10/05/2026
মা মানে শুধু একজন মানুষ না…
মা মানে একটা নিরাপদ আশ্রয়, একটা যুদ্ধের নাম, একটা নিঃস্বার্থ ভালোবাসার পৃথিবী। ❤️
পৃথিবীর সকল মায়েদের জানাই মা দিবসের অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা।
আর বিশেষভাবে সালাম সেইসব মায়েদের, যাদের সন্তানেরা একটু “স্পেশাল”… 💝
যে মা প্রতিদিন সন্তানের চোখের ভাষা বুঝতে শেখেন…
যে মা অন্যদের মতো “স্বাভাবিক” শব্দটা শুনে চুপচাপ কেঁদে ফেলেন…
যে মা রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানের future নিয়ে চিন্তা করেন…
যে মা সমাজের হাজারো প্রশ্ন, কটু কথা, comparison আর judgement সহ্য করেও সন্তানের হাতটা শক্ত করে ধরে রাখেন…
সেই মায়েরা আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা।
আজকের এই মা দিবসে সকল মায়ের জন্য দোয়া ও ভালোবাসা।
আর সেই special mom দের জন্য একটাই কথা—
“আপনার সন্তানের সবচেয়ে বড় safe place, biggest supporter আর real superhero আপনি নিজেই।”
Happy Mother’s Day to every amazing mother in the world. 💖💐