Green Homoeo Medical & Research Center

Green Homoeo Medical & Research Center Treat the patient, not the disease with classical homoepathy

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাচ্চাদের অতিরিক্ত কান্নাকাটির সমস্যার সমাধানে হোমিও চিকিৎসা। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি...
16/08/2026

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
বাচ্চাদের অতিরিক্ত কান্নাকাটির সমস্যার সমাধানে হোমিও চিকিৎসা।

হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি ও লক্ষণভিত্তিক প্রতিকার
হোমিওপ্যাথিতে মূল কারণ এবং শিশুর শারীরিক ও মানসিক লক্ষণ বিচার করে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমি অনলাইন অফলাইনে চিকিৎসা দিয়ে থাকি।

ডা: ফৌজিয়া নাহার
ডিএইচএমএস
হিজামা থেরাপিস্ট ও ন্যাচারোপ্যাথি এক্সপার্ট
সাভার চেম্বার : গ্রীন মেডিকেল এন্ড রিসার্চ সেন্টার
৪৬ বিরুলিয়া রোড (চৌরঙ্গী ও অন্ধ সুপার মার্কেট সংলগ্ন ভরসা মার্কেটের পূর্ব পাশে ২য় তলা ), বাজার বাসস্ট্যান্ড, সাভার।
What's app : 01339388517
ঢাকা চেম্বার :ব্যাংক কলোনী লাল মসজিদ সংলগ্ন, নন্দীপাড়া, সবুজবাগ ঢাকা।

🛑মুখের অবাঞ্ছিত লোমের হোমিও ঔষধ🛑♦️Sepia  - হরমোন ভারসাম্যহীনতা  - গালের ওপর ও ঠোঁটের ওপর লোম  - মাসিক অনিয়ম, গা-হাত-পা ঠ...
10/07/2026

🛑মুখের অবাঞ্ছিত লোমের হোমিও ঔষধ🛑
♦️Sepia
- হরমোন ভারসাম্যহীনতা
- গালের ওপর ও ঠোঁটের ওপর লোম
- মাসিক অনিয়ম, গা-হাত-পা ঠান্ডা
-জরায়ু সংক্রান্ত সমস্যা থাকবে।
-চিকন চাকান, পুরুষালি চেহারা।
-প্রচন্ড উদাসীনতা, মুখে মেসতা এবং বিষন্নের ছাপ।

♦️ Thuja Occidentalis
- ত্বকে আঁচিল, লোম বেশি । হরমোন সংক্রান্ত সমস্যা ।
- ত্বকে তৈলাক্ত ভাব।ঘামে মিষ্টি গন্ধ। স্বপ্নবহুল নিদ্রা।
-নানান ধরনের ভ্রান্ত ধারণা থাকে। পেটের ভিতর যেন জীবন্ত কিছু নড়াচড়া করে। উড়ে যাওয়া, মৃত মানুষ স্বপ্ন দেখে। পিয়াজ,ঠান্ডা খাবার পছন্দ করে।

♦️Medorrhinum
-মুখে অতিরিক্ত লোম।PCOS / ovarian cyst।
-মাসিক অনিয়মিত।যৌন হরমোনের ভারসাম্যহীনতা।
-রোগীর অথবা বংশে গনোরিয়ার ইতিহাস।
-খুব তাড়াহুড়ো স্বভাব,গরমে কষ্ট, সমুদ্রের প্রতি আকর্ষণ, মিষ্টি, মাংস,আইসক্রিম, কাঁচা ফলমূল পছন্দ।
-রোগীর স্মৃতিশক্তি দুর্বল, দিন- তারিখ, মানুষের নাম পর্যন্ত ভুলে যায় ।
-রোগ নিয়ে চরম হতাশা কাজ করে, রোগ নিয়ে চিন্তাভাবনা করে।

♦ Oleum Jecoris (Cod Liver Oil)
- দুর্বলতা, পুষ্টিহীনতা
- অতিরিক্ত লোম গজায়
- হরমোনাল ইমব্যালেন্স
-ঘন ঘন সর্দি কাশি লাগে।

♦️ Calcarea Carbonica
- স্থূলতা, অতিরিক্ত ঘাম
- হরমোন সমস্যা , মাসিকের সমস্যা।
- শরীরে ঘন লোম
-নানান ধরনের ভয় কাজ করে।
-ডিম খাবার প্রবল ইচ্ছা।
-দুধ পছন্দ নয় এবং সহ্য হয় না।

