17/08/2026
বিআরটিসির নথির তথ্য অনুযায়ী, মতিঝিল বাস ডিপোর অধীনে দুটি রুটে বাস চলবে।
এর একটি নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে – কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস। অন্যটি তালতলা-মতিঝিল রুট। এ পথে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে বাস।
যাত্রাবাড়ী বাস ডিপোর বাস চলবে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে। ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে এই বাস জিপিও পর্যন্ত যাবে। কল্যাণপুর বাস ডিপোর অধীনে থাকবে মিরপুর-১০-মতিঝিল রুট। এ রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস।
মিরপুর বাস ডিপোর অধীনে দুটি রুট নির্ধারণ করা হয়েছে। এর একটি মিরপুর-মতিঝিল। এ পথে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলবে। অন্যটি মিরপুর-১২-মতিঝিল। এ রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলাচল করবে।
এ ছাড়া নারায়ণগঞ্জ বাস ডিপোর অধীনে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস চলবে। এ রুটে চাষাড়া, শিমরাইল, স্টেডিয়াম, বালুঘাট, ভূঁইঘর, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলাচল করবে। মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে থাকবে মোহাম্মদপুর-মতিঝিল রুট। এ পথে মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন ও মতিঝিল হয়ে বাস চলবে।
জোয়ারসাহারা বাস ডিপোর বাস চলবে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে। এ রুটে আব্দুল্লাহপুর, আশপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলবে। গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটে চলবে বাস। গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলবে এই বাস।
রাজধানীর বাইরে
বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট, কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।
REPHCO Pharmaceuticals Ltd - JOB Portal