Ultimate Organic Solution

Ultimate Organic Solution Organic Food For Better Life. Ultimate Organic Solution ensure you 100%Pure Organic Food with money back guarantee.

মৌমাছি কথা:  আপনি কি জানেন ১১০০ মৌমাছি যদি একজন মানুষকে হূল ফোটায় তাহলে মানুষটি মারা যাবে। ১ কেজি মধু সংগ্রহ করতে ১১০০ ...
02/02/2025

মৌমাছি কথা:
আপনি কি জানেন ১১০০ মৌমাছি যদি একজন মানুষকে হূল ফোটায় তাহলে মানুষটি মারা যাবে। ১ কেজি মধু সংগ্রহ করতে ১১০০ মৌমাছির প্রায় ৯০ হাজার মাইল ঘুরতে হয়। আর যদি ফুলের কথা বলি, তাহলে প্রায় ৪০ লক্ষ ফুরের প্রয়োজন হয়।

এর থেকেই অনুমান করাযায় শ্রমিক মৌমাছিরা কি পরিমান পরিশ্রমী। অপরদিকে রানী মৌমাছির কাজ শুধু সন্তান প্রসব করা। রানী মৌমাছি প্রতিবার প্রায় ১৫'শ থেকে আড়াই হাজারটি মৌমাছির জন্ম দেয়। পুরুষ মৌমাছি কোন কাজ করে না। এমনকি শ্রমিক মৌমাছিরা তাদের মুখে খাবার তুলে দেয়। পুরুষ মৌমাছির একমাত্র কাজ রাণী মৌমাছির সঙ্গে মিলিত হওয়া।

মিলন মৌসুমে প্রতিদিন দুপুর বেলা চাকের সক্ষম পুরুষ মৌমাছিরা একটি নির্দিষ্ট জায়গায় ভিড় জমায়। যাকে বলা হয় "ধর্মসভা।" ঠিক সেই সময় রানী মৌমাছি চাক থেকে বাইরে আসে। যাকে বলা হয় "দি মিটিং ফ্লাইট।" উড়তে উড়তে রানী মৌমাছি ঢুকে পড়ে সেই পুরুষ ধর্মসভায়। ধর্ম সভায় ঢুকে রানী মৌমাছি এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয়। এতে পুরুষ মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে। তারপরেই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় তার পছন্দমত পুরুষ মৌমাছির সঙ্গে মিলত হয়। রানী মৌমাছি ১৮ থেকে কুড়িটা পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে।

অদ্ভুত ব্যাপার হলো যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙে যায়। ফলে পুরুষ মৌমাছিটি মারা যায়। এই কারণে এই মিলনকে বলা হয় "দি ড্রামাটিক সেক্সচুয়াল সুইসাই।"

একটি মৌচাকে একটিমাত্র রানী বা স্ত্রী মৌমাছি থাকে। রানী মৌমাছিকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে। যদি কোখনো স্ত্রী মৌমাছির জন্ম হয়, তাহলে সেই শিশু স্ত্রী
মৌমাছিটিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে। কারণ, রানী মৌমাছি দেখতে পেলে শিশু মৌমাছিটির মৃত্যু নিশ্চিত। শিশু স্ত্রী মৌমাছিটি বড় হলে দুই রানী মৌমাছির মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে একজনের মৃত্যু হয় না হয় দুজনে আলাদা দুটি মৌচাক গড়ে তোলে।

কিছু অদ্ভুত বিষয়:
৫০০ গ্রাম মধু তৈরিতে কুড়ি লক্ষ্য ফুলের প্রয়োজন হয়। একটি শ্রমিক মৌমাছি সারা জীবনে আধ চামচ মধু জমাতে পারে। আরেকটি অদ্ভুত বিষয় হলো পৃথিবীতে মাধু'ই একমাত্র খাদ্য যা কখনোই পচেনা।

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ..!!🐝 মৌমাছির দুটি পেট আছে,একটিতে তার খাবার এবং অন‍্যটিতে অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য,য...
05/01/2025

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ..!!
🐝 মৌমাছির দুটি পেট আছে,একটিতে তার খাবার এবং অন‍্যটিতে অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য,যাকে 'বীক'ও বলা হয়।

