23/08/2026
২ বছরের একটা বাচ্চা একটা LED ছোট বাল্ব গিলে ফেলে যা গলায় আটকে যায়। ফলে ১ দিন কোনো খাবার খেতে পারছিলনা। যা খাচ্ছিলো তাই বমি করতে ছিল। পরের দিন আমাদের কাছে আসলে আমরা সাথে সাথে এন্ডোসকপি করে ফরেনবডিটি বের করি। বের করার পর খাবার খেতে কোন ধরনের সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ।
মনে রাখতে হবে গলায় কোন ধরনের ফরেনবডি আটকালে প্রথম কাজ খাবার বন্ধ রাখা। তারপর যেখানে এন্ডোসকপিক ফরেনবডি বের করা যায় সেখানে দ্রুত নিয়ে যাওয়া।
ধন্যবাদ...
ডাঃ কামাল হোসেন
ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রএন্টারোলজিস্ট
ঢাকা মেডিকেল কলেজ ও বিআরবি হসপিটাল