Shifaa Wellness - PCOS & Fertility support

Shifaa Wellness - PCOS & Fertility support Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shifaa Wellness - PCOS & Fertility support, Medical and health, Dhanmondi, Dhaka.

Join our official facebook group for free trainings: PCOS & Fertility Support । Shifaa Wellness Bangladesh
We help women achieve hormonal balance through medical treatment and hormone friendly lifestyle.

PMOS নিয়ে ওয়েট লস এর জন্য আপনার দরকার - ডায়েট, এক্সারসাইজ এবং Intermittent Fasting এই তিনটির সঠিক সমন্বয়।1) DIET:কার...
05/08/2026

PMOS নিয়ে ওয়েট লস এর জন্য আপনার দরকার - ডায়েট, এক্সারসাইজ এবং Intermittent Fasting এই তিনটির সঠিক সমন্বয়।

1) DIET:
কার্বোহাইড্রেট সম্পূর্ন বাদ দিবেন না। এটি একটি MACRONUTRIENT যা আমাদের শরীরের জন্য প্রয়োজন। তাই No carb diet / keto diet এর পরিবর্তে low carb diet করুন। প্রচুর প্রোটিন খাবেন । মোট ক্যালোরির 30- 40% থাকবে প্রোটিন। সেই প্রোটিন animal sourced হতে হবে কারণ animal sourced protein হচ্ছে first class protein অর্থাৎ এতে সকল essential amino acids থাকে এবং শরীর এগুলো ভালভাবে absorb করতে পারে। প্রোটিন lean muscle build up করে আপনার ইনসুলিন রেসিসটেন্স কমাবে। আর ইনসুলিন রেসিসটেন্স ই হল PMOS এর অন্যতম প্রধান কারণ। Healthy fat খাবেন। রান্নার তেল যদি এক্সট্রা ভার্জিন হয় তাহলেই কিন্তু আপনার healthy fat এর একটা good source হয়ে গেল। Healthy Fat হরমোনাল হেলথ এর জন্য প্রয়োজন।

2) EXERCISE:
এক্সারসাইজ করতেই হবে।
তবে bodyweight/ strength/ resistance training এ বেশি ফোকাস করবেন। এটা PMOS রোগীদের জন্য বিশেষ উপকারী।

3) Intermittent Fasting :
এর উপকারিতা বলে শেষ করা যাবেনা , Alhamdulillah! খুব অল্প সময়ের মধ্যে ইনসুলিন রেসিসটেন্স কন্ট্রোল এ আনতে এর তুলনা নেই। তবে সঠিক উপায়ে করতে হবে যেন শরীরের উপর স্ট্রেস না পড়ে।

সবশেষে বলব, একজন PMOS রোগীর ওয়েট লস প্ল্যান হবে সম্পূর্ন আলাদা। ডায়েট, এক্সারসাইজ, Intermittent Fasting এই তিনটি যদি সঠিক ভাবে করা যায়, হরমোন হেলথ improve করবেই ইন শা আল্লাহ।

কিন্তু যদি কোনো একটি ভুল হয়, অতিরিক্ত হয়ে যায় (excessive calorie deficit, overtraining, prolonged fasting ) তাহলে আপনার ওজন হয়ত কমবে ঠিক ই, কিন্তু হরমোন এর সমস্যা উল্টো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

Written by,
Dr-Tasfina Haque Toma, MBBS
Certified in Advanced Clinical Nutrition, INFS
PCOS and Fertility coach, Shifaa Wellness

PCOS-Friendly Breakfast recipe: Egg- Banana Pancakeউপকরণ:- ২ টি ডিম- ২ টি মাঝারি সাইজের কলা- ১ টেবিল চামচ ঘি- ১ টেবিল চা...
04/08/2026

PCOS-Friendly Breakfast recipe: Egg- Banana Pancake

উপকরণ:
- ২ টি ডিম
- ২ টি মাঝারি সাইজের কলা
- ১ টেবিল চামচ ঘি
- ১ টেবিল চামচ চালের গুড়া (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালী:
১. ডিম ফেটে এবং কলা ম্যাশ করে নিয়ে ডিম কলা মিশিয়ে একটি ব্যাটার তৈরি করুন।
২. একটি মাঝারি সাইজের প্যান নিন, তাতে ঘি দিন এবং ব্যাটার ঢেলে দিন।
৩. প্যানটি ঢাকুন এবং নিম্ন-মাঝারি আঁচে রাখুন।
৪. একদিক হালকা বাদামি হলে প্যানকেক উল্টান, এবং অপরপাশ হওয়ার জন্য অপেক্ষা করুন।
খেয়াল করবেন উল্টানোর সময় যেনো ভেঙে না যায়।
৫. দুই দিকেই হালকা বাদামি হলে pancake টি হয়ে গেছে। একটি কাঁটাচামচ দিয়ে পরীক্ষা করে নিন।

রান্নার সময়: ১৫ মিনিট

**পুষ্টি:
কলা: কার্বোহাইড্রেট এবং ফাইবারে সমৃদ্ধ, digestion এ সাহায্য করে।
ডিম: প্রোটিনের খুব ভাল উৎস।
ঘি: ওমেগা-৩ ফ্যাটি এসিডের ভাল উৎস, হেলদি ফ্যাট। হার্ট হেলথ ভাল রাখে।

মেডিকেল ট্রিটমেন্ট নাকি লাইফস্টাইল মডিফিকেশন ??PMOS ধরা পড়ার পর পরই আপনি ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার আপনাকে কিছু ঔ...
03/08/2026

মেডিকেল ট্রিটমেন্ট নাকি লাইফস্টাইল মডিফিকেশন ??

