28/07/2026
দীর্ঘদিনের ফ্যাটি লিভার ধীরে ধীরে জটিল হয়ে হেপাটাইটিস A ও E তে রূপ নেয়। এরপর অবহেলায় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে এখন লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন পড়েছে। অথচ শুরুতেই যদি একটু সচেতন হওয়া যেত, নিয়মিত চেকআপ করা হতো, তাহলে হয়তো এত বড় বিপদ এড়ানো সম্ভব ছিল।
ফ্যাটি লিভারকে আমরা অনেকেই খুব সাধারণ সমস্যা মনে করি। কিন্তু বাস্তবতা হলো, এটা নীরবে শরীরকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। বিশেষ করে যাদের ওজন বেশি, Obesity আছে, অনিয়ন্ত্রিত খাবারের অভ্যাস আছে, নিয়মিত জাঙ্ক ফুড, কোমল পানীয়, অতিরিক্ত চিনি বা তেল চর্বিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস আছে তাদের ঝুঁকি অনেক বেশি।
শুধু ফ্যাটি লিভার না, এর সাথে ধীরে ধীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হরমোন সমস্যা, PCOS, ঘুমের সমস্যা, হজমের সমস্যা এমনকি মানসিক ক্লান্তিও যোগ হতে থাকে। একটা রোগ কখনো একা আসে না। শরীর যখন দুর্বল হতে শুরু করে, তখন একের পর এক সমস্যা চেপে ধরে।
আমি ব্যক্তিগতভাবে এমন অনেক রোগী দেখেছি যারা শুধু জীবনযাপন পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ, সঠিক খাবার এবং Integrative চিকিৎসার মাধ্যমে ফ্যাটি লিভার অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন। আবার অনেকেই অবহেলার কারণে জটিল অবস্থায় চলে গেছেন। তাই সময় থাকতেই সচেতন হওয়া খুব জরুরি।
⚠️ কিছু বিষয় এখন থেকেই গুরুত্ব দিনঃ
• ওজন বেড়ে গেলে সেটাকে হালকাভাবে নেবেন না
• প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
• অতিরিক্ত চিনি, কোমল পানীয় ও প্রসেসড খাবার কমান
• রাত জাগা ও অনিয়মিত ঘুম কমানোর চেষ্টা করুন
• বছরে অন্তত একবার Liver Function Test ও USG করুন
• “সময় হলে দেখবো” এই অভ্যাসটা বাদ দিন
সচেতন থাকুন, নিজের শরীরকে ভালোবাসুন, সুস্থ থাকুন। 🌿