08/07/2026
DANDELION ROOT
(Taraxacum officinale Root)
Carefully Selected & Naturally Dried
Net wet: 100 gm
কিভাবে একটি আগাছা থেকে বিশ্বজুড়ে আলোচিত ভেষজ হয়েছিল ড্যান্ডেলিয়ন রুট?!
২০১৬ সালে University of Windsor-এর গবেষকদের একটি গবেষণা Oncotarget-এ প্রকাশিত হওয়ার পর Dandelion Root নতুন করে বিশ্বজুড়ে আলোচনায় আসে।
জার্নালের শিরোনামটা ছিল---
Dandelion root kills over 90% of colon cancer cells in less than 48 hours.
গবেষণায় ল্যাবরেটরিতে (in vitro) কোলন ক্যান্সারের কিছু কোষে Dandelion Root Extract (DRE) ব্যবহার করে দেখা যায়, ৪৮ ঘণ্টার মধ্যে ৯০–৯৫% এর বেশি ক্যান্সার কোষে programmed cell death (apoptosis) ঘটে। একই সঙ্গে সুস্থ কোষের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।
পরবর্তীতে ইঁদুর এর উপর পরীক্ষাতেও টিউমারের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমার আশাব্যঞ্জক ফলাফল পাওয়া যায়।
📌এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ—
ল্যাবে কোষ বা প্রাণীর ওপর ভালো ফল পাওয়া মানেই মানুষের শরীরেও একই ফল হবে এমন কিন্তু না।
এখন ও পর্যন্ত ড্যান্ডেলিয়ন রুটকে কোলন ক্যান্সারের চিকিৎসা হিসেবে কার্যকর প্রমাণ করার মতো পর্যাপ্ত মানব ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়নি।
🌿তবে ড্যান্ডেলিয়ন এমন একটি উদ্ভিদ, যার ফুল, পাতা ও শেকড়—তিনটিই শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন দেশে খাদ্য ও ঐতিহ্যবাহী ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে Dandalion Root লিভার সাপোর্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত।
বিজ্ঞান এখনো ড্যান্ডেলিয়ন রুট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে মানব ক্লিনিক্যাল ট্রায়াল এর প্রকৃত সম্ভাবনা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা দিতে পারে।
Dandalion root এর একটাই সমস্যা সেটা হচ্ছে এর স্টোরেজ। এয়ার টাইট জার এবং অবশ্যই ফ্রিজে রাখতে হবে, এভাবে ১ বছর ভাল থাকবে।
প্রিজারভেটিভ ছাড়া পার্ফেক্ট ড্রাই হলেও এই রুটে খুব তাড়াতাড়ি ইনসেক্ট আক্রমণ করে।
ন্যাচারাল জিনিসে প্রিজারভেটিভ ইউস করলে সেটা আর ন্যাচারাল কিভাবে হয়! আমি পোকা সহ হার্বস খেতে রাজি বাট প্রিজারভেটিভ দেওয়া হার্বস আমি আনবো না।
যারা স্টোরেজ ঠিকঠাক করতে পারবেন না তারা আমার থেকে নিবেন না।
কিভাবে খাবেন?
২/৩ টা রুট ২ কাপ পানিতে ফুটিয়ে ১ কাপ হলে ছেকে খেয়ে নিবেন। একটা রুট থেকে ২ ইনফিউজ করতে পারবেন।