PMOS ধরা পড়ার পর পরই আপনি ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার আপনাকে কিছু ঔষধ দিবেন ( metformin, pills, spironolactone etc. ), ওজন কমানোর পরামর্শ দিবেন, হয়ত ডায়েট চার্ট ও করে দিবেন।

এরপর আপনি মন খারাপ করে বাসায় এসে ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন । প্রচুর PMOS পেশেন্টদের টেস্টিমোনিয়াল দেখবেন, অনেকের journey দেখবেন, দেখবেন অনেক পেশেন্ট আছেন যারা শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন করেই সুস্থ হয়ে গেছে, কোন মেডিকেশন নেয় নি।

তার উপর অনেকেই বলবে PMOS এর জন্য যে ঔষধ গুলো দেয় সেগুলো এত এত সাইডএফেক্ট..... অনেকেই বলবে এই ওষুধগুলো আপনার সিম্পটম কে mask করবে , এগুলো রিয়েল ট্রিটমেন্টস না.... ইত্যাদি ইত্যাদি (দয়া করে এইসব কথায় কান দেবেন না। যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের PMOS সম্পর্কে কোন জ্ঞান নেই। )

এবার আপনি পড়ে গেলেন গ্যাড়াকলে।
ঔষধ খাবেন নাকি নিজে নিজেই লাইফ স্টাইল চেঞ্জ করবেন?

বাস্তবতা হলো , প্রত্যেকের PMOS আলাদা। যাদের PMOS খুবই MILD থাকে, তাদের অনেক সময় ঔষধ প্রয়োজন হয়না । Weight reduction এবং লাইফস্টাইল মডিফিকেশন এই রোগ সেরে যায়। কিন্তু যাদের genetic component strong থাকে, তাদের জন্য এই রোগটি ভোগান্তির।
তাদের অবশ্যই মেডিকেশন নিতে হবে সেইসাথে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে এবং সারা জীবন PMOS friendly লাইফ স্টাইল মেন্টেন করতে হবে ।

PMOS থাকলে ওজন সহজে কমতে চায়না কেন জানেন?কারণ হচ্ছে Sluggish/ slow metabolism যেখানে খাবার কে Energy তে কনভার্ট করার ক্...
02/08/2026

PMOS থাকলে ওজন সহজে কমতে চায়না কেন জানেন?

কারণ হচ্ছে Sluggish/ slow metabolism যেখানে খাবার কে Energy তে কনভার্ট করার ক্ষমতা কমে যায়। এতে করে যেই সমস্যা গুলো হয়,
1) Weight gain
2) Feeling of low energy/ fatigue
3) Difficulty losing weight
4) Digestive problems
5) Osteoporosis, ইত্যাদি।

PMOS থাকলে এই সমস্যা টি হয় কারণ,
** ১) IR ( Insulin Resistance) : IR থাকলে শরীরে fat storage বেশি হয়, lean muscle কম থাকে। ফলে BMR (Basal metabolic rate) কমে যায়/ metabolism slow হয়ে যায়।
** ২) Inflammation : শরীরে oxidative stress, chronic low-grade inflammation থাকলে ( যেটা maximum PMOS রোগীর ই থাকে) BMR কমে যায়।
** ৩) Obestity: শরীরের ওজন বেশি থাকলে leptin/adiponectin হরমোনগুলোর imbalance হয় এবং সেটা মেটাবোলিজম কে ইফেক্ট করে।
** ৪) হাইপোথাইরয়েডিজম: যাদের PMOS এর সাথে হাইপোথাইরয়েডিজম থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরো প্রকট কারণ thyroid hormone আমাদের মেটাবোলিজম এর main কন্ট্রোলার।
** ৫) Lack of physical activity: Sedentary lifestyle, physical activity কম থাকলে মেটাবোলিজম slow থাকে।
** ৬) স্ট্রেস/ Sleep disturbances : মানসিক, শারীরিক বিভিন্ন স্ট্রেস এর জন্য epinephrine- Norepinephrine এর প্রভাবে অথবা ঘুম অপর্যাপ্ত হলেও মেটাবোলিজম slow হতে পারে।

