলাম বা কেউ আমাকে পে করেছে। আমার বিবেকে যা বলেছে তাই বললাম। খারাপও আছে তবে আমরা সচেতন না হলে কোনোকিছুরই পরিবেশ পরিবর্তন সম্ভব না। বিদেশে গিয়ে দেখেন, একপাতা নাপা জোগাড় করতে আপনার কতোগুলো সই করে কতোটা ফার্মেসিতে দৌড়ানো লাগে।