Nutritionist Tanjina Sharmin

Nutritionist Tanjina Sharmin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutritionist Tanjina Sharmin, Nutritionist, Lubna trade center, Hasnabad, south Keraniganj, Dhaka.

Consultant Nutritionist & Dietitian
Chamber 1- Delta Health Care,Rampura LTD.serial No-01755598365
Chamber 2-IRAJi Diagnostic Lab And Consultation Center
Serial No-01897960444
For an online appointment, inbox this page or WhatsApp us - 01533412728

আপনার skin কি আগের মতো fresh আর glowing নেই? চলুন জেনে নেই Younger Looking Skin পেতে কী খাবেন?অনেকেই মনে করেন বয়স বাড়লেই...
18/04/2026

আপনার skin কি আগের মতো fresh আর glowing নেই? চলুন জেনে নেই Younger Looking Skin পেতে কী খাবেন?

অনেকেই মনে করেন বয়স বাড়লেই skin dull, dry বা wrinkled হয়ে যায়। কিন্তু আমাদের skin-এর বয়স, উজ্জ্বলতা এবং elasticity অনেকটাই নির্ভর করে আমরা প্রতিদিন কী খাই তার উপর। শুধু বাইরে থেকে cream ব্যবহার করলে long-term result পাওয়া যায় না—কারণ skin ভিতর থেকে তৈরি হয় nutrients দিয়ে।
যদি শরীর পর্যাপ্ত protein, vitamins, healthy fat এবং পানি না পায়, তাহলে collagen breakdown দ্রুত হয়, যার ফলে wrinkles, dullness এবং dryness দেখা দেয়।

✓ Protein:
Skin repair-এর ভিত্তি
Skin মূলত amino acid দিয়ে তৈরি, যা protein থেকে আসে। প্রতিদিন পর্যাপ্ত protein না পেলে skin repair slow হয়ে যায় এবং sagging শুরু হতে পারে।
ডিম, মাছ, মুরগি এবং ডাল নিয়মিত খেলে body নতুন skin cell তৈরি করতে পারে এবং damaged tissue repair করতে পারে। এতে skin টানটান ও strong থাকে।

✓Vitamin C:
Collagen তৈরির চাবিকাঠি
Vitamin C collagen synthesis-এর জন্য অপরিহার্য। Collagen skin কে structure দেয় এবং বয়সের ছাপ কমায়।
পেয়ারা, আমলকি, লেবু, কমলার মতো ফল নিয়মিত খেলে skin-এর elasticity improve হয় এবং dark spots ও dullness কমে আসে।

✓Healthy Fat:
Skin-এর natural moisturizer
অনেকেই fat এড়িয়ে চলে, কিন্তু সব fat ক্ষতিকর না। Omega-3 ও healthy fat skin barrier কে strong করে এবং moisture ধরে রাখে।
বাদাম, তিল, অলিভ অয়েল এবং অ্যাভোকাডো skin কে ভিতর থেকে soft রাখে এবং dryness কমায়।

✓Beta-carotene:
Natural glow support
Beta-carotene শরীরে গিয়ে Vitamin A তে convert হয়, যা skin cell turnover বাড়ায়। এতে নতুন, healthy skin surface আসে এবং পুরনো dull layer ধীরে ধীরে replace হয়।
গাজর, কুমড়া, মিষ্টি আলু এবং সবুজ শাকসবজি নিয়মিত খেলে skin naturally brighter দেখায়।

✓Hydration: সবচেয়ে underestimated factor
Skin-এর সবচেয়ে বড় শত্রু হলো dehydration। পানি কম খেলে skin dull, tight এবং aged দেখায়।
দিনে পর্যাপ্ত পানি পান,ফ্রেশ ফলের জুস, ডাবের পানি খাওয়া এবং high-water foods (শসা, তরমুজ) skin কে plump ও fresh রাখতে সাহায্য করে।