তাহলে করণীয় কি?
মেটাবোলিজম কে boost করতে হবে ৪টি উপায়ে। প্রথমেই স্ট্রেস কমাতে হবে, ঘুম ঠিক করতে হবে। এরপর আসবে ডায়েট - বুঝে শুনে এমন খাবারগুলো রাখতে হবে যেগুলো আপনার IR এবং Inflammation, oxidative stress কমাবে এবং মেটাবোলিজম boost করবে। সাথে কিছু সাপ্লিমেন্টস এবং herbs ও রাখা যায় ( যেমন Turmeric, Ginger, Apple cider Vinegar etc.)
(ডায়েট নিয়ে আমার বেশ কয়েকটা পোস্ট আছে। কমেন্ট বক্স এ লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিবেন)
তারপর আপনাকে নজর দিতে হবে Physical Exercise এবং মুভমেন্ট এর দিকে- দিনে যতক্ষন জেগে আছেন, প্রতি ৩০ মিনিট পরপর উঠে ৫ মিনিট হাঁটবেন, সমই থাকলে হালকা কিছু এক্সারসাইজ ও করে নিতে পারেন।

আর সপ্তাহে ৩ দিন অবশ্যই স্ট্রেংথ ট্রেনিং করবেন। এতে lean muscle build হবে এবং শরীরের BMR বাড়বে।

আরেকটা কাজ করতে পারেন, সেটা হল Intermittent Fasting। এতে খুব দ্রুত বেনিফিট পাবেন, ইন শা আল্লাহ।

মজার ব্যাপার কী জানেন? কোনরকম ডায়েট চার্ট ফলো করা ছাড়াও শরীরের ওজন কমে যাবে ইন শা আল্লাহ যদি আপনি metabolism boost করতে পারেন

Written by,
Dr-Tasfina Haque Toma.

গরু বা খাসির তেল চর্বি/ tallow কি করবেন? গরু খাসির চর্বি / tallow ফেলে দিবেন না। যদি পশু টা grass fed , organically rais...
01/08/2026

গরু বা খাসির তেল চর্বি/ tallow কি করবেন?

গরু খাসির চর্বি / tallow ফেলে দিবেন না। যদি পশু টা grass fed , organically raised হয়ে থাকে, তাহলে সেই পশুর চর্বি রান্নার তেল হিসেবে ব্যাবহার করতে পারবেন। এই পশুর চর্বি বা tallow খুবই স্বাস্থ্যসম্মত এবং nutrients, vitamins ( vitamin A,D,E,K etc.) এ ভরপুর। এই tallow তে আছে linoleic acid যা শরীরের জন্য anti inflammatory, বিভিন্ন ক্যান্সার কেও প্রতিরোধ করে।

তাই গরু খাসির মাংস সেই চর্বি দিয়েই রান্না করুন। সাথে রান্নার তেল দিতে হলে অল্প ঘি / সরিষার তেল use করুন। সয়াবিন বা processed oil একদম ই না। মাংসের tallow দিয়ে রান্না করলে এক্সট্রা oil এর প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায়।

খাবারের taste ও ভাল হবে, healthy ও হবে বটে।

সাজিয়া আপু ছিলেন আমাদের Mentorship Program এর একজন ক্লায়েন্ট। মাত্র এক মাসের মাথায়, উনি✅steady weight loss এর পাশাপাশি...
31/07/2026

সাজিয়া আপু ছিলেন আমাদের Mentorship Program এর একজন ক্লায়েন্ট।

মাত্র এক মাসের মাথায়, উনি
✅steady weight loss এর পাশাপাশি
✅সুন্দরভাবে mindful eating হ্যাবিট রপ্ত করতে পেরেছেন। যা উনার junk food / unheathy food এর craving বন্ধ করতে হেল্প করেছে।
✅ একই সাথে উনি আমাদের দেওয়া হেলদি মিল প্ল্যান ফলো করেছেন রেগুলার বেসিস এ।
✅ আপুর sleep cycle উন্নত হয়েছে
✅মেন্সট্রুয়েশন সাইকেল এবং এর ফ্লো নরমালের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ।

✍️ নিশাত তাসনিম
বি.এসসি. ও এম.এস.সি (ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
পুষ্টিবিদ, শিফা ওয়েলনেস

যারা এক্টিভলি কন্সিভ করার চেষ্টা চালাচ্ছেন, কেমন হবে তাদের এক্সারসাইজ রুটিন ??(এক্টিভলি কনসিভ করা বলতে বোঝাচ্ছি : ধরুন ,...
30/07/2026

যারা এক্টিভলি কন্সিভ করার চেষ্টা চালাচ্ছেন, কেমন হবে তাদের এক্সারসাইজ রুটিন ??
(এক্টিভলি কনসিভ করা বলতে বোঝাচ্ছি : ধরুন , আপনি আগস্ট মাস এ কনসিভ এর চেষ্টা করছেন, তাহলে আগস্ট মাসেই কিভাবে এক্সারসাইজ করবেন )

