K.B.Memorial Hospital & Diagnostic Center

K.B.Memorial Hospital & Diagnostic Center কে.বি.মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।স্বল্প মূল্যে উন্নত সেবাই আমাদের লক্ষ্য।
(1)

৭ বছর বয়সে র বাচ্চার পেটের ভিতর পায়খানা জমে শক্ত হয়ে এনাকোন্ডা (এক ধরনের বড় সাপ) র মতো হয়ে আছে। বাচ্চাকে অপারেশন করে এই ...
17/12/2024

৭ বছর বয়সে র বাচ্চার পেটের ভিতর পায়খানা জমে শক্ত হয়ে এনাকোন্ডা (এক ধরনের বড় সাপ) র মতো হয়ে আছে। বাচ্চাকে অপারেশন করে এই পায়খানা পরিষ্কার করতে হয়েছে।
বাচ্চা ২/৩ দিন কম খেলে সমস্যা নাই, কিন্তু প্রতিদিন পায়খানা না করলে অবশ্যই সমস্যা।
বাবা মা র জন্য উপদেশ -
১। বাচ্চাকে পানি ও তরল খাবার বেশি দিবেন।
২। দুধ ও দুধ জাতীয় খাবার কম দিবেন।
৩। বাইরের খাবার কম দিবেন।
৪। শাক সব্জি ও সিজনাল ফল খাওয়াবেন।
৫। ব্লেন্ড করা খাবার কম দিবেন, বাচ্চাকে খাবার চিবিয়ে খেতে উৎসাহিত করবেন।

©ডা: ছামিউল হাসান*

জীবন-মৃত্যূর যুদ্ধ!! আজকে খুব কাছে থেকে একটা বাচ্চার মৃত্যুর সাথে লড়াইটা দেখলাম। বাচ্চাকে মুখে কিছু খাওয়াতে মানা করা হ...
23/10/2024

জীবন-মৃত্যূর যুদ্ধ!!
আজকে খুব কাছে থেকে একটা বাচ্চার মৃত্যুর সাথে লড়াইটা দেখলাম।
বাচ্চাকে মুখে কিছু খাওয়াতে মানা করা হলেও বাচ্চার দাদী খাওয়ালেন , যার ফলাফল সবগুলো খাবার ফুসফুসে চলে গেছে এবং একটা বাচ্চার মৃত্যুর মুখে পতিত হওয়া!
এরপর দীর্ঘ ৩০ মিনিট আমরা cotson, adrenaline, suction, aminophylline ,Ambu bag ,CPR সহ নানান ধরনের চেষ্টা করার পর বন্ধ হয়ে যাওয়া হার্ট বিট ফিরে আসলো , তারপর ET tube করে দিয়ে ভেন্টিলেশনে পাঠানোর ব্যাবস্থা করো হলো।
জানিনা বাচ্চা টা কি আদৌ জীবনের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারলো কিনা!
এইযে আমাদের দুইজন সিনিয়র ম্যাম সারাক্ষণ এত চেষ্টা করলেন, আমি নিজে ৩ বার Nicu তে দৌড়ে একবার একেকটা জিনিস নিয়ে আসলাম , দিনশেষে বাচ্চার কিছু হলে তার আত্মীয়রা বলবে ডাক্তার বুকে চাপ দিয়ে, ইনজেকশন দিয়ে মেরে ফেলছে! অথচ তাদের যে একটা Et tube কিনে আনবে এরকম লোক ও নাই, আমি নিজে গিয়ে নিয়ে আসছি!
আসলে রোগীর লোকদের ও কি দোষ, আমাদের স্বাস্থ্য ব্যাবস্থার যে হাল! রোগীর তুলনায় ডাক্তার,নার্স, হাসপাতাল,আইসিউ অপ্রতুল।
দিনশেষে এত পরিশ্রমের পিছনে শুধু একটাই চাওয়া, রোগীদের সুস্থ হওয়া।

©ডা:জহির*

বি:দ্র: ডা: কোন কিছু পরামর্শ দিলে সেটা সতর্কতার সঙ্গে মেনে চলার চেষ্টা করুন

চারদিন আগে আমার একজন এক্স কলিগের ঘরে দীর্ঘ সাধনার পর একজন কন্যা সন্তানের জন্ম হয়। জন্মদানের পর সে গত রাতে বাসায় (শ্বশুরা...
14/10/2024

চারদিন আগে আমার একজন এক্স কলিগের ঘরে দীর্ঘ সাধনার পর একজন কন্যা সন্তানের জন্ম হয়। জন্মদানের পর সে গত রাতে বাসায় (শ্বশুরালয়ে) পৌছায়।
শ্বাশুড়ি বাচ্চার গলা আর মাথা দেখে মন্তব্য করে - ওর তো মাথার সাথে লাগানো গলা হবে। প্রতিদিন তেল মালিশ কইরা গলা লম্বা করতে হবে।
এতে আমার কলিগ ও তার স্বামী আপত্তি জানিয়ে বলে এমন কিছু করতে ডাক্তার মানা করেছে।
এরপর তিনি ভীষন মনক্ষুন্ন হোন এবং এই ব্যাপারে আর কথা বাড়ান না।
আজ দুপুরে যখন আমার কলিগ ৪ দিনের বাচ্চাকে ঘুম পারিয়ে গোসলে যান তখন তার শ্বাশুড়ি বাচ্চাকে ঘুম থেকে তুলে বাচ্চাকে তেল মালিশ করে দেন। যা তিনি বাচ্চার মায়ের অনুমতি নিয়ে করেন নি।
আমার কলিগ গোসল থেকে ফিরে আসার পর বাচ্চাকে বিছানায় শোয়া অবস্থায় ই পান।
কিন্তু বাচ্চার গায়ে হাত দেওয়ার পর টের পায় বাচ্চাটা শীতল। অর্থাৎ সে আর জীবিত নেই। সাথে গায়ে তেলের চিটচিটে ভাবটাও পান।

সে চিৎকার করে বাচ্চাকে বুকে জড়িয়ে হাসপাতালে গেলে জানা যায় শিশুটি আরো ৩০-৪৫ মিনিট আগে মারা গিয়েছে।
এক্স রে করলে জানা যায় শিশুর গলা ও ঘাড়ের একটি হাড় মিসপ্লেস হয়ে গিয়েছে। এতে শিশুর নিশ্বাস বন্ধ হয়ে সেখানেই মারা যায়।

এতে আমার কলিগের বুঝতে বাকী থাকে না সে গোসলে থাকার সময় আসলে কি ঘটেছিলো।

এই মুহূর্তে আমার কলিগ শোকে পাগল প্রায়।
জুবিনকে নিয়ে সেখানে একা যাওয়া সম্ভব না বলে যেতে পারছিনা।
আর সেখানে গিয়ে আমি আসলে কি করবো জানিনা।
কারণ বাচ্চাদের ব্যাপারে আমি সবসময়ই বেশি সেন্সিটিভ। কখন নিজের বেয়াদব মার্কা জিহবা দিয়ে কাকে কি বলে বসি তার কোন ঠিকানা নাই।

কারণ আমার মনে হয় এটা কোন দুর্ঘটনা হিসেবে নেওয়া উচিত না। এটা সম্পূর্ন রূপে একটি হত্যাকান্ড। যার শাস্তি আসামীর পাওয়া উচিত।

একটা বিশেষ সংখ্যক মানুষের কাছে আমি বেয়াদব কারণ বাচ্চা পালার ব্যাপারে আমি তাদের পরামর্শে কান দেই নি।

সবাইকে অনুরোধ করবো। বিশেষ করে মায়েদের।
প্লিজ বাচ্চার ব্যাপারে কোন কম্প্রোমাইজ করবেন না। হয়ে যান বেয়াদব তবুও আপনার কোল খালি না হোক।

©জাকিয়া হোসাইন তৃষা

27/08/2024

Address

Https://maps. App. Goo. Gl/4FwGMHD6VDToP4zX 8
Kamarpara
ঢাকা-১২৩০

Opening Hours

Monday 07:30 - 23:55
Tuesday 07:30 - 23:55
Wednesday 07:30 - 23:55
Thursday 07:30 - 23:55
Friday 07:30 - 23:55
Saturday 07:30 - 23:55
Sunday 07:30 - 23:55

Telephone

+8801911586371

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.B.Memorial Hospital & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K.B.Memorial Hospital & Diagnostic Center:

Share