🚫 Lifestyle & food mistakes
অনেক সময় শুধু খাবার না, আমাদের lifestyle habit-ও skin aging দ্রুত বাড়িয়ে দেয়। অতিরিক্ত চিনি glycation process বাড়ায়, যা collagen নষ্ট করে skin কে কম elastic করে ফেলে। ফাস্ট ফুড ও প্রসেসড খাবার শরীরে inflammation বাড়ায়, ফলে skin dull ও tired দেখায়।
এর পাশাপাশি কম ঘুম skin repair প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, যার কারণে dark circle ও lifeless look আসে। দীর্ঘদিন stress থাকলে cortisol hormone বেড়ে গিয়ে skin ageing দ্রুত হয়। রোদে protection ছাড়া বেশি থাকা UV damage তৈরি করে, যা wrinkles বাড়ায়। এছাড়া পানি কম খাওয়া ও inactive lifestyle skin কে dry, dull এবং less glowing করে তোলে।

✨ Younger looking skin কোনো একদিনে পাওয়া যায় না। এটা প্রতিদিনের খাবার, পানি, এবং lifestyle-এর সমন্বিত ফল। Skin যত ভিতর থেকে healthy হবে, বাইরে তত naturally glow করবে।

ধন্যবাদ
পুষ্টিবিদ তানজিনা সারমিন



















আপনি কি রোজ ডিম খান? 🍳ডিম কতটা উপকারী—সেটা কি জানেন?ডিম শুধু একটি সাধারণ খাবার না, এটি একটি highly nutrient-dense food—য...
17/04/2026

আপনি কি রোজ ডিম খান? 🍳
ডিম কতটা উপকারী—সেটা কি জানেন?

ডিম শুধু একটি সাধারণ খাবার না, এটি একটি highly nutrient-dense food—যেখানে কম ক্যালরিতে পাওয়া যায় প্রচুর প্রয়োজনীয় পুষ্টি 👇
✓Complete Protein (High Biological Value)
একটি ডিমে প্রায় ৬–৭ গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে, যেখানে সবগুলো essential amino acid উপস্থিত। এটি muscle synthesis, tissue repair এবং overall body maintenance-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

✓Choline-এর সমৃদ্ধ উৎস
ডিমে থাকা choline neurotransmitter (acetylcholine) তৈরিতে সাহায্য করে, যা brain development, memory এবং cognitive function-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—বিশেষ করে pregnancy ও lactation-এ।

✓ Eye-protective Nutrients
ডিমে lutein ও zeaxanthin থাকে, যা retinal health ভালো রাখে এবং age-related macular degeneration ও cataract-এর risk কমাতে সহায়তা করে।

✓ Cardiovascular Health
ডিমে থাকা dietary cholesterol নিয়ে অনেক ভুল ধারণা আছে। গবেষণায় দেখা গেছে, পরিমিত ডিম খাওয়া HDL (good cholesterol) বাড়াতে সাহায্য করে এবং বেশিরভাগ healthy মানুষের ক্ষেত্রে heart disease-এর ঝুঁকি থেকে বাঁচায়।

✓Satiety & Weight Management
ডিম high satiety value প্রদান করে, অর্থাৎ এটি দীর্ঘসময় পেট ভরা রাখে। ফলে calorie intake naturally কমে যায়—যা weight control বা fat loss এ সহায়ক।

✓Micronutrient Powerhouse
ডিমে রয়েছে Vitamin A, D, E, B12, riboflavin, folate, selenium ও zinc—যা immune function, bone health এবং energy metabolism-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

✓💪 Vitamin D-এর Natural Source
বাংলাদেশে অনেকেই Vitamin D deficiency-তে ভোগেন। ডিম একটি সহজলভ্য natural source যা bone health ও immunity-তে সাহায্য করে।

👉 Daily Recommendation:
সাধারণ সুস্থ একজন ব্যক্তি প্রতিদিন ১টি ডিম নিশ্চিন্তে খেতে পারেন। শারীরিক অবস্থা, lipid profile বা কোনো disease condition থাকলে individualized recommendation প্রয়োজন।

ডিমের উপকারিতা বজায় রাখতে deep frying এড়িয়ে চলুন। Boiled, poached বা light cooked egg বেশি উপকারী।

💬 আপনি দিনে কয়টা ডিম খান? কমেন্টে জানান!