🐝 মৌমাছি গড়ে 40 দিন বাঁচে, কমপক্ষে 1000 ফুলে আহরোণ করতে পারে এবং তার জীবদ্দশায় এক চা চামচ মধু উৎপাদন করে। আমাদের কাছে এক চামচ মধু, কিন্তু তার কাছে তার সারাজীবনের গল্প।। — with সৎ পরামর্শ

15/06/2021
 #তথ্য_কণিকা মধুর ৫ উপকারিতা“রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে তাঁর বড় ধরনের ...
17/03/2021

#তথ্য_কণিকা
মধুর ৫ উপকারিতা
“রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে তাঁর বড় ধরনের কোন রোগ হবে না” । (ইবনে মাজাহ-৩৪৪১)
১.ঘুমাতে যাওয়ার আগে মধু খেলে মস্তিষ্কের ক্রিয়াকর্ম সঠিকভাবে চলতে সাহায্য করে । মধুতে বিদ্যমান উপাদান, ফ্রুক্টোজ মানবদেহের যকৃতে শক্তি সঞ্চয় করে এবং তা মস্তিষ্কে শক্তি সরবরাহ করে ।
২.বিভিন্ন ভাইরাসজনিত রোগ, বিশেষ করে সর্দি-কাশিতে মধুর প্রভাব খুবই কার্য্কর । তাছাড়া মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে; যে কোনো সংক্রামক রোগ থেকে রক্ষা করে ।
৩.বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, পাকস্থলির বিভিন্ন রোগ, যেমন-গ্যাস্ট্রিক-আলসার থেকে পরিত্রাণ পেতে নিয়মিত মধু সেবন করা দরকার ।
৪.মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টসমূহ যা সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
৫.মধু ওজন কমাতেও সাহায্য করে । প্রতিদিন সকালে ১ গ্লাস গরম পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করুন। এতে হজম শক্তি বৃদ্ধি পায়, এতে খাবারের ক্যালোরি দ্রুত ক্ষয় হয় ।

 # #তথ্য_কণিকারসুন আর মধু খালি পেটে এক সপ্তাহ খেলেই ম্যাজিক! #মধুহাইলাইটসরসুন এবং মধুর স্বাস্থ্যগুণ সম্পর্কে কম বেশি আমর...
13/03/2021

# #তথ্য_কণিকা
রসুন আর মধু খালি পেটে এক সপ্তাহ খেলেই ম্যাজিক!

#মধু

হাইলাইটস

রসুন এবং মধুর স্বাস্থ্যগুণ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি।

রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের অভ্যন্তরীণ অ্যান্টিবায়োটিক তৈরি করে।

এছাড়া রসুনের অ্যালিসিন উপাদান কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, রক্তজমাট বাঁধতে সাহায্য করে।

মধু মিষ্টি স্বাদের আর রসুন ঝাঁঝালো স্বাদের।

এই সময় ডিজিটাল ডেস্ক: রসুন এবং মধুর স্বাস্থ্যগুণ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের অভ্যন্তরীণ অ্যান্টিবায়োটিক তৈরি করে। এছাড়া রসুনের অ্যালিসিন উপাদান কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, রক্তজমাট বাঁধতে সাহায্য করে। মধু মিষ্টি স্বাদের আর রসুন ঝাঁঝালো স্বাদের। মধু ব্যবহার করা হয় যে কোনও খাবার স্বাদ বাড়াতে আর রসুন ব্যবহার করা হয় তরকারির মশলা হিসেবে- এদের গুণের কথা বেশি না হোক, অন্তত কিছু তো জানেন। আমাদের শরীরের পক্ষে এ দু’টি উপাদানই বেশ উপকারী। আপনার যদি কাঁচা রসুন খাওয়ার অভ্যাস থাকে তবে আপনি তুলনামূলকভাবে অন্যদের থেকে বেশি সুস্থ। এটি দেহে অ্যান্টি-ক্যান্সার এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল প্রভাব ফেলে থাকে। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, ঔষধি গুণের জন্য রসুনের কদর চিরকাল। কাঁচা রসুন খাওয়া অভ্যাস করতে পারলে এড়ানো যায় অসংখ্য রোগভোগ। তবে জেনে রাখতে হবে তার সঠিক প্রয়োগ।
নিয়মিত রসুন খাওয়া রপ্ত করতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। হার্ট অ্যাটাক রুখতেও তার জুড়ি মেলা ভার। এমনকি সাধারণ সর্দি-কাশি, ফ্লু, ছত্রাক সংক্রমণ ও ডায়েরিয়া সারাতেও কাজে দেয় রসুন। বিশুদ্ধ মধুতেও প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং সেলিনিয়াম রয়েছে। রসুন এবং মধুর মিশ্রণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এর স্বাস্থ্যগুণ নীরোগ দীর্ঘজীবন পেতে সাহায্য করে। প্রাচীন কাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা। চিকিত্‍সাশাস্ত্রে রসুনের ব্যবহার বহু দিনের।

