Physio Home Sheba

Physio Home Sheba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Physio Home Sheba, Medical and health, Mohammad pur, Dhaka.

ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য সুস্থ/অসুস্থ সকল মানুষ এটি ব্যবহার করতে পারেন এই স্পাইরোমিটার। চলুন জেনে নেই এর উপকারী...
20/08/2023

ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য সুস্থ/অসুস্থ সকল মানুষ এটি ব্যবহার করতে পারেন এই স্পাইরোমিটার।
চলুন জেনে নেই এর উপকারীতা গুলোঃ
(১)ফুসফুস ও হার্টের সক্ষমতা বাড়বে
২)এজমা ,শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে
৩)এই স্পাইরোমিটারটির ব্যবহার করলে ফুসফুসের এই বায়ুথলি গুলো সচল হয়
৪)ফুসফুস থাকে পূর্ণ কার্যক্ষমতা সম্পন্ন
৫)নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে

আর্থ্রাইটিস আজকাল খুব কমন একটি নাম। আমরা আশেপাশে প্রায়ই এই রোগের কথা শুনে থাকি। এটি নির্দিষ্ট রোগ না হলেও এটি রোগ বলে ধর...
17/08/2023

আর্থ্রাইটিস আজকাল খুব কমন একটি নাম। আমরা আশেপাশে প্রায়ই এই রোগের কথা শুনে থাকি। এটি নির্দিষ্ট রোগ না হলেও এটি রোগ বলে ধরা হয়। এর কবলে এখন আর শুধু বয়স্করাই নয় বরং কিশোর কিশোরীরাও। এটি এমন একটি রোগ যা হয়তো কোনদিন পুরোপুরি ভাবে সারে না। তবে সঠিক সময়ে চিকিৎসার চালানোর মাধ্যমে আমরা আর্থ্রাইটিসের ব্যথা কমাতে পারি এবং নিজেদের জীবন মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি।

01778579384

Ankylosing Spondylitisঅনেক সময়েই মানুষের কোমরে ব্যথা হয় অতিরিক্ত খাটাখাটনির কারণে। সাধারণত দিনের শেষে এমন ব্যথা হতে দেখা...
11/08/2023

Ankylosing Spondylitis

অনেক সময়েই মানুষের কোমরে ব্যথা হয় অতিরিক্ত খাটাখাটনির কারণে। সাধারণত দিনের শেষে এমন ব্যথা হতে দেখা যায়। এটা সাধারণ কোমরের ব্যথা, ‘অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস’ নয়। এএস-এর অন্যতম লক্ষণ সারা রাত কোমরে ব্যথা হওয়া, সকালে উঠেও কোমর ধরে থাকা। ব্যায়াম করলে, গরম জলে স্নান কিংবা গরম সেঁক নিলে ব্যথা কমে যায়। কিন্তু বিশ্রাম নিলে সেই ব্যথা বাড়তে পারে। এএস-এর আচরণ হল মাঝেমধ্যে কাঁধে, পিঠে কিংবা কোমরে ব্যথা। ব্যথা কমানোর ওষুধ খেলে প্রথম দিকে স্বস্তি মেলে, কিন্তু পরবর্তীকালে ওষুধের প্রভাব কমতে থাকে। বেশি দিন ব্যথা কমানোর ওষুধ খেলে গ্যাস-অম্বল হয়, কিডনির সমস্যা দেখা দেয়, শরীর ভাল হওয়ার বদলে শারীরিক অবনতি ঘটতে থাকে। ডা. রায় বললেন, ‘‘এএস আরও তিন ভাবে আত্মপ্রকাশ করতে পারে। তিরিশ শতাংশ কেসে চোখের সমস্যা হতে দেখা যায়। চোখ লাল হয়ে যেতে পারে কিংবা দৃষ্টি কমে যায়। ডাক্তারি পরিভাষায় একে ইউভিয়াইটিস বা আইরাইটিস বলে। এমন চোখের সমস্যা হলে সঙ্গে সঙ্গে চক্ষু বিশারদের কাছে যেতে হবে। এএস-এর রোগীর ক্ষেত্রে এই ধরনের চোখের সমস্যা ঘন ঘন হতে দেখা যায়। পেটের গন্ডগোলও লেগেই থাকে। রোগী কোলাইটিস কিংবা ইনফ্ল্যামেটারি বাওয়েল ডিজ়িজ়ে ভোগেন। আর সোরিয়াসিস। বিশেষত শীতের দিনে শরীরের বিভিন্ন জায়গায় (মাথা, কানের পিছন, কনুই ইত্যাদি) লাল চাকা চাকা দাগ দেখা দেয়।’’

কোন বয়সে হতে পারে?

২০ থেকে ৪৫ বছরের পুরুষদের এই রোগ হয়। আবার ১৬ বছরের নীচে কিশোরদের মধ্যেও এই রোগের লক্ষণ দেখা যায়। এ ক্ষেত্রে কোনও আঘাত ছাড়াই হাঁটু, গোড়ালি কিংবা শরীরের এক বা একাধিক গাঁট ফুলে যায় ও ব্যথা হয়। একে বলা হয়, জুভেনাইল অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস। মেয়েদের ক্ষেত্রেও এই রোগ হতে পারে, তবে ছেলেদের তুলনায় কম।

#

10/08/2023
ফ্রোজেন শোল্ডারের সম্ভাব্য কারণ-এই সমস্যার প্রধান কারণ হতে পারে ডায়াবেটিস। যারা ডায়াবেটিক রোগী তাদের ফ্রোজেন শোল্ডারের স...
07/08/2023

ফ্রোজেন শোল্ডারের সম্ভাব্য কারণ-
এই সমস্যার প্রধান কারণ হতে পারে ডায়াবেটিস। যারা ডায়াবেটিক রোগী তাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের কোনো অপারেশন বা সার্জারি করা হয়েছে তাদেরও কাঁধের সমস্যা হতে পারে। মূলত ৪০ থেকে ৬০ বয়সি ব্যক্তি যারা ডায়াবিটিস, থাইরয়েড,ও হৃদ রোগের সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রেও অনেকটাই বেশি এই রোগের ঝুঁকি। পুরুষদের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
কীভাবে ফ্রোজেন শোল্ডার থেকে রক্ষা পাওয়া যায়?
ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পেতে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে খুবই দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফ্রোজেন শোল্ডারের সমস্যাকে দূর করতে আগেই কোনো অপারেশন করা উচিত নয়।
ফ্রোজেন শোল্ডারের চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর সাথে পরামর্শপূর্বক চিকিৎসা গ্রহণ করুন।

Address

Mohammad Pur
Dhaka

Telephone

+8801778579384

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physio Home Sheba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share