মেন্সট্রুয়াল সাইকেল এর সাথে ম্যাচ করে আপনার এক্সারসাইজ রুটিন ঠিক করতে হবে।
** পিরিয়ড চলাকালীন সময় : এসময় ভারী এক্সারসাইজ করা যাবেনা। হাঁটা হাঁটি, ফ্রি হ্যান্ড হালকা এক্সারসাইজ , simple yoga poses করতে পারবেন যদি কমফোর্টেবলে ফীল করেন।

**পিরিয়ড থেকে ওভুলেশন পর্যন্ত : এসময় যেকোনো ধরণের এক্সারসাইজ করতে পারবেন।

**ওভুলেশন এর পর (during the two week wait) : এই সময় টা খুব vulnerable। আপনি কনসিভ করে ফেলতে পারেন কিন্তু সেটা কন্ফার্ম হওয়ার জন্য বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।

** তাহলে এই সময় টা কিভাবে এক্সারসাইজ করবেন ?
হাঁটাহাঁটি , সিঁড়ি বেয়ে উঠানামা , mild to moderate exercise এসময় উপকারী।
তবে ঝুঁকিপূর্ণ ট্রাভেলিং avoid করার চেষ্টা করবেন। যারা এক্টিভলি কনসিভ করার চেষ্টা করছেন তাদের জন্য আমাদের পরামর্শ হলো BBT charting এবং ওভুলেশন কিট এর মাধ্যমে ওভুলেশন ট্র্যাক করা।

তবে তা যদি সম্ভব না হয় এবং আপনার মাসিক রেগুলার হয়ে থাকে(28-30 days cycle), তাহলে মাসিকের ১২ তম দিন এর পর থেকে হেভি এক্সারসাইজ avoid করা আপনার জন্য ভালো হবে।

( Women with a 28-day menstrual cycle usually ovulate around day 14. But in PMOS, cycle length can vary and difficult to detect the exact time of ovulation )

𝐖𝐞𝐢𝐠𝐡𝐭 𝐥𝐨𝐬𝐬 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 তে যেই ভুলগুলো আপনার হরমোনাল ইমব্যালেন্স আরো বাড়িয়ে দিবে-𝟏) 𝐕𝐞𝐫𝐲 𝐥𝐨𝐰 𝐜𝐚𝐫𝐛/ 𝐧𝐨 𝐜𝐚𝐫𝐛/𝐤𝐞𝐭𝐨𝐠𝐞𝐧𝐢𝐜 𝐝𝐢...
29/07/2026

𝐖𝐞𝐢𝐠𝐡𝐭 𝐥𝐨𝐬𝐬 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 তে যেই ভুলগুলো আপনার হরমোনাল ইমব্যালেন্স আরো বাড়িয়ে দিবে-

𝟏) 𝐕𝐞𝐫𝐲 𝐥𝐨𝐰 𝐜𝐚𝐫𝐛/ 𝐧𝐨 𝐜𝐚𝐫𝐛/𝐤𝐞𝐭𝐨𝐠𝐞𝐧𝐢𝐜 𝐝𝐢𝐞𝐭:
যেই আপনি সকালে ২ টা রুটি, দুপুর - রাতে এক প্লেট করে ভাত খেতেন, সে যদি হটাৎ করে সকল প্রকার কার্বোহাইড্রেট বন্ধ করে 𝐤𝐞𝐭𝐨𝐠𝐞𝐧𝐢𝐜 𝐝𝐢𝐞𝐭/𝐧𝐨- 𝐜𝐚𝐫𝐛 / 𝐯𝐞𝐫𝐲 𝐥𝐨𝐰 𝐜𝐚𝐫𝐛 𝐝𝐢𝐞𝐭 এ চলে যান, তাহলে সেটা আপনার 𝐛𝐨𝐝𝐲 তে হটাৎ একটা ভয়াবহ ইন্টারনাল স্ট্রেস 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞 করবে। আর যেকোনো ধরনের স্ট্রেস 𝐡𝐨𝐫𝐦𝐨𝐧𝐚𝐥 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡 এর জন্য ক্ষতিকর। তাই এধরনের ডায়েটে হটাৎ করে যাওয়া যাবেনা। 𝐊𝐞𝐭𝐨 𝐝𝐢𝐞𝐭 শরীরের জন্য ভাল নাকি খারাপ এটা নিয়ে 𝐦𝐢𝐱𝐞𝐝 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 আছে, সেই টপিক এ গেলাম না।

