20/08/2026
এই ভাইটা আমাদের এলাকার মসজিদের মুসল্লি। আমার একটা জুব্বার ডিজাইন দেখে ওনার খুব পছন্দ হওয়ায় কোথা থেকে নিয়েছি জানার জন্য কথা বলতে এসে আমার সাথে পরিচয় হয়। পরে আমাদের ডেটনাটলির গল্প শুনে খুব আগ্রহ নিয়ে অর্ডার করে ফেলেন।
পড়শুদিন এশার জামাতের পর মসজিদ থেকে বের হয়ে আবার দেখা হলে একটু গল্প হলো। বেশ টেস্ট সেনসিটিভ মানুষ, নিজেই বলছিলেন, নিউটেলা খেলে জাস্ট অতিরিক্ত মিষ্টি লাগে, সেজন্য বেশি খেতে পারেননা। কিন্তু ডেটনাটলিতে নাটস আর খেজুরের ফ্লেভারসহ যে চকলেটি টেস্ট আছে, সেটা ওনার এতই মজা লেগেছে যে এক বসাতে বেহুশের মতো কেবল খাচ্ছিলেন আর খাচ্ছিলেন 😅।
আমি যোগ করলাম, একটা খাবারে যদি অর্ধেকের বেশি চিনি দিয়ে জোর করে মিষ্টি বানানো হয়, সেটা নিয়ে কিছুই বলার নেই, কেবল নিউটেলার নাম বললে ভুল হবে, দেশি-বিদেশি প্রায় সবগুলো চকলেট স্প্রেডের রেসিপিতেই ৫০-৬০% রিফাইনড চিনি থাকে। সেক্ষেত্রে ডার্ক চকো ডেটনাটলি একেবারেই আলাদা, প্রোপার ফুড দিয়ে একটা নিউট্রিশন বেইজড মজাদার চকলেট স্প্রেড, আলহামদুলিল্লাহ।