04/04/2026
স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে আগামী রবিবার (৫ এপ্রিল) দেশব্যাপী জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে হামের টিকা প্রদান করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, যেসব শিশু পূর্বে হামের টিকা গ্রহণ করেছে, তারাও এই ক্যাম্পেইনে পুনরায় টিকা নিতে পারবে।
#হাম #টিকা