Dr-Eamin Islam

Dr-Eamin Islam Whosever saves the life of one person, it shall be as if he had saved the life of all mankind (Quran)

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা র‍্যালি-২০২৬
10/09/2026

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা র‍্যালি-২০২৬

ডেঙ্গুতে Warning Signs—সতর্ক হোন! 🚨জ্বর কমে গেলেই যে ডেঙ্গু ভালো হয়ে গেছে—এমনটা ভাববেন না। বরং জ্বর কমার সময়েই কিছু Wa...
09/09/2026

ডেঙ্গুতে Warning Signs—সতর্ক হোন! 🚨

জ্বর কমে গেলেই যে ডেঙ্গু ভালো হয়ে গেছে—এমনটা ভাববেন না। বরং জ্বর কমার সময়েই কিছু Warning Signs দেখা দিলে দ্রুত হাসপাতালে/চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

⚠️ তীব্র পেট ব্যথা বা পেটে চাপ দিলে ব্যথা
⚠️ বারবার বমি
⚠️ নাক/মাড়ি দিয়ে রক্তপাত বা অন্য কোনো অস্বাভাবিক
রক্তপাত
⚠️ অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা বা ঝিমুনি
⚠️ শ্বাসকষ্ট
⚠️ রক্তবমি বা কালো পায়খানা
⚠️ প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া

এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ডা: ইয়ামিন ইসলাম
প্রভাষক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
চেম্বার: প্রজন্ম মেডিকেল সার্ভিসেস এন্ড ডায়াবেটিক সেন্টার

প্রজন্ম স্কয়ার

প্রজন্ম স্কয়ার
09/09/2026

প্রজন্ম স্কয়ার

09/09/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

08/09/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sohel Rana, Abdur Rahman Hridoy, আল আমিন

“ডাক্তার সাহেব, আমার বাচ্চার মাথাটা সবসময় গরম থাকে, আর প্রচণ্ড ঘামে!”আমার চেম্বারে অভিভাবকদের কাছ থেকে এই অভিযোগটি প্রায়...
07/09/2026

“ডাক্তার সাহেব, আমার বাচ্চার মাথাটা সবসময় গরম থাকে, আর প্রচণ্ড ঘামে!”

আমার চেম্বারে অভিভাবকদের কাছ থেকে এই অভিযোগটি প্রায়ই শুনতে পাই। তবে সবসময় এটি কোনো রোগের লক্ষণ নয়।

শিশুদের Metabolic Rate তুলনামূলকভাবে বেশি হওয়ায় তাদের শরীরে বড়দের তুলনায় প্রতি কেজি ওজনের বিপরীতে বেশি তাপ উৎপন্ন হয়। এই অতিরিক্ত তাপ শরীর থেকে বের করে দিতে ঘামের মাধ্যমে heat loss হওয়া স্বাভাবিক। তাই বিশেষ করে মাথা, ঘাড় ও কপালে শিশুর বেশি ঘাম দেখা যেতে পারে।

এছাড়াও—

✅ অতিরিক্ত গরম পরিবেশ
✅ বেশি কাপড় বা কম্বলে ঢেকে রাখা
✅ ঘুমের সময় মাথা ঢেকে রাখা
✅ কান্না বা অতিরিক্ত নড়াচড়া
✅ জ্বর বা অসুস্থতা

এসব কারণেও শিশুর ঘাম বেড়ে যেতে পারে।

তবে “শরীর গরম লাগছে” মানেই জ্বর নয়। হাত দিয়ে স্পর্শ করে জ্বর নির্ণয় না করে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপুন।

যদি অতিরিক্ত ঘামের সঙ্গে দ্রুত শ্বাস নেওয়া, খাওয়ার সময় সহজেই ক্লান্ত হয়ে যাওয়া, বুক ধড়ফড়, দীর্ঘদিনের কাশি/জ্বর, ওজন ঠিকমতো না বাড়া বা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সমস্যা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

শুধু মাথা বেশি ঘামে বলে নিজের সিদ্ধান্তে Vitamin D, Calcium বা অন্য কোনো ওষুধ শুরু করবেন না।

প্রতিটি শিশুর ঘামের কারণ এক নয়। তাই শিশুর অন্য কোনো উপসর্গ আছে কি না—সেটি বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ডা: ইয়ামিন ইসলাম
প্রভাষক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
চেম্বার: প্রজন্ম মেডিকেল সার্ভিসেস এন্ড ডায়াবেটিস সেন্টার। শাহীবাগ, সাভার, ঢাকা।

প্রজন্ম স্কয়ার


আজ চেম্বারে একজন রোগী সোরিয়াসিস (Psoriasis) নিয়ে এসেছিলেন। রোগীর ত্বকের সমস্যার পাশাপাশি তার মধ্যে রোগটি নিয়ে বেশ কিছ...
06/09/2026