ধন্যবাদ
পুষ্টিবিদ তানজিনা সারমিন














🌞 গরমে হাইড্রেশন ও সঠিক পানীয় নির্বাচন: কেন জরুরি? 🥤উচ্চ তাপমাত্রায় শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও ইলেক্ট্রোলাইট (সোডিয়...
16/04/2026

🌞 গরমে হাইড্রেশন ও সঠিক পানীয় নির্বাচন: কেন জরুরি? 🥤

উচ্চ তাপমাত্রায় শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও ইলেক্ট্রোলাইট (সোডিয়াম, পটাশিয়াম) বের হয়ে যায়। এর ফলে ডিহাইড্রেশন, দুর্বলতা, মাথা ঘোরা এমনকি হিট এক্সহসশন হওয়ার ঝুঁকি বাড়ে। তাই গরমে সঠিক পানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🔹 ১. নিরাপদ পানি
দৈনিক কমপক্ষে ৩–৪ লিটার (ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে)
➡️ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও মেটাবলিজম সচল রাখতে সহায়ক

🔹 ২. ডাবের পানি 🥥
➡️ প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট (পটাশিয়াম সমৃদ্ধ)
➡️ ডিহাইড্রেশন প্রতিরোধে কার্যকর

🔹 ৩. লেবুর শরবত (Lemon Water with Salt)
➡️ ভিটামিন C + সোডিয়াম
➡️ ঘামের মাধ্যমে হারানো লবণ পূরণে সহায়তা করে

🔹 ৪. ঘোল / লাচ্ছি
➡️ প্রোবায়োটিক সমৃদ্ধ
➡️ হজমে সহায়তা করে ও শরীর ঠান্ডা রাখে

🔹 ৫. তাজা ফলের জুস 🍉🍊
➡️ পানি + ভিটামিন + অ্যান্টিঅক্সিডেন্ট
⚠️ অতিরিক্ত চিনি ছাড়া খাওয়াই উত্তম

🔹 ৬. ওরাল রিহাইড্রেশন সল্যুশন (ORS)
➡️ অতিরিক্ত ঘাম, ডায়রিয়া বা দুর্বলতায় বিশেষভাবে কার্যকর
➡️ সঠিক ইলেক্ট্রোলাইট ব্যালান্স বজায় রাখে

⚠️ এড়িয়ে চলবেন:
❌ চিনিযুক্ত কোমল পানীয়
❌ এনার্জি ড্রিংক
❌ অতিরিক্ত ক্যাফেইন (ডিহাইড্রেশন বাড়াতে পারে)

সতর্কতা:
✔️ তেষ্টা লাগার আগেই পানি পান করুন
✔️ দীর্ঘ সময় বাইরে থাকলে ইলেক্ট্রোলাইটযুক্ত পানীয় রাখুন
✔️ রোদে বের হলে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন ☂️
✔️ হালকা, ঢিলেঢালা পোশাক পরুন
✔️ শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন

ধন্যবাদ
পুষ্টিবিদ তানজিনা সারমিন

সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা 🎉💐💐
14/04/2026

সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা 🎉💐💐

21/03/2026

Eid Mubarak

🌙 রমজান মোবারক 🌙আগামীকাল থেকে শুরু পবিত্র মাহে রমজান।সবার জন্য দোয়া— আল্লাহ আমাদের রোজা, ইবাদত ও নিয়ত কবুল করুন 🤍এই রমজা...
18/02/2026

🌙 রমজান মোবারক 🌙

আগামীকাল থেকে শুরু পবিত্র মাহে রমজান।
সবার জন্য দোয়া— আল্লাহ আমাদের রোজা, ইবাদত ও নিয়ত কবুল করুন 🤍