#রসুন

ডায়ারিয়া এবং পেটের সমস্যা দূর করতে রসুন মধুর মিশ্রণ খেতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহের ইনফেকশন দূর করে থাকে। শরীরের বিভিন্ন অংশের ফাঙ্গাল ইনফেকশন দূর করে ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে এই মিশ্রণটি। রসুন, মধুর মিশ্রণ ধমনীতে জমে থাকা চর্বি কাটাতে সাহায্য করে যা হৃদযন্ত্রে রক্ত চলাচল সচল রাখে।
এই দুটি উপাদান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগের সাথে লড়াই করার শক্তি যুগিয়ে থাকে। ঠান্ডাজনিত গলা ব্যথা দূর করতে রসুন মধুর মিশ্রণ বেশ কার্যকর।

১) কাঁচা রসুন ও মধু: রসুনের ২-৩টি কোয়া কুঁচিয়ে নিন। তার সঙ্গে এক টেবিলচামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন এই মিশ্রণ খেলে শরীর ফিট ও এনার্জিতে ভরপুর থাকবে।
২) রসুনের ফ্লু টনিক: অতিরিক্ত সংবেদনশীল ত্বক হলেল এই টনিক বানানোর সময় হাতে দস্তানা পরে নিন এবং চোখে হাতের ছোঁয়া এড়িয়ে চলুন। জোগাড় করে ফেলুন অর্ধেক পেঁয়াজ কুচি, ৫ কোয়া রসুন কুচি, ২টি শুকনো লঙ্কা কুচি, ১ টেবিলচামচ আদা কুঁচি, একটি গোটা পাতিলেবুর রস এবং অ্যাপল সিডার ভিনিগার।
ফ্লু সারাতে: প্রথমে একটি পাত্রে পেঁয়াজ-রসুন-আদা-শুকনো লঙ্কা কুচি মেশান। আলাদা পাত্রে লেবু চিপে রস তৈরি রাখুন। এবার কুচোনো উপকরণে লেবুর রস মেশান। সব শেষে ভিনিগার ঢেলে মিশিয়ে অন্তত ১ সেন্টিমিটার ফাঁক রেখে পাত্রটি ঢেকে রাখুন। সর্দি-কাশি, গলা ব্যথা ও ফ্লু সারাতে নিয়মিত ব্যবহার করুন।

অবশেষে লক্ষ্মীপুরের অর্ডার বুকিং সম্পন্ন করলাম অনেক ধকলের পর।সুন্দরবনের প্রাকৃতিক মধুমিক্স খলিশা ৮৫০ টাকাগরান ৮০০ টাকা
09/03/2021

অবশেষে লক্ষ্মীপুরের অর্ডার বুকিং সম্পন্ন করলাম অনেক ধকলের পর।
সুন্দরবনের প্রাকৃতিক মধু
মিক্স খলিশা ৮৫০ টাকা
গরান ৮০০ টাকা

ঢাকা উত্তরার ডেলিভারী টাও সম্পন্ন করলাম মাত্র।"""সাথে থাকার জন্য ধন্যবাদ"""
01/03/2021

ঢাকা উত্তরার ডেলিভারী টাও সম্পন্ন করলাম মাত্র।
"""সাথে থাকার জন্য ধন্যবাদ"""

 # #তথ্যকনিকাসকালে মাত্র এক চামচ মধুর ৬টি স্বাস্থ্য উপকারিতাপ্রাচীন কাল থেকেই ঔষধ হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ কর...
27/02/2021