♦️Pulsatilla
-পিরিয়ড অনিয়মিত, দেরিতে হয়
পিরিয়ডের রং/পরিমাণ বারবার পরিবর্তন হয়।
PCOS-এর ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত
-তৈলাক্ত খাবার খেলে সমস্যা বাড়ে।মুখে তিতা/অরুচি
-খুব আবেগপ্রবণ, সহজে কাঁদে
সান্ত্বনা পেলে ভালো লাগে (Nat mur-এর উল্টো)
একা থাকতে চায় না, সঙ্গ চায়
মুড দ্রুত পরিবর্তন হয়।কোমল স্বভাব।

♦️Natrum muriaticum
-মানসিক দুঃখ-চাপ থাকলে,
-চুপচাপ, একা থাকতে চায়
পুরনো কষ্ট মনে রাখে
ঠোঁট ফাটা, ত্বক শুষ্ক
লবণ খেতে পছন্দ।
-কোষ্ঠকাঠিন্য, সান্ত্বনা পছন্দ নয়।

♦️Lycopodium clavatum
- মাসিকের গোলমাল
- গ্যাস-অম্বল এবং অতিরিক্ত লোম ।
- আত্মবিশ্বাসহীনতা
-প্রচন্ড সেন্টিমেন্টাল, ধন্যবাদ দিলেও কান্না করে।
-শীতকাতর, গরম খাবার এবং মিষ্টি খাবার পছন্দ।
-প্রচন্ড রাগী এবং কৃপণ স্বভাবের।

♦️Arsenic Alb-
অতিরিক্ত উদ্বেগ, অস্থিরতা ও ভয়।
খুব ঠান্ডা অনুভব করা, উষ্ণতা পছন্দ করা
দুর্বলতা, কিন্তু তবুও অস্থিরভাবে এদিক-ওদিক ঘোরাফেরা করা,রাত ১–৩টার মধ্যে উপসর্গ বেড়ে যাওয়া,অল্প অল্প করে বারবার পানি পান করার প্রবণতা,ত্বক শুষ্ক, চুলকানিযুক্ত বা জ্বালাপোড়াযুক্ত।

🔴🔴রোগীর সামগ্রিক লক্ষণাবলী নিয়ে চিকিৎসা করতে হবে। টোটালিটি অফ সিমটম এর ভিত্তিতে যে মেডিসিন আসে সে মেডিসিন প্রেসক্রাইব করতে হবে। ধন্যবাদ।

⚫সবাইকে শেয়ার করার অনুরোধ রইলো

প্রফেসর ডা.এন.এইচ.খান
(BHMS), DU, ICMH
গ্রীন হোমিও মেডিকেল এন্ড রিসার্চ সেন্টার
বিরুলিয়া রোড, সাভার ঢাকা
মোবাইল: ০১৯৩১৩৩৮৩০৬

10/07/2026

🛑মেয়েদের সাদাস্রাবের সমস্যা দূর করার হোমিও ঔষধ 🛑

♦️Sepia
- সিপিয়ার সাদাস্রাব খুব ঘন, হলদে, সবুজ কিংবা সাদা। দুর্গন্ধযুক্ত, হাজাকারক, ও যোনি প্রদেশে অত্যন্ত চুলকানি। কোমরে ব্যথা, দুর্বলতা । মাসিকে অনিয়ম ,
মানসিক ক্লান্তি, বিরক্তি,উদাসীনতা। রোগী চিকন চাকান, নম্র ও ক্রন্দনশীল স্বভাবের।

♦️Pulsatilla
- হালকা হলুদ বা সাদা স্রাব
- ঠান্ডা, নম্র, ক্রন্দনশীল স্বভাবের। সহজে বশ্যতা স্বীকার করে। রোদ-তাপ সহ্য করতে পারে না । রোগী গরম কাতর, গরম ঘর পছন্দ করে না।
- সন্ধ্যা, রাতে স্রাব বেড়ে যায়।

♦️Calcarea Carb
- দুধের মতো সাদা স্রাব । পরিমাণে অধিক। হঠাৎ দমকা ও রজঃস্রাবের সাথে নির্গত হয়। বালিকাদের সাদাস্রাবে এটা মহৌষধ। রোগী মোটা থলথলে, মেদপূর্ণ, শীতকাতর, নিদ্রাকালে মাথার ঘামে বালিশ ভিজে যায়। দুধ-সহ্য হয় না কিন্তু ডিম অতিপ্রিয়।