এই রমজানে শুধু আত্মার নয়, শরীরেরও যত্ন নেই 💚
✔️ ইফতার শুরু করুন ১–২টা খেজুর ও পানি দিয়ে
✔️ ভাজাপোড়া কম, প্রোটিন ও ফল বেশি খাবেন
✔️ ইফতার থেকে সেহরি পর্যন্ত ধীরে ধীরে ৮–১০ গ্লাস পানি পান করুন
✔️ সেহরি কখনো বাদ দেবেন না
✔️ অতিরিক্ত মিষ্টি ও শরবত এড়িয়ে চলুন

সুস্থ শরীর, সচেতন অভ্যাস, আর শান্ত মন—
এই হোক আমাদের রমজানের লক্ষ্য 🌙✨

ধন্যবাদ 💚
পুষ্টিবিদ তানজিনা সারমিন

🥛 দুধ পুষ্টিসম্পন্ন—এটা আমরা সবাই জানি।কিন্তু আমরা কি সত্যিই প্রতিদিন দুধ খাই?আসলে একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে ১...
19/11/2025

🥛 দুধ পুষ্টিসম্পন্ন—এটা আমরা সবাই জানি।
কিন্তু আমরা কি সত্যিই প্রতিদিন দুধ খাই?

আসলে একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে ১ গ্লাস দুধ খাওয়া উচিত।
তবে সে কোন ধরনের দুধ খাবে (full cream / low-fat / skimmed) এবং কতটা খাবে—
তা তার স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী নির্ভর করে।

🥛 দুধে কী কী পুষ্টি থাকে?

দুধে আছে—
✔ উচ্চমানের প্রোটিন (casein + whey) শরীরের টিস্যু তৈরি করে,পেশি শক্ত করে,
শরীরের গ্রোথ ও রিপেয়ার—উভয়ই নিশ্চিত করে

✔ ক্যালসিয়াম ও ভিটামিন D – হাড় ও দাঁত শক্ত রাখে
✔ ভিটামিন B12 ও B2 – রক্তকণিকা তৈরি ও শক্তি বাড়ায়
✔ ভিটামিন A – চোখ ও ইমিউন সিস্টেম ভালো রাখে
✔ পটাশিয়াম ও ফসফরাস – হৃৎপিণ্ড, পেশি ও হাড়ের জন্য প্রয়োজনীয়
✔ উপকারী ফ্যাট – হরমোন ভারসাম্য ও ব্রেইন হেলথে সহায়ক

👉 প্রতিদিন ১ গ্লাস দুধ শরীরের
হাড়, পেশি, স্নায়ু, রোগপ্রতিরোধ, শক্তি ও হরমোন—সব ক্ষেত্রেই উপকার করে।
তবে কোন দুধটি আপনার জন্য উপযুক্ত
—এটা অবশ্যই স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ঠিক করতে হবে।

ধন্যবাদ
পুষ্টিবীর তানজিনা সারমিন














বিট – রঙে লাল, গুণে অগণন!বিট শুধু রঙিন সবজি নয়, এটি একটি সুপারফুড—শরীরের প্রয়োজনীয় অনেক পুষ্টিগুণে ভরপুর!বিটে যা থাকে:জি...
19/11/2025

বিট – রঙে লাল, গুণে অগণন!

বিট শুধু রঙিন সবজি নয়, এটি একটি সুপারফুড—শরীরের প্রয়োজনীয় অনেক পুষ্টিগুণে ভরপুর!

বিটে যা থাকে:
জিংক, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাইট্রেট, ম্যাঙ্গানিজ, ভিটামিন C, B6 এবং ফোলেট।

নিয়মিত বিটের জুস খাওয়ার উপকারিতা:
✅ রক্তস্বল্পতা দূর করে
✅ গর্ভাবস্থায় শিশুর সঠিক বিকাশে সহায়ক
✅ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
✅ ওজন কমাতে সাহায্য করে
✅ ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে
✅ কোলেস্টেরল কমাতে সাহায্য করে
✅ লিভার পরিষ্কার রাখে
✅ ত্বক উজ্জ্বল ও বার্ধক্যের ছাপ কমায়

টিপস:
বিটের জুসে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিলে শরীরে আয়রনের শোষণ বেড়ে যায়!