# #তথ্যকনিকা
সকালে মাত্র এক চামচ মধুর ৬টি স্বাস্থ্য উপকারিতা
প্রাচীন কাল থেকেই ঔষধ হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে চাইনিজরা প্রতিদিন দুধ ও মধু মিশিয়ে সেটা রুটি দিয়ে খেতো। এটা তাদের একটি অভ্যাসে পরিণত হয়েছিলো। আবার কেউ কেউ হালকা গরম পানিতে মধু দিয়ে অথবা চায়ের সাথে মধু দিয়ে খেতো। এখনও এই অভ্যাস অনেক চাইনিজদের মধ্যেই দেখা যায়। বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই, বিশেষ করে এশিয়ান দেশ গুলোতে মধু খাওয়ার প্রচলণ বেশি। সকাল বেলা এক চামচ মধু আপনার দিনের শুরুটাকে মধুর মত মিষ্টি করে দিবে। শুধু তাই নয়, মধুর আছে অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা। হাজারো গুণে ভরা এই মধুতে গুকোজ ও ফ্রুকটোজ আছে যা শরীরে শক্তি যোগায়। এর অন্যান্য উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসুন দেখে নেয়া যাক প্রতিদিন সকালে এক চামচ মধু খাওয়ার ৬টি উপকারিতা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা লাগা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে প্রতিদিন হালকা গরম পানির সাথে মধু ও লেবুর রস মিশিয়ে খান। সঙ্গে একটু দারচিনির গুঁড়াও ছিটিয়ে নিতে পারেন। এতে মন ভালো হবে।

ওজন কমায়
প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে। বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে বেশ খানিকটা ওজন কমে যায় কিছুদিনের মধ্যেই। এছাড়াও এভাবে প্রতিদিন খেলে লিভার পরিষ্কার থাকে, শরীরের বিষাক্ত উপাদান গুলো বের হয়ে যায় এবং শরীরের মেদ গলে বের হয়ে যায়।

হৃৎপিণ্ডের সমস্যার ঝুঁকি হ্রাস
মধুর সাথে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০% পর্যন্ত কমিয়ে দেয়। মধু ও দারচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুকি কমে এবং যারা ইতিমধ্যেই একবার হার্ট অ্যাটাক করেছেন তাদের দ্বিতীয়বার অ্যাটাকের ঝুকি কমে যায়। বেশি উপকার পেতে সকালের নাস্তার আগে এক গ্লাস হালকা গরম পানির সাথে এক চামচ মধু ও অল্প দারচিনির গুঁড়ো মিশিয়ে নিয়মিত খান।

হজমে সাহায্য করে
যাদের নিয়মিত হজমের সমস্যা হয় তারা প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করুন। মধু পেটের অম্লীয়ভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে। হজমের সমস্যা দূর করার জন্য মধু খেতে চাইলে প্রতিবার ভারী খাবারের আগে এক চামচ মধু খেয়ে নিন। বিশেষ করে সকালে খালি পেটে এক চামচ মধু খান।

শক্তি বাড়ায়
মধুতে আছে প্রাকৃতিক চিনি। এই প্রাকৃতিক চিনি শরীরে শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে। বিশেষ করে যাদের মিষ্টি খাবারের নেশা আছে তারা অন্য মিষ্টি খাবারের বদলে মধু খেয়ে নিন। কিছু মানুষ আছে যারা সারাক্ষন দূর্বলতায় ভোগেন এবং এই সমস্যা দূর করার জন্য কিছুক্ষন পর পর চা কফি খায়। এই সমস্যায় যারা ভুগছেন তারা প্রতিদিন সকালে এক চামচ মধু খেয়ে নিন এবং সারা দিন সবল থাকুন।

ত্বক ভালো করে
মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান। ত্বকের যত্নে মধুর জুড়ি নেই। সকালে ত্বকে মধু লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মধুর বেশ কিছু উপাদান ত্বক শুষে নেয়। ফলে ত্বক মসৃণ ও সুন্দর হয়। এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগও চলে যায়।

# # Colected

...............মধু চেনার  সহজ উপায়............... # # # # প্রথমে জেনে নেই ভেজাল মধু চেনার সব চেয়ে সহজ উপায়ঃ আপনি যেখান থ...
22/02/2021

...............মধু চেনার সহজ উপায়...............
# # # # প্রথমে জেনে নেই ভেজাল মধু চেনার সব চেয়ে সহজ উপায়ঃ আপনি যেখান থেকেই থেকে মধু নিবেন তার বছরব্যাপী সংগ্রহীত সকল মৌসুমের মধু যদি প্রায় একই ঘ্রাণ, একই রং ও একই স্বাদের হয় নিশ্চিত ভাবে তা নকল মধু। যেহেতু মধু প্রকৃতিতে উৎপন্ন হয় তাই তার প্রাকৃতিক বৈশিষ্ট্যর কারনেই এমনটি হবেনা।

