ক-তে কিনি খ-তে খাই

ক-তে কিনি  খ-তে খাই Welcome to our page.
(1)

We have always made quality healthy food and you will get all kinds of food products from us...

Home Made Food | Catering | Fast Food | Bakery. We have always prepared quality healthy food and you will get all kinds of food products from us
Service FastFood, Different types of Frozen Food, Rich Food, Different types of Dessert, Different types of pound cakes, different types of pickles, famous mustard oil,

কী... জিহ্বে জল এসে গেলো নাকি?🤤আমড়া আচার দেখলেই কেন জানি মুখটা নিজে থেকেই একটু টক হয়ে যায়, আর জিহ্বায় পানি চলে আসে!কাঁচা...
02/09/2026

কী... জিহ্বে জল এসে গেলো নাকি?🤤
আমড়া আচার দেখলেই কেন জানি মুখটা নিজে থেকেই একটু টক হয়ে যায়, আর জিহ্বায় পানি চলে আসে!
কাঁচা, টসটসে বড় সাইজের আমড়া। এক এক করে ধুয়ে, কেটে, মশলা মাখিয়ে যখন সর্ষের তেল, শুকনা মরিচ, লবণ আর একটু মিষ্টির ছোঁয়ায় মেশানো হয়—তখন তৈরি হয় এমন একটা স্বাদ, যেটাকে শুধু টক আচার বা ঝাল আচার বলে শেষ করা যায় না। এটা একেবারে টক-ঝাল-মিষ্টির দারুণ একটা কম্বিনেশন।
মজার ব্যাপার হলো, আমড়া আচার খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। কেউ গরম ভাতের সঙ্গে এক চামচ আচার মেখে খায়, কেউ খিচুড়ির পাশে, আবার কেউ বিকেলে গল্প করতে করতেই পুরো এক বয়াম আচার সাবাড় করে ফেলে!
কিন্তু এখন পারফেক্ট ব্যালেন্স এবং ভালো মানের আচার পাওয়া খুব কষ্টকর। কারণ বাজারের সব আচারেই চিনি,কেমিক্যাল আর রং ব্যবহার করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমাদের ক-তে কিনি খ-তে খাই পেইজের আচার একদম ঘরোয়া রেসিপি তে তৈরি হয়, বাজে কেমিক্যাল বা রঙের কোনো ভয় নেই ইনশাআল্লাহ।
প্রতিটা বয়াম খুললেই পাবেন ঘরের তৈরি আচারের সেই পরিচিত ঘ্রাণটা!
👉অলরেডি ২ কেজি অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে,ঝটপট ইনবক্স করে ফেলুন সবাই!
👉মিনিমাম অর্ডার হাফ(১/২) কেজি🤍
#আচার #আমড়া

ত্যাইয়েবার হাতে ক্যানোলা করার জায়গায় ইনফেকশন করে ফেলছে।এখন ইমিডিয়েট সার্জারি তে যাইতে হবে । হাসপাতাল থেকে প্রথমে বলছে কি...
17/08/2026

ত্যাইয়েবার হাতে ক্যানোলা করার জায়গায় ইনফেকশন করে ফেলছে।এখন ইমিডিয়েট সার্জারি তে যাইতে হবে । হাসপাতাল থেকে প্রথমে বলছে কিছু হয় নাই। এখন বলছে ইনফেকশন হয়ে গেছে।
মেয়েটার জন্য দোয়া চাই।

বৃষ্টি নামলেই খিচুড়ি কিংবা বিরিয়ানির কথা মাথায় আসে কেন জানি! আজও বাইরে বৃষ্টি দেখে মনে হলো—এখন যদি এক প্লেট গরম গরম খিচু...
13/08/2026

