11/05/2026
10%-20%-25% Discount !!!
বা দুইটা কিনলে একটা ফ্রি --
এমন অফার দিব না। চাইলে তো দেয়াই যায়।
যেমন Torabika Cappuccino (no added sugar) এর mrp 700 Tk. এখন অফার প্রাইসে 560 টাকায় দিচ্ছি। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম হিসাব করতে পারেন। কিন্তু আমরা বলেছি, আগে বিক্রি করতাম ৫৯০ টাকায়, সীমিত সময়ের জন্য সেটা ৫৬০ টাকা। ✅
Jacobs Monarch 95g এর দাম ৪০ টাকা কমায়ে ৭৫০ টাকা করেছি যেন আপনি চাইলেই টেস্ট করে দেখতে পারেন। ✅
কিছু পোস্ট আমরা করি মজার জন্য। কিছু সারকাজম থাকে , দুঃখ হতাশা থাকে, রাজনৈতিক পোস্ট ও থাকে। কিন্তু এগুলা কমাচ্ছি।
ক্রেতা যেন কেনার পরে আফসোস না করে এটা আমরা ভীষণ ভাবে চাই। আপনি যেটা খাচ্ছেন সেটাই আমরা সুলভে দেওয়ার চেষ্টা করছি। up selling / cross selling করার মত সময় নাই। 😐
এজন্য সুগন্ধে মৌ মৌ করে, এত্ত এত্ত মজা, আপ্পি একবার নিয়েই দেখুন এই রকম পোস্ট করা হচ্ছে না। প্রোডাক্ট চেঞ্জ হলেও (কফি বাদে অন্য কিছু আবারো আনি যদি) হয়ত এমন কিছু বলে বিক্রি করব না। ঢোল পিটানো শেষ। 😁
ছবিটা এ আই জেনারেটেড। বিদায় 🤎