Turbo Hair Oil

Turbo Hair Oil This is a 100 percent organic hair oil enriched with several natural ingredients proven to boost hair growth & make hair stronger

সব ব্যাবসার গল্পেরই একটা শুরু থাকে, সেটা কারও শুধু আয়ের আবার কারও আয়ের পাশাপাশি সামাজিক দ্বায়বদ্ধতাও থাকে, সামজের ভাল কিছুর যোগান দেয়া। বিশ্বব্যাপী এটি সামাজিক ব্যাবসা হিসেবে পরিচিত হচ্ছে। আমার এই ক্ষুদ্র প্রচেস্টা এটিকে ঘিরে আমি আয়ের পাশাপাশি মানুশকে ভাল কিছুর যোগানও দিতে চাই।

শৈশব থেকেই নিজেকে আমি নিজের নামের উপরেই প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছি। চেয়েছি আমার নাম বা অংশগ্রহণ দিয়ে চারপাশের মানুষ আমাকে চিনুক।ব্যক্তিগতভাবে খুব কাজ-পাগল একটা মানুষ আমি। সব সময় কোন না কোন কাজে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি। পেশায় আমি একজন ফ্যাশন ডিজাইনার। মূলত বুটিকের কাজ করে থাকি। পাশাপাশি ইয়োগা প্রশিক্ষণ দেয়া এবং ক্যাটারিং এর কাজও করে থাকি। তবে গত এক বছর ধরে কাজ করছি বিশেষ ধরনের একটি হারবাল হেয়ার অয়েল নিয়ে। যার ফলস্বরূপই আজকের এই উদ্যোগ!

এই পর্যায়ে পাঠকের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে কেনো এই হেয়ার অয়েল নিয়েই আমার আগ্রহ? কিইবা এর বিশেষত্ব? আর বাজারের অগণিত তেলের ভীড়ে এই তেল কতোটুকুই বা কাজে লাগবে? পারবে তো এই হেয়ার অয়েল প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে?

আসলে এই ধরণের নানান প্রশ্ন আমার নিজের মাঝেও এসেছিলো। অনেক ভেবেই এই কাজ শুরু করেছি প্রথমত আমার নিজের প্রয়োজনেই। গত এক বছর যাবত এমনভাবে চুল উঠতে শুরু করেছিলো যে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কি করা উচিত। বাজারের নামকরা বিভিন্ন ধরনের তেল এনে চুলে লাগিয়েছি, কিন্তু তেমন একটা ফল মেলেনি। এছাড়াও বাজারের জিনিসে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ও ছিলো। এতে চিন্তায় যেনো জোয়ার এলো।

হাজার বছরের প্রাকৃতিক চিকিৎসার একটা অন্যরকম আবেদন আছে। সেই পরিপেক্ষিতেই
অনেক আগে থেকেই প্রাকৃতিক বা ভেষজ জিনিসের প্রতি আমার বেশ আগ্রহ কাজ করতো। চুলের এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তাই হঠাৎ মনে হলো, যে কোনো ঔষধের চেয়ে প্রাকৃতিক পন্যের প্রভাব ভালো হওয়ার সম্ভাবনা অধিকতর।
যেই চিন্তা সেই কাজ। তাই পড়াশোনা করতে শুরু করলাম বিভিন্ন হার্বস ও এর গুনাগুন নিয়ে বিশদাকারে । পরবর্তীতে কিছুটা দ্বিধা আর অনিশ্চয়তা নিয়েই নিজের প্রয়োজনে বানিয়ে ফেললাম একটি বিশেষ হেয়ার অয়েল। যদিও ভাবতে পারিনি ২৩টি প্রাকৃতিক উপাদান বিশিষ্ট এই হারবাল হেয়ার অয়েল এতো অসাধারণ ফল দেবে। নিজের চুলেই পরীক্ষামূলক ভাবে এই হারবাল হেয়ার অয়েল ব্যবহার করেছিলাম। তাতে এতো দ্রুত ফল পেলাম যা সত্যিই বিষ্ময়কর! হয়ত প্রচন্ডভাবে পরিশ্রম ও আত্ননিবেদনই আমাকে সফল করেছে -

এরই ফলস্বরূপ আমার আত্মীয়-স্বজন এবং নিকট বন্ধুবান্ধব, সবার কাছেই অনেক চাহিদার একটি তেল হয়ে উঠলো নিজের তৈরি এই হারবাল হেয়ার অয়েল।

Address

Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801828055877

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turbo Hair Oil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share