বৃষ্টি নামলেই খিচুড়ি কিংবা বিরিয়ানির কথা মাথায় আসে কেন জানি!
আজও বাইরে বৃষ্টি দেখে মনে হলো—এখন যদি এক প্লেট গরম গরম খিচুড়ি সামনে থাকত, সাথে একটু গরুর মাংস আর লেবু… ব্যস, আর কিছুই লাগত না। 😋
আবার কখনো মনে হয়, বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা এক প্লেট বিরিয়ানি হলে মন্দ হয় না।
আসলে বৃষ্টির সাথে খাবারেরও বোধহয় একটা কানেকশন আছে। মজার মজার খাবারের ক্রেভিংস হয় শুধু।
আপনাদের কার কি কি খেতে ইচ্ছে করছে লিস্ট করে পাঠিয়ে দিন ক-তে কিনি,খ-তে খাই এর ইনবক্স/কমেন্ট বক্স এ😁

13/08/2026

শুভ সকাল!
সকাল সকাল এখনো কে কে সেকেলে অভ্যাস এর মতো পান্থা ভাত খাও?

12/08/2026

চিংড়ি ভাজা, নাকি চিংড়ির ঝোল,কোনটা বেশি পছন্দ?

কিছু খাবার আছে, যেগুলোর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক প্লেট গরম ভাত। টমেটো দিয়ে চিংড়ির ঝোলটা ঠিক তেমনই একটা খাবার। ...
12/08/2026

কিছু খাবার আছে, যেগুলোর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক প্লেট গরম ভাত।
টমেটো দিয়ে চিংড়ির ঝোলটা ঠিক তেমনই একটা খাবার।
টমেটো বেশি দিয়ে রান্না হলে ঝোলটা হয় একটু টকটকে লাল, একটু মিষ্টি। তার মধ্যে চিংড়ির স্বাদটা মিশে গিয়ে এমন একটা ঘ্রাণ তৈরি করে—রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধেই বোঝা যায়, আজ ভাত একটু বেশিই খাওয়া হবে!
গরম ভাত, পাশে কাঁচামরিচ আর এক বাটি বেশি করে টমেটো দেওয়া চিংড়ির ঝোল—ব্যস, আর কী চাই?
আসলে ভালো খাবার মানেই যে শুধু কোরমা-পোলাও হতে হয়, তা নয়। কখনো কখনো পরিচিত একটা ঘরোয়া রান্নাই মনটা সবচেয়ে বেশি ভালো করে দেয়। 🍅🦐
আপনার ঘরের দুপুরের টেবিলে এমনই একটা পরিচিত স্বাদ পৌঁছে দিতে আমরা আছি, ক-তে কিনি, খ-তে খাই। ❤️

মাছে-ভাতে বাঙালি—কথাটা শুধু একটা পরিচয় না, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার কত স্মৃতি। ❤️গরম ভাতের ধোঁয়া উঠছে, পাশে এক...
12/08/2026

মাছে-ভাতে বাঙালি—কথাটা শুধু একটা পরিচয় না, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার কত স্মৃতি। ❤️
গরম ভাতের ধোঁয়া উঠছে, পাশে একটু ডাল, এক টুকরো ভাজা মাছ আর ঝোলটা ভাতের সঙ্গে মেখে খাওয়া—এত সাধারণ একটা খাবার, অথচ তৃপ্তিটা যেন অন্যরকম।
কেউ পছন্দ করেন সর্ষে ইলিশ, কেউ রুইয়ের পাতলা ঝোল, কেউ আবার কাতলা মাছের কষা। মাছ যেটাই হোক, বাঙালির খাবারের টেবিলে মাছের একটা আলাদা জায়গা থাকবেই।
ব্যস্ত জীবনে আমরা কত রকমের খাবার খাই, নতুন নতুন স্বাদ খুঁজি। কিন্তু দিনের শেষে ঘরের মতো গরম ভাত আর মাছের ঝোল দেখলে মনটা কেন যেন আবার সেই চেনা স্বাদের কাছেই ফিরে যায়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ক-তে কিনি খ-তে খাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share