Dr.Zunaed and dr.Arjuman - Health tips

Dr.Zunaed and dr.Arjuman - Health tips Good health and wellbing

24/08/2025
17/10/2024

# #বাচ্চাদের জ্বর নিয়ে কিছু কথা।।

#বাসায় থার্মোমিটার রাখবেন।
#তাপমাত্রা ১০০ বা তার বেশি হলে প্যারাসিটাল সিরাপ খাওয়াবেন।
#জ্বর পায়ুপথে,মুখে,কপালে,বগলে দেখা হয়।বেশি নির্ভরযোগ্য হচ্ছে পায়ুপথ।
#তাপমাত্রা বগলের চেয়ে মুখে,মুখের চেয়ে পায়ুপথে একটু বেশি দেখায়(০.৫ থেকে ১ডিগ্রি ফারেনহাইট)
#সিরাপ খাওয়াতে না পারলে পায়ুপথে সাপোসিটরি দিবেন।
#জ্বর বেশি হলে প্যারাসিটাল সিরাপে জ্বর সম্পূর্ণ নাও কমতে পারে।সেক্ষেত্রে সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছতে হবে।
#জ্বর না কমা পর্যন্ত ভেজা কাপড় (কুসুম গরম পানি) দিয়ে সমস্ত শরীর মুছে দিন।
#অনেক মায়েরা ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মুছতে চাই না,কুসুম গরম পানি দিয়ে মুছলে ঠান্ডা লাগার সম্ভাবনা কম।।
#প্যারাসিটামল ছয়ঘন্টা পর পর খাওয়াবেন।সর্বনিম্ন চার-পাঁচ ঘন্টা পর পর খাওয়াতে পারবেন।।
#সিরাপ,সাপোসিটরি একসাথে ব্যবহার করবেন না,যেকোন একটা দিবেন।
#জ্বরের জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোন ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াবেন না।
#বাচ্চাদের জ্বরের কারনে খিচুনি হতে পারে,সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন।।
#জ্বর বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসের কারনে হয়ে থাকে,সেক্ষেত্রে ৩-৭দিন থাকতে পারে,সাতদিনের বেশি জ্বর থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
#এখন যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি,সেইজন্য জ্বর আসলে ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গু টেস্ট করে নেওয়া ভাল।
#ভাইরাল ফিবারে এন্টিবায়োটিক সিরাপ/ইনজেকশনের কোন ভুমিকা নাই,এতে এন্টিবায়োটিক অকার্যকর হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
#প্যারাসিটামলের ডোজ ওজন হিসাব করে দেওয়া হয়ে থাকে, বাচ্চার ওজন জেনে রাখবেন।।
#ডাক্তার দেখাবেন।

ডা মো: জুনায়েদ বাগদাদী
শিশু রোগের চিকিৎসক।।।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Zunaed and dr.Arjuman - Health tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share