প্রতিদিন এক গ্লাস বিটের জুস, সুস্থ থাকুন ভিতর থেকে 😁
ধন্যবাদ
পুষ্টিবিদ তানজিনা সারমিন

#পুষ্টিবিদতানজিনাশারমিন
#সুস্থজীবনেরজন্যপুষ্টি
#বিটেরউপকারিতা
#সুপারফুড







#ডায়েটপরামর্শ

#পুষ্টি_জ্ঞান
#সপ্তাহের_সুপারফুড
#পুষ্টির_প্রতিদিন
#পুষ্টির_পরামর্শ
#আজকের_পুষ্টিকথা
#খাওয়াদাওয়া_আর_সতর্কতা
#তানজিনার_টিপস


#সুস্থথাকারপথ

🌸Happy Friday 🌸ছুটির দিন স্পেশাল টিপস আপনাদের জন্য,বিশেষ করে চা প্রেমী যারা আছেন তাদের জন্য-আপনি কি জানেন☕ চা আয়রন শোষণ...
26/09/2025

🌸Happy Friday 🌸
ছুটির দিন স্পেশাল টিপস আপনাদের জন্য,
বিশেষ করে চা প্রেমী যারা আছেন তাদের জন্য-

আপনি কি জানেন
☕ চা আয়রন শোষণ কমায়?

খাবারের সাথে চা/কফি খেলে শরীরের আয়রন শোষণ কমে যেতে পারে।
কারণ এগুলোতে থাকা ট্যানিন ও পলিফেনল উদ্ভিজ্জ উৎসের আয়রনের শোষণকে বাধা দেয়।

👉 সমাধান কী?

আয়রন-সমৃদ্ধ খাবার বা আয়রন ট্যাবলেট খাওয়ার অন্তত ১–২ ঘণ্টা পর চা/কফি খান।

আর আয়রন-সমৃদ্ধ খাবারের সাথে যদি ভিটামিন C (যেমন লেবু, আমলকি, কমলা, টমেটো) থাকে, তবে আয়রন শোষণ অনেক বাড়ে।

ছোট এই অভ্যাসগুলো আয়রন ঘাটতি প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে।

ধন্যবাদ
পুষ্টিবিদ তানজিনা সারমিন

🥚 আপনি কি প্রতিদিন ডিম খান?ডিম আমাদের সবচেয়ে সহজলভ্য ও সুপারফুড। ছোট্ট এই খাবারটিতে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ, যা প্র...
04/09/2025

🥚 আপনি কি প্রতিদিন ডিম খান?

ডিম আমাদের সবচেয়ে সহজলভ্য ও সুপারফুড। ছোট্ট এই খাবারটিতে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ, যা প্রতিদিনের ডায়েটে রাখলে শরীর ও মস্তিষ্ক দুটোই উপকার পায়।

✅ ডিম খাওয়ার উপকারিতা

🔹 শক্তির ভান্ডার – ডিমে আছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের কোষ গঠন ও মেরামতে সাহায্য করে।
🔹 চোখের সুরক্ষা – কুসুমে থাকা লুটেইন ও জিয়াজ্যানথিন চোখকে রাখে সুস্থ।
🔹 মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বৃদ্ধি – কোলিন মস্তিষ্ক ও নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে।
🔹 ওজন নিয়ন্ত্রণে সহায়ক – দীর্ঘসময় পেট ভরা থাকে, অপ্রয়োজনীয় স্ন্যাক্স খাওয়ার প্রবণতা কমায়।
🔹 হৃদযন্ত্রের জন্য ভালো – ডিমে থাকা HDL বা “ভালো কোলেস্টেরল” হার্ট হেলথের জন্য উপকারী।
🔹 হাড় ও দাঁতের সুরক্ষা – ভিটামিন D, ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখে।
🔹 ইমিউনিটি বুস্টার – ভিটামিন A, B12 ও সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
🔹 ত্বক ও চুলের জন্য উপকারী – প্রোটিন, বায়োটিন ও ভিটামিন E সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে।
🔹 গর্ভবতী ও শিশুদের জন্য উপকারী – ভ্রূণ ও শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা
করে।
🔹 অ্যান্টিঅক্সিডেন্টের উৎস – কুসুমে থাকা উপাদান শরীরকে ফ্রি র‍্যাডিক্যাল থেকে সুরক্ষা দেয়।

