Nutritionist Elma Islam

Nutritionist Elma Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutritionist Elma Islam, Nutritionist, Dhaka.

Nutritionist & Diet Consultant
BSc & MS (Food and Nutrition), DU
Trained- CEND, BIRTAN
Intern- Bangladesh Specialized Hospital
For online appointment, Please contact:
+8801943836698 (WhatsApp only)

কোন দেশে বাস করি আমরা‌‌!!
13/05/2026

কোন দেশে বাস করি আমরা‌‌!!

আপনার কি মাঝে মাঝে বুকের ভিতর চাপ চাপ লাগে?হাঁটলে আগের মতো শক্তি পান না?সিঁড়ি উঠলে হাঁপিয়ে যান?রাতে হঠাৎ বুক ধড়ফড় করে?তা...
12/05/2026

আপনার কি মাঝে মাঝে বুকের ভিতর চাপ চাপ লাগে?
হাঁটলে আগের মতো শক্তি পান না?
সিঁড়ি উঠলে হাঁপিয়ে যান?
রাতে হঠাৎ বুক ধড়ফড় করে?
তারপর নিজেকেই বুঝ দেন,
“… গ্যাস…”
“বয়স বাড়তেছে…”
“এত টেনশন করলে এমন হবেই…”

৫৮ বছরের একজন মানুষ
একদম সাধারণ জীবন।
সকাল হলে কাজে যেতেন, মানুষের সাথে হাসতেন, বাজার করতেন, পরিবার নিয়ে চিন্তা করতেন।
বড় কোনো অসুখ ছিল না।
কমপক্ষে উনি তাই ভাবতেন।
তারপর একদিন সকালে বুকের ভিতর ভারী লাগা শুরু হলো।
তীব্র ব্যথা না।
শুধু মনে হচ্ছিল বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে।
তিনি ভাবলেন একটু পর ঠিক হয়ে যাবে।
হার্টের রক্তনালী আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছিল বছরের পর বছর ধরে।
আমরা যেভাবে ঘরের পাইপের ভিতরে ময়লা জমে পানি চলার রাস্তা ছোট হয়ে যায়,
ঠিক সেভাবেই রক্ত চলার পথ ছোট হয়ে যায়।

অল্প কাজেই ক্লান্ত লাগা
বুকের মাঝখানে চাপ লাগা
হাঁটলে দম ফুরিয়ে যাওয়া
আগের মতো শক্তি না পাওয়া
হঠাৎ ঘাম হওয়া
বাম হাত বা চোয়ালে অস্বস্তি
এগুলাকে অবহেলা করবেন না

আমরা বিশ্বাস করতে চাই, “আমার কিছু হবে না।”
কিন্তু হার্ট অ্যাটাক সময় দেয়না...

প্লিজ অবহেলা করবেন না।

কি করলে হার্ট ভালো থাকবে?
বরং প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই হার্টকে ধীরে ধীরে বাঁচায়… আবার ধ্বংসও করে।

🖤 হার্ট সুস্থ রাখতে যা করবেন:
•😒১/ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
জিম করতে হবে না।
নিয়মিত হাঁটাটাই অনেক বড় ওষুধ।
২/ ধূমপান বাদ দিন
একটা সিগারেটও হার্টের রক্তনালীর ক্ষতি করে।
“মাঝে মাঝে খাই” বলেও অনেক মানুষ ICU তে যায়।
৩/ তেল-চর্বি কমান
প্রতিদিন গরু-খাসি, ফাস্টফুড, ভাজাপোড়া…
এগুলো ধীরে ধীরে রক্তনালী বন্ধ করে।

৪/ ঘুম ঠিক করুন
রাত জেগে থাকা, অল্প ঘুম, অতিরিক্ত স্ট্রেস…
এসব হার্টের উপর ভয়ংকর চাপ ফেলে।

৫/ সুগার, প্রেসার, কোলেস্টেরল চেক করুন
অনেক মানুষের এগুলো থাকে কিন্তু টেরই পায় না।
আর ভিতরে ভিতরে হার্ট নষ্ট হতে থাকে।

৬/ ওজন নিয়ন্ত্রণে রাখুন
পেটের মেদ শুধু সৌন্দর্যের সমস্যা না।
এটা হার্টেরও শত্রু।

৭/ রাগ, টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা কমান
সব চিন্তা একা মাথায় রাখবেন না।

যদি মাঝে মাঝে বুক চাপ লাগে, হাঁটলে হাঁপান, বাম হাতে অস্বস্তি হয়, অকারণে ঘাম হয়…
একটা ECG, Echo বা ডাক্তার দেখানো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে।
হার্ট ভালো রাখার জন্য শুধু ওষুধ না,
জীবনযাপনও বদলাতে হয়।

ডা-আব্দুর রহমান

হাতে প্রচুর অর্থ আছে। বিনিয়োগ নিয়ে চিন্তিত? ঠাওর করতে পারছেন না কোথায় করবেন! বিদেশ থেকে প্রচুর ফান্ড আনতে পারবেন। কিন্তু...
06/05/2026

হাতে প্রচুর অর্থ আছে। বিনিয়োগ নিয়ে চিন্তিত? ঠাওর করতে পারছেন না কোথায় করবেন! বিদেশ থেকে প্রচুর ফান্ড আনতে পারবেন। কিন্তু শিল্প নির্ধারণ করতে পারছেন না!! একবার বিনিয়োগ দিয়ে পঞ্চাশ পুরুষ আরামে নিশ্চিন্তে খেতে চান?
হাসপাতাল দিন। প্যাথলজি ল্যাব দিন। ক্যান্সার আর কিডনি হাসপাতাল দিন।
ঔষধ কোম্পানি দিন। শুধু গ্যাস্ট্রিক, ডায়াবেটিস আর কোলেস্টেরল এর ঔষধ বানালেও আপনি বিলিয়নিয়ার হতে পারবেন।
সামান্য দুই/চার লাখ টাকা আছে? ঔষধের দোকান দিন।
যেদেশে একদিনে ১৭ বাচ্চা মারা যায়। ৬০ দিনে ৩০০+, তার অর্ধেক শুধু সন্দেহ বা উপসর্গ নিয়ে। বিচার নেই, দায় নেই, ফয়সালা নেই। সে দেশে হাজার হাজার মানুষ মেরে ফেললেও সবাই সবকিছুর উর্ধ্বে থাকবে। থাকবে ধরা ছোঁয়ার বাইরে।
যে দেশে বিষ ছাড়া একটা খাদ্য নেই। যে দেশে একটা সরকারি সংস্থা সিল দিয়েও বলতে পারে না, সেই খাদ্য নিরাপদ কিনা।
যে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দায়িত্ব নিয়ে ফুড সেইফটি অথোরিটি জানে না, তাদের দায়িত্ব কী। বলতে পারবে না একটি নিরাপদ খাদ্যের নাম।
যে দেশে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা, কিছু সরকারি কর্মকর্তা, নিরাপদ খাদ্য ধ্বংসের সাথে সরাসরি জড়িত।
সে দেশে আল্লাহর নাম নিয়ে উপরের প্রকল্পগুলোতে নিশ্চিন্তে বিনিয়োগ করে ফেলুন। ২০ কোটি লোক আপনাদের কাছে যেতে বাধ্য। আর কী চান!!
** হাসপাতাল থেকে লাশ পরিবহনের ব্যবসাও খুলতে পারেন।

Mahbub Kabir Milon

"পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ"জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬২৩-২৯ এপ্রিল
22/04/2026

"পুষ্টি বৈষম্যের দিন শেষ,
গড়বো স্বনির্ভর বাংলাদেশ"

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬
২৩-২৯ এপ্রিল

আপনার শিশু হামে আক্রান্ত হলে করণীয়।UNICEF Bangladesh
06/04/2026

আপনার শিশু হামে আক্রান্ত হলে করণীয়।
UNICEF Bangladesh

আপনার শিশু কে প্রতিদিন ৩ বেলা প্রধান খাবারের পাশাপাশি ২ বেলা পুষ্টিকর নাস্তা দিন।।
02/04/2026

আপনার শিশু কে প্রতিদিন ৩ বেলা প্রধান খাবারের পাশাপাশি ২ বেলা পুষ্টিকর নাস্তা দিন।।

উপযুক্ত খাদ্য শিশুর শারিরীক, মানসিক বিকাশে সহায়তা করে। খাদ্যের সাথে মস্তিষ্কের বিকাশের জন্য দরকার স্নেহ, ভালোবাসা আর উদ্...
03/03/2026

উপযুক্ত খাদ্য শিশুর শারিরীক, মানসিক বিকাশে সহায়তা করে। খাদ্যের সাথে মস্তিষ্কের বিকাশের জন্য দরকার স্নেহ, ভালোবাসা আর উদ্দীপনার।
fans

21/01/2026

নিম্ন ও মধ্যম আয়ের অনেক দেশে, হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি-সমৃদ্ধ ভোজ্য তেলকে জনস্ব.....

30/12/2025

বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৫ মোতাবেক বাংলাদেশের ১০.৪ শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে।

http://www.fiverr.com/s/7YgKvyL
17/09/2025

http://www.fiverr.com/s/7YgKvyL

For only $10, Pustibid will create customized diet plans for your healthy lifestyle. | "I will create personalized diet plans tailored to your health goals, whether it's weight loss, weight gain, or managing a specific condition. Each plan is | Fiverr

Address

Dhaka

Telephone

+8801943836698

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Elma Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category