তবে 𝐥𝐨𝐧𝐠 𝐭𝐞𝐫𝐦 এ এধরনের ডায়েট (𝐧𝐨 𝐜𝐚𝐫𝐛/ 𝐤𝐞𝐭𝐨/ 𝐯𝐞𝐫𝐲 𝐥𝐨𝐰 𝐜𝐚𝐫𝐛) 𝐬𝐮𝐬𝐭𝐚𝐢𝐧𝐚𝐛𝐥𝐞 না এবং অনেক 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡 𝐡𝐚𝐳𝐚𝐫𝐝 এর কারণ (𝐇𝐞𝐚𝐫𝐭 ,𝐥𝐢𝐯𝐞𝐫 , 𝐤𝐢𝐝𝐧𝐞𝐲 𝐩𝐫𝐨𝐛𝐥𝐞𝐦𝐬), সেটা প্রমাণিত।
তাহলে এমন 𝐮𝐧𝐬𝐮𝐬𝐭𝐚𝐢𝐧𝐚𝐛𝐥𝐞 ডায়েট কেনো করবেন? ওয়েট লস এমনভাবে করতে হবে যেন আপনি সুস্থ থাকেন এবং সেটা 𝐩𝐫𝐨𝐩𝐞𝐫𝐥𝐲 𝐦𝐚𝐢𝐧𝐭𝐚𝐢𝐧 করতে পারেন। ওয়েট লস করতে যেয়ে যদি আরো কয়েকটা রোগ এক্সট্রা বাঁধিয়ে নেন, তাহলে সেটার বেনিফিট কি?

𝟐) 𝐂𝐫𝐚𝐬𝐡 𝐝𝐢𝐞𝐭:
𝐂𝐫𝐚𝐬𝐡 𝐝𝐢𝐞𝐭 এ 𝐞𝐱𝐜𝐞𝐬𝐬𝐢𝐯𝐞 𝐜𝐚𝐥𝐨𝐫𝐢𝐞 𝐫𝐞𝐬𝐭𝐫𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 করা হয়, দ্রুত সময়ে ওয়েট লস করার জন্য. তবে এটাও শরীরের জন্য অত্যন্ত ক্ষতির কারণ।এতে শরীরে 𝐧𝐮𝐭𝐫𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐝𝐞𝐟𝐢𝐜𝐢𝐞𝐧𝐜𝐲 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞 হয়, 𝐞𝐱𝐜𝐞𝐬𝐬𝐢𝐯𝐞 𝐬𝐭𝐫𝐞𝐬𝐬 পড়ে যা আপনার হরমোনাল হেলথ এর জন্য ক্ষতিকর। তাই হটাৎ করে অনেক বেশি ক্যালোরি রেস্ট্রিকশন করা যাবেনা। 𝐆𝐫𝐚𝐝𝐮𝐚𝐥𝐥𝐲 করতে হবে। আর 𝟏𝟎𝟎𝟎 কিলোক্যালোরি এর নিচে যাওয়া তো কখনোই 𝐫𝐞𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐝𝐞𝐝 না।

𝟑) 𝐄𝐱𝐭𝐞𝐧𝐬𝐢𝐯𝐞 / 𝐏𝐫𝐨𝐥𝐨𝐧𝐠𝐞𝐝 𝐅𝐚𝐬𝐭𝐢𝐧𝐠 :
বর্তমানে 𝐢𝐧𝐭𝐞𝐫𝐦𝐢𝐭𝐭𝐞𝐧𝐭 𝐟𝐚𝐬𝐭𝐢𝐧𝐠 ওয়েট লস মেথড হিসেবে খুব জনপ্রিয়। আমি নিজেও এটা পছন্দ করি। তবে মাথায় রাখতে হবে যে, 𝐫𝐞𝐩𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐯𝐞 𝐚𝐠𝐞 𝐠𝐫𝐨𝐮𝐩 (𝟏𝟓-𝟒𝟓) এর নারীদের জন্য 𝐈𝐅 করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ 𝐞𝐱𝐭𝐞𝐧𝐬𝐢𝐯𝐞 𝐟𝐚𝐬𝐭𝐢𝐧𝐠 এ শরীরে স্ট্রেস বেড়ে গিয়ে হরমোনাল ইমব্যালেন্স করবে।

𝟒) 𝐎𝐯𝐞𝐫𝐭𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 :
𝐄𝐱𝐜𝐢𝐭𝐞𝐝 হয়ে অতিরিক্ত এক্সারসাইজ করা যাবেনা। যেসব এক্সারসাইজ এ 𝐛𝐨𝐝𝐲 তে অতিরিক্ত স্ট্রেস পরে, সেগুলো করা যাবেনা। কারণ সেই একই, স্ট্রেস হরমোন বেড়ে গিয়ে রিপ্রোডাক্টিভ হরমোন গুলোর উপর এফেক্ট করে, 𝐏𝐂𝐎𝐒 কে আরো খারাপ করে দেয়। তাই ট্রেনিং এর ফাঁকে ফাঁকে recovery day থাকতে হবে।