# # # # খাটি মধু চেনার সঠিক কিছু পরীক্ষা…
মধুর সঠিক বিশুদ্ধতা নির্ণয়ে ল্যাব টেস্টের বিকল্প নেই। এমন কি একক কোন পরীক্ষার সাহায্যে মধুর বিশুদ্ধতা নির্ণয় কারও বেশ দুরূহ ব্যাপার। তবে অনেকে দীর্ঘ অভিজ্ঞতার কারনে স্বাদ ও ঘ্রান দেখে মধুর বিশুদ্ধতা বুঝতে পারে। মধুর কিছু বিশুদ্ধতা পরীক্ষা এখানে তুলে ধরা হল …

০১/ সাধারণ মানুষের জন্য মধু চেনার সহজ উপায় হল যার থেকে মধু নেয়া হবে উনার বছরব্যাপি সংগ্রহীত মধু যদি বৈচিত্র্যময় হয়, ভিন্ন রং, ভিন্ন ঘনত্ব ও ব্যাতিক্রমি স্বাদের হয়। তবে অনুমান করা যায় উনি খাঁটি মধু বিক্রয় করছেন

০২/ পোলেন টেস্টঃ ফুল থেকে মৌমাছি ২ টি উৎসের সন্ধান করে যার একটি হল নেকটার/পুস্পরস আর অন্যটি পোলেন/পরাগ রেনু। মাইক্রোস্কোপের সাহয্যে মধুতে পোলেনের উপস্থিতি দেখে মধুর বিশুদ্ধতা নির্ণয় যায়। এর পরিমান ২৫০০০ পিচ/ গ্রাম মিনিমাম। এই টেস্টের মাধ্যমে মধু কোন ফুলের এবং ঋতু সহযে বুঝা যায়।

০৩/সুক্রোজ পরীক্ষাঃ সুক্রোজ হচ্ছে চিনির রাসায়নিক নাম বিশুদ্ধ মধুতে ৩.০ থেকে ৫.০ শতাংশ সুক্রোজ থাকবে। কোন ভাবেই ৫.০ শতাংশ বেশি থাকলে তাতে চিনি মেশানো হয়েছে ধারণা করা যেতে পারে।

০৪/ ময়েশ্চার পরীক্ষাঃ রিফ্রাক্টোমিটার সাহায্যে মধুতে জলীয় অংশের শতকরা হার নির্ণয় করা যায়। এই শতকরা হারের তারতম্যে মধুর বিশুদ্ধতার ধারনা পাওয়া যায়। যেমনঃ সরিষা ফুলের মধুতে জলীয় অংশের পরিমান ১৯-২১%, লিচু ফুলে ২০-২২%, সুন্দরবনের মধুতে ২২.৫ থেকে ২৪.৫%। জলীয় অংশের পরিমান অনুযায়ী ঘনত্ব কম বেশী হয়ে থাকে।

০৫/ H.M.F (Hydroxy Methy Fufural): মধুতে সরাসরি তাপ দিলে এর ফ্রুক্টোজ ভেঙ্গে H.M.F তৈরি যা শরীর এর জন্য ক্ষতিকর। HMF হল Silent Enemy, এর পরিমাণ মধুতে বৃদ্ধি পেলে মানবদেহের জন্য ক্ষতিকারক হয়। উন্নত বিশ্বে এর মান নির্ধারণ করা হয়েছে ৮০ মিলিগ্রাম/কেজি ম্যাক্সিমাম। ইউ.ভি এসপ্রেক্টোফমিটার দিয়ে পটাশিয়াম ফেরো সায়ানাইট, সোডিয়াম বাই সালফাইট, জিঙ্ক এসিটেট এর সাহায্যে মান বের করা যায়। তবে মধু অনেকদিন রেখে দিলেও HMF বাড়ে। তাপ দিলে HMF দ্রুত বৃদ্ধি পায়।

