Nur's Creation.

Nur's Creation. ফিরে এসো রবের কাছে। It's not just a Hijab,It's our key to Jannah.

20/05/2026

যে নারী জিলহজ্ব মাসে কুরবানী ঈদের আগে এশার নামাজের পর ১বার দরূদ শরীফ পড়ে ৪১ বার ইয়া মুসাওয়্যিরু পড়বে আল্লাহ তার সকল ইচ্ছা পূরণ করবে।ইনশাআল্লাহ 🤲

19/05/2026

ব্যবসায় বড় হওয়ার চেয়ে বরকতময় হওয়া অনেক বেশি জরুরি।
আমরা মনে করি, অনেক সেল হওয়া, অনেক আর্ন করা, অনেক এম্পলয়ি থাকলেই সেটা ফ্লেক্স করার মত ব্যাপার...

কিন্তু বিশ্বাস করেন, এটা বারাকাহ না... এটা বিজনেসের স্বাভাবিক প্রসেস।
আপনার অনেক সেল কিন্তু ৭০% ও সেটিসফাইড কাস্টমার নাই... তার মানে আপনার ব্যবসায়ে বারাকাহ নাই।
আপনার অনেক সেল কিন্তু আপনার আচরনে আপনার ক্রেতারা মুখ ফিরায়ে নেয়... তার মানে হাত থেকে আপনি বারাকাহ ফেলে দিলেন..

বারাকাহ হইল, আপনার অল্প সেল কিন্তু ৯০% এর বেশি স্যাটিসফাইড কাস্টমার এবং তারা ফিরে আসে আপনার কাছেই। বারাকাহ হল কম সেল হলেও আপনার অন্তর পূর্ণ থাকে.. বারাকাহ হইল আপনি যা উপার্জন করেন তা হাতে নেয়ার পর আপনার মধ্যে আর খাই খাই অনুভূতি থাকেনা... বারাকাহ একটা আধ্যাত্মিক অনুভূতি ।
শব্দের সীমাবদ্ধতা ভেঙে তা বর্ননা করা সম্ভব না...

আজ পহেলা জিলহজ্জ...
যারা যারা সৎ নিয়তে বিজনেস শুরু করেছেন, করছেন..
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার অসীম ভান্ডার থেকে বারাকাহ ঢেলে দিক আমাদের সকলকে...
আমিন🌸❤️‍🩹

Collected🫶

18/05/2026

Cheat Codes for 10 days of Dhul hajj 🌸
1. Tahajjud 2/4 rakaat
2. Fajr sunnah prayer
3. Fajr prayer on time
4. Read Quran everyday
5. Give charity even though it is only $1
6. Duha prayer 2/4 rakaat
7. Listen to Quran recitation a day 10 minutes
8. Dhuhr, Asr, Maghrib, Isha prayers
9. Fasting first 9 days of Dhul Hijjah especially day of Arafah (9th day of Dhul Hijjah)
10. Surah Al-Mulk every night
11. last two verses of al-baqarah
12. Recite surah kahf on friday
13. Wudhu before going to bed
14. Forgive everyone before bed.
15. Istighfar 100x a day
16. Read:
Subhanallah 33x
Alhamdulillah 33x
Allahuakbar 33x
La ilaha illallah wahdahu la sharikalah, lahul mulku wva lahul hamdu wa huwa 'ala kulli shai-in qadir (ONCE)

14/05/2026

আমি আল্লাহকে এতটাই বিশ্বাস করি যে, যদি তিনি আমাকে কাঁটার মধ্য দিয়ে হাঁটতে দেন, তবে তিনি নিশ্চয়ই আমাকে গোলাপের বাগানে নিয়ে যাচ্ছেন!

09/04/2026

যতই অসম্ভব মনে হোক না কেন, আল্লাহ চাইলে তা এক মুহূর্তেই ঘটতে পারে। বিশ্বাস হারাবেন না। আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। ইতিবাচক চিন্তা করুন। আল্লাহকে ভালোবাসুন, কৃতজ্ঞ থাকুন এবং আপনি যেখানে আছেন তা উপভোগ করুন, তাহলে আল্লাহ আপনাকে সর্বোত্তমটিই দান করবেন।

16/03/2026

আল্লাহ কবুল করে নিন🥹🤲

12/03/2026

একটা সুন্দর মোনাজাত!❣️
ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।

ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।
ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।

আমীন!🖤

10/03/2026

কেউ যদি কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...

১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।

২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)

(২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)

(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

(৪)বেশী বেশী দুরুদ পড়া।

(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।

৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।

৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...😭 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সেহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

06/03/2026

কুরআনের সবচেয়ে ভ'য়ং'ক'র ছোট একটি আয়াত "তারা আল্লাহকে ভুলে গিয়েছিলো তাই আল্লাহ ও তাদেরকে ভুলে গিয়েছিলেন।"💔

[আত-তাওবাহ্ - ৬৭]

04/03/2026

২৭ রোজা হওয়ার আগে একবার হইলেও আমলটি করবেন! যেই দোয়ায় করেন না কেন অবশ্যই কবুল হবে।

যে কোন হালাল কঠিন কাজ সহজে করার জন্য এই আমলটি অনেক বেশি শক্তিশালী। রাতে ঘুমানোর আগে ১০০ বার "ইয়া মালিকু ইয়া খাবিরু" পাঠ করবেন। তারপর দরুদে ইব্রাহিম একবার পড়বেন। তারপর দুহাত তুলে আপনি যেটা চান সেটা বলে আল্লাহর কাছে দোয়া করবেন।

রমজান মাসের যেকোনো একদিন এই আমলটি করুন রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ.!'🤍🤲

Address

Shankar, Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur's Creation. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur's Creation.:

Share