𝟓) 𝐁𝐚𝐥𝐚𝐧𝐜𝐞𝐝 𝐝𝐢𝐞𝐭 না থাকা:
অনেকেই ডায়েট শুরু করলে বিভিন্ন খাবার , 𝐟𝐫𝐮𝐢𝐭𝐬 বন্ধ করে দেন, পর্যাপ্ত পরিমাণে খাবার খান না, পর্যাপ্ত প্রোটিন খান না। এতে হয় কি , শরীরে 𝐧𝐮𝐭𝐫𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐢𝐦𝐛𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 তৈরি হয়। 𝐇𝐚𝐢𝐫𝐟𝐚𝐥𝐥 বেড়ে যায়, স্কিন নষ্ট হয়ে যায়, শরীর দূর্বল লাগে, 𝐚𝐧𝐚𝐞𝐦𝐢𝐚 দেখা দেয় ইত্যাদি। (আলহামদুলিল্লাহ, আমাদের যেসব সম্মানিত ক্লায়েন্ট রা ঠিকঠাকভাবে আমাদের প্ল্যান ফলো করেন, তাদের ওয়েট লস তো হয় ই, সেই সাথে 𝐞𝐧𝐞𝐫𝐠𝐲 𝐥𝐞𝐯𝐞𝐥 বেড়ে যায়, 𝐬𝐤𝐢𝐧 এবং 𝐡𝐚𝐢𝐫 𝐢𝐦𝐩𝐫𝐨𝐯𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 ও হয়।
এর কারণ হল ব্যালান্সড ডায়েট, ওয়েট লস এর সময় স্ট্রেস বাড়তে না দেওয়া। )

𝟔) ওয়েট লস এর সময় 𝐏M𝐎𝐒 কে মাথায় না রাখা:
অনেকেই ভাবেন, যেভাবেই হোক, ওয়েট লস করলেই 𝐏M𝐎𝐒 ঠিক হয়ে যাবে। ব্যাপার টা কিন্তু তা না। 𝐏M𝐎𝐒 একটি সিরিয়াস মেডিক্যাল কন্ডিশন। এটি ঠিকভাবে অ্যাড্রেস না করলে 𝐢𝐧𝐟𝐞𝐫𝐭𝐢𝐥𝐢𝐭𝐲, 𝐃𝐢𝐚𝐛𝐞𝐭𝐞𝐬 , 𝐡𝐲𝐩𝐞𝐫𝐭𝐞𝐧𝐬𝐢𝐨𝐧 ইত্যাদি অনেক কিছু হতে পারে। যেই নারীর 𝐏M𝐎𝐒 আছে, তার ওয়েট লস প্ল্যান আর যেই নারীর 𝐏M𝐎𝐒 নেই তার ওয়েট লস প্ল্যান সম্পূর্ন আলাদা হবে। তাই যেখানে সেখানে ফ্রি 𝐃𝐈𝐄𝐓 𝐏𝐋𝐀𝐍 পেলেই সেটা ফলো করা শুরু করবেন না। অন্যের ডায়েট প্ল্যান ফলো করবেন না।

এমন কোন এক্সপার্ট এর 𝐮𝐧𝐝𝐞𝐫 এ থেকে ওয়েট লস 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 শুরু করুন যিনি 𝐏M𝐎𝐒 সম্পর্কে অভিজ্ঞ।

𝐖𝐫𝐢𝐭𝐭𝐞𝐧 𝐛𝐲,
𝐃𝐫. 𝐓𝐚𝐬𝐟𝐢𝐧𝐚 𝐇𝐚𝐪𝐮𝐞 𝐓𝐨𝐦𝐚, 𝐌𝐁𝐁𝐒
𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐞𝐝 𝐢𝐧 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐂𝐥𝐢𝐧𝐢𝐜𝐚𝐥 𝐍𝐮𝐭𝐫𝐢𝐭𝐢𝐨𝐧, 𝐈𝐍𝐅𝐒
𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐃𝐨𝐜𝐭𝐨𝐫, 𝐏𝐂𝐎𝐒 & 𝐟𝐞𝐫𝐭𝐢𝐥𝐢𝐭𝐲 𝐜𝐨𝐚𝐜𝐡, 𝐒𝐡𝐢𝐟𝐚𝐚 𝐖𝐞𝐥𝐥𝐧𝐞𝐬𝐬, 𝐏𝐂𝐎𝐒 & 𝐅𝐞𝐫𝐭𝐢𝐥𝐢𝐭𝐲 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭.

আমার মাতৃত্বের আজ মাত্র ৩৫ দিন।এই ছোট্ট ৩৫ দিন বয়সের বাচ্চাটা  ইতিমধ্যে আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমত , সে আমার ক্য...
28/07/2026

আমার মাতৃত্বের আজ মাত্র ৩৫ দিন।

এই ছোট্ট ৩৫ দিন বয়সের বাচ্চাটা ইতিমধ্যে আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমত , সে আমার ক্যারিয়ার, আমার লাইফস্টাইল টাই চেঞ্জ করে দিয়েছে....