♦️Borax
- ডিমের লালার সাদা মতো স্রাব ।
- স্রাব পড়ার সময় যোনিতে ব্যথা প্রস্রাবের পথে জ্বালা
এমনকি যোনিদ্বার হেজে যায়।
স্রাব গরম হড়হড়ে। মুখে মাকড়সার জাল বা ডিমের শুকনো লালা লেগে থাকার মতো অনুভূতি। শব্দে,দোলনায়,হাঁচি, কাশি, নিম্নগামীতা সবকিছুতেই ভয়।

♦️Kreosotum
- দুর্গন্ধযুক্ত, পচা মাংসের মতো গন্ধ স্রাব।স্রাব যেখানেই লাগে সেখানেই হেজে যায়,চুলকায়, জ্বালা করে, ক্ষত হয়। এর সাথে দাঁতে পোকা ধরা থাকলে এটাই মহা ঔষধ।

♦️Alumina
- মহিলাদের সাদা স্রাব, সাদা বা হলদে বর্ণের, চট চটে। পরিমাণে এত বেশি হয় যে পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে। পায়খানায় কষ্ট হয় + স্রাবের সমস্যা । রোগীর কোষ্ঠবদ্ধতা ৫/৬ দিনও পায়খানার বেগ হয় না। রোগী শীতকাতর, অত্যন্ত দুর্বল, ফ্যাকাসে ও রক্তহীন।

♦️Caulophyllum Thallic

-সাদাস্রাব ও রক্ত স্রাব উভয়প্রকার স্রাবেই ইহা উত্তম কার্যকরী। ছোট ছোট বালিকাদের দুর্বলতা সহ অধিক পরিমাণে সাদা স্রাবে ক্যালকেরিয়া কার্বের মতো এই ঔষধটি ও উপযোগী।শারীরিক দুর্বলতার সাথে ভিতরে কাঁপুনি বোধ। যে সকল মহিলাদের কপালে মেছতার মতো দাগ থাকে তাদের সাদাস্রাবে ইহা ফলপ্রদ।

--★★ লক্ষণ অনুসারে Argent nit,Agnus, Ammon carb,Aralia,Bovista,Conium,Merc sol,Lachesis,Ferrum met Rumex,Medorrhinum,Natrum mur,Natrum carb
লক্ষণ অনুসারে ব্যবহার করা যেতে পারে।

03/07/2026

বিভিন্ন রোগ ভোগ বা ঘটনার প্রেক্ষিতে শরীরে বর্তানো কুফল নিবারনের হোমিওপ্যাথিক ঔষধ.....
('আপনি কীভাবে ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হবেন' নামক আমার ৭ম বইয়ের পান্ডুলিপি এর অংশবিশেষ)
শেয়ার করুন, টাইম লাইনে রেখে দিন।

এ সকল কুফলের প্রেক্ষিতে শরীরে রোগ সৃষ্টি হয়ে থাকলে কখনোই সুস্থ হবে না যতক্ষণ না প্রকৃত কুফল নিবারণের ঔষধ দেয়া হয় (Never well since the cause disease is hidden) তাই রোগীর কষ্টকর অবস্হাগুলো কোন রোগে ভোগার পর শরীরে কুফল বর্তিয়েছে তা নিবারণের ঔষধ দিতে হবে।

