13/09/2026
"বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে পশ্চিমবঙ্গের বাঙালি। কিন্তু এ বার ঘটল উলট পুরাণ। ইলিশ খেতে বাংলাদেশের ভরসা হয়ে উঠেছে ভারতের গুজরাট। ভারত থেকে গত দুই মাসে ৫০০ মেট্রিক টন ইলিশ পাড়ি দিয়েছে বাংলাদেশে। আরও এক-দুই সপ্তাহের মধ্যে দেড়শো থেকে দুশো মেট্রিক টান ইলিশ মাছ বাংলাদেশ পাঠানো হবে বলে জানাচ্ছেন হাওড়ার মাছ ব্যবসায়ীরা"
হুবহু এইটা লিখে পোস্ট করেছে প্রথম কলকাতা নামে ভারতের এক গনমাধ্যম৷ এর মানে হলো বাংলাদেশের বাজারগুলোতে এসব স্বাদহীন ঘ্রাণহীন ইলিশ মিশে গেছে৷ ভুলেও এসব ইলিশ কিনলে টাকা যাবে ঠিকই কিন্তু স্বাদ ঘ্রাণ কিচ্ছু পাবেন না৷ তাই ইলিশ কেনার বিষয়ে সচেতন হন৷ সরকার ইলিশ উৎপাদন বৃদ্ধি ও ইলিশের ঝাটকা সংরক্ষণে দ্রুত পদক্ষেপ না নিলে স্বাদহীন ঘ্রাণহীন ইলিশই খেতে হবে৷
#মাছ #ভারতেরইলিশ