কিভাবে তা বলছি....
বিয়ের এক বছরের মাথায় কনসিভ করি সম্পূর্ন naturally আলহামদুলিল্লাহ, তাই সবাই ভাবে আমার জন্য ব্যাপার টা খুব সহজ ছিল। কিন্তু একমাত্র আমি জানি journey টা কত কঠিন। প্রতিটা মেয়ের মত মা হউয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল আমারো। টিনএজ থেকেই আমি PMOS এর ভুক্তভোগী।

PMOS হচ্ছে Subfertility/infertility এর অন্যতম কারণ। তাই খুব কম বয়স থেকেই জানতাম হয়ত মা হওয়া আমার জন্য কঠিন হতে পারে। সেই চিন্তা থেকে বিয়ের আগ থেকেই এর সলিউশন খোঁজা শুরু করি।

সেই 2018 থেকে শুরু.....
ডক্টর হিসেবে মেডিক্যাল ট্রিটমেন্ট জানি, এও জানি PMOS এর আসল চিকিৎসা লাইফস্টাইল মডিফিকেশন। যেহেতু মেডিকেল এ লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে খুব বেশি শিখানো হয় না, তাই কিভাবে কি করতে হবে সেটা নিয়ে আইডিয়া খুব কম ছিল। শুরু করলাম নিজের পড়াশুনা। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতাম এসব নিয়ে পড়াশুনায়। ইউটিউব, গুগল স্কলার, বিভিন্ন জার্নাল, ওয়ার্ল্ড famous author দের লেখা বই, বিভিন্ন ভার্চুয়াল কনফারেন্স অ্যাটেন্ড করা শুরু করি। যখনই ফ্রি টাইম পেতাম, এসব নিয়ে study করতাম। Healthy lifestyle নিয়ে পড়াশুনা করাটাই আমার কাছে তখন নেশার মত, এটাই আমার প্যাশন হয়ে দাঁড়াল। একজন বিদেশী ফার্টিলিটি কোচ এর একটা কোর্স ও করি। সেখান থেকে আমি proper guideline পাই যে কিভাবে এগুলো apply করা উচিত।

Nutrition নিয়ে academically পড়াশুনা করলাম। শুরু করলাম নিজের উপর এপ্লাই করা। Clean eating, healthy exercise, supplements, stress reduction, sleep optimization, environmental detoxification শুরু করি। সবগুলো স্টেপ ডিটেইল এ বলতে গেলে পোস্ট খুব বড় হয়ে যাবে, তাই এখানে explain করলাম না। … শুধু এটুকু বলব, লাইফস্টাইল মডিফিকেশন মানে কিন্তু শুধু diet এবং এক্সারসাইজ না। বরং, ঘুম ঠিক রাখা, স্ট্রেস কমানো, আশপাশ থেকে toxic chemicals remove করা ও এর একটি পার্ট এবং খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমি যেই লিপস্টিক - কাজল use করি, যেই shampoo-conditioner use করি, সেগুলো ও 100 % অর্গানিক। যাইহোক, আমার মত সুইট টুথ ওয়ালা মানুষ আর ফাস্টফুড - চকলেট - আইস ক্রিম lover এর জন্য dietary modification টাই ছিল সবচেয়ে কঠিন।

সেই সাথে আল্লাহর কাছে প্রার্থনা ও চলতে থাকে। সেই 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত যখনই আল্লাহর কাছে দুয়ার জন্য হাত তুলেছি, তখনই বলেছি ' এই পৃথিবীতে তোমার অন্তত একজন বান্দা কে মুসলিম হিসেবে বড় করে তোলার সুযোগ দাও, আমাকে মা হওয়ার সম্মান দাও। আমার PMOS ঠিক করে দাও। '

সেই সাথে সুন্নাহ ট্রিটমেন্ট ও করি। হিজামা করেছি প্রায় 10-12 বার। মহান আল্লাহ আমাকে হতাশ করেন নি। লাইফস্টাইল মডিফিকেশন শুরুর কয়েক মাসের মধ্যেই আমার পিরিয়ড রেগুলার হওয়া শুরু হয়, Alhamdulillah। সাথে অন্যান্য সমস্যা গুলো ও কমতে থাকে। এরপর 2021 এ বিয়ে, 2022 এ naturally কনসিভ এবং 2023 এ মা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ।

নিজে যখন ভাল রেজাল্ট পাওয়া শুরু করলাম, তখন ভাবলাম কিভাবে PMOS নিয়ে যারা suffer করছেন, তাদের সাহায্য করা যায়.... ২০২২ এর জুন মাসে শুরু করলাম Shifaa Wellness - PCOS & Fertility support. এর মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি PMOS এবং অন্যান্য হরমোনাল ইমব্যালেন্স এর রোগীদের। তাদের মধ্যে যারা আমার advice follow করেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভাল রেজাল্ট পেয়েছেন। এই কয়েক মাসের মধ্যেই আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট naturally কনসিভ করেছেন, আলহাম দুলিল্লাহ!

