09/02/2023
আলহামদুলিল্লাহ। প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আলী রচিত ‘আলিম সমাজের ঐক্য (অন্তরায় ও প্রক্রিয়া : প্রেক্ষিত বাংলাদেশ)’ বইটি। বর্তমান দুনিয়ার অন্যতম প্রধান সমস্যা আলিম সমাজের ঐনিক্য ও মতপার্থক্য নিয়ে বইটি লেখা হয়েছে।
সাধারণ মানুষ আলিমদেরই অনুসরণ করে। আর আলিমদের মাঝে যখন ঐনিক্য বিরাজ করে, তখন সাধারণ মানুষের মাঝেও ঐনিক্য দেখা দেয়, মতপার্থক্য দেখা দেয়। তখন আলিমদের ন্যায় সাধারণ মানুষও শত মত ও শত দলে বিভক্ত হয়ে পড়ে। আর এভাবে বিভক্ত হওয়ার ফলে মুসলিমরা দুর্বল হয়ে পড়ছে।
মুসলিম দুনিয়াকে ঐক্যবদ্ধ করার জন্য সবার আগে আলিমদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। কারণ, আলিমদের ঐনিক্যকে অনুসরণ করেই সাধারণ মুসলিমরা বিভক্ত হয়েছে। আবার সেই আলিমরাই যদি ঐক্যবদ্ধ হন, তাহলে আলিমদের অনুসরণ করে সাধারণ মানুষরাও ঐক্যবদ্ধ হবে। আর বাংলাদেশের আলিম সমাজ মতপার্থক্যকে ভুলে মুসলিম উম্মাহর স্বার্থে কীভাবে ঐক্যবদ্ধ হতে পারে, সে বিষয়ে ২৯৬ পৃষ্ঠার ‘আলিম সমাজের ঐক্য’ বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বই : আলিম সমাজের ঐক্য (অন্তরায় ও প্রক্রিয়া : প্রেক্ষিত বাংলাদেশ)
লেখক : ড. আহমদ আলী
পৃষ্ঠা : ২৯৬
বাইন্ডিং : হার্ডকভার
মুদ্রণ মূল্য : ৪৩০৳
বিক্রয় মূল্য : ৩০০৳ (৩০% ছাড়ে)