28/07/2023
।।।।।।।।। দই এর উপকারিতা ।।।।।।।।।।
কেন খাবেন, কেন কিনবেন দই....................
দই একটি জনপ্রিয় সুস্বাদু ভিটামিনসমৃদ্ধ
খাবার। দইকে ইংরেজিতে বলা হয়
Curd. বাংলায় একে দধিও বলা হয়। সব
বয়সী মানুষের কাছে দই একটি জনপ্রিয়
খাবার। এজন্য সবার কাছেই দইয়ের
চাহিদা রয়েছে। প্রতি ৮ আউন্স
দইয়ে রয়েছে ৮-১০ গ্রাম প্রোটিন,
যা তরল দুধ থেকে ১৬-২০% বেশি।
ক্যালসিয়ামের একটা বড় আংশ
পাওয়া যায় দইয়ে। দইয়ে চর্বি কম
থাকে। এতে রয়েছে প্রয়োজনীয় খনিজ
ও ভিটামিন রিবোফ্লাভিন বি-২,
বি-১২, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি।
এছাড়া বাজারে নন-ফ্যাট ও লো-ফ্যাট
দই কিনতে পাওয়া যায়।
ল্যাকটোব্যাসিলাস বুলগেরিকা ও
স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস
নামের ব্যাকটেরিয়াগুলো দুধের
সন্ধান ঘটিয়ে দই তৈরি করে।
বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন,
ওইসব উপকারী ব্যাকটেরিয়া মানুয়ের
অ্যান্টিবডি বা রোগপ্রতিরোধ
ব্যবস্থার ওপর ইতিবাচক প্রভাব রাখে।
বিভিন্ন বৈজ্ঞানিক সমীক্ষায়
দেখা গেছে, প্রতি ২ জন মহিলার
মধ্যে একজন এবং ৮ জন পুরুষের মধ্যে ১ জন
অস্থিক্ষয় কার্টিলেজ রোগে ভুগছে।
বিশেজ্ঞরা বলেছেন, ক্যালসিয়াম
যুক্ত খাবার খেলে হাড়ের ক্ষয় কম হয়।
এতে হাড়ের সুরক্ষা হয়। ওই রোগের
ঝুঁকি কমে। ক্যালসিয়ামসমৃদ্ধ দই
(কার্টিলেজ) রোগের প্রভাব
কমিয়ে আনে। এগুলো নারীদেরও
কমিয়ে আনে হাড়ের ক্ষয়। সেই
সঙ্গে কোলন
ক্যান্সারে ঝুঁকি কমিয়ে আনতে পারে দইয়ের
ক্যালসিয়াম।
প্রচুর পরিমাণে দই খেলে কিছু
ক্যান্সার, বিশেষ করে কোলন
ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়।
দেহে ক্যান্সারপ্রতিরোধী বিভিন্ন
উপাদান থাকে, সেজন্য আমরা সবাই
ক্যান্সারে আক্রান্ত হই না। মহিলাদের
যোনীপথে অনেক সময় ছত্রাকের
সংক্রমণ হয়; বিজ্ঞানী গবেষকরা বলেন,
দই নিয়মিত খেলে এর ল্যাকটো-
ব্যাসিলোফিলাস নামক
ব্যাকটেরিয়া ছত্রাক আক্রমণ
কমিয়ে দেয়।
শিশুদের দই খাওয়ালে ডায়রিয়ায়
আক্রান্ত হওয়ার
সম্ভাবনা অনেকাংশে কমে যায়।
দইয়ে আছে শতকরা গ্রামের হিসেবে-
২.৮% প্রোটিন, ৩.২% চর্বি, ৪.১% শর্করা,
ধাতব লবণ ০.৭০% এবং শক্তি আছে ৫৮
কিলোক্যালোরি। দুগ্ধজাত
ছানাতে রয়েছে শতকরা গ্রামে ১৪%
প্রোটিন; প্রতি ১০০
গ্রামে শক্তি থাকে ২২৬
কিলোক্যালরি। মাখনে ৮২% স্নেহ
বা চর্বি ও শক্তি ৭৪৮ কিলোক্যালরি।
খাঁটি কনডেন্সড মিল্কে থাকার
কথা ৭২% প্রোটিন, ৮.৫% স্নেহ বা চর্বি,
৫৬% শর্করা ৩১৫ কিলোক্যালরি শক্তি।
তাই বাজারের নকল দই না কিনে, ভাল ও
খাঁটি দই খান, আর দইয়ের
উপকারিকা পান।