PMOS নিয়ে যেসব নারীরা suffer করছেন, তাদের সেবা দেওয়াটাই এখন আমার ধ্যান - জ্ঞান. এভাবেই আমার সন্তান আমার লাইফস্টাইল আর ক্যারিয়ার টাই চেঞ্জ করে দিল। দ্বিতীয়ত, আমার সন্তান আমাকে আল্লাহর আরো কাছাকাছি যেতে সাহায্য করেছে। ও জন্মের আগে আল্লাহর কাছে প্রচণ্ড দুআ করতাম। আর জন্মের পর থেকে তো মনে হচ্ছে সারাক্ষন ই আল্লাহর সাথে কথা বলছি। কান্না করলে দুআ করি আল্লাহ যেন ওর কষ্ট কমিয়ে দেন, খাওয়ার সময় দুআ করি এই breastmilk যেন ওর জন্য nourishing হয়, রাতে ঘুমানোর সময় দুআ করি কয়েক ঘণ্টা যেন টানা ঘুম দেয় , জেগে থাকলে ও কে সূরা পড়ে শুনাই .... প্রতি মুহূর্তে এই যে আমার সৃষ্টিকর্তার সাথে connected থাকার চেষ্টা, এটা ও না থাকলে হয়ত এক্সপেরিয়েন্স ই করা হত না। এভাবেই আমার ছোট্ট ইয়াহইয়া আমাকেই চেঞ্জ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ!

We are growing together
সবাই আমার ছোট্ট ইয়াহইয়ার জন্য দুআ করবেন। আল্লাহ যেন ও কে তার প্রিয় বান্দা করে নিন, ও কে সুস্থতার সাথে নেক হায়াত দেন, ও কে ইসলামের সেবক হিসেবে কবুল করেন। সেই সাথে আমিও যেন একজন ভাল মা হতে পারি এবং PMOS নিয়ে ভুক্তভোগীদের যথাযথ সেবা দিতে পারি।

By,
Dr-Tasfina Haque Toma
MBBS
Certified in Clinical Nutrition, INFS, India.
Sinthia Sharmin
13.05.2023

PMOS নিয়ে কনসিভ করলে প্রেগন্যান্সি তে কি কি ব্যাপার maintain করতে হবে সেটা অনেকেই জানতে চান।PMOS নিয়ে প্রেগন্যান্সিতে ...
27/07/2026

PMOS নিয়ে কনসিভ করলে প্রেগন্যান্সি তে কি কি ব্যাপার maintain করতে হবে সেটা অনেকেই জানতে চান।

PMOS নিয়ে প্রেগন্যান্সিতে মোটামুটি সবকিছুই নরমাল প্রেগন্যান্সির মত। শুধু দুটি জিনিস ছাড়া-
প্রথমত, PMOS mother দের miscarriage এর চান্স বেশি থাকে। তাই শুরু থেকেই সাবধান থাকতে হবে। প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার সাথে সাথেই একজন ভালো obstetrician এর সাথে দেখা করবেন কারণ কিছু মেডিসিন নিলে miscarriage এর চান্স কমে যায়। সেই সাথে সাবধানে চলাফেরা করা, jerky rides avoid করা, ভারী জিনিস না তোলা এসব maintain করতে হবে।

দ্বিতীয়ত, PMOS mother দের যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাই GDM (Gestational diabetes mellitus) হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই প্রথম থেকেই সাবধান থাকতে হবে। কারণ ডায়াবেটিস প্রেগন্যান্সি তে খুব ক্ষতিকর হতে পারে। রেগুলার ব্লাড সুগার চেক করতে হবে, কার্বোহাইড্রেট অতিরিক্ত খাওয়া যাবেনা। প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন।

যদি সবকিছু ঠিক থাকে, second trimester থেকে হাঁটাহাঁটি , prenatal exercises করবেন।
প্রতিবেলায় খাবারের পর হাঁটবেন, এতে ব্লাড সুগার কন্ট্রোল এ থাকবে ইন শা আল্লাহ।
ডায়েট এর ক্ষেত্রে আমি বলব, carbohydrates, protein, fat এগুলো সব ই আমাদের শরীরের জন্য দরকার।

অনেকেই ডায়াবেটিস এর ভয়ে carb বাদ দিয়ে দেন, যেটা ভুল কাজ। আপনি পরিমিত পরিমাণে খাবেন ইন শা আল্লাহ। সেই সাথে প্রচুর শাক সবজি, ফ্রুটস খাবেন। তবে চেষ্টা করবেন সবকিছু যেন অর্গানিক হয়। বাইরের খাবার avoid করবেন, ফ্রেশ খাওয়ার চেষ্টা করবেন।
প্রচুর liquid intake করতে হবে। পানি, ফলের রস, ডাবের পানি ইত্যাদি খাবেন ।

আল্লাহ্ তাআলা যেন সব প্রেগন্যান্ট মা দের সুস্থ প্রেগন্যান্সি এবং সুস্থ সন্তান দান করেন, সেই দুআ থাকল।

Written by,
Dr-Tasfina Haque Toma , MBBS
Certified in Advanced Clinical Nutrition, INFS
PCOS & Fertility coach,
Shifaa Wellness - PCOS & Fertility support

Address

Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifaa Wellness - PCOS & Fertility support posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shifaa Wellness - PCOS & Fertility support:

Shortcuts

Share