# # # # তাহলে মধু কিনব কিভাবে???
যেহেতু নিজে মধু চাষ করা বা ল্যাব টেস্ট করা সম্ভব হয়না তাই আপনি নিজে গিয়ে খামার থেকে মধু কিনতে হবে অথবা নিজে দাঁড়িয়ে থেকে চাক ভাঙ্গার সময় মধু কিনতে হবে অথাবা আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মধু সংগ্রহ করতে পারেন। সাধারণ মানুষের জন্য মধু চেনার সহজ উপায় হল যার থেকে মধু নেয়া হবে উনার বছরব্যাপি সংগ্রহীত মধু যদি বৈচিত্র্যময় হয়, ভিন্ন রং, ভিন্ন ঘনত্ব ও ব্যাতিক্রমি স্বাদের হয়। তবে অনুমান করা যায় উনি খাঁটি মধু বিক্রয় করছেন।

# # # # নোট: মধু ফ্রিজে রাখা যাবে না। এতে মধুর গুনাগুণ নষ্ট হয়ে যায় মধু জমে যায়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এ ভুলটাই অধিকাংশ মানুষ বেশি করে মধুতে গ্লুকোজের পরিমান বেশি থাকলে ও সেই অংশ এক সময় জমে যায়। সমাধান কী? -মধুটা রোদে রাখবেন।
-এতে কাজ না হলে চুলার পাশে রেখে হিট দিবেন-এতে কাজ না হলে গরম পানির পাতিলে মধুর বোতল গরম পানিতে চুবাবেন। মধু আগের আবস্থায় ফিরে আসবে.

আসসালামু-আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ।⭐মধু বিক্রি করতে গিয়ে মধুর যন্ত্রণায় পড়ছি প্রতিনিয়ত। সবার প্রশ্ন একটাই ...
09/02/2021

আসসালামু-আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ।

⭐মধু বিক্রি করতে গিয়ে মধুর যন্ত্রণায় পড়ছি প্রতিনিয়ত। সবার প্রশ্ন একটাই মধু কি খাঁটি?

একজন বিক্রেতা কখনো কি বলবে তার মধু ভেজাল! মধু বিশুদ্ধতা জানা যায় অভিজ্ঞতা থেকে, এই অভিজ্ঞতা আসে নিয়মিত মধু সেবন থেকে।

⭐পুঁজিবাদী ব্যবস্থায় ভেজালের ধারনা আসে কখন?
যখন একটি পণ্যের প্রচুর চাহিদা থাকে সেই তুলনায়
পণ্যের সরবরাহ বা উৎপাদন থাকে অপ্রতুল, ঠিক তখনই অসাধু চক্র অতি মুনাফার আশায় এই নিকৃষ্ট
কাজটি করে।

আলহামদুলিল্লাহ,

পবিত্র কোরআনে আল্লাহ তায়লা মধুকে রোগের প্রতিষেধক বলেছে, যারা এই প্রতিষেধকে ভেজাল করে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। তবে আমরা কখনও আমাদের হালাল ব্যাবসাকে হারামের সাথে মিশ্রিত হতে দিব না।
ইনশাআল্লাহ।

👌আমরা সরাসরি মৌয়াল থেকে এবং কোন প্রকারের প্রসেসিং ছাড়া চাক থেকে মধু সংগ্রহ করে থাকি।

আম্রা দিচ্ছি সুন্দরবনের খাঁটি মধু, যা বনের 2 টি উল্লেখযোগ্য ফুল যথাক্রমে: খলিশা এবং গরান
যার খুচরা বিক্রয় মূল্য

✓খলিশা ৮৫০ এবং
✓গরান ৭৫০ টাকা কেজি প্রতি।

👌যা আমাদের কাছে পাইকারিও নেওয়ার সুযোগ আছে মিনিমাম 5 কেজি।
মোবা: 01944898233

যেকোনো কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে।

কুরিয়ার সার্ভিস বিল কিন্তু আপনাকেই দিতে হবে। কারণ আকাশ কুসুম লাভের আশা আমরা করি না,
আপনারা অবশ্যই জানেন মধুর দাম সাধারণতঃ কেমন রাখা হয়। তাই বলছি বিশ্বাস নিয়ে ব্যাবসা করছি, হালাল এবং দীর্ঘদিন ধরে আপনাদের সেবা এবং ভালোবাসা নিয়ে থাকতে চাই।