⚠️ মনে রাখবেন
👉 সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ১–২টা ডিম যথেষ্ট।
👉 হার্ট ডিজিজ বা উচ্চ কোলেস্টেরল,
উচ্চ রক্তচাপ থাকলে পুষ্টিবিদ এর পরামর্শ নিয়ে খাবেন।

ধন্যবাদ
পুষ্টিবিদ তানজিনা সারমিন

---

#ডিম #স্বাস্থ্যকরখাবার #সুস্থজীবন

আপনি কি সারাদিন অফিসে বসে কাজ করেন এবং স্ট্রেসে থাকেন? 😣চিন্তার কোনো কারণ নেই! ছোট ছোট হেলথ হ্যাক ফলো করলে আপনি নিজেকে আ...
21/08/2025

আপনি কি সারাদিন অফিসে বসে কাজ করেন এবং স্ট্রেসে থাকেন? 😣
চিন্তার কোনো কারণ নেই! ছোট ছোট হেলথ হ্যাক ফলো করলে আপনি নিজেকে আরও ফ্রেশ অনুভব করবেন। 💚

✅ প্রতি ৪৫ মিনিটে ১ মিনিট দাঁড়িয়ে stretch করুন
পেশি শিথিল হবে, রক্ত চলাচল ঠিক থাকবে, পেটও ফোলা কমবে।

✅ ৫ মিনিট গভীর শ্বাস নিন (দিনে ২ বার)
শুধু নাক দিয়ে গভীর শ্বাস নিন। স্ট্রেস কমবে, মন ফোকাসড থাকবে, এনার্জিও বাড়বে।

আজ থেকেই শুরু করুন এবং নিজের যত্ন নিন!

ধন্যবাদ
পুষ্টিবিদ তানজিনা সারমিন

#ফিটনেস #স্বাস্থ্য

🎉 সুখবর 🎉✨ সুস্থ জীবনের পথে নতুন উদ্যোগ ✨খাদ্যাভ্যাসই আমাদের সুস্থতার মূল চাবিকাঠি। আর তাই আপনাদের সুবিধার্থে আমি এখন থে...
19/08/2025

🎉 সুখবর 🎉
✨ সুস্থ জীবনের পথে নতুন উদ্যোগ ✨
খাদ্যাভ্যাসই আমাদের সুস্থতার মূল চাবিকাঠি। আর তাই আপনাদের সুবিধার্থে আমি এখন থেকে অনলাইন কনসালটেশন শুরু করেছি। ঘরে বসেই সহজে পাবেন আপনার জন্য পার্সোনালাইজড ডায়েট প্ল্যান ও স্বাস্থ্য পরামর্শ।

👉 যারা ডায়েট প্ল্যান, ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিস/থাইরয়েড/কোলেস্টেরল ম্যানেজমেন্ট কিংবা স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ চান, (এছাড়াও অন্যান্য রোগ ও শারীরিক অবস্থার জন্য পার্সোনালাইজড ডায়েট চার্ট প্রদান করা হয়)

তারা এখন ঘরে বসেই আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।

✨ সুবিধা:
✅ ঘরে বসেই ডায়েট চার্ট পাবেন
✅ ফলোআপ আরও সহজ হবে
✅ সময় ও যাতায়াত বাঁচবে

📩 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য ইনবক্স করুন / WhatsApp করুন: 01533412728

ধন্যবাদ
পুষ্টিবিদ তানজিনা সারমিন

Address

Lubna Trade Center, Hasnabad, South Keraniganj
Dhaka

Telephone

+8801533412728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Tanjina Sharmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category