Cure Pharma

Cure Pharma কখনো মিথ্যা কথা বলো না। সদা সত্য কথা বলিবে।

24/05/2026

⚠️ ধর্মের নামে চাঁদাবাজি বন্ধ হোক ⚠️

মানুষ মাজারে কিংবা জঙ্গলে ভণ্ড খোঁজে, অথচ কুরবানির ঈদ এলেই কিছু চাঁদাবাজ ধর্মকে ব্যবহার করে সহজ-সরল মানুষের আবেগ নিয়ে ব্যবসা শুরু করে।
ফতোয়া দেয়—
❝ “হাসিল না দিলে কুরবানী হবে না” ❞
নাউযুবিল্লাহ!

ইসলামে কুরবানী কবুল হওয়ার শর্ত হলো —
✔️ নিয়ত
✔️ তাকওয়া
✔️ সামর্থ্য

কোনো জোরপূর্বক চাঁদা, অবৈধ “হাসিল” বা মনগড়া ফতোয়া নয়।

ধর্ম সহজ, সুন্দর ও মানবিক।
কিন্তু কিছু মানুষের লোভ ধর্মকেও ব্যবসায় পরিণত করেছে।

🛑 ধর্মের নামে ভয়ভীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতন হোন।
🛑 সত্য জানুন, অন্যায়কে না বলুন।
🛑 ইসলামকে ব্যবসার হাতিয়ার বানাতে দেবেন না।

আসুন, টাকি ও শোল মাছের পোনা ধরা থেকে বিরত থাকি।আজকের ছোট পোনাগুলোই আগামী দিনে আমাদের জলাশয় মাছের প্রাচুর্যে ভরিয়ে তুলবে।...
23/05/2026

আসুন, টাকি ও শোল মাছের পোনা ধরা থেকে বিরত থাকি।
আজকের ছোট পোনাগুলোই আগামী দিনে আমাদের জলাশয় মাছের প্রাচুর্যে ভরিয়ে তুলবে।
প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
পোনা মাছ নিধন বন্ধে কার্যকর উদ্যোগ কামনা করছি।
নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।

18/05/2026

🌙 আলহামদুলিল্লাহ!
আজ ১লা জিলহজ্জ শরিফ।
কক্সবাজার জেলায় আজ ১৮ই মে, সোমবার পবিত্র ঈদুল আদ্বহার চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ১০ই জিলহজ্জ, ২৮শে মে রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আদ্বহা উদযাপিত হবে, ইনশাআল্লাহ। 🤍

🕋 মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ্জের ফজিলতপূর্ণ দিনগুলো যথাযথভাবে আমল করার তাওফিক দান করুন। আমীন।

17/05/2026
13/05/2026
13/05/2026
13/05/2026

ইবাদত হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের প্রশংসার জন্য নয়। আজকাল অনেক সময় আমরা ইবাদতের চেয়ে তার প্রচারেই বেশি ব্যস্ত হয়ে পড়ি—হজ্জে, নামাজে, ইফতারে, জানাজায় কিংবা দোয়া মাহফিলে ছবি ও সেলফির প্রবণতা বাড়ছে। অথচ ইসলামে ইখলাসের গুরুত্ব অপরিসীম। রিয়া বা লোক দেখানো আমলকে বরবাদ করে দেয়। তাই আসুন নিজের অন্তরকে যাচাই করি—আমাদের আমল কি সত্যিই আল্লাহর জন্য? ভণ্ডামি নয়, চাই আন্তরিকতা ও তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে ইবাদত করার তাওফিক দান করুন। আমীন।

Address

House-71/C, Road-12A, Sector-10, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cure Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share