১) অনিদ্রা বা রাত জাগরণের কুফল --- Coculous Indica.
২) কোন বিষয় নিয়ে অত্যধিক চিন্তার জন্য অনিদ্রা --- Coffea Cruda 200.
৩) শোকাতুর ব্যক্তির অনিদ্রার কুফল---- Ignetia Amara.
৪) অনিদ্রার কারণে পাগলপ্রায় --- Thuja, Syphilinum.
৫) অস্বাভাবিক দুশ্চিন্তা, শোক, সম্পত্তি বা সুনাম বা বৈষয়িক বিপর্যয়ের পর থেকে অনিদ্রার কুফল --- Kali Brom.
৬) ব্যর্থ প্রেমের কুফল --- Ignetia, Natrum Mure, Sepia.
৭) নিউমোনিয়া এর কুফল --- Kali Carb, Silicea, Lycopodium.
৮) খুব সিগন্ধ বা দুর্গন্ধ গ্রহনের কুফল --- Phosphorus, Arsenic.
৯) মাথায় ঠান্ডা লগার কুফল ---- Belladonna, Bellis Perinis, Rhus Tox.
১০) টাইফয়েড এর কুফল --- Carbo Vag, Psorinum, Lycopodium, Argentum Nitricum, Tuberculinum.
১১) জন্ডিসের কুফল --- Natrum Sulp, Magnesia Mure.
১২) Vaccin এর কুফল --- Thuja, Antim Tart, Acid Nitric, Sulphur , Psorinum, Tuberculinum.
১৩) অতিরিক্ত অধ্যায়নের কুফল -- Calcaria Phos, Natrum Carb, Acid Phos, Coculous indica.
১৪) খাদ্যে বিষক্রিয়ার কুফল ---- Arsenic Alba, Pyrogen.
১৫) রোদ্র লাগার কুফল --- Natrum Carb, Lachesis.
১৬) প্রিয়জনের মৃত্যু জনিত কুফল --- Ignetia পরে Natrum Mure.
১৭) চেপে রাখা অসন্তোষের কুফল --- Arum Met, Ipicac, Staphisagria, Pulsatilla.
১৮) রাগ বা মনে কষ্টের কুফল ---- Staphisagria, Colocynth.
১৯) শুষ্ক ঠান্ডা বায়ুর কুফল ---- Aconite. Spongia.
চলমান।

রোগীটি কাঁপছিল ঠান্ডায়। হাত-পা ছিল বরফের মতো ঠান্ডা। পাশে থাকা সবাই একের পর এক কম্বল চাপিয়ে দিচ্ছিল।কিন্তু সে বারবার ক...
03/07/2026

রোগীটি কাঁপছিল ঠান্ডায়। হাত-পা ছিল বরফের মতো ঠান্ডা। পাশে থাকা সবাই একের পর এক কম্বল চাপিয়ে দিচ্ছিল।

কিন্তু সে বারবার কম্বল সরিয়ে দিচ্ছিল।

দেখতে অদ্ভুত লাগছিল। শরীর এত ঠান্ডা, অথচ গায়ে কিছুই রাখতে চাইছে না। অনেক সময় চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে থাকে এমনই একটি ছোট আচরণের ভেতরে।

ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে Camphora এর কথা উঠলেই এই দৃশ্যটি মনে আসে। এখানে শুধু শরীরের তাপমাত্রা নয়, পুরো জীবনীশক্তির আকস্মিক পতনকে পর্যবেক্ষণ করতে হয়। রোগী হঠাৎ ভেঙে পড়ে। মুখে শক্তি নেই, শরীরে উষ্ণতা নেই, প্রতিক্রিয়াশক্তিও যেন মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে যায়।

তবুও আশ্চর্যের বিষয়, সে উষ্ণতা চায় না।

এই বৈপরীত্যই Camphora কে আলাদা করে। কারণ হোমিওপ্যাথিতে রোগের নামের চেয়ে রোগীর প্রতিক্রিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই ঠান্ডা দুইজন মানুষের মধ্যে সম্পূর্ণ ভিন্নভাবে প্রকাশ পেতে পারে। একজন উষ্ণতা খুঁজবে, অন্যজন সমস্ত আবরণ সরিয়ে দিতে চাইবে। এই সূক্ষ্ম পার্থক্যই অনেক সময় সঠিক ঔষধ নির্বাচনের ভিত্তি হয়ে দাঁড়ায়।

কলেরার ইতিহাসে Camphora একটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে পরিচিত। তবে এর ব্যবহার কেবল একটি রোগের মধ্যে সীমাবদ্ধ নয়। যখনই হঠাৎ Collapse দেখা দেয়, শরীরের বাহ্যিক অংশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়, জীবনীশক্তি দ্রুত নিঃশেষ হতে থাকে এবং রোগী গায়ে কিছু রাখতে না চায়, তখন এই চিত্রটি নতুন করে মূল্যায়নের দাবি রাখে।

এ ধরনের অবস্থা তীব্র সংক্রমণ, হঠাৎ শক, প্রচণ্ড ঠান্ডার সংস্পর্শ, শিশুদের সংকটময় ডায়রিয়া, নিউমোনিয়া, ক্যাপিলারি ব্রঙ্কাইটিস কিংবা কোনো চর্মরোগ হঠাৎ দমে যাওয়ার পরও দেখা যেতে পারে। কিন্তু প্রতিবারই প্রশ্ন একটাই থাকে

রোগীটি ঠিক কীভাবে তার অসুস্থতাকে প্রকাশ করছে?