⭐শুধু মাত্র ঢাকার ভিতরে থাকছে ফ্রি হোম ডেলিভারি।

বিশেষ দ্রষ্টব্য: ভেজাল প্রমাণে মূল্য ফেরৎ 👌

🍯"মধু" সে তো সোনার হরিণ, কেউ বলে খাঁটি কেউ বলে ভেজাল। আতঙ্কে থাকে সরল মানুষ গুলো। কেউ কেউ তো এখন মধু খাওয়াই ছেড়ে দিয়ে...
09/12/2020

🍯"মধু" সে তো সোনার হরিণ, কেউ বলে খাঁটি কেউ বলে ভেজাল। আতঙ্কে থাকে সরল মানুষ গুলো।
কেউ কেউ তো এখন মধু খাওয়াই ছেড়ে দিয়েছে, না জানি মধু খেতে গিয়ে চিনির প্রভাবে ডায়াবেটিস টা বেড়ে না যায়।
পুরানো সেই মানুষ গুলো এখন মধু মুখে দেওয়ার কথা বলেই না। শীতের সকালে এক চামচ মধু না হলেই যাদের সকাল শুরু হতো না।

আমি বলবো জোর দিয়ে বলবো আপনি আমার থেকে মধু নিয়ে দেখেন। ভেজাল পাবেন না ইনশাআল্লাহ।

আমি দিচ্ছি সুন্দরবনের খাঁটি মধু, যা বনের 2 টি উল্লেখযোগ্য ফুল যথাক্রমে: খলিশা এবং গরান
যার খুচরা বিক্রয় মূল্য

✓খলিশা 700 এবং
✓গরান 600 টাকা কেজি প্রতি।

যা আমাদের কাছে পাইকারি ও নেওয়ার সুযোগ আছে মিনিমাম 5 কেজি।
মোবা: 01944898233
01609597042 (Whatsapp, Imo, Viber)

যেকোনো কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে।

কুরিয়ার সার্ভিস বিল কিন্তু আপনাকেই দিতে হবে। কারণ আকাশ কুসুম লাভের আশা আমরা করি না,
আপনারা অবশ্যই জানেন মধুর দাম সাধারণতঃ কেমন রাখা হয়। তাই বলছি বিশ্বাস নিয়ে ব্যাবসা করছি, হালাল এবং দীর্ঘদিন ধরে আপনাদের সেবা এবং ভালোবাসা নিয়ে থাকতে চাই।

বিশেষ দ্রষ্টব্য: ভেজাল প্রমাণে মূল্য ফেরৎ 👌

খাঁটি মধু " নামটি শুনলেই এখন মানুষ চমকে ওঠে, প্রশ্ন থাকে আসলেই কি খাঁটি পাবো কিনা সেই লক্ষ্যে আমি বলবো আপনি আমার থেকে মধ...
30/11/2020

খাঁটি মধু " নামটি শুনলেই এখন মানুষ চমকে ওঠে, প্রশ্ন থাকে আসলেই কি খাঁটি পাবো কিনা সেই লক্ষ্যে আমি বলবো আপনি আমার থেকে মধু নিয়ে দেখতে পারেন।

সুন্দরবনের খাঁটি মধুর নিশ্চয়তায় আপনাদের কাছে পৌঁছে দিতে 2 ধরনের মধু নিয়ে কাজ করছি। যা সুন্দরবনের উল্লেখ্য 2 টি ফুল যথাক্রমে

✓ খলিশা 700/কেজি এবং
✓ গরান 600/কেজি

যেটি আপনাকে দিতে পারবো পাইকারি এবং খুচরা মূলে। যোগাযোগ: 01609597042

দেশে মধু উৎপাদনের অন্যতম প্রধান ক্ষেত্র হচ্ছে সুন্দরবন। ১৮৬০ সাল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ করা হয়। বনসংলগ্ন একটি ক্ষুদ্র গোষ্ঠী বংশপরম্পরায় মধু সংগ্রহ করে। এদেরকেই মৌয়াল বলা হয়। দেশে উৎপাদিত মোট মধুর ২০% সুন্দরবনে পাওয়া যায়। সুন্দরবনের সবচেয়ে ভালো মানের মধু খলিশা ফুলের ‘পদ্ম মধু’। মানের দিক থেকে এরপরেই গরান ও গর্জন ফুলের ‘বালিহার মধু’। মৌসুমের একেবারে শেষে আসা কেওড়া ও গেওয়া ফুলের মধু অপেক্ষাকৃত কম সুস্বাদু।

বি দ্রঃ ভেজাল প্রমাণে মূল্য ফেরত।

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ultimate Organic Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share