আজ চেম্বারে একজন রোগী সোরিয়াসিস (Psoriasis) নিয়ে এসেছিলেন। রোগীর ত্বকের সমস্যার পাশাপাশি তার মধ্যে রোগটি নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা ও ভুল ধারণাও লক্ষ্য করলাম।
সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত (chronic inflammatory) ত্বকের রোগ। সাধারণত ত্বকে লালচে, মোটা ও খসখসে/আঁশযুক্ত দাগ দেখা যায়। কনুই, হাঁটু, মাথার ত্বকসহ শরীরের বিভিন্ন অংশে এটি হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয়।
রোগীকে স্পর্শ করা, পাশে বসা বা একই ঘরে থাকা থেকে অন্য কারও সোরিয়াসিস হবে না। তাই এই রোগে আক্রান্ত মানুষকে সামাজিকভাবে দূরে সরিয়ে রাখা বা হেয় করা একেবারেই উচিত নয়।
অনেক সময় রোগীরা দ্রুত ভালো হওয়ার আশায় নিজের ইচ্ছায় বিভিন্ন স্টেরয়েডযুক্ত বা কম্বিনেশন ক্রিম ব্যবহার করেন। এতে সাময়িকভাবে উপকার মনে হলেও অনিয়ন্ত্রিত ও দীর্ঘদিনের ব্যবহারে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এবং রোগ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে যেতে পারে।
আরেকটি বিষয় মনে রাখা দরকার—কিছু রোগীর ক্ষেত্রে সোরিয়াসিসের সঙ্গে Psoriatic arthritis হতে পারে। তাই ত্বকের সমস্যার পাশাপাশি জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া বা দীর্ঘক্ষণ শক্তভাব থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
👉 সোরিয়াসিস লজ্জার কোনো রোগ নয়, ছোঁয়াচেও নয়।
সঠিক রোগ নির্ণয়, উপযুক্ত চিকিৎসা এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে এটি ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ত্বকে দীর্ঘদিন ধরে এমন কোনো পরিবর্তন দেখা দিলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিন।

ডাঃ ইয়ামিন ইসলাম
প্রভাষক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ।

 #হাইড্রোসেফালাসআমাদের চারোপাশে অনেক সময় অস্বাভাবিক বড় মাথাওয়ালা বাচ্চাদের দেখতে পাই, এটি সাধারণত মস্তিষ্কের একটি রোগ...
05/09/2026

#হাইড্রোসেফালাস

আমাদের চারোপাশে অনেক সময় অস্বাভাবিক বড় মাথাওয়ালা বাচ্চাদের দেখতে পাই, এটি সাধারণত মস্তিষ্কের একটি রোগ, এটি হাইড্রোসেফালাস নামে পরিচিত।

#এই রোগটি কেন হয় ?

মস্তিষ্কের পুষ্টি সরবরাহ ও বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজটি করে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ (CSF) নামের একধরনের তরল পদার্থ। কোনো কারণে যদি এই তরল মস্তিষ্ক থেকে ঠিকমতো বের না হতে পারে, তবে তা মাথার ভেতর জমে গিয়ে এই রোগের সৃষ্টি হয়।

শিশুদের হাইড্রোসেফালাস বেশির ভাগ ক্ষেত্রে জন্মগতভাবে সিএসএফ চলাচলের ছিদ্র বন্ধ থাকার কারণে হয়। এর ফলে শিশুর মাথা বড় হয়ে যায়।
এ ছাড়াও হাইড্রোসেফালাস হতে পারে টিউবারকুলোসিস বা যক্ষ্মা, মস্তিষ্কের টিউমার, মাথার রক্তক্ষরণজনিত স্ট্রোকের কারনে।

#এই রোগটির লক্ষণ:

শিশুদের হাইড্রোসেফালাস হলে মাথা অস্বাভাবিক বড় এবং মাথার চামড়া পাতলা হয়ে যায়।

রোগীর মাথাব্যথা, স্মৃতিশক্তি কমে যাওয়া ও প্রস্রাবের নিয়ন্ত্রণ কমে যাওয়াসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়।

#এই রোগটি যেভাবে নির্নয় করা সম্ভব:

হাইড্রোসেফালাস রোগ নির্ণয়ের জন্য মাথার সিটি স্ক্যান অথবা এমআরআই পরীক্ষাই যথেষ্ট।

#চিকিৎসা:

চিকিৎসার জন্য প্রথমে এ রোগের কারণ খুঁজে বের করতে হবে। টিউবারকুলোসিসসহ বেশ কিছু অন্তর্নিহিত মূল রোগের চিকিৎসা করলেই হাইড্রোসেফালাস ভালো হয়ে যায়।
তবে বেশির ভাগ ক্ষেত্রেই এই রোগে সার্জারির প্রয়োজন হয়। সিএসএফ বের করার বিভিন্ন অপারেশন সফলভাবে করা সম্ভব। সফল সার্জারির পর রোগীরা পুরোপুরি সুস্থ হয়ে যায়।

যেসব বাচ্চার হাইড্রোসেফালাসের কারণে মাথা বড় হয়ে যায়, তাদের ‘ভেন্ট্রিকুল পেরিটনিয়াল সান্ট’(VP Shunt) নামের এক বিশেষ ব্যবস্থার মাধ্যমে সিএসএফ মাথা থেকে সরাসরি পেটের মধ্যে চালান করার ব্যবস্থা করা হয়।

*****হাইড্রোসেফালাসের সফল অস্ত্রোপচার
বাংলাদেশেই সম্ভব।

ডা: ইয়ামিন ইসলাম
প্রভাষক, গনস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
চেম্বার: প্রজন্ম মেডিকেল সার্ভিসেস এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাভার, ঢাকা।
প্রজন্ম স্কয়ার


গর্ভাবস্থায় মায়েদের চেকআপ করা কেন জরুরী, আমরা প্রায়ই এই ধরনের খবর শুনতে পাই যে বাচ্চা জন্মগ্রহণের পর মাথার খুলি অনুপস...
04/09/2026

গর্ভাবস্থায় মায়েদের চেকআপ করা কেন জরুরী,
আমরা প্রায়ই এই ধরনের খবর শুনতে পাই যে বাচ্চা জন্মগ্রহণের পর মাথার খুলি অনুপস্থিত অথবা মস্তিষ্ক সম্পূর্নরূপে গঠন হয়নি এ ধরনের সমস্যাকে বলা হয় Anencephaly.

এটি সাধারণত জন্মের সময় নিউরাল টিউব গঠনে ত্রুটি হলে হয়। এই নিউরাল টিউব সাধারণত বাচ্চা কনসিভ করার পর চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে গঠন হয়ে বন্ধ হয়ে যায়, যদি কোনো কারণে এই টিউব পুরোপুরিভাবে বন্ধ না হয় তাহলে এই ধরনের ত্রুটি দেখা দেয়।

কেন এই ধরনের সমস্যা হয়

সাধারণত বাবা মায়ের জ্বীনগত কোন ত্রুটি দেখা দিলে অথবা কোন কোন ঔষধ সেবন করার ফলে যেমন এন্টিসাইকটিক ড্রাগ অথবা ফলিক এসিডের ঘাটতির কারণে হতে পারে।

এই ধরনের শিশুরা গর্ভাবস্থায় নষ্ট হয়ে যায় অথবা মারা যায়। আবার অনেক সময় জন্মের সাথে সাথেই অথবা কয়েক ঘণ্টা/ দিন/ সপ্তাহে মারা যায় ।

গর্ভকালীন সময়ে নিয়মিত চেকআপে থাকলে এই ধরনের কনজেনিটাল এনোমালিকে ডায়াগনোসিস করা যায়।
১২ থেকে ১৫ সপ্তাহে আলট্রাসনোগ্রাম, সেরাম আলফা ফেটো প্রোটিন ও আরো অন্যান্য টেস্টের মাধ্যমে ডায়াগনোসেস করা সম্ভব।

এই ধরনের বাচ্চা জন্মগ্রহণ করলে এদের কোন ভাল চিকিৎসা নেই তবে জন্মের পূর্বে কিছু প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব যেমন: বাচ্চা কনসিভ করার সাথে সাথে প্রথম তিন মাস ফলিক এসিড সেবন করা অথবা যারা কনসিভ করতে চাচ্ছেন, কনসিভ করার আগে থেকেই ফলিক এসিড সেবন করা তাছাড়া প্রথম তিন মাস কোন ধরনের ব্যথা নাশক ঔষধ বা এন্টিসাইকোটিক ঔষধ গ্রহণ না করা, অথবা ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ গ্রহণ না করা ।

তাই আসুন আমরা এখন থেকেই সচেতন হই, গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাম সহ নিয়মিত ডাক্তারের চেকআপে থাকি।

ডাঃ ইয়ামিন ইসলাম
প্রভাষক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
চেম্বার: প্রজন্ম মেডিকেল সার্ভিসেস এন্ড ডায়াবেটিক সেন্টার। সাভার, ঢাকা।

1973, one of the pioneers of the penicillin manufacturing, Dr. Norman Heatley, donated one of his original ceramic penic...
03/09/2026

1973, one of the pioneers of the penicillin manufacturing, Dr. Norman Heatley, donated one of his original ceramic penicillin vessels from the first six to Gonoshasthaya Kendra. The other five jars are kept preserved at the Sir William Dunn School of Pathology, University of Oxford, UK.

With great affection to Gonoshasthaya Pharmaceuticals Limited (GPL), Dr. Heatley donated this jar, and we kept it preserved at GPL.

©️

Address

Moghbazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Eamin Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share