এখানেই শুরু হয় প্রকৃত ক্লিনিক্যাল পর্যবেক্ষণ।

কারণ Collapse একা কোনো রেমেডির পরিচয় নয়। একই রকম ভেঙে পড়া অবস্থা বিভিন্ন ঔষধেই দেখা যায়, কিন্তু প্রতিটি ঔষধ সেই অবস্থাকে ভিন্নভাবে প্রকাশ করে।

Camphora তে রোগী বরফের মতো ঠান্ডা, তবুও গায়ে কম্বল রাখতে চায় না। যেন শরীরের অনুভূতি ও বাহ্যিক বাস্তবতা একে অপরের সঙ্গে মিলছে না।

Veratrum album এও গভীর Collapse দেখা যায়। কিন্তু সেখানে সাধারণত তার আগে বা সঙ্গে থাকে প্রচণ্ড বমি ও অতি প্রফিউজ ডায়রিয়া। রোগীর কপালে ঠান্ডা ঘাম জমে, মুখে মৃত্যুপথযাত্রীর ছাপ ফুটে ওঠে। এখানে Collapse মূলত অতিরিক্ত তরল ও শক্তি হারানোর পরিণতি।

Cuprum metallicum এ দৃশ্যটি ভিন্ন। রোগীকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তীব্র Cramp। পেট, হাত-পা কিংবা সারা শরীরের শক্ত খিঁচুনি এতটাই প্রকট থাকে যে সেটিই রেমেডি নির্বাচনের প্রধান পথনির্দেশক হয়ে ওঠে।

Secale cornutum অনেক সময় Camphora এর সঙ্গে বিভ্রান্তি তৈরি করে। এখানেও শরীর অত্যন্ত ঠান্ডা হতে পারে, আবার রোগী গরম সহ্য করতে না পেরে কম্বল সরিয়ে দিতে পারে। কিন্তু Secale এর রোগী সাধারণত ক্রমশ শুকিয়ে যায়, রক্তসঞ্চালন দুর্বল হয়, টিস্যু ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোয়। বিশেষ করে গ্যাংগ্রিন বা দীর্ঘস্থায়ী অবক্ষয়ের ক্ষেত্রে এর স্বাতন্ত্র্য স্পষ্ট হয়ে ওঠে।

Helleborus-এ Collapse-এর সঙ্গে মানসিক প্রতিক্রিয়াই সবচেয়ে বেশি বদলে যায়। রোগী যেন চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রশ্নের উত্তর দিতে দেরি করে, চেতনা ধীরে ধীরে ম্লান হয়ে আসে, প্রতিক্রিয়া নিস্তেজ হয়ে যায়। এখানে শরীরের ঠান্ডার চেয়ে স্নায়বিক অবসাদ অনেক বেশি গুরুত্ব বহন করে।

এই কারণেই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ শুধু রোগের নাম দেখেন না, শুধু একটি লক্ষণও দেখেন না। তিনি পর্যবেক্ষণ করেন রোগী কীভাবে অসুস্থ হচ্ছে, কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছে, কী তাকে আরাম দিচ্ছে, কী তাকে অস্বস্তিতে ফেলছে, আর কোন সূক্ষ্ম বৈশিষ্ট্যটি তাকে অন্য সবার থেকে আলাদা করছে।

হোমিওপ্যাথির শক্তি রোগের নামের মধ্যে নয়, ব্যক্তির প্রকাশভঙ্গির মধ্যে।

অনেক সময় একটি কম্বল সরিয়ে দেওয়ার ঘটনাই এমন একটি ক্লিনিক্যাল সূত্র হয়ে ওঠে, যা পুরো কেসের দিক পরিবর্তন করে দেয়।

হয়তো তাই চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে মূল্যবান উত্তরগুলো অনেক সময় পরীক্ষার রিপোর্টে নয়, রোগীর নীরব আচরণের মধ্যেই লেখা থাকে।

03/07/2026

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Homoeo Medical & Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share