Mahinoor Ferdows-Nutrition and Diet specialist

Mahinoor Ferdows-Nutrition and Diet specialist You don't have to eat less,You just have to eat right.
(1)

11/05/2026

শুভ সকাল 💥

10/05/2026

❗হেপাটাইটিস এ ও ই নিয়ে আমাদের এখনই সতর্ক হতে হবে❗

ইতিমধ্যে আমরা জেনেছি জনপ্রিয় অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। ডাক্তারদের ভাষ্যমতে, তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণ হিসেবে হেপাটাইটিস এ (Hepatitis A) ও ই (Hepatitis E) ভাইরাস শনাক্ত হয়।

এই ভাইরাস কিভাবে ছড়ায় ?

হেপাটাইটিস A এবং E মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়।

- রাস্তার খোলা শরবত, আখের রস বা অপরিচ্ছন্ন পানির আইসক্রিম থেকে।

- টয়লেট ব্যবহারের পর হাত ভালো করে না ধুয়ে খাবার স্পর্শ করলে।

- বন্যার সময় বা পানির লাইনে সুয়ারেজের ময়লা মিশলে।

প্রতিরোধের জন্য পানি ফুটিয়ে খান।

এই গরমে রাস্তার খোলা ফুচকা, চটপটি, সালাদ বা বরফ দেওয়া পানীয় একদম এড়িয়ে চলুন।

খাওয়ার আগে এবং টয়লেট থেকে ফেরার পর সাবান দিয়ে হাত ধোয়ার practice.

হেপাটাইটিস A-এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর টিকা পাওয়া যায়। লিভারের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে আজই চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা দিন।

এছাড়া হঠাৎ উচ্চ মাত্রার জ্বর, প্রচণ্ড ক্লান্তি, বমি বমি ভাব এবং চোখ বা প্রস্রাব হলুদ হওয়া (জন্ডিস) দেখামাত্রই ডাক্তারের কাছে যান।

কারিনা কায়সারের জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

🌅সকালে  ঘুম থেকে উঠছেন প্রচণ্ড খুদা নিয়ে? সপ্তাহে ৩-৪ দিনই এমন হয়? অথচ রাতে পেট ভরে খাবার খাওয়া হয়েছিল!কমন কিছু কারণে এম...
09/05/2026

🌅সকালে ঘুম থেকে উঠছেন প্রচণ্ড খুদা নিয়ে?
সপ্তাহে ৩-৪ দিনই এমন হয়?
অথচ রাতে পেট ভরে খাবার খাওয়া হয়েছিল!

কমন কিছু কারণে এমন হতে পারে—

✅ দীর্ঘ সময় না খেয়ে থাকা
✅ রাতে দেরি করে ঘুমানো
✅ পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার না খাওয়া
✅ অনিয়মিত খাবার অভ্যাস
✅পানি কম খাওয়া

🔬 আমাদের শরীরে “ঘ্রেলিন” নামের একটি হরমোন খুধা বাড়ায়। রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকলে সকালে এই হরমোন বেড়ে যেতে পারে, তাই ঘুম থেকে উঠেই বেশি খুধা লাগতে পারে।

কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্য সমস্যার কারণেও হতে পারে, যেমন—
ডায়াবেটিস বা প্রিডায়বেটিক
থাইরয়েডের সমস্যা
অতিরিক্ত অ্যাসিডিটি
মানসিক চাপ, Stress
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

যদি খুব বেশি খুধা লাগে, সাথে অতিরিক্ত পিপাসা, দুর্বলতা, ওজন কমে যাওয়া বা বারবার প্রস্রাব হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড সুগার পরীক্ষা করা ভালো।

ভাল থাকুন।

২ দিন ধরেই আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে।অনেকের বাসায় আজ দুপুরে থাকবে খিচুড়ি! বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে মন চায়? আবহাওয়ার...
28/04/2026

২ দিন ধরেই আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে।অনেকের বাসায় আজ দুপুরে থাকবে খিচুড়ি!

বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে মন চায়?

আবহাওয়ার প্রভাব এখানে বড় একটা কারন।
বৃষ্টির দিনে আবহাওয়া ঠান্ডা ও স্যাঁতসেঁতে থাকে। এই সময় গরম, নরম আর আরামদায়ক খাবার খেতে ইচ্ছা করে—খিচুড়ি সেই চাহিদা পূরণ করে।

তাছাড়া বৃষ্টির দিনে বাইরে যাওয়া বা বেশি ঝামেলার রান্না করা কঠিন। খিচুড়ি খুব দ্রুত ও সহজে রান্না করা যায়—একসাথে চাল-ডাল দিয়ে।
বাংলার গ্রামাঞ্চলে আগে থেকেই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার একটা প্রচলন আছে।
কম তেল মশলায় হাল্কা করে খিচুড়ি রান্না করলে সহজে হজম হয়। বৃষ্টির সময় হজম শক্তি কিছুটা কমে যেতে পারে, তাই খিচুড়ি শরীরের জন্য আরামদায়ক।
চাল-ডালের সংমিশ্রণে সব্জি বা ডিম,এতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফাইবার থাকে, যা শরীরকে শক্তি দেয় এবং রোগ প্রতিরোধে সাহায্য করে।
স্বাদ, সহজ রান্না, শরীরের উপকারিতা আর পুরনো অভ্যাস—এই সব মিলেই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মন চায় 😊

26/04/2026

বয়সের সাথে সাথে শরীরে অভাব দেখা যায় অনেককিছুর।
দুধ, দই, ছোট মাছ, ডিমের কুসুম, শাকসবজি এবং রোদে কিছু সময় থাকা—এগুলো থেকেই সহজে ভিটামিন ডি ও ক্যালসিয়াম পাওয়া যায়।

26/04/2026

আপনার বয়স ৩০ এর উপরে?
তাহলে নজর দিন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এর দিকে।
বয়স বাড়ার সাথে সাথে হাড়জনিত রোগের কষ্ট কমবে।

গরমে এনার্জি ড্রিংক কেন খাওয়া ভালো না? দ্রুত এনার্জি পাওয়ার জন্য এনার্জি ড্রিংক খাচ্ছেন অনেকই।তরুনদের মধ্যে এর প্রবনতা ব...
23/04/2026

গরমে এনার্জি ড্রিংক কেন খাওয়া ভালো না?

দ্রুত এনার্জি পাওয়ার জন্য এনার্জি ড্রিংক খাচ্ছেন
অনেকই।
তরুনদের মধ্যে এর প্রবনতা বেশি।
সুগারে ভরা, উটকো গন্ধ 🤢
এমনকি পাশ দিয়ে যাবার সময় গন্ধ নাকে আসে।

কিন্তু নিয়মিত খেলে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
এগুলো শরীরকে দ্রুত ডিহাইড্রেট করে।
বিশেষ করে গরমে এটা আরো বিপদজনক।

তরুণরা প্রচুর খাচ্ছে।সুগার তাই,
আসক্তি তৈরি করে (Addictive),ধীরে ধীরে শরীর অভ্যস্ত হয়ে যায়।

🔥 গরমে এনার্জি ড্রিংকের বদলে খেতে পারেন ---
ডাবের পানি 🥥
লেবুর শরবত 🍋
তাজা ফলের জুস 🍉
লাচ্ছি / দই
এগুলো না খেতে চাইলে বরং নরমাল পানি খান।তাও এই টাইপ ড্রিংক না।
এনার্জি ড্রিংক সাময়িক এনার্জি দিলেও, এটি শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর।

Healthy থাকুন, Natural থাকুন!

কয়েকদিন পরই জাতীয় পুষ্টি সপ্তাহ। প্রতিবারের মতো এবারে ও আছে জনসচেতনতা মূলক বার্তা। ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তন জীবন সহজ...
21/04/2026

কয়েকদিন পরই জাতীয় পুষ্টি সপ্তাহ।
প্রতিবারের মতো এবারে ও আছে জনসচেতনতা মূলক বার্তা। ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তন জীবন সহজ করে।
long time আমাদের সুস্থ রাখে।

এটা গত বছরের একটা ফিচার।বর্তমানে পরিস্থিতি আরও ভয়ংকর। প্রতিদিন তিনবেলা পুষ্টিকর খাবার নিশ্চিত করাটাই কষ্টকর।সময়টা যেন অ...
19/04/2026

এটা গত বছরের একটা ফিচার।বর্তমানে পরিস্থিতি আরও ভয়ংকর। প্রতিদিন তিনবেলা পুষ্টিকর খাবার নিশ্চিত করাটাই কষ্টকর।
সময়টা যেন অনুকূলে নেই😓

কোলজুড়ে নতুন শিশু এলে তার একমাএ খাবার হলো মায়ের দুধ,একথা সবার জানা।মায়ের দুধের উপকারিতা সেতো কারও অজানা নেই।কিন্তু আধুন...
17/04/2026

কোলজুড়ে নতুন শিশু এলে তার একমাএ খাবার হলো মায়ের দুধ,একথা সবার জানা।মায়ের দুধের উপকারিতা সেতো কারও অজানা নেই।

কিন্তু আধুনিক মায়েদের এই ব্যাপারে যেন ভীষণ অনিহা। ব্যস্তময় জীবন এর একটা কারন।তবে অন্যতম গুরুত্বপূর্ণ কারন হলো ধৈর্যের অভাব।শিশুকে দুধপান করানোর জন্য মায়ের একান্ত মনোযোগ,ইচ্ছে ভীষণ জরুরি।
এগুলো আমার কথা নয়।প্রচুর রিসার্চ আছে এনিয়ে।

আমার এক পরিচিত আপু কিছুদিন আগে মা হলেন।বাকি সহকর্মীরা সহ নতুন অতিথিকে যেদিন দেখতে গেলাম,বাবুটির বয়স ১মাস।বাচচাকে ফিডার দেয়া হচ্ছে। জিজ্ঞেস করলাম বুকের দুধ খাচ্ছে না কেন?
সহজাত উত্তর এলো কয়েকদিন পেয়েছে।এখন পায় না আর ঝামেলা লাগে,ওজন বাড়ে।
তিনি সব জায়গায় যাওয়া,আউটিং সব করছেন অথচ সরকার তাকে ৬ মাস ছুটি দিয়েছে যাতে ভবিষ্যতের নাগরিক exclusive breastfeeding এর মাধ্যমে সঠিক ভাবে বেড়ে ওঠতে পারে!!!

এমন অনেক আছে। আপনি আমি সঠিক পরিসংখ্যানটা জানি না এই আর কি!!
ও হ্যা, জানি যখন নিউজে দেখি শিশুদের দুর্বল ইমিউনিটির কথা...হাম...ডায়েরিয়ার আউটব্রেকের কথা...ফুটফুটে বাচ্চাগুলোর মৃত্যুর কথা.......

আপনি দিনরাত পরিশ্রম করেন,ঠিকমত ঘুমান নাসকালের খাবার দুপুরেদুপুরের খাবার বিকালে,সন্তান,সংসার নিয়ে ব্যস্ত সারাদিননিজের সবক...
16/04/2026

আপনি দিনরাত পরিশ্রম করেন,
ঠিকমত ঘুমান না
সকালের খাবার দুপুরে
দুপুরের খাবার বিকালে,
সন্তান,সংসার নিয়ে ব্যস্ত সারাদিন
নিজের সবকিছু স্যাক্রিফাইস করেন….....

কিন্তু একবার ভাবুন তো, এই সব কিছু আসলে কিসের জন্য??
যদি সুস্থই না থাকেন,অসুস্থতায় ভুগতে হয়....তাহলে এত পরিশ্রম, এত টাকা, এত অর্জন দিয়ে কি হবে?

ভাবছেন একটু গুছিয়ে নেই।এখন কষ্ট করি, পরে সময় হলে নিজের যত্ন নেবো।
এই পরের সুযোগ যদি জীবনে আর না আসে, তবে??

ছোটবেলায় পড়েছেন না " স্বাস্থ্য সকল সুখের মূল"

তাই নিজের যত্ন নিন।
ভালো থাকুন 😊

Address

Cantonment Area
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mahinoor Ferdows-Nutrition and Diet specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahinoor Ferdows-Nutrition and Diet specialist:

Share

Category