10/06/2026
🩺 কোন রোগে কোন ডাক্তার দেখাবেন?
আমাদের অনেকেরই সাধারণ ধারণা আছে, কিন্তু যখন হঠাৎ কোনো অসুখ বা সমস্যা দেখা দেয়, তখন বেশিরভাগ মানুষই দ্বিধায় পড়ে যান—“এখন কাকে দেখাবো?” 🤔
সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞ ডাক্তার দেখানো রোগ নিরাময়ের দ্রুত উপায়
জেনে নিন কোন সমস্যায় কোন স্পেশালিস্ট ডাক্তারকে দেখাতে হবে।
✅ সাধারণ অসুখ
জ্বর, সর্দি, কাশি, হালকা পেটব্যথা, দুর্বলতা
👉 Family Physician / General Medicine Specialist
❤️ হার্ট ও হজম সম্পর্কিত সমস্যা
উচ্চ রক্তচাপ, হার্ট ধড়ফড়, বুকে ব্যথা, হজমের গোলযোগ
👉 Cardiologist (হৃদরোগ বিশেষজ্ঞ) অথবা Gastroenterologist (হজম বিশেষজ্ঞ)
শ্বাসকষ্ট ও ফুসফুস
হাঁপানি, কাশি দীর্ঘদিন থাকা, শ্বাস নিতে কষ্ট হওয়া
👉 Pulmonologist (ফুসফুস বিশেষজ্ঞ)
ডায়াবেটিস ও হরমোন
ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, হরমোনাল ইস্যু
👉 Endocrinologist (এন্ডোক্রিনোলজিস্ট)
চোখ
চোখ চুলকানো, ঝাপসা দেখা, চোখে ব্যথা বা ইনফেকশন
👉 Ophthalmologist (চক্ষু বিশেষজ্ঞ)
কানে ব্যথা, নাক বন্ধ, সর্দি না সারলে, গলার সমস্যা
👉 ENT Specialist (কান–নাক–গলা বিশেষজ্ঞ)
ত্বক ও চুল
ত্বকে ফুসকুড়ি, একজিমা, চুল পড়া, ত্বকের এলার্জি
👉 Dermatologist (ত্বক বিশেষজ্ঞ)
হাড়, জয়েন্ট ও মাংসপেশি
হাড় ভাঙা, জয়েন্ট ব্যথা, আর্থ্রাইটিস, কোমর বা হাঁটুর ব্যথা
👉 Orthopedic Surgeon (হাড়–জয়েন্ট বিশেষজ্ঞ)
স্নায়ুতন্ত্র
অতিরিক্ত মাথাব্যথা, অজ্ঞান হওয়া, হাত–পা অবশ হয়ে যাওয়া
👉 Neurologist (স্নায়ুরোগ বিশেষজ্ঞ)
শিশু
শিশুর সর্দি, কাশি, জ্বর, টিকা ও অন্যান্য সমস্যা
👉 Pediatrician (শিশুর ডাক্তার)
গর্ভাবস্থা, মাসিকের অনিয়ম, স্ত্রী রোগজনিত সমস্যা
👉 Gynecologist (স্ত্রীরোগ বিশেষজ্ঞ)
মানসিক স্বাস্থ্য
ডিপ্রেশন, উদ্বেগ, অনিদ্রা, মানসিক চাপ
👉 Psychiatrist (মনোরোগ বিশেষজ্ঞ)
দাঁত ও মুখ
দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত ভাঙা বা ক্যাভিটি
👉 Dentist (দাঁতের ডাক্তার)
⏰ কখন ডাক্তার দেখানো জরুরি?
👉কোনো লক্ষণ যদি ৭ দিনের বেশি স্থায়ী হয়
👉তীব্র ব্যথা, বুকের চাপ, শ্বাসকষ্ট, আচমকা জ্বর বা মাথা ব্যথা হলে দেরি না করে ডাক্তার দেখান
স্বাস্থ্য সমস্যাকে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞ ডাক্তার দেখানোই নিরাপদ চিকিৎসার প্রথম ধাপ।
💊 V Pharma আপনাকে দিচ্ছে বিশ্বস্ত ঔষধ, অনলাইন অর